ফেব্রুয়ারি, ২০১৮
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কেশবপুরে পৌরসভার ৩টি রাস্তা পাঁকাকরণের কাজ উদ্বোধন

যশোরের কেশবপুর পৌরসভার ৩টি রাস্তা পাঁকাকরণের কাজ বুধবার দুপুরে উদ্বোধন করা হয়েছে। ৩ লাখ ৮৩ হাজার পাকা ব্যায়ে কেশবপুর গমপট্টির ১ শত মিটার রাস্তা সিসি ঢালাই, ৩ লাখ ৩৬ হাজার টাকা ব্যায়ে বাজিতপুর খ্রীষ্টান মিশন সংলগ্ন ২ শত মিটার রাস্তা সিসি ঢালাই ও ২ লাখ ৮ হাজার ৬ শত ২২ টাকা ব্যায়ে আলতাপোল মেইন সড়ক হতে আব্দুল আজিজের বাড়ি পর্যন্ত ৯০ মিটার রাস্তা সিসি ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন পৌর মেয়র রফিকুলবিস্তারিত পড়ুন
নওগাঁর সাপাহারে ডাকাতিকালে ট্রাকের ধাক্কায় এক ডাকাতের মৃত্যু, আহত ৬

নওগাঁর সাপাহারে সড়ক ডাকাতিকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ডাকাতের মৃত্যুসহ ডাকাতির কবলে পড়া ৬জন নিরীহ মানুষ গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনাটি গত মঙ্গলবার দিবাগত রাত্রি ১২টার দিকে সাপাহার-পোরশা রাস্তার বাসুল ডাঙ্গা মোড়ের অদুরে ঘটেছে। জানা গেছে- ওই দিন রাত্রি ১১টার দিকে বাসুল ডাঙ্গা গ্রামের আশাদুল হকের পুত্র রুহুল আমিনের স্ত্রী মনোয়ারা খাতুন শারীরীকভাবে অসুস্থ্য হয়ে পড়লে রুহুল আমিন গ্রামের বয়েজ উদ্দীনের পুত্র জামানের ব্যাটারী চালিত ইজি-বাইক ভাড়াবিস্তারিত পড়ুন
নওগাঁর পত্নীতলায় মৎস্য চাষীরা লোকসানের কবলে

আদিকাল থেকে শুনে আসছি যে, আমরা মাছে ভাতে বাঙ্গালী, আর এই মাছ ই আমাদের আমিষের চাহিদা মেটাতে ব্যপক ভূমিকা রাখে। বর্তমান সময়ে দেশিয় জাতের মাছ বাজারে খুবই কম দেখা যায়, তাই চাষকরা মাছের উপরই নির্ভর করছে মানুষের প্রটিন চাহিদা। টেংরা,শিং,আইড়, বোয়াল,পাবদা,পাতাশি সব মাছ এখন চাষ হচ্ছে। আর পাঙ্গাস হচ্ছে অল্প আয়ের মানুষের একটি প্রিয় মাছ, দাম কম হওয়াই তাদের উপার্জনের সাথে সঙ্গতি রেখে কিনতে পারে। অপর দিকে চাষীরাও অল্প সময়ে বেশীবিস্তারিত পড়ুন
বেনাপোলে বোমা ও রামদাসহ আটক এক

যশোরের বেনাপোল সীমান্তে দুইটি হাতবোমা ও তিনটি রামদাসহ জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার ভোরে বেনাপোলের বোয়ালিয়া বাজারের আজিজুল বিশ্বাস এর পরিত্যক্ত বাড়ি থেকে তাকে আটক করা হয়। বেনাপোল ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান- ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বোয়ালিয়া বাজারের একটি পরিত্যক্ত বাড়িতে ৭/৮ জন ব্যক্তি গোপন বৈঠক করছিল। খবর পেয়ে বিজিবির টহলদল সেখানে অভিযান চালিয়ে একজনকেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় যাত্রীবাহী বাস দূর্ঘটনায় নিহত-১ আহত ১৫

সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত ও নারী-শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে এ দূঘটনাটি ঘটে। নিহত হয়েছেন বাসযাত্রী সাতক্ষীরার সদরের কাথন্ডা গ্রামের ব্যবসায়ী হাজী আব্দুল মাজেদ (৫৫)। আহতরা হলেন- অরিন (৪৫), রওশন আরা (৩৫), মমতাজ (৩০), শরিফা খাতুন (৩৫), সালেহা (৩৫), গ্রতিমা (২৮) সহ আরও অনেকে। প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান- সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস ছয়ঘরিয়া নামকস্থানেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলাব্যাপী ৩৪ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ আটক ৬৮

সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশি অভিযানে ৩৪ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ আটক হয়েছে ৬৮ জন ব্যক্তি। জেলার কলারোয়া কেরালকাতা ইউপির ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ ইউসুফ আলী(৩৫), সাবেক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম (৩৬), তেঁতুলিয়া ইউপি ছাত্রদলের সভাপতি মোঃ ওলিউর রহমান(৩০), শ্যামনগর ১০নং আটলিয়া ইউপি বিএনপির সভাপতি ছাইল উদ্দিন(৫৩) পাটকেলঘাটা খলিষখালী ইউপি ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন (৪৫), সারূলিয়া ইউপি ৯নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারী মোঃ তোহিদুল আমিন(৪৫)ও ৩৪ জন বিএনপি-জামায়াত-শিবিরবিস্তারিত পড়ুন
আরো খবর...
কেশবপুরে প্রতিবন্ধীর সম্পত্তি থেকে অবৈধভাবে ম্যাশিন দিয়ে বালি উত্তোলনের অভিযোগ

কেশবপুরে এক প্রতিবন্ধীর জমি থেকে জোর পূর্বক অবৈধ ভাবে ম্যাশিন দিয়ে ১৫ লক্ষ টাকার বালি উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় তাছলিমা বেগম বাদি হয়ে ২ জনের বিরুদ্ধে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বসুন্তিয়া ৪৮ মৌজার আর.এস খতিয়ান- ৬৪, আর.এস দাগ- ১৩৪১ রামকৃষ্ণপুর গ্রামের প্রতিবন্ধী রিজাউল ইসলাম গাজীর ৭৮ শতক জমি থেকে একই গ্রামের মৃত জামির আলী গাজীর ছেলে হাবিবুরবিস্তারিত পড়ুন
বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সংবাদ সম্মেলন

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডিলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর শ্রমিকরা পাওনা টাকার জন্য সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে তারা বলেন পূর্বের কমিটির নেতৃবৃন্দ জোর করে আমাদের কাছ থেকে টাকার ভাগ নিতো, আমরা সেই টাকা ফেরৎ চাই। বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বেনাপোল স্থলবন্দরের ৩নং গেটের সামনে ৯২৫ এর শ্রমিকরা এ সংবাদ সম্মেলন করে। সম্মেলনে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিক উপস্থিত ছিলো। তাদের দাবী আমাদের ঘাম ঝরানো পরিশ্রমের টাকা ফেরত দিতে হবে।বিস্তারিত পড়ুন
আল্লাহর বিধান মেনে চললে ইহকালে ও পরকালে শান্তি পাওয়া যাবে – মাওঃ গোলাম আযম

হযরত মাওলানা গোলাম আযম বলেছেন আল্লাহর দেয়া বিধান মেনে চললে ইহকাল পরকাল দুই কালেই শান্তি পাওয়া যাবে। তিনি মঙ্গলবার ৬ ফেব্রুয়ারী রাতে যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর দক্ষিনপাড়া যুবসংঘ আয়োজিত তাফছিরুল ক্বোরানমাহফিলে প্রধানবক্তার বক্তব্যে একথা বলেন। রুদ্রপুর মাঠপাড়া জামেমসজিদের ইমামসাহেব ক্বারি হায়দার আলীর সভাপতিত্বে আরো বক্তব্যরাখেন হযরত মাওলানা মোফাজ্জেল হোসেন হেলালি ও মাওলানা মোঃ কবিরুল ইসলাম হেলালি, এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরামগন বক্তব্য রাখেন। প্রধানবক্তা আরো বলেন ইসলাম শান্তিরধর্ম শান্তিপ্রিয় মানুষেরাই ইসলামের ছায়াতলেবিস্তারিত পড়ুন
৩২ ধারাসহ বিতর্কিত সব ধারা বাতিল করুন: সম্পাদক পরিষদ

আইসিটি আইনের ৫৭ ধারাসহ বিতর্কিত সব ধারা এবং প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারাসহ বিতর্কিত ধারা বাদ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ‘সম্পাদক পরিষদ’। তাদের দাবি, তাড়াহুড়া না করে অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রস্তাবিত আইনটি চূড়ান্ত করা হোক। মঙ্গলবার বাংলাদেশের জাতীয় সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। পরিষদের পক্ষে গণমাধ্যমে বিবৃতিটি পাঠান ডেইলি স্টার সম্পাদক ও সংগঠনের সেক্রেটারি জেনারেল মাহ্ফুজ আনাম। বিবৃতি দেওয়ার আগে ডেইলি স্টারবিস্তারিত পড়ুন
বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক আজ

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সচিব পর্যায়ের দুই দিনের বৈঠক বসছে আজ বুধবার। বাণিজ্য সচিব পর্যায়ের এই সভায় আগে অনুষ্ঠিত বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং কয়েকটি উল্লেখযোগ্য বিষয়ের ওপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আজকের বৈঠকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে: বাংলাদেশ-ভারত সীমান্তে অবস্থিত স্থল শুল্ক বন্দরসমূহের অবকাঠামো উন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধি; বর্ডার হাটের কার্যক্রম পর্যালোচনা ও নতুন বর্ডার হাট স্থাপন; বাংলাদেশের বিএসটিআই-এর সার্টিফিকেটের স্বীকৃতি প্রদান; ভারতবিস্তারিত পড়ুন
বলিউডের জনপ্রিয় নায়িকা কারিনা কাপুর খান

বলিউডের জনপ্রিয় নায়িকাদের একজন কারিনা কাপুর খান। মা হওয়ার জন্য অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। কিন্তু ছেলে তৈমুর একটু বড় হতে না হতেই শরীরের মেদ ঝরিয়ে আবারও স্বমহিমায় ফিরতে প্রস্তুতি নিয়ে ফেলেছেন নবাব পরিবারের পুত্রবধূ। শুধু প্রস্তুতিই নয়, ইতিমধ্যে নিজের সম্পর্কে বেশ প্রচারেও নেমে পড়েছেন নায়িকা। সম্প্রতি এক ফ্যাশন শো-তে গিয়ে কারিনা জানান, ’১৮ বছর আগে অর্থাৎ ২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে আমি বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলাম। সেই শুরু। মাঝেবিস্তারিত পড়ুন
বিহারে বিয়ের জন্য ৩,৪০০ ছেলেকে অপহরণ!

লোকমুখে অনেক রকমের বিয়ের খবর শোনা যায়। কিন্তু কখনো কি পাকাদুয়া বিয়ের কথা শুনেছেন? নাম শুনেই হয়তো অবাক হলেন। কারণ এই ধরণের বিয়ে সাধারণ আমাদের দেশে প্রচলিত নয়। তবে ভারতের বিহার রাজ্যের কিছু কিছু অঞ্চলে অন্য যেকোনো বিয়ের চেয়ে এই বিয়ের কথা বেশি শোনা যায়। কিন্তু কেমন এই বিয়ে? ভারতীয় গণমাধ্যম এই সময় বলছে, বিহারে এখনও পণ প্রথার যথেষ্ট প্রভাব রয়েছে। ভালো পাত্রের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে গেলে পণের অংক শুনলেবিস্তারিত পড়ুন
দুবাইয়ে একসঙ্গে ৪৪ গাড়ির সংঘর্ষ

সাধারণত সড়কে দুটি কিংবা বড়জোর তিনটি গাড়ির সংঘর্ষের কথা শোনা যায়। অবশ্য দুইয়ের অধিক গাড়ির সংঘর্ষও যে হয় না তা নয়। কিন্তু এক সঙ্গে ৪৪টি গাড়ির সংঘর্ষ ভাবা যায় কি? অবিশ্বাস্য ঘটনা মনে হলেও এমনই একটি ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। খবর খালিজ টাইমসের। প্রতিবেদনে বলা হয়০- ঘন কুশায়ার কারণে মঙ্গলবার সকাল ৮.০৮ মিনিটে আবু দুবাই-দুবাই রোডে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে ২২ জন আহত হলেও কেউ নিহতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ৪ জন আহত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। এর মধ্যে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের রাজুর অবস্থা সংকটজনক মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজ সংলগ্ন মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সাধারণ সম্পাদক রাজুসহ ৪ জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান- সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি মিঠুন চক্রবর্তী ও সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
স্কুলের সম্পত্তি উদ্ধারে বিদ্যালয় পরিচালনা পরিষদের সংবাদ সন্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের জমি অবৈধভাবে দখলের জন্য একটি মহল কর্তৃক পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক ও বিদ্যালয় সংশ্লিষ্টদেরকে মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানির চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য সচিব উত্তর শ্রীপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ মনিরুল ইসলাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন- আশেপাশের কয়েকটি গ্রামের ছেলে-মেয়ের শিক্ষা গ্রহণের সু্বিধার্থে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে উত্তরবিস্তারিত পড়ুন
