রবিবার, আগস্ট ৯, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মে, ২০১৯

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

আশাশুনির মোনায়েম হত্যা মামলার আসামীদের শাস্তির দাবি

বিরোধপূর্ণ জমি জবরদখলকে কেন্দ্র করে মোনায়েম গাইনকে হত্যার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার ছয় আসামীর জামিন বাতিল ও পলাতক আসামীদের গেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোদাড়া গ্রামের এলাহী বক্স গাইনের ছেলে নজরুল ইসলাম গাইন। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন যে, শোভনালী ইউনিয়নের বালিয়াপুর মৌজার সিএস ৩৭৫সহ কয়েকটি খতিয়ানের হাল ৯৭, ১৪১সহ কয়েকটি দাগের মধ্যেবিস্তারিত পড়ুন

কলম থেকে কলাম..

হতদরিদ্র মানুষ বিভিন্ন এনজিও’র দ্বারস্থ হয়ে ক্ষুদ্র ঋণে জর্জরিত

নজরুল ইসলাম তোফা: এদেশের অধিকাংশ মানুষ শ্রমিক, মজুর। তাদের মাথার ঘাম ঝরিয়েই উপার্জন আসে কৃষি কাজ করে। এই দেশ কৃষিভিত্তিক হওয়া সত্ত্বেও মুক্তবাজার অর্থনীতির নগ্নথাবা কৃষিতে যেন ভঙ্গুরতার সৃষ্টি করে। কৃষির অনগ্রসরতার কারণেই দরিদ্রতার ঘেরাটোপে প্রায়শই গ্রামাঞ্চলের সাধারণ মানুষ ক্ষুদ্রঋণের আশ্রয় নিতে হয়। কিন্তু এই ঋণের অর্থ পরিশোধ করার সময় আসলেই তাদের জীবনে নেমে আসে নিদারুণ সমস্যা বা কষ্ট। অনেকেই সেই কষ্ট থেকে মুক্তির জন্য বিভিন্ন উপায়েই ‘ঋণের অর্থ’ শোধ করে।বিস্তারিত পড়ুন

কলম থেকে কলাম..

তথ্য-প্রযুক্তিতে উন্নত যুবশক্তি এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে

বর্তমান যুগকে বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে উৎকর্ষ ব্যক্তিরাই তাঁদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সামনে থেকে নেতৃত্ব দিয়ে। একটি দেশকে উন্নত করতে হলে সে দেশের সিংহভাগ যুবসমাজের আই.টি ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। আইটি সমৃদ্ধ যুবসমাজ চাকরির বাজারে বিশেষ সুবিধা লাভ করে থাকে। ২০০৪ সালে ফেসবুক আবিষ্কার হওয়ার পর তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে এক অনন্য প্রবাহমানতা লক্ষ্য করা যায়। ফেসবুকের মাধ্যমে বিভিন্ন তথ্য-উপাত্ত সহজেই জানা যায়, চলমানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মন্দির শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় বুনিয়াদী প্রশিক্ষণ

সাতক্ষীরায় মন্দির শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষকদের ৬দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ-২০১৯ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে মন্দির শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট সাতক্ষীরা জেলা কার্যালয়ের আয়োজনে শহরের পুরাতন সাতক্ষীরা জেলা মন্দির প্রাঙ্গণে জে মন্দির শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা মন্দির শিশু ও গণশিক্ষা কার্যক্রম’র সহকারি প্রকল্প পরিচালক অপূর্ব আদিত্য’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৬দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন করেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক নিমাই চন্দ্রবিস্তারিত পড়ুন

এনইবিটি খুলনাতে সামার সেমিস্টার ২০১৯-এর এ্যাডমিশন ফেয়ার

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনাতে সামার সেমিষ্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। মঙ্গলবার ৭মে দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ১৬মে পর্যন্ত। সরকারি ছুটির দিন সহ সপ্তাহে ৭দিন এ ফেয়ার চলবে এবং বিশ্ববিদ্যালয়ের এ্যাডমিশন অফিস খোলা থাকবে। এ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের প্রো- ভিসি প্রফেসর ড. জাহিদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর মো: আব্দুল মাতিন, ব্যবসা প্রশাসন বিভাগের উপদেষ্টা প্রফেসর শরীফ মোহাম্মাদ খান সহ বিভিন্নবিস্তারিত পড়ুন

পত্রিকায় সংবাদ প্রকাশে হত্যাকারীদের দৌড়ঝাঁপ

আশাশুনিতে মোনায়েম হত্যাকারীরা ধরাছোয়ার বাইরে!!

আশাশুনিতে মৎস ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোনায়েম হোসেন গাইনকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামীরা দৌঁড়ঝাপ শুরু করেছে। গত বুধবার সকালে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর বিলে এ ঘটনাটি ঘটে। নিহত মোনায়েম হোসেন গাইন কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের মৃত শাহাজুদ্দীন গাইনের ছেলে। এই ঘটনায় আশাশুনি থানা পুলিশ শোভনালী ইউপি চেয়ারম্যান মোনায়েম হোসেন সানা (৫০), তার ভাই আরশাদ হোসেন সানা (৬৩) ও বাটরা গ্রামের আশু সরদারের ছেলে লিটন সরদার ওরফেবিস্তারিত পড়ুন

এ নয়, বি গ্রেড পেয়েছেন অভিনেত্রী পূজা চেরি

অভিনেত্রী পূজা চেরি মাধ্যমিক পরীক্ষায় এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন বলে গণমাধ্যমকে যে তথ্য দিয়েছেন তা সঠিক নয়। তিনি আসলে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন। নিজে ৪ দশমিক ৩৩ পয়েন্ট পাওয়ার কথা জানালেও তিনি পেয়েছেন ৩ দশমিক ৩৩। রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুলের বাণিজ্য বিভাগ থেকে এবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে এই ফলাফল করেন। ফলাফল প্রকাশের পর পূজা বলেন, আশা ছিল এ প্লাস পাব। কিন্তু তারপরও আমি খুবই খুশি। এসএসসি পরীক্ষার আগেবিস্তারিত পড়ুন

সাংবাদিক স.ম জিয়াউর রহমানকে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন

বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, অনলাইন নিউজ পোর্টাল সিটিজি পোস্ট ডটকমের সম্পাদক ও চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সদস্য সাংবাদিক ও সংগঠক স.ম জিয়াউর রহমান দেশের শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন। সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা জেলা সংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), সাধারন সম্পাদক শেখ আমিনুরবিস্তারিত পড়ুন

সুবীর নন্দী আর নেই

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী মারা গেছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় তিনি মারা যান। সুবীর নন্দীর জামাতা রাজেশ সিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন। এর আগে, ১৮ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকার পর গত ৩০ এপ্রিল সিঙ্গাপুর নেওয়া হয় সুবীর নন্দীকে। সেদিন বিকেলেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। সুবীর নন্দী গত ১২ এপ্রিল পরিবারের সবাইকেবিস্তারিত পড়ুন

কুকুরের প্রতি বিরল ভালোবাসা

ট্রেনের নীচে পড়ে পিছনের দু’টি পা চলে গিয়েছিল ছোট্ট কুকুরছানাটির। চিকিৎসকেরা আশা দেখেননি। কিন্তু হাল ছাড়েননি এক জন। গত তিন মাস ধরে চিকিৎসা করে পথকুকুরটিকে শুধু প্রাণেই বাঁচাননি, তার জন্য বানিয়েছেন আস্ত ‘ওয়াকিং ট্রলি’। দু’চাকাওয়ালা সেই ট্রলি নিয়েই এখন মহানন্দে ঘুরছে পাঁচ-ছ’মাসের কুকুর ‘তৈমুর’। গত ৭ জানুয়ারি ভারতের ইছাপুর স্টেশনের কাছে ট্রেনের নীচে পড়ে গিয়েছিল তৈমুর। তখন সে মাত্র দেড় মাসের। পিছনের দু’টি পা-ই কাটা পড়ে। ব্যারাকপুর পশু হাসপাতালে নিয়ে গিয়েবিস্তারিত পড়ুন

ঐতিহ্যের সেই পালকি এখন বিলুপ্তির পথে

গ্রাম-বাংলার হাজার বছরের প্রাচীন বিয়ের ঐতিহ্য পালকি। এ বাহনে চড়া দারুণ মজা। বিয়ে উৎসবে পালকির কদর ছিল সবচেয়ে বেশি। একটা সময় ছিল বিয়েতে পালকিই ছাড়াই বিয়ে হতো না। গ্রামীণ আঁকা-বাঁকা মেঠো পথে, কখনও আলপথে বর-কনে পালকি চড়ে উভয়ের শ্বশুর বাড়িতে আসা-যাওয়ার আনন্দঘন একটা দারুণ সময় ছিল। গাঁও-গ্রামের পথে পালকিতে করে নববধূকে নিয়ে যাওয়ার দৃশ্য উঁকি-ঝুঁকি দিয়ে মন জুড়াত গাঁয়ের বধূ, কখনও মা-চাচি, উঠতি বয়সের চঞ্চল মেয়েরাও বাদ পড়েনি। পালকি মানুষের ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

পা দিয়ে লিখে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে সেই তামান্না

পা দিয়ে লিখেই জিপিএ-৫ পেয়েছে তামান্না নূরা। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় সে। পরীক্ষায় কৃতিত্বের মাধ্যমে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নপূরণে একধাপ এগিয়ে গেলো তামান্না। সোমবার (০৬ এপ্রিল) পরীক্ষার ফলাফল প্রকাশের পর তামান্নাকে ঘিরে তার পরিবার, প্রতিবেশী ও শিক্ষকরা আনন্দের জোয়ারে ভাসছেন। তবে আগামীতে স্বপ্নপূরণের নানা প্রতিবন্ধকতা নিয়ে দুশ্চিন্তা ও হতাশা ভর করেছে তামান্নার মনে। যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলিপুর গ্রামের রওশন আলীর মেয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইমামদের সাথে মতবিনিময় ওসি মনিরুজ্জামানের

কলারোয়ায় মাহে রমজান উপলক্ষে মসজিদের ইমামদের সাথে মতবিনিময় করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান। কলারোয়া থানা আয়োজিত ওই সভা সোমবার (৬মে) বিকেল ৫টায় থানা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। সভায় ওসি মনিরুজ্জামান বলেন- ‘সন্ত্রাস ও জঙ্গীবাদ নিরসনে আলেম, ওলামা, ইমামগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর। সমাজ থেকে অপরাধ নিয়ন্ত্রণে ইমামদের জোরালো পদক্ষেপ রাখতে হবে।’ উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও থানা জামে মসজিদের খতিব সাংবাদিক মুহা. আসাদুজ্জামান ফারুকীর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এসএসসি ও সমমানে জিপিএ৫ পেয়েছে ১০২ শিক্ষার্থী

কলারোয়ায় ২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ (এ প্লাস) পেয়েছে ১০২জন পরীক্ষার্থী। এরমধ্যে এসএসসিতে জিপিএ৫ পেয়েছে ৯৪জন আর দাখিলে ৮জন। শতকরা পাশের হার এসএসসিতে ৯০ভাগ আর দাখিলে ৮৫ভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। অফিস সূত্র জানায়- এবার উপজেলায় মোট পরীক্ষার্থী ছিলো এসএসসিতে ২৭৩১জন আর দাখিলে ৭১৭জন। বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে এসএসসিতে ২৪৪৯জন আর দাখিলে ৬১০জন। ফেল করেছে এসএসসিতে ২৮২জন আর দাখিলে ১০৭জন। শতভাগ পাশের তালিকায় রয়েছে এসএসসিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বরফ ফ্যাক্টরীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতে

কলারোয়ায় একটি বরফ ফ্যাক্টরীকে ৩হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বেলা ১২টার দিকে পৌরসদরের মুরারীকাটি বাজার এলাকায় মের্সাস বৈশাখী বরফ ফ্যাক্টারীর মালিককে ওই টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ। জানা গেছে- ফ্যাক্টরিতে আইসক্রিমে নিষিদ্ধ রং মেশানোর অপরাধে ভোক্তা অধিকার আইনে ৪২ ধারায় ফ্যাক্টরির মালিক জাকির হোসেনকে ৩হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকারবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে ভারতীয় পণ্যসহ যুবক আটক

কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় মালামালসহ আলিমুল হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে। সে উপজেলার ভাদিয়ালী গ্রামের আ.আহাদ দালালের ছেলে। কাঁকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার আশরাফুল হোসেন জানান- সোমবার ভোর রাতে টহলরত বিজিবি সদস্যরা গাড়াখালী সীমান্ত এলাকা থেকে ওই যুবককে ভারতীয় বিভিন্ন মালামালসহ আটক করে। আটককৃত মালামালের বাজার মূল্য ১লাখ ২৬ হজার ৫শত টাকা। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান- এবিষয়ে কলারোয়া থানায় একটি মামলা নং-৬(৫)১৯ দায়ের হয়েছে।