মে, ২০১৯
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ঝিকরগাছায় চোর সন্দেহে রোহিঙ্গা নাগরিককে গণপিটুনি

যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বেজিতলা থেকে চোর সন্দেহে এক রোহিঙ্গা নাগরিককে আটক করে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসি। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে বেজিতলা গ্রামে অপরিচিত এক ব্যাক্তির ঘোরা ফেরা সন্দেহজনক হওয়ায় স্থানীয় কয়েকজন যুবক তাকে অনুসরণ করতে থাকে। পরে একটি বাড়ি থেকে শিশু বাচ্চা নিয়ে পালানোর সময় হাতেনাতে ধরে ফেলেন ওই ব্যক্তিকে। গণপিটুনি দেয়ার পরে ভাষা গত কোনো মিল না থাকায় স্থানীয়রা তাকে রোহিঙ্গা নাগরিক বলে ধরে নেয়। ঝিকরগাছা থানারবিস্তারিত পড়ুন
বিশ্বকবির রবিন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী আজ

রবীন্দ্রনাথ তার মরমী মানবিক উপলব্ধির সমর্থন ও প্রেরণার সন্ধান পেয়েছিলেন বাউল গানে। সহজ সাধনার ভাব রবীন্দ্র মানসে নিবিড় ভাবে মিশে গিয়েছিল। বাউলের মনের মানুষই রূপ নিয়েছে তার জীবন দেবতা। রবির অস্ফুট চিন্তাকে পরিস্ফুট করছে তার বাউল মন। নিজেকে তিনি বলেছেন, বাউল কবি। আজ ২৫ শে বৈশাখ, বিশ্বকবির ১৫৮তম জন্মবার্ষিকী। জন্মেছিলেন বিত্ত,বিদ্যা, সংস্কৃতি ও শহুরে আভিজাত্যের আবহে। বয়স যখন বাইশ তার হাতে পড়ে লালনের একটি গানের সংকলন। তিনি পেয়ে গেলেন তার একবারেবিস্তারিত পড়ুন
দেওলিয়া হয়ে যাচ্ছে বিএনপি : হানিফ

দুর্নীতি ও অপরাজনীতির কারণেই বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। মঙ্গলবার (০৭ মে) দুপুরে নোয়াখালীর সুবর্নচরে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপি এখন দেওলিয়া হয়ে যাচ্ছে। দুর্নীতি ও অপরাজনীতির কারণেই তারা ক্রমাগত জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা মিথ্যা অপপ্রচার করেবিস্তারিত পড়ুন
তারাবি নামাজ পড়া অবস্থা কুপিয়ে হত্যা করলো মামাতো ভাইকে

মাদারীপুরে পূর্ব শত্রুতার জের ধরে তারাবি নামাজ পড়ার সময় একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় কাদের নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার (৭ মে) রাতে রাজৈর উপজেলার মঠবাড়ি গ্রামের একটি মসজিদে তারাবি নামাজ পড়ছিলেন মজিবর বেপারী। তার ফুপাতো ভাই আলী আশরাফ ও লিংকনের নেতৃত্বে বেশ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মসজিদে প্রবেশ করে। এ সময় মজিবর বেপারীকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায়বিস্তারিত পড়ুন
বিড়ি ভোক্তার ৭দফা দাবিতে শ্যামনগরে মানববন্ধন

বিড়ির উপর বৈষম্যমূলক অতিরিক্ত শূল্ক প্রত্যাহার এবং ভারতের ন্যায় বিড়ি শিল্পকে কুটির শিল্পৃ ঘোষনার দাবিতে বৃহত্তর রাজবাড়ী অঞ্চলের বিড়ি ভোক্তা পক্ষের ব্যানারে অদ্য ০৮-০৫-২০১৯ ইং তারিখ রোজ বুধবার বিকাল ৪ ঘটিকায় সাতক্ষীরা-৪ আসনের মাননীয় এমপি এস,এম জগলুল হায়দারের বাসভবনের সামনে শ্যামনগর, সাতক্ষীরা বিড়ি ভোক্তা পক্ষের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এক বিশাল মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। উক্ত মানব বন্ধনে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া কুটির শিল্প তথাবিস্তারিত পড়ুন
পিরোজপুরের মঠবাড়িয়ায় জামিনে মুক্ত হলেন সেই বিলাসী

পুলিশ সদস্য সাহেদ আলীর বোন বিলাসী ১৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বিকালে পিরোজপুর কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। বিলাসীর বাবা খালেক ঘরামী এ তথ্য নিশ্চিত করেছেন। কলেজ পড়ুয়া এক তরুনী অভিমান করে ২৩/৪/১৯ ইং তারিখে সাহেব আলী এবং তার বোন বিলাসীকে আসামী করে ১০ ধারায় একটি মামলা করেছিল। যার নম্বর- মঠবাড়িয়া থানা ৩৩। ঐ তরুনীর ইচ্ছা ছিল মামলার নামে চাপ প্রয়োগ করে সাহেদ আলীকে বিবাহের প্রস্তাবে রাজিবিস্তারিত পড়ুন
এবারের ঈদে মিলবে ৯দিনের দীর্ঘ ছুটি!!

আসন্ন ঈদুল ফিতরে দীর্ঘ নয় দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ঈদের ছুটি আগামী ৩১ মে থেকে টানা ৯ জুন পর্যন্ত, মাঝখানে মাত্র একদিন (৩ জুন) অফিস করতে হবে তাদের। তবে এ দিন ছুটি নিতে পারলে টানা ৯ দিন হবে রোজার ঈদের ছুটি। এই হিসেবে আগামী ঈদের আগে-পরে লাইলাতুল কদর ও সাপ্তাহিক ছুটির কারণে দীর্ঘ সময় ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেতে যাচ্ছেন সরকারি চাকুরেরা। এবার রমজান মাস ২৯ দিন হলেবিস্তারিত পড়ুন
জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু টাইগারদের

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট উইন্ডিজের ছুড়ে দেওয়া ২৬২ রানের লক্ষ্যে মাঠে নেমে তামিম ইকবাল, সৌম্য সরকার ও সাকিব আল হাসানের ব্যাটে ভর করে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। পেছনে আইরিশদের ‘এ’ দলের কাছে হারের স্মৃতি। সঙ্গী আইরিশ কন্ডিশনের ছোবল। সামনে উড়ন্ত জয়ে শুরু করা ক্যারিবিয়ানদের দাপট। চ্যালেঞ্জ ছিল অনেক। ম্যাচের আগে মাশরাফি বিন মুর্তজা বললেন, মনের জোর আছে না! যেমন কথা, তেমন কাজ। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া স্পেলে অধিনায়কই দেখালেন পথ।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় আর কবে ঠিক হবে রাস্তার ভাঙ্গাচুড়া এই স্থানটি?

আর কবে ঠিক হবে খারাপ এই রাস্তাটি? রাস্তার এই ভাঙ্গাচুড়া স্থানে শুধু নামমাত্র সংস্কার না করে স্থায়ী সমাধান করা যায় না?- এমন প্রশ্ন উঠেছে ভূক্তভোগি পথচারীদের। কলারোয়া থেকে চান্দুড়িয়া সড়কের শ্রীরামপুর-বিক্রমপুর দোপুল (পরপর দু’টি ব্রিজ বা কালভার্ট) এলাকার রাস্তার স্থানটির বেহলা দশা। সেখানে ভেঙ্গেচুড়ে গেছে। একপাশ উচু একপাশ নিচু হয়ে গিয়েছে। রাস্তার মধ্যে বড় গর্তের সৃষ্টি হয়েছে। হেটে গেলেও পড়ে যাওয়ার উপক্রম। আর একটু বৃষ্টি হলে তো কথাই নেই। প্রচন্ড খারাপেরবিস্তারিত পড়ুন
রমজানের শুরুতেই কলারোয়ায় খাদ্যপণ্যের দাম বৃদ্ধিতে অসন্তোষ ক্রেতাদের

কলারোয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে হঠাৎ-ই বিভিন্ন খাদ্য পণ্য সামগ্রির মূল্য বৃদ্ধি পেয়েছে। মাত্র ৫/৭ দিনের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রির মূল্য বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। হাত-পা বাধা ও অসহাত্বের মতো নিরুপায় হয়ে প্রয়োজনের তাগিদে ক্রেতারা বেশি দামে এগুলো কিনতে বাধ্য হচ্ছেন। গুটি কয়েক অসাধু পাইকরী ও খুচরা বিক্রেতারা অধিক মুনাফার প্রত্যাশায় এ সকল পণ্য সামগ্রি বেশি দামে বিক্রি করছেন। বাধ্য হয়ে অনেক খুচরা ব্যবসায়ীরাও আগের দামের চেয়ে বেশি দামেবিস্তারিত পড়ুন
খালু বলে কথা ! অন্য জেলার বাসিন্দা কলারোয়ায় পেলো ভিজিডি কার্ড

কলারোয়া উপজেলার জয়নগর ইউপি চেয়ারম্যান সম্পর্কে ভাইরাপোত। তাই খালুর মেয়ে অন্য জেলায় স্থায়ী বসবাস করলেও ভাগ্য থেকে বাদ যায়নি ভিজিডি কার্ড। জয়নগর ইউপি’র ৩নং ওয়ার্ড (দঃ ক্ষেত্রপাড়া) সদস্য জয়দেব সাহা জানান, জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল- মাসুদ এর বাড়ী তার ওয়ার্ডে। ওই চেয়ারম্যানের খালু দঃ ক্ষেত্রপাড়া ওয়ার্ডের মৃত বাবরালী সানার ছেলে মুনছুর আলি সানা। মুনছুর আলির একমাত্র মেয়ে জেসমিন খাতুনের বিয়ে হয় প্রায় পাঁচ বছর আগে যশোর জেলার মণিরামপুর উপজেলার নোয়ালিবিস্তারিত পড়ুন
মোদিকে ‘চড়’ মারার কথা বললেন মমতা!

ভারতের চলমান লোকসভা নির্বাচনে মোদি-মমতা বাগযুদ্ধ অব্যাহত। ‘জয় শ্রী রাম’, ‘ফণী-ফোন’, নিয়ে গত কয়েকদিন ধরেই একে অপরকে লক্ষ্য করে প্রশ্নবাণে বিদ্ধ করছেন। কিন্তু এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঠাসিয়ে গণতন্ত্রের চড় মারার কথা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার পুরুলিয়া জেলার সাঁতুড়িতে বাঁকুড়া কেন্দ্রের তৃণমূল প্র্রার্থী সুব্রত মুখার্জির সমর্থনে একটি নির্বাচনী প্রচারণায় এসে মমতা এসব কথা বলেন। নিজের রাজনীতি জীবনের কথা উল্লেখ করে মমতা বলেন, ‘আমি ২৩ বছর সাংসদ ছিলাম। আপনারা হয়তোবিস্তারিত পড়ুন
খুলনা
‘ফণী’কে দেখতে গেলেন দাকোপের ইউএনও।। দিলেন নতুন পোশাক, দেবেন ঘরও

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাতের দিন জন্ম হয়েছিল বলে ঝড়ের নামানুসারে শিশুটির নাম রাখা হয় ‘ফণী আক্তার’। বাবা-মা ও শিশুটির স্বজনরা এ নাম রাখেন। গত শুক্রবার (০৩ মে) খুলনার দাকোপ উপজেলা সদর চালনা পৌরসভার মাসুম সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারে আশ্রয় নেওয়া রেশমী বেগমের কোল আলোকিত করে আসে শিশুটি। উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলার চালনা পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা মামার দোকানের কর্মচারী মৃত আবুলবিস্তারিত পড়ুন
কলারোয়ার মির্জাপুরের বিশিষ্ট সমাজসেবক বজলে সরদারের ইন্তেকাল

কলারোয়া মির্জাপুর গ্রামের অতিপরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক সদ্য প্রয়াত বজলুর রহমান সরদারের (৬৩) জানাজা নামাজ মঙ্গলবার যোহরের নামাজের পর নিজ বাড়ির পার্শ্ববর্তী আমবাগানে অনুষ্ঠিত হয়। বজলুর রহমান মঙ্গলবার ভোররাত ৩ টার সময় চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে মারা যান (ইন্না—রাজিউন)। তার জানাজা নামাজে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ.লীগের সাংগঠনিকবিস্তারিত পড়ুন
তালায় ইউনিয়ন ছাত্রলীগের কমিটি পুন:গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

অগঠনতান্ত্রিক উপায়ে দল থেকে অব্যাহতি ও সাবেক ছাত্র দল কর্মী দেবাশীষ অধিকারীকে স্থলাভিষিক্ত করায় সংবাদ সম্মেলন করেছেন তালা উপজেলার জালালপুর ইউয়িন ছাত্রলীগের সাবেক সভাপতি নাহিদ হাসান অনিক। মঙ্গলবার বিকেল ৪ টায় তালা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাহিদ হাসান বলেন,গত ২০১৮ সালের ৮ ডিসেম্বর তাকে সভাপতি করে ২ সদস্য বিশিষ্ট অসম্পূর্ণ কমিটি দেওয়া হয়। তার নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ সর্বশেষ একাদশ জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনে বলিষ্ট ভূমিকা পালন করে দলীয়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার টিসিসি’তে বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা

“জীবন বাঁচান, আওয়াজ তুলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে “বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ”পালন উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচির দ্বিতীয় দিনে মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)তে “বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ” প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা ও প্রশিক্ষণ কর্মশালা সভায় বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক এ, এস,এম, ওয়াজেদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র অধ্যক্ষ মোঃবিস্তারিত পড়ুন
