শনিবার, আগস্ট ৮, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বুধবার, ডিসেম্বর ১২, ২০১৮

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

২০১৯ সাল নিয়ে অন্ধ নারীর ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী!

বুলগেরিয়ার বাসিন্দা অন্ধ নারী বাবা ভ্যাঙ্গা থট রিডিং, অলৌকিক উপায়ে রোগ নিরাময় ইত্যাদি ক্রিয়ার কারণে খ্যাতি পেয়েছিলেন। তার আসল নাম ভ্যাঙ্গেলিয়া প্যানদেভা দিমিত্রোভা। ১৯১১ সালে জন্ম ভ্যাঙ্গেলিয়ার। এরপর এক ঘূর্ণিঝড়ে আহত হয়ে পর্যায়ক্রমে তিনি সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারান। ১৯২৫ সালে ভ্যাঙ্গা দৃষ্টিহীনদের জন্য এক বিশেষ বিদ্যালয়ে ভর্তি হন। পরে তিনি পিয়ানো বাজানো, রান্না করা, উল বোনা ইত্যাদিও শেখেন। এই সময় থেকেই তার মধ্যে অতিপ্রাকৃত ক্ষমতার উদয় দেখা দেয়। তিনি ভবিষ্যতে ঘটবে এমনবিস্তারিত পড়ুন

চুরি রুখতে চোর নিয়োগ!

নিজের দোকানের জন্য চোর চেয়ে বিজ্ঞাপন দিলেন এক ব্রিটিশ নারী। নিজের নাম প্রকাশ না করে একটি ওয়েবসাইটে বিজ্ঞাপন দেন সেই কাপড়ের দোকানের মালিক। বিজ্ঞাপনে লেখা, চোরকে এসে তার দোকানে চুরি করতে হবে। প্রতি ঘণ্টার জন্য পারিশ্রমিক পঞ্চাশ পাউন্ড। টাকার হিসাবে যার মূল্য পাঁচ হাজার তিনশো টাকা। শুধু তাই নয়, চোর যা জিনিস চুরি করবে, তার থেকে তিনটি জামা সে রাখতেও পারবে। বিজ্ঞাপনে বলা হয়, সপ্তাহের মধ্যে বেশ কয়েক বার চোরকে আসতেবিস্তারিত পড়ুন

জেএসসি-জেডিসি পরীক্ষার ফল ২৪ ডিসেম্বর

আগামী ২৪ ডিসেম্বর (সোমবার) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গত ১৫ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শেষ হয়। জেএসসি ও জেডিসিতে সব মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪ লাখ ১৮ হাজার ৩৮২ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ২৩ লাখ ৫৩ হাজার ৩৮৭ জন।

নির্বাচনী পরিবেশ যেন উত্তপ্ত না হয় : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। শুধু আমাদের লক্ষ্য রাখতে হবে যে, এই পরিবেশ যেন উত্তপ্ত না হয়। উত্তপ্ত হয়ে নির্বাচনী পরিবেশ যেন ব্যাহত না হয়, ব্যাঘাত না ঘটে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে দ্বিতীয় দিনের মতো জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্য করে সিইসি বলেন, আমাদের কাজ শুধু ৩০ ডিসেম্বর।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে-হাত মিলিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আ.লীগের স্বপন-লাল্টু

কলারোয়ায় হাতে-হাত মিলিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আ.লীগের স্বপন-লাল্টু। গত কয়েক বছর ধরে উপজেলা আ.লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন এবং দলটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু একই রাজনৈতিক অঙ্গনে দু’মেরুতে অবস্থান করছিলেন। দৃশ্যত আর কার্যত দু’টি গ্রুপে রূপ নিয়েছিলো উপজেলার শাসকদলের নেতাকর্মীদের মাঝে। এরই মাঝে মঙ্গলবার (১১ডিসেম্বর) একটি অনুষ্ঠানে দু’জন হাতে হাত মিলিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে একাত্মতায় আসার দৃশ্যপট পরিদৃশ্যমান হলো। ১১ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যার পর কলারোয়ারবিস্তারিত পড়ুন