শনিবার, আগস্ট ৮, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বুধবার, ডিসেম্বর ১২, ২০১৮

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

কলারোয়া পাইলট হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মাহবুবুর স্যার আর নেই

কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রবীন শিক্ষক আলহাজ্ব কাজী মাহবুবুর রহমান ইন্তেকাল করেছেন। বুধবার (১২ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকায় চিকিৎসাধীণ অবস্থায় ৮৬বছর বয়সে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬কন্যা ও ৩পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহষ্পতিবার (১৩ডিসেম্বর) বেলা ১১টায় কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে ১ম ও গ্রামের বাড়ি উপজেলার কাজির দিগং-এ ২য় নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমের পুত্র অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ নেতা আজু হত্যাকান্ডের পঞ্চম বর্ষপূর্তিতে স্মরণ সভা

কলারোয়ার গোপিনাথপুরে জামায়াত-শিবিরের নৃশংস হামলায় নিহত ওয়ার্ড আ.লীগ সভাপতি আজহারুল ইসলাম আজু হত্যাকান্ডের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার বিকেলে কলারোয়া পৌরসভাধীন যুগিবাড়ি মোড়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া পৌরসভার কাউন্সিলর ও গোপিনাথপুর ৬নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আলফাজউদ্দিনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তারা-এই ববর্র হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে বলেন, জামায়াত-শিবিরের বিরুদ্ধে এলাকায় জনমত গড়ে তুলতে হবে। এই ঘাতকদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। যাতে করে আজুর মতো আর কোন সাধারণ মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

কলারোয়ায় ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১২ডিসেম্বর) শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আর.এম সেলিম শাহনেওয়াজ পুরষ্কার ও সনদপত্র বিতরণ করেন। চিত্রাংকন প্রতিযোগিতায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী তাসনিম জামান এশা ১ম এবং একই ক্লাসের আনিকা তাহসিন ২য় স্থান অধিকার করে। রচনা প্রতিযোগিতায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার জালালাবাদের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে ইউএনও

কলারোয়ার জালালাবাদের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আর.এম সেলিম শাহনেওয়াজ। বুধবার (১২ডিসেম্বর) ২নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ, জালালাবাদ ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ইউএনও। পরিদর্শনকালে প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় জালালাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ, প্রধান শিক্ষক তহমিনা খাতুন লিলি, ইউএনও অফিসের আব্দুলবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছির ৫ কৃতি শিক্ষার্থীর সাফল্য…

সাতক্ষীরার ঐতিহ্যবাহী কলারোয়া উপজেলার সোনাই নদীর পলি বিধৌত অঞ্চল হল ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন। কলারোয়া সমগ্র সাতক্ষীরা অঞ্চলের অন্যতম অর্থনৈতিক শক্তির যোগানদাতা উপজেলা হওয়ায়, কেড়াগাছি ইউনিয়নের কৃতিত্ব কম যায় না। এই পল্লী নিভৃত জনপদে জন্মগ্রহণ করেছেন অনেক খ্যাতনামা মহাপুরুষ, রাজনীতিবিদ। শিক্ষাক্ষেত্রে কেড়াগাছি ইউনিয়ন বরাবরই এগিয়ে চলেছে। সমগ্র সাতক্ষীরা জেলার ভিতরে কলারোয়া তথা কেঁড়াগাছি ইউনিয়নের সাফল্য সর্বাধিক। এই ইউনিয়ন থেকে প্রতি বছর দু-এক জন বা তার বেশি সংখ্যক বিসিএস ক্যাডার সার্ভিসে সাফল্যের সাথেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকের মনে খুশির আমেজ!

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনায় কৃষকের মনে খুশির আমেজ বয়ছে। সাতক্ষীরার বাঁশদহা, কুশখালী, বৈকারী ও ঘোনা আঞ্চলের এ বছর বরর্ষার মৌসুমে বৃষ্টি পরিমান কম হওয়ায় কৃষকরা নিচু অঞ্চলের জমিতে সরিষার চাষ করছেন। অত্র অঞ্চলের চাষী নুর ইসলাম, নুর মোহাম্মাদ, আব্দুর রশিদ সরদার, ইয়াছিন সরদার জানান- এ বছর বৃষ্টির পরিমান কম হওয়ায় ধানের জমিতে সেচ ব্যবস্থা করে ফষল করছেন। এদিকে সারের দাম বেশি কিন্তু সেই তুলনায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-৩ আসনে নির্বাচনী প্রচারে বাধার অভিযোগে সংবাদ বিএনপি প্রার্থীর

সাতক্ষীরা ৩ আসনের বিএনপি দলীয় প্রার্থী কেন্দ্রিয় ড্যাব নেতা ডা. শহিদুল আলম নির্বাচনী প্রচারে বাধাগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ দলীয় কয়েকজন চেয়ারম্যান ও পুলিশ এসব তৎপরতা চালাচ্ছেন। নির্বাচন পরিচালনার কোনো পরিবেশ নেই জানিয়ে তিনি বলেন তার দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। প্রচার মাইক ভেঙ্গে চুরে দেওয়া হচ্ছে। এমনকি কোনো কোনো স্থানে বিএনপি নেতাকমীদের মারপিট করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। ডা. শহিদুল আলম বুধবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবেবিস্তারিত পড়ুন

বেনাপোলে কাস্টমসের কলম বিরতি, পেট্রাপোলে শত শত ট্রাক দাড়িয়ে

বেনাপোল কাস্টমসের কলম বিরতীর কারনে বেনাপোল স্থল বন্দরের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে অভিযোগ। গত ৬ ডিসেম্বর সিলেটের তামাবিল সীমান্তে বিজিবির সাথে কাস্টমসের পাসপোর্টযাত্রী তল্লাশি নিয়ে বিরোধ বাধে। এরই জের ধরে বেনাপোল কাস্টমস কলম বিরতি পালন করে। এর কারনে বেনাপোল বন্দরে বুধবার সকাল থেকে বেলা ১টা পর্যন্ত ভারত থেকে কোন আমদানি পন্য প্রবেশ করেনি। আমদানি পন্য বোঝাই শত শত ট্রাক দাড়িয়ে ছিল পেট্রাপোল বন্দরে। বেনাপোল কার্গো শাখার সুপার জামাল মোল্যা জানান, কাস্টমসবিস্তারিত পড়ুন

আরো খবর....

নৌকা মার্কাকে বিজয়ী করতে তালায় আ.লীগের বর্ধিত সভা

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী করতে সাতক্ষীরার তালায় আ.লীগের বিশেষ এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ.লীগের উদ্যোগে বুধবার সকালে তালা সরকারি কলেজ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা আ.লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সভাপতি মুনছুর আহম্মেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের মহাজোটের প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ.লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমারের সঞ্চালনায় বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন

‘গ্রামকে শহর করার প্রত্যয়ে নৌকায় ভোট দিন’: নির্বাচনী জনসভায় এমপি রবি

ৎআসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নৌকা প্রতিকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) বিকালে পুরাতন সাতক্ষীরা হাটখোলায় পৌর আওয়ামীলীগের আয়োজনে পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ’র সভাপতিত্বে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি গণমানুষের প্রাণের নেতা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে মতবিনিময় সভা

বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে জননেত্রী শেখ হাসিনা কর্তৃক সাতক্ষীরা সদর আসনে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতিকে ভোট প্রদানের জন্য সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় শহরের মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে সদর উপজেলার মুক্তিযোদ্ধা আয়োজনে সদর উপজেলা কমান্ডার মো. হাসানুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য গণমানুষের প্রাণের নেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বাঁশদহায় জাতীয় পার্টির অফিস উদ্বোধন ও গণসংযোগ

‘৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে- পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ। এর স্লোগান কে সামনে রেখে সদর উপজেলা ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের বাঁশদহা বাজারে জাতীয় পার্টির অফিস উদ্বোধনকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা সদর-২ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী শেখ মাতলুব হোসেন লিয়ন এ কথা বলেন। উদ্বোধন পরবর্তীতে বাঁশদহা বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। গরিব দু:খী অসহায় মানুষের খোঁজ-খবর ও পাশে থাকার অঙ্গীকার করেন।বিস্তারিত পড়ুন

দেশের উন্নয়নে আ. লীগকে বিজয়ী করুন: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ এলাকা গোপলগঞ্জের কোটালীপাড়ায় নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত জনসভার মঞ্চে উপস্থিত হয়ে নির্বাচনী প্রচারণা শুরু করার ঘোষণা দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বিকেল ৪টার দিকে শেখ লুৎফর রহমান কলেজ মাঠ প্রাঙ্গণের জনসভা মঞ্চে উপস্থিত হন তিনি। তার সঙ্গে রয়েছেন ছোটবোন শেখ রেহানাসহ আরো অসংখ্য নেতাকর্মী। একাদশ গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গীপাড়া) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করছেন শেখ হাসিনা। এখান থেকে বেশ কয়েকবার প্রতিনিধিত্বও করেছেনবিস্তারিত পড়ুন

কেশবপুরে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা

যশোরের কেশবপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারন সম্পাদকসহ দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলো আওয়ামী লীগের সভাপতি সকল ভেদাভেদ ভূলে শেখ হাসিনার নৌকার পক্ষে কাজ করার জন্য সকলকে আহব্বান করেন। নৌকার প্রার্থী ইসমাত আারা সাদেকের নির্বাচন উপলক্ষ্যে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে বুধবার দুপুরে উপজেলো আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনের সভাপতিত্বে উপজেলো আওয়ামী লীগের সাধারন সম্পাদক গাজী গোলাম মোস্তফারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় আ.লীগের কর্মী সমাবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ২নং পাথরঘাটা ওয়ার্ড আ.লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) সন্ধা ৬টার দিকে পাথরঘাটা ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতির নাজমুল গাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক অমেরন্দ ঘোষ, জেলা যুবলীগের সহ.সভাপতি সোহারফ হোসেন সাজু, ইউনিয়ন আ.লীগের যুগ্ন সম্পাদক প্রভাষক আশফাকুর রহমান বাবলু, ওয়ার্ড আ.লীগের সহ.সভাপতি নিরমল ঘোষ, সাধারণ সম্পদক আ.বিস্তারিত পড়ুন

প্রকাশ্যে রিকশাচালককে পেটানো সেই সুইটিকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

তরুণ রিকশা চালককে প্রকাশ্যে মারধর করে দেশব্যাপী আলোচিত হওয়া সুইটি আক্তার শিনুকে রাজধানীর মিরপুরের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকার পদ থেকে তাকে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঙ্গলবার রাতে দল তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বলে সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করেন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল হারুন। মুঠোফোনে তিনি বলেন, ‘সুইটি আক্তার শিনু বেশ কিছুদিন ধরেই উশৃঙ্খলভাবে চলাফেরা করতেন বলে অভিযোগ ছিল। দলীয় কর্মকাণ্ডে তার আচরণবিস্তারিত পড়ুন