শনিবার, আগস্ট ৮, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বুধবার, ডিসেম্বর ১২, ২০১৮

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

এনইউবিটি খুলনাতে আন্তঃবিভাগীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার স্পোর্টস ক্লাব এর উদ্যোগে মাস ব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় এ খেলার উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো: আব্দুল মতিন। সে সময় তিনি বলেন, মানসিক উন্নয়নের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূন। খেলাধুলা শুধু ব্যক্তি নয়, সমগ্র দেশ ও জাতির উন্নতির হাতিয়ার। সে সময় আরো উপস্থিত ছিলেন, ডিরেক্টের অব স্টুডের্ন্ড অ্যাফেয়ার্স ও প্রধান জনাব রাজীব হাসনাত শাকিল, স্পোর্টস ক্লাবের কনভেনর সিনিয়রবিস্তারিত পড়ুন

বিজেপি’র ভরাডুবির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেয়াল লিখন পড়ার পরামর্শ

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি’র ভরাডুবির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেয়াল লিখন পড়ার পরামর্শ দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোদিকে এমন পরামর্শ দেন তিনি।দিল্লির আকবর রোডের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, ‘কংগ্রেস মুক্ত ভারতের স্বপ্নের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। তা অসম্ভব। মোদির থেকে শিখলাম কোন কাজ করা উচিত নয়।’ রাহুল গান্ধী বলেন, ‘কৃষকদের দুরবস্থা, বেকারত্ব এবং দুর্নীতি–এই তিনটি বিষয়ের ওপর ভর দিয়েই ২০১৪ সালেবিস্তারিত পড়ুন

দেশ-বিদেশ ভ্রমণ ও ছবি তোলার চাকরি, বছরে বেতন ৭২ লাখ!

সকলেই চাকরি খুঁজেন সকাল ৯টা টু বিকাল ৫টা। সকলেই বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত। আর হাজার হাজার টাকা রোজগার অনেকের। তবে রোজগার যদি লাখ লাখ টাকা হয় তাহলে কার না খারাপ লাগে। তা যে একটু বেশিই ভালো হয় তা নিঃসন্দেহে বলা যায়। এই চাকরি কীভাবে পাবেন জানেন। আর এর জন্য কী কাজ করতে হবে, যোগ্যতাই বা কী জানতে চান। আপনার কাজ হবে দেশে-বিদেশে ঘোরা ও ছবি তোলা। না কোনও মজা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার ০২নং ওয়ার্ড আওয়ামীলীগের বর্ধিত সভা

সাতক্ষীরা পৌরসভার ০২ নং ওয়ার্ড আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) রাতে পৌরসভার ০২ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুস সামাদের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সদর আসনের সংসদ সদস্য গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

আজ মওলানা ভাসানীর ১৩৮তম জন্মবার্ষিকী

আজ ১২ ডিসেম্বর বুধবার মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৩৮তম জন্মবার্ষিকী। তিনি ১৮৮০ সালের এই দিনে সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। সিরাজগঞ্জে তার জন্ম হলেও জীবনের বেশিরভাগ সময় তিনি টাঙ্গাইলে অতিবাহিত করেন। টাঙ্গাইলের সন্তোষে চিরনিদ্রায় শায়িত আছেন তিনি। সন্তোষে তার নামে প্রতিষ্ঠা করা হয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মওলানা ভাসানীর পিতার নাম হাজী শারাফত আলী। তার ডাক নাম ছিল চেগা মিয়া। ১৮৯৭ সালে পীর সৈয়দ নাসিরুদ্দীনের সঙ্গেবিস্তারিত পড়ুন

ভোটের প্রচারকাজের জন্য টুঙ্গিপাড়ার পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সকালে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয়েছেন। এর মধ্য দিয়েই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারকাজ শুরু করবেন আওয়ামী লীগ সভানেত্রী। গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর আড়াইটার দিকে নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ার শেখ লুৎফর রহমানবিস্তারিত পড়ুন

শীর্ষনিউজসহ ৫৪ নিউজ পোর্টাল বন্ধের নির্দেশের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে আজ বিক্ষোভ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল শীর্ষনিউজ২৪ডটকম সহ একযোগে ৫৪টি নিউজপোর্টাল বন্ধের নির্দেশের প্রতিবাদে আজ ১২ ডিসেম্বর বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে বিএফইউজে ও ডিইউজে। সংগঠন দু’টি ১১ ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানায়। বিএফইউজে’র দফতর সম্পাদক আবু ইউসুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৪টি নিউজ পোর্টাল বন্ধের নির্দেশের প্রতিবাদ এবং সকল গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে আজ ১২ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএফইউজে ও ডিইউজে’রবিস্তারিত পড়ুন

এলাকা ছাড়লেন বিএনপির প্রার্থী হান্নান, বাড়িছাড়া নেতাকর্মীরাও

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী এম এ হান্নান পুলিশের ভয়ে মঙ্গলবার এলাকা ছেড়ে চলে গেছেন। এর আগে তিনি জেলা শহরের হাজী মুহসীন সড়কে হান্নান কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, ‘ফরিদগঞ্জে এভাবে নির্বাচন করা সম্ভব নয়। এ জন্য এলাকা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’ সংবাদ সম্মেলনের পর এম এ হান্নান এলাকা ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। বিকেলে তিনি গণমাধ্যমকে বলেন, তিনি এখন গাড়িতে ঢাকার পথে রয়েছেন। ফরিদগঞ্জে আওয়ামী লীগ নয়, পুলিশই বিএনপিরবিস্তারিত পড়ুন

জৈনপুরীপীরের ফতোয়ায় ৩৫ বছর ধরে ভোট দেন না নারীরা

প্রায় ৩৫ বছর ধরে ভোট দিতে যান না চাঁদপুর জেলার রুপসা ইউনিয়নের নারীরা। তা ইউনিয়ন পরিষদ বা জাতীয় সংসদ নির্বাচনই হোক। জৈনপুরী পীর সাহেবের দেয়া ফতোয়া মেনেই ইউনিয়নের গ্রামগুলোর নারীরা ভোট দিতে যান না বলে জানিয়েছেন গ্রামবাসী। রুপসা ইউনিয়নের মোট ১৬ হাজার ভোটারের মধ্যে নারী ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য। এ ইউনিয়নে রয়েছে ৯টি প্রাইমারি ও ৪টি মাধ্যমিক বিদ্যালয় আছে। দুটি ডিগ্রি কলেজও রয়েছে এখানে। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ ইউনিয়নের নারীদেরবিস্তারিত পড়ুন

‘বিএনপিকে নির্বাচন থেকে সরাতেই গাড়ি বহরে হামলা’

নিজের গাড়িবহরে হামলা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে না যাওয়ার জন্য এ হামলা হয়েছে। আমি আমার লোকজনকে বলেছি কোনো উসকানিতে পা দেবেন না। মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বানারহাট এলাকায় মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা হয়। মির্জা ফখরুল বলেন, এখানে আসা মাত্রই আমাদের গাড়ি বহরে হামলা হয়েছে। আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশ প্রশাসন ঘটনার অনেক পর ঘটনাস্থলে এসেছে। এগুলো বিএনপিতে নির্বাচনবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় নৌকায় ভোট চাইলেন শাহীন চাকলাদার

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে প্রতীক বরাদ্দের পর থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন নৌকার প্রার্থী মেজর জেনারেল(অব) ডাঃ নাসির উদ্দিন। প্রতিদিন সকাল থেকে রাত অবধি আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে নৌকায় ভোট চাইছেন ডাঃ নাসির ও তার দলীয় নেতা কর্মীরা । এই প্রচারণায় নতুন মাত্রা যোগ করলেন যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক শাহীন চাকলাদার । বুধবার বিকালে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া মাধ্যমিক বিদ্যালয়ে ঝিকরগাছার বাঁকড়া, শংকরপুর, হাজিরবাগ ও নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামীলীগ এক বিশাল জনসভারবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটার মির্জাপুর প্রাইমারি স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

পাটকেলঘাটার মির্জাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় বিদ্যালয় চত্বরে শ্রেণী শিক্ষকদের আয়োজনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অসিত কুমার কাশ্যপীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক এস.সুরাইয়া ও রায়হান শেখের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুর্যপাল। এসময় প্রধান অতিথি হিসেবে ফলাফল ঘোষণা ও অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন ইউআরসির ইনস্ট্রাক্টর এম.এম ঈমানউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন

শীতে খুশখুশে কাশি থেকে মুক্তির উপায়

শীতের এই সময়টাতে অধিকাংশ মানুষই খুশখুশে কাশির যন্ত্রণায় ভোগেন। কারণে অকারণে শুকনো কফের থেকে কাশি ওঠে কিছুক্ষণ পর পর। এ কাশিতে থুতু বা কফ হয় না। কিন্তু একটি অস্বস্তিকর অনুভূতি ক্রমাগত কাশির সৃষ্টি করে। সংক্রমণ, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিস এবং ধূমপানের কারণেও শুকনো কাশির উদ্রেক হতে পারে। খুশখুশে কাশির যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আছে ঘরোয়া কিছু উপায়। কৃত্রিম উপাদানে তৈরি ওষুধ না খেয়ে প্রাকৃতিক উপায় অবলম্বন করেই কমিয়েবিস্তারিত পড়ুন

সপ্তম শ্রেণির হাসান পড়াচ্ছেন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের

এম টেক, বি টেকের শিক্ষার্থীদের সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন সপ্তম শ্রেণির এক ছাত্র। অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমনটাই ঘটেছে ভারতের হায়দ্রাবাদে। ১১ বছরের ওই কিশোরের নাম মহম্মদ হাসান। গত এক বছর ধরে নিজের দ্বিগুণ বয়সী শিক্ষার্থীদের ডিজাইনিং ও ড্রাফটিং পড়াচ্ছেন বিস্ময়কর প্রতিভার অধিকারী এই কিশোর। আর তার এমন কাজে রীতিমতো লজ্জায় পড়েছেন নামকরা অধ্যাপকরাও। অবশ্য কাজের জন্য কোনো বেতন নেন না মহম্মদ হাসান। সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

জেব্রার গায়ে ডোরাকাটা দাগের রহস্য কি?

কোথা থেকে এলে জেব্রার গায়ের ডোরাকাটা দাগ? বহুদিন ধরে চলছে গবেষণা। সম্প্রতি এ নিয়ে আমেরিকার দুটি জার্নালে নতুন গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। আঙ্গুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) যেমন প্রত্যেকের আলাদা, জেব্রাদের ডোরাকাটা দাগও তেমনি। একটা জেব্রার দাগের সঙ্গে অন্য জেব্রার দাগের মিল নেই। শিকারীদের বিভ্রান্ত করতে ক্যামোফ্লাজ হিসাবে ডোরাকাটা দাগ জেব্রার গায়ে, এমনটা বলেছিলেন বেশ কয়েকজন বিজ্ঞানী। কিন্তু এই দাগের পিছনে আদতে কোন জিন রয়েছে, তা নিয়ে রহস্য রয়েই গেছে। ২০ লাখ বছরেরও বেশিবিস্তারিত পড়ুন

বিদ্যুৎ ছাড়াই চলবে ফ্রিজ

যখন বিদ্যুৎ আবিষ্কার হয়নি; তখন মানুষ মাটির পাত্রে পানি রেখে ঠান্ডা করতো। বিদ্যুৎ থাকলেও যাদের ফ্রিজ কেনার সামর্থ নেই; তারা মাটির পাত্রে খাবার রেখে তাপমাত্রা ঠিক রাখতেন। কিন্তু সম্প্রতি প্রাচীন সেই ধারণাকে সামনে রেখে বিদ্যুৎহীন ফ্রিজ আবিষ্কার করেছেন ভারতের এক নাগরিক। বিদ্যুৎহীন ফ্রিজের প্রধান উদ্যোক্তা মনসুরভাই প্রজাপতি পেশায় একজন শ্রমিক। তিনি দরিদ্রসীমার নিচে বসবাস করা মানুষের কথা চিন্তা করে মাটি দিয়ে এই ফ্রিজ তৈরি করেন। ফ্রিজটি বিদ্যুৎ ছাড়াই চলবে সব সময়।বিস্তারিত পড়ুন