ফেব্রুয়ারি, ২০১৮
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কলারোয়ায় সদ্য প্রয়াত সাবেক ছাত্রনেতা শেলীর রুহের মাগফিরাতে দোয়া অনুষ্ঠিত

কলারোয়ায় সদ্য প্রয়াত সাবেক ছাত্রনেতা শাহিদ হাসান শেলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কলারোয়া বাসস্ট্যান্ডস্থ বিশ্বাস মার্কেটের খোলা চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে মরহুমের স্মরণে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্জ্ব বিএম নজরুল ইসলাম সাহেব, সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, জেলা পরিষদ সদস্য আলহাজ্জ্ব শেখ আমজাদ হোসেন, মাওলানা হাফিজুর রহমান ও মাওলানা মুফতি খোরশেদ আলম। এসময় সাবেক সংসদ সদস্য তিনি তার ভাগ্নে শেলীর রুহেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বজলুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে বেনাপোল সেমিতে

কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে বজলুর রহমান স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ২য় খেলায় বেনাপোল ক্রিকেট একাডেমি জয়ী হয়েছে। বুধবার স্থানীয় পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ডিউজ বলের এ ম্যাচে বেনাপোল ৫৭ রানে স্বাগতিক কলারোয়ার তুলশীডাঙ্গা ক্রিকেট ক্লাবকে পরাজিত করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। টুর্নামেন্টের ৮ম আসরের ওই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বেনাপোল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৬ রান করে। দলের পক্ষে উইকেটকিপার কাম ব্যাটসম্যান রনি সর্বোচ্চ ৭১ রানবিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুরে প্রয়াত দুই ছাত্রলীগ নেতার স্মরণ সভা

কলারোয়ার চন্দনপুরে প্রয়াত সাবেক ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম ও কামরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধায় চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারের রামভদ্রপুর রোডের রাইসমিল চত্বরে ওই স্মরণ সভার আয়োজন করে ইউনিয়ন ছাত্রলীগ। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন। স্মরণ সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক দেশ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন। বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন
কলারোয়ার হেলাতলা হাইস্কুলে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথনামা পাঠ

কলারোয়ায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়েছে। বুধবার সকাল ১০ টায় কলারোয়ার হেলাতলা আইডিয়াল হাইস্কুল চত্বরে দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগী প্রতিষ্ঠান সততা সংঘ’র শপথনামা পাঠ করান প্রধান শিক্ষক আব্দুল আলিম। আলোকিত মানুষ হওয়ার দৃপ্ত প্রত্যয় ব্যক্তের মধ্য দিয়ে শিক্ষার্থীরা এ শপথবাক্য পাঠ করে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথপূর্ব সংক্ষিপ্ত আলোচনা পর্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধবিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুর কলেজ ও যুবলীগকে ভলিবল-নেট বিতরণ ইউনিয়ন পরিষদের

কলারোয়ার চন্দনপুরে খেলার সামগ্রি হিসেবে ভলিবল ও নেট বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদের পক্ষে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি খেলা সামগ্রি বিতরণ করেন। সেসময় স্থানীয় চন্দনপুর ইউনাইটেড কলেজ ও যুবলীগকে ২টি করে ভলিবল ও নেট বিতরণ করা হয়। ভলিবল-নেট গ্রহণ করেন চন্দনপুর ইউনাইটেড কলেজের পক্ষে অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, প্রভাষক জামিল আকতার এবং যুবলীগের পক্ষে ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ রানা নয়ন, যুবলীগ নেতা মনিরুজ্জামান মনিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিএনপি-জামায়াতের ৩ নেতাকর্মী আটক

কলারোয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩জন বিএনপি ও জামায়াত নেতাকর্মী আটক হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ও রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে থানা পুলিশের পৃথক টিম। আটকদের মধ্যে উপজেলার ১২নং যুগিখালী ইউনিয়ন পরিষদের পাচঁনল ওয়ার্ডের ইউপি সদস্য বিএনপি নেতা খোরশেদ আলম রয়েছেন। অপর দুই জন স্থানীয় জামায়াত কর্মী বলে জানা গেছে। বুধবার বেলা আড়াইটার দিকে কলারোয়া থানা পুলিশ, সাতক্ষীরার অফিসিয়াল ফেজবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়। আটকদের বুধবার দুপুরের দিকেবিস্তারিত পড়ুন
আরো খবর...
নলতায় খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)এঁর ওরছ শরীফ ৮ফেব্রুয়ারী থেকে

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে খান বাহাদুর আহ্ছানউল্লাহ (রাঃ) এর ৫৪ তম ৩ দিন ব্যাপী বার্ষিক ওরজ শরীফ ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, শিক্ষা ও সমাজ সংস্কারক, শতাধিক গ্রন্থের রচয়িতা, বিশিষ্ট দার্শনিক, সাহিত্যিক, অসাম্প্রদায়িক চেতনার অধিকারী, “স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনসহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সুফী-সাধক, পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফবিস্তারিত পড়ুন
একজনের পরীক্ষা দিচ্ছে আরেকজন!! মনিরামপুরে ভুয়া পরীক্ষার্থী ও শিক্ষককে সাজা

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের নেংগুড়াহাট মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এক ভুয়া দাখিল পরীক্ষার্থীসহ এক মাদরাসা শিক্ষককে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷ জানা গেছে, অন্যের হয়ে দাখিল পরীক্ষা দিতে গিয়ে স্বপ্না খাতুন পাখি (২৪) নামে এক নারীকে আটক করে দুই বছর ও আদালতকে ভুল তথ্য দেওয়ার অপরাধে আবু তৈয়ব (৩৮) নামে এক মাদরাসা শিক্ষককে এক বছরের সাজা দিয়েছেন আদালত৷ বুধবার নেংগুড়াহাট দারুল উলুম সিনিয়র ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রের ছয় নম্বর কক্ষে দাখিল বাংলা প্রথমপত্রেরবিস্তারিত পড়ুন
খুলনা এনইউবিটি’তে আন্ত:বিভাগীয় ক্রিকেট টুনামেন্টে ব্যবসায় প্রশাসন বিভাগ চ্যাম্পিয়ন

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনার আন্ত: বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ফেব্রুয়ারী) সকালে বিভাগীয় কমিশনার মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচটি উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন এর অধ্যাপক ও এন ইউ বি টি খুলনার এ্যাডভাইজার প্রফেসর ড. এ.টি.এম জহিরউদ্দীন। এসময় তিনি বলেন- ‘খেলাধুলার মেধা বিকাশের একটি অন্যতম মাধ্যম, সে পড়াশুনার পাশাপশি খেলাধুলা গুরুত্ব অপরিসীমবিস্তারিত পড়ুন
সাতক্ষীরাতে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

‘ইশারা ভাষা উন্নয়নে, এগিয়ে যাব প্রতিজনে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরাতে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো বাংলা ইশারা ভাষা দিবস। দিবসটি পালন উপলক্ষ্যে বুধবার সকালে সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় স্কুল প্রাঙ্গন গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদার। পরে জেলা সমাজসেবা অধিদফতরবিস্তারিত পড়ুন
বাগআঁচড়ায় আওয়ামীলীগের বর্ধিত সভা, বিক্ষোভ মিছিল

যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামীলীগের উদ্দোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদের হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু। ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপজেলা আ.লীগের সহ.সভাপতি আলহাজ্ব সালহে আহম্মেদ মিন্টু, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন
দেশের সর্ববৃহৎ কম্পিউটার মেলা শুরু

রাজধানীর এফিল্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্লান) আজ থেকে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশের বৃহৎ কম্পিউটার মেলা ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৮। মেলায় ৬৫০টি প্রতিষ্ঠান সর্বাধুনিক প্রযুক্তি পণ্যের পসরা সাজিয়েছে। মেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। বুধবার সকালে মাল্টিপ্ল্যান সেন্টারে এই মেলার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। এসময় উপস্থিত ছিলেন, তথ্যপ্রযুক্তি ও শিক্ষাবিদ ড. জামিলুর রেজা চৌধুরী, কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি ও এই মেলার আহ্বায়ক তৌফিক এহসান, বাংলাদেশ কম্পিউটারবিস্তারিত পড়ুন
‘সারা বিশ্বে তথ্যপ্রযুক্তিতে নেতৃত্ব দেবে বাংলাদেশ’

সারা বিশ্বে তথ্যপ্রযুক্তিতে নেতৃত্ব দেবে বাংলাদেশ এমন আশাবাদ ব্যক্ত করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আমরা এখন বলতে পারি বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে তথ্যপ্রযুক্তিতে প্রতিযোগিতা করে শুধু টিকে থাকার জায়গায় বসে নেই। আমরা নেতৃত্ব দেবার জায়গায় এসেছি। বুধবার দুপুরে এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান সেন্টার) পাঁচ দিনব্যাপী দেশের বৃহৎ ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৮ এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশ প্রকৃত অর্থে প্রায়বিস্তারিত পড়ুন
স্কুলের জমি দখলের আশঙ্কায় মনিরুলের সংবাদ সন্মেলন

কাছে কোন স্কুল না থাকায় শত শত শিক্ষার্থীকে ৪ থেকে ৫ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে অন্য স্কুলে যেতে হতো। এ জন্য গ্রামবাসী উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এ এলাকার সমাজসেবক এসএম খবিরউদ্দিন স্কুলের নামে ১.০১ একর জমি কোবালা দলিল মূলে রেজিস্ট্রি করে দেন । এর আগে ওই জমি তিনি মহাদেব চন্দ্র ও রতন কুমার হালদারের কাছ থেকে ক্রয় করেছিলেন। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে একথা বলেনবিস্তারিত পড়ুন
শার্শার দাউদখালী থেকে ফেন্সিডিল ও গরু উদ্ধার

যশোরের শার্শার দাউদখালী থেকে পুুলিশ ও বিজিবি পৃথক দুটি অভিযানে ফেন্সিডিল ও গরু উদ্ধার করেছে। বুধবার ৭ ফেব্রুয়ারী সকালে গোগা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবুল হোসেন দাউখালী আব্দুল কাদেরের বাড়ীতে অভিযান চালিয়ে দুটি ভারতীয় গরু উদ্ধার করেছে। একই দিনে দুপুর দুটোর থেকে শার্শা থানা পুুলিশ অভিযান চালিয়ে দাউদখালী গ্রামের মৃত এরশাদ আলীর স্ত্রী হাফিজা খাতুনের বাড়ী থেকে ২৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এব্যপারে কোনো আসামী আটক হয়নি বলে সুত্র জানিয়েছে।
পাটকেলঘাটা প্রেসক্লাবের সম্পাদকের নামে মামলার প্রত্যাহারের দাবি জেলা সাংবাদিক ফোরামের

সাতক্ষীরা পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল মতিনসহ ৮ জনের নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলা দায়ের হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ অবিলম্বে মামলা প্রত্যাহার সহ ঘটনার সুষ্ট তদন্ত পূর্বক দোষিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ফোরামের সভাপতি মোঃশহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ও খবরের আলো), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দৈনিকবিস্তারিত পড়ুন
