রবিবার, আগস্ট ৯, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মে, ২০১৯

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

লন্ডন থেকে টেলিফোনে পাস করা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ মে) সকালে এসএসসি ফল প্রকাশের এক অনুষ্ঠানে তিনি লণ্ডন থেকে যোগ দেন। এসময় মাননীয় প্রধানমন্ত্রী যারা পাস করেছেন তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানায়। আর যারা কৃতকার্য হয়নি তাদের হতাশ না হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর আমি এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের দিন উপস্থিত থেকে তোমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করি। এবার আমি লন্ডনে থাকায়বিস্তারিত পড়ুন

১০৭ প্রতিষ্ঠানের সবাই ফেল

এবার মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় ১০৭ প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে। আর শতভাগ পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার ৫৮৩টি। চলতি বছরের এসএসসি পরীক্ষার ঘোষিত ফল থেকে এমন তথ্য জানা গেছে। সোমবার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে বোর্ড চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর কাছে ফলের সারসংক্ষেপ তুলে দেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন

জিপিএ-৫ শীর্ষে ঢাকা বোর্ড

সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। এতে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৫ হাজার ৫৯৪ জন। এবার জিপিএ-৫-এ শীর্ষ অবস্থানে আছে ঢাকা বোর্ড। সোমবার বেলা ১১টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করেন। এবারের পরীক্ষায় এসএসসিতে ৮২ দশমিক ৮০ শতাংশ, মাদ্রাসায় ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ এবং কারিগরিতে ৭২ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ফলের পরিসংখ্যান থেকেবিস্তারিত পড়ুন

রাশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৪১

মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণের আগেই বিমানটিতে আগুন ধরে যায়। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে দাউ দাউ করে জ্বলছে আগুন। খবর বিবিসি বাংলার। রাশিয়ার এই বিমানটির আরোহীদের অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে এ দুর্ঘটনায়। মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণ করতে যাচ্ছিলো বিমানটি কিন্তু তার আগে মধ্য আকাশে থাকার সময়েই আগুন ধরে যায় বিমানটিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আরোহীরা ইমারজেন্সি এক্সিট রুট দিয়ে বের হয়ে অগ্নিদগ্ধ বিমানটি থেকেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের গৌরিপুর প্রাইমারি স্কুলে আলোচনা সভা

সোমবার (৬ মে) সকালে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের গৌরিপুর প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত আলোচনা সভায় উক্ত বিদ্যালয়ের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে চালুয়াহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, চালুয়াহাটী ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি মাস্টার আমীর আলী খাঁ, ইউনিয়ন আ.লীগের যুগ্ম আহবায়ক আব্দুল হাই, আ.লীগ নেতা আব্দুল জলিল, মেম্বার মফিজুর রহমান, আবুল হাসান, আমেনা বেগম, মুক্তিযোদ্ধা মোফাশ্বের খাঁ, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাজু আহমেদ,বিস্তারিত পড়ুন

পিরোজপুরের মঠবাড়িয়ার শাহাদাত গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে

চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলে মোঃ শাহাদাত হোসেন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সোনাখালী মুন্সী আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ ফলাফল অর্জন করে। সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়।তার এ ফলাফলে সে বিদ্যালয়ের সকল শিক্ষক ও মা-বাবার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ।

শার্শায় খাজা মঈনুদ্দীন চিশতী (রা:) স্মরণে ওরশ শরীফ

যশোরের শার্শায় হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (রা:) এর স্মরণে রবিবার রাত্রে ৪৪’তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গোড়পাড়া কলোনীপাড়ার ফকির আব্দুর রাজ্জাক শাহের দরবার শরীফে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে ওয়াজ করেন জামদিয়া যশোরী মুফতী শেখ হায়দার আলী। দরবার শরীফ পরিচালনা কমিটির আয়োজনে রবিউল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ বক্তা হিসাবে আরো ওয়াজ করেন হাসিবুল বাশার চিশতী, খাজা তৌফিকুর রহমান।

রমজানে প্রকাশ্যে খাবার খেলেই জেল ও জরিমানা

পবিত্র রমজান মাসে প্রকাশ্যে কেউ খাবার গ্রহণ ও পানি পান করলে শাস্তি হিসেবে জেল ও জরিমানা আইন পাস করেছে সংযুক্ত আরব আমিরাত। আরব আমিরাতের পেনাল কোড অনুযায়ী, রোজার সময় কোন ব্যক্তি প্রকাশ্যে খাবার খেলে বা পানি পান করলে অথবা কাউকে খেতে উৎসাহ যোগালে শাস্তি হিসেবে এক মাসের জেল এবং জরিমানা হিসেবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ হাজার টাকা দিতে হবে। এই আইন মুসলিম ও অন্য ধর্মাবলম্বীদের জন্যও কার্যকর। তবে এ আইনের সমালোচনাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে পুলিশের কন্সটেবল নিহত।। আহত ১

কলারোয়ায় সড়ক দূঘর্টনায় আকরাম হোসেন (২০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। সে উপজেলার জালালাবাদ গ্রামের আব্দুল গফুরের ছেলে। এসময় তার সাথে থাকা বন্ধু শরিফ হোসেন (২২) আহত হয়েছে। শরিফ একই গ্রামের মুকুল হোসেনের ছেলে। রবিবার (৫মে) বেলা ১২টার দিকে উপজেলার বামনখালী বাজার এলাকায় মোটরসাইকেল-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে বেলা আড়াইটার দিকে সাতক্ষীরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা পুলিশের কন্সটেবল আকরাম। প্রত্যক্ষ্যদর্শীরা জানান- রবিবার (৫মে) বেলা ১২টার দিকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পুলিশ সুপার কাপ আন্ত:থানা ভলিবল টুর্নামেন্ট উদ্ভোধন

সাতক্ষীরায় পুলিশ সুপার কাপ আন্ত:থানা ভলিবল টুর্নামেন্ট ২০১৯ উদ্ভোধন করা হয়েছে। ৫মে রবিবার সকাল থেকে সাতক্ষীরার রাজ্জাক পার্কে ১ম বারের মতো এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় পাটকেলঘাটাকে হারিয়ে জয়লাভ করে সাতক্ষীরা সদর থানা ভলিবল দল। ২য় খেলায় কলারোয়া থানাকে হারিয়ে জয়লাভ করে শ্যামনগর থানা। ৩য় খেলায় তালাকে হারিয়ে দেবহাটা ও ৪র্থ খেলায় আশাশুনিকে হারিয়ে কালিগঞ্জ জয়লাভ করে। রেফারির দায়িত্ব পালন করেন রুহুল আমিন ও মোস্তাফিজুর রহমান। তাদের সহায়তাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার মানুষ চায় বাঁধ-সাইক্লোন শেল্টার, সেটাই করা হবে : ত্রাণ প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী

মানুষ ত্রাণ চায় না, চায় বাঁধ। তারা চায় দুর্যোগে সাইক্লোন শেল্টার। সাতক্ষীরার শ্যামনগরের ৫৫৩ কিলোমিটার বাঁধ আরও উঁচু এবং টেকসই করার কাজ শুরু করা হবে। আগামি ৫০ বছর ধরে যাতে বাঁধ নিয়ে এ অঞ্চলের মানুষকে ঝুঁকির মধ্যে থাকতে না হয় সেই কাজই করা হবে। আগামী বর্ষা মওসুম আসার আগেই কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (৫ মে) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন পরিষদ চত্বরে ফণীতে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরনকালেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের জোকা-দিঘীরপাড় হাইস্কুলের এসএমসির নির্বাচনে আজিজ প্যানেল জয়ী

রোববার (৫ মে) মণিরামপুর উপজেলার রাজগঞ্জের জোকা-দিঘীরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে মেম্বার মোঃ ইউছোপ আলী প্যানেলকে পরাজিত করে আ.লীগের নেতা মোঃ আজিজ মিয়া প্যানেল বিজয়ী হয়েছেন। বিজয়ী মোঃ আজিজ মিয়া প্যানেলের সাধারণ অভিভাবক সদস্যপদে হাফিজুর রহমান (হরিহরনগর)- ১০৮ ভোট, মোঃ আজিজ মিয়া- ১০৬ ভোট, মাহাবুবুর রহমান- ১০৩ ভোট, রবিউল ইসলাম- ১০০ ভোট এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্যপদে মোছাঃ সেলিনাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় গুলিবিদ্ধ অবস্থায় নোভা সরদার নামে এক মধ্যবয়সী ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ মে) উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের সুলতানের মোড় এলাকা গুলিবিদ্ধ এ লাশ উদ্ধার করা হয়। এ সময় সেখানে পাওয়া যায় একটি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, রামদা ও বোমা। পুলিশের দাবি নিহত নোভা সরদার একজন তালিকাভূক্ত খুনি ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে কালিগঞ্জে ভূমিহীন জনপদ বৈরাগীরচকে আশরাফ ও ইসহাক জোড়াখুনসহ ১৬ টি মামলা রয়েছে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবিস্তারিত পড়ুন

মেয়ে ভেবে ছেলের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন আফ্রিদি

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি শুধু খেলোয়াড় হিসেবে নয় সুদর্শন হিসেবেও তারা জনপ্রিয়তা আছেন। কত নারীর কাছ থেকে আফ্রিদি যে বিয়ের প্রস্তাব পেয়েছেন, ভালোবাসার আহ্বান শুনেছেন, তার হিসাব বোধ হয় আফ্রিদির কাছেও নেই। সেই আফ্রিদির হৃদয়েই ঝড় তুলেছিলেন এক তরুণী। পরে আফ্রিদির হৃদয় খানখান করে দিয়ে চলে গেছেন। কিন্তু কীভাবে? সম্প্রতি প্রকাশিত নিজের আত্মজীবনীতে সেই ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন আফ্রিদি। আফ্রিদির তখনো বিয়ে হয়নি। দলের উঠতি তারকা তখন। সে সময় একবিস্তারিত পড়ুন

তালায় এসএসসি’র ফলপ্রার্থীর আত্মহত্যা, প্রেমিক প্রিতম বহাল তবিয়তে!!

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার ৬ মে। এর আগেই বৃহস্পতিবার দুপুরে তালার খলিলনগর ইউনয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অন্যতম ফল প্রার্থী শতাব্দী রায় (১৬) ঘরের আড়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। এনিয়ে স্থানীয় তালা থানায় একটি ইউডি মামলা হয়েছে। পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার গঙ্গারামপুর এলাকার জনৈক প্রিতম করের সাথে প্রেমজ সর্ম্পকর জের ধরেই আত্মহত্যায় বাধ্য হয় সে। সূত্র জানায়, প্রিতমের সাথে দীর্ঘ দিন ধরে মন দেওয়া-নেওয়া চলছিল শতাব্দীর। এনিয়ে দু’পরিবারের মধ্যেবিস্তারিত পড়ুন

তালায় নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ: প্রক্রিয়া সম্পন্ন

সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়ায় মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ নির্মাণে জমি মাপ-জরিপের কাজ রোববার দুপুরে সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিনের নির্দেশে কপোতাক্ষ সাহিত্য সংষ্কৃতি পরিষদের সভাপতি ইন্দ্রজিৎ দাস বাপির ঐকান্তিক প্রচেষ্টায় মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় উদ্যোগটি নেয়া হয়েছে। জালালপুর ইউপি ভবনের পূর্বপাশে কপোতাক্ষ নদের তীরে স্মৃতি স্তম্ভের পাশাপাশি একটি কনফারেন্স রুম ও একটি পাবলিক টয়লেট নির্মাণে অর্থ বরাদ্দ হয়েছে। এর ধারাবাহিকতায় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার বরকত উল্লাহর নেতৃত্বে জরিপ ও নক্সার কাজবিস্তারিত পড়ুন