রবিবার, আগস্ট ৯, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মে, ২০১৯

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ফেল করায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করায় পার্বতী রাণী (১৫) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (০৬ মে) দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। পার্বতী রানী স্থানীয় কাশিয়াবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। স্থানীয়রা জানান, সকালে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল দেয়া হলে, সেখানে তিনি ফেল করেছেন বলে জানতে পারে। পরে দুপুর ১২টার দিকে নিজ ঘরের তীরের সঙ্গে রশি ঝুলিয়ে আত্মহত্যাবিস্তারিত পড়ুন

তৃতীয় বাবার সঙ্গে শ্রাবন্তীর ছেলে ঝিনুক

ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী সম্প্রতি তৃতীয় বিয়ের বাধনে আবদ্ধ হয়েছেন। অমৃতসরে গত ১৯ এপ্রিল পাঞ্জাবি মতে রোশনকে বিয়ে করেছেন এই নায়িকা। এবার বিয়ের পর ছেলে ঝিনুকের সঙ্গে ছবি শেয়ার করলেন বাবা রোশন। ছবির ক্যাপশনে তিনি লিখলেন-‘ঊর্ধ্বগামী থেকে নিম্নগামী’। আসলে ছবিতে হাজির থাকা সবার উচ্চতা অনুযায়ী এই কথাটি লিখেছেন তিনি। কলকাতা ফিরেছেন ২৩ এপ্রিল। ফিরেই সোজা শুটিং ফ্লোরে শ্রাবন্তী। এর পাশাপাশি রোশনও ফিরেছেন তার কাজে। একই সঙ্গে জিমে সময় কাটাচ্ছেন রোশন ওবিস্তারিত পড়ুন

চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

দেশের আকাশে সোমবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেছে। মুসলমানদের সিয়াম সাধনার (রোজা) মাস পবিত্র রমজান শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (৭ মে)। ফলে ১ জুন শনিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফাউন্ডেশনের চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, চাঁদপুরসহ বিভিন্ন জেলা অফি‌সের উপ-পরিচালকরা চাঁদ দেখার সংবাদ জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি রমজানের চাঁদ দেখার বিষয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পাবলিক লাইব্রেরিতে খান বাহাদুর আহছান উল্লাহ কর্নার উদ্বোধন

সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে খান বাহাদুর আহছান উল্লাহ (র.) কর্নার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সার্বিক ব্যবস্থাপনায় ও নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সৌজন্যে লাইব্রেরির পাঠ কক্ষে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সভাপতি জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, গাজী আবুল কাশেম, সাধারণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডি.বি গার্লস হাইস্কুলের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

সাতক্ষীরায় ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মো. ইমাদুল ইসলাম দুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ কোটি টাকা ব্যয়ে নব-নির্মিত খাদ্য গুদাম উদ্বোধন

সাতক্ষীরা সদর এলএসডি’র ৫০০ মেঃ টন ধারণক্ষমতা সম্পন্ন নব-নির্মিত ৪টি গুদামের উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৬ মে) সকালে শহরের সুলতানপুরস্থ জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে নব-নির্মিত খাদ্য গুদামের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, সাতক্ষীরা খাদ্য গুদামের ভারপ্রাপ্তবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বৈকারীতে রবি আদর্শ কলেজের পদযাত্রা উপলক্ষে আলোচনা সভা

দাঁতভাঙ্গা মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন এবং বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের নতুন পদযাত্রা উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ মে) দুপুরে সদরের বৈকারী ইউনিয়নের কাথন্ডা এলাকায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ শিক্ষক কর্মচারীদের আয়োজনে ম্যানেজিং কমিটির সভাপতি ও বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিআরটিএ উদ্যোগে সপ্তাহ ব্যাপী বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ শুরু

“জীবন বাঁচান,আওয়াজ তুলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে “বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ”পালন উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সপ্তাহ ব্যাপী কর্মসূচির মধ্যে সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে উদ্বোধন ও আলোচনা সভা, মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা, বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রোড শো, স্টিকার ও লিফলেট বিতরণ, বৃহস্পতিবার সকাল ১০টায়বিস্তারিত পড়ুন

ভারতের পশ্চিমবঙ্গের ৭আসনে নির্বাচন: বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

পঞ্চম দফায় ভারতের পশ্চিমবঙ্গের ৭টি আসনে লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আসন গুলো হলো উলুবেড়িয়া, হাওড়া, শ্রীরামপুর, আরামবাগ, ব্যারাকপুর, হুগলি ও বনগাঁ কেন্দ্র। পশ্চিমবঙ্গ নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন উপলক্ষে সোমবার এক দিনের জন্য বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পথে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস সিএন্ডএফ এজেন্ট সুত্রে জানা গেছে। তবে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ওপারে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রমের সাথে সম্পৃক্ত বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনেরবিস্তারিত পড়ুন

রাজনৈতিক দ্বন্দ্বে শার্শার অগ্রভুলোটে মামলার শিকার…..!!

যশোরের শার্শার গোগা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীগের সভাপতি ও অগ্রভুলোট গ্রামের মেম্বর তবিবুর রহমান মিথ্যা ও ষড়যন্ত্র মুলক মামলার শিকার হয়েছেন বলে দাবী করেছেন। জানাগেছে গত ২৪ শে মে বুধবার দুপুরে মেম্বর তবিবুরের শ‍্যালক মুসার আম গাছ থেকে প্রতিপক্ষ হযরত আলীর ছেলে আল-আমিন ও তার কয়েকজন বন্ধুমিলে কয়েকটা আম পাড়ে। তা নিয়ে ঐ মুহুর্তে হট্রোগোল হয়। পরে আম পাড়ার জন্য হযরত আলী এক মন আম দেবেবলে সিদ্ধান্ত হয়। ঐদিন রাত ৮বিস্তারিত পড়ুন

এসএসসিতে পাসের হার সাতক্ষীরায় ৯৩ দশমিক ৫৪ শতাংশ

এসএসসি ও সমমানের পরীক্ষায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ৮০ দশমিক ০৪ শতাংশ। যা গতবার ছিল ৭৬ দশমিক ৬৪ শতাংশ। গত বছরের তুলনায় এবার এ শিক্ষা বোর্ডে পাসের হার বেড়েছে। ২০১৭ সালে পাসের হার ছিল ৮০ দশমিক ০৪ শতাংশ। এবার এ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী। শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৫০৩টি বিদ্যালয়ের ১ লাখ ৮২ হাজারবিস্তারিত পড়ুন

আরো খবর...

কেশবপুরে সমাধানের উদ্যোগে প্রবীন সমাবেশ

কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে সমাধানের বাস্তবায়নে সাতাইশকাটি ব্রাম্মনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে রবিবার বিকালে প্রবীন জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় প্রবীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় প্রবীনদের প্রীতি ফুটবল ম্যাচ, প্রবীন সম্মাননা প্রদান, পরিপোষক (বয়স্ক) ভাতা প্রদান, প্রবীন সহায়ক উপকরণ বিতরণ, বিনোদনমূলক খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পাঁজিয়া ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি অধ্যাপক কফিল উদ্দীনের সভাপতিত্বে ও সমাধানের প্রোগ্রাম অফিসার রম্য লেখক ও ছড়াকার মুনছুর আলীরবিস্তারিত পড়ুন

মনিরামপুরে সাংবাদিক পুত্র সৈকত এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে

মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কৃষ্ণবাটী গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম সৈকত এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে। সে হেলাঞ্চী-কৃষ্ণবাটী মাধ্যমিক বিদ্যালয় থেকে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০১৯ সালে অনুষ্ঠিত, ৬ই মে প্রকাশিত এসএসসি পরীক্ষায় এ সাফল্য অর্জন করে। তার রোল নং-১৪১৬৪২, রেজিঃ নং- ১৬১৩৭৬১৮৬৭, পরীক্ষা কেন্দ্র- রাজগঞ্জ শহীদ স্মৃতি বালিকা বিদ্যাপীঠ। সৈকত ২০১৩ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ও ২০১৬ সালে জেএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল এবং ট্যালেন্টপুলে বৃত্তিবিস্তারিত পড়ুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়ায় রাস্তা নির্মান, পুনঃনির্মান এবং সংস্কারের কাজে রয়েছে শতশত অনিয়ম এবং হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ। রাস্তার কাজ বাস্তবায়নের দায়িত্ব উপজেলা ইন্জিনিয়ারের উপড় ন্যাস্ত থাকলেও তিনি দুর্নীতিবাজ ঠিকাদার ও লুটপাটকারীদের হাতের পুতুল। তার কাছে কোন অনিয়মের অভিযোগ করে সুষ্ঠু সমাধান না পেলেও পাওয়া যায় একটি মুখস্হ শ্লোগান-“অভিযোগ করলেই কাজ বন্ধ।” সূত্রে জানায়,উপজেলার শতাধিক কাজে রয়েছে অনিয়মের অভিযোগ।কোনটি শতভাগ,কোনটি অর্ধেক, কোনটিতে রয়েছে আংশিক অনিয়ম আবার কোন কোন রাস্তায় আদৌ কোনবিস্তারিত পড়ুন

যেভাবে ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন করবেন

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার (৬ মে) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাতে পরীক্ষার ফলের সারসংক্ষেপ তুলে দেন। চলতি বছর গড় পাসের হার ৮২.২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। এদিকে আগামী ৭ থেকে ১৩ মে পর্যন্ত এ পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। টেলিটক সংযোগ থেকে RSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর বিষয় কোড লিখেবিস্তারিত পড়ুন

এসএসসিতে পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। সোমবার বেলা ১১টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করেন। এবারের পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে এসএসসিতে ৮২ দশমিক ৮০ শতাংশ, মাদ্রাসায় ৮৩ দশমিক ০৩ শতাংশ এবং কারিগরিতে ৭২ দশমিক ২৪। এবার জিপিএ ফাইভ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। এবার এসএসসি ও সমমানেরবিস্তারিত পড়ুন