ফেব্রুয়ারি, ২০১৮
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সংশ্লিষ্ট উকিল ছাড়া অন্যদের আদালতে প্রবেশে নিষেধাজ্ঞা

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণার সময় সংশ্লিষ্ট উকিল ছাড়া অন্য কাউকে আদালতে প্রবেশ করতে না দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার সকালে রাজধানীর বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালত ও আশেপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের সময় ডিএমপির লালবাগ বিভাগের ডিসি মোহাম্মাদ ইব্রাহিম খানকে এ নির্দেশনা দেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, মামলার সংশ্লিষ্ট উকিল ছাড়া অন্য কেউ গাউন পরেবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী আজ পটুয়াখালী, বরিশাল যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার দিনব্যাপী সফরে পটুয়াখালী ও বরিশাল যাচ্ছেন। সেখানে তিনি সেনানিবাসসহ দুই জেলায় ৫৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৩৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে বরিশালে ৭৫টি ও পটুয়াখালীতে ১৪টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। আজ বিকেলে প্রধানমন্ত্রী বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী বেলা ১১টায় পটুয়াখালীর লেবুখালীতে পৌঁছে শেখ হাসিনা সেনানিবাসের উদ্বোধন করবেন এবং ৭ পদাতিক ডিভিশনসহ ১১টি ইউনিটের পতাকা উত্তোলনবিস্তারিত পড়ুন
পরীমনিকে পাঁচদিন ফোন দেয়া নিষেধ

আগামী পাঁচদিন শুভাকাঙ্ক্ষীদের ফোন দিতে নিষেধ করেছেন হালের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। বুধবার রাতে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এমন অনুরোধ জানিয়েছেন দেশীয় চলচ্চিত্রের মিষ্টি চেহারার এ নায়িকা। কারণ হচ্ছে, ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন পরীমনি। শারীরিক তাপমাত্রা বেড়ে যাওয়ায় বুধবার সন্ধ্যার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিতে যান তিনি। বর্তমানে সেখানেই ভর্তি রয়েছেন নায়িকা। ফেসবুকের মাধ্যমে এমন সংবাদ পরীমনি নিজেই জানিয়েছেন। লিখেছেন, ‘আমি ভাইরাস জ্বরেবিস্তারিত পড়ুন
রাস্তায় গাড়ি নেই, অফিসগামী মানুষের দুর্ভোগ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় দেওয়াকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে আতঙ্ক বিরাজ করছে। ঢাকার রাজপথ প্রায় গাড়িশূন্য। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় কর্মজীবি মানুষ সকাল থেকেই ছুটছেন অফিসে। রাজপথে তাদেরকে ব্যাপক ভোগান্তিতে পড়তে দেখা গেছে। রাস্তায় প্রাইভেট গাড়ি যাতায়াত করছে কিছু কিছু। তবে গণপরিবহনের দেখা নেই। কালেভদ্রে একটি বাস এলেও শতাধিক যাত্রী হুমড়ি খেয়ে পড়েছে বাসে ওঠার প্রতিযোগিতায়। বুধবার সন্ধ্যা থেকেই রাস্তার পাশে গুরুত্বপূ্র্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছেবিস্তারিত পড়ুন
বাসা থেকে বের হচ্ছেন খালেদা

অল্প কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়া বিশেষ আদালতের উদ্দেশে বাসা থেকে বের হবেন। তাঁর বাসভবনের সামনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্নমহাসচিব মাহবুব উদ্দিন খোকনসহ বেশ কয়েকজন নেতা-কর্মীকে দেখা গেছে। খালেদা জিয়ার বাসভবনের রাস্তার মোড়ে একটি ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। রাস্তাটিতে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ আরোপ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গুলশান এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয় জনের বিরুদ্ধে দুর্নীতি দমনবিস্তারিত পড়ুন
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিএনপির বিক্ষোভ-ভাঙচুর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়কে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ থেকে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে বিক্ষোভ ও ভাঙচুর করা হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকেলে বিএনপির শতাধিক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে দূতাবাস চত্বরে জড়ো হন। তারা স্লোগান দেন- ‘আমার মায়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, আমার নেত্রী বন্দী হতে দেব না’। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, ‘আমরা শানি্তপূর্ণভাবে বিক্ষোভ ও স্মারকলিপি দিতে গিয়েছিলাম, তখন হাইকমিশনের কর্মকর্তারা তা নিতেবিস্তারিত পড়ুন
বৃহস্পতিবার খালেদা জিয়ার মামলার রায়, সারাদেশে টানটান উত্তেজনা

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন ধার্য আছে বৃহস্পতিবার। সকালে দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালত। কেননা ওই মামলার প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রীখালেদা জিয়া। গত ২৫ জানুয়ারি ওই মামলার শুনানি শেষে রায়ের দিন নির্ধারণ করেন আদালত । বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করবেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির অভিযোগ ওই রায়কেবিস্তারিত পড়ুন
বেনাপোলর- খুলনা কমিউনিটার রেল থেকে চোরাচালানী মাল উদ্ধার

বেনাপোল-খুলনা কমিউনিটার রেল থেকে ১৮ লাখ টাকার ভারতীয় জর্দ্দা, স্কিন ক্রিম, বেটনাবেটক্রিম, জুয়েলারিপন্য আতসবাজি ও কারেন্ট জাল উদ্ধার করেছে বেনাপোল কাষ্টমস শুল্ক গোয়েন্দারা। তবে কোন চোরাকারাবারি আটক হয়নি। বুধবার ( ৭ ফেব্রুয়ারী ) বিকােলে নাভারন ষ্টেশন ছেড়ে পথে দাঁড়িয়ে চোরাচালানী মাল উঠানোর পর তা উদ্ধার করা হয়। বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার মোহাম্মাদ সাদিক বলেন, গোপন খবরের ভিত্তিতে জানা যায়, বেনাপোল থেকে ছেড়ে যাওয়া খুলনা গামি কমিউনিটার রেলে নাভারন রেলষ্টেশনবিস্তারিত পড়ুন
ভ্যালেন্টাইনে জেনে নিন কোন গোলাপের কি মানে!

ভ্যালেন্টাইন সপ্তাহ বুধবার থেকে শুরু হয়েছে। গোটা সপ্তাহ জুড়েই প্রিয় মানুষকে গোলাপ, গিফট, চকোলেট ও অন্যান্য নানা উপহারের মধ্যে দিয়ে চলবে ভালোবাসার আদান প্রদান। ভ্যালেন্টাইন সপ্তাহ মানে পুরনো প্রেমকে গুছিয়ে নেওয়া আর নতুন প্রেমকে আগমন জানানো। গোলাপ দিবস থেকে শুরু সপ্তাহের শেষ প্রেম নিবেদনের মধ্যে দিয়ে। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভ্যালেন্টাইন সপ্তাহ। ভ্যালেন্টাইন সপ্তাহের শুরু গোলাপ ডে দিয়ে। তাই যারা এখনও ভালোবাসার মানুষকে মনের কথা জানাতে পারেননি তারা গোলাপ দিয়েবিস্তারিত পড়ুন
কাদের কামড়ায় কুকুর!

কুকুর দেখলে কি ভয় পান? মনে হয়, এই বুঝি কামড়ে দেবে? নিশ্চিন্তে থাকুন। কুকুর সবাইকে কামড়ায় না। কাকে কামড়াবে— সেটা নির্ভর করে তাদের পছন্দ-অপছন্দের উপরে। লিভারপুল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক নতুন গবেষণার মাধ্যমে জানিয়েছেন, সাধারণত পুরুষদের কামড়ানোর প্রবণতা থাকে কুকুরদের মধ্যে। এছাড়া যারা অ্যাংজাইটিতে ভোগেন তাদের কপালেও কুকুরের কামড় জোটার সম্ভাবনা থাকে। ইংল্যান্ডের মফস্সল এলাকার ৬৯৪ জনকে নিয়ে এই গবেষণা চালান বিশেষজ্ঞরা। গবেষকরা জানতে চান যে ঠিক কতজনকে কুকুর কামড়েছে, কুকুরের কামড়েরবিস্তারিত পড়ুন
‘সমস্যা যতই জটিল হোক, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব’

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, আমরা বিশ্বাস করি, কোন দেশ এককভাবে উন্নতি ও সমৃদ্ধি লাভ করতে পারে না। এজন্য প্রতিবেশী দেশ সমূহের সহায়তা প্রয়োজন। ভারতের সঙ্গে ছিটমহল সমস্যা এবং ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমানার বিরোধের শান্তিপূর্ণ সমাধান আবারো আমরা দেখিয়েছি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমস্যা যতই জটিল হোক না কেন, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান সম্ভব। বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদদে শীতকালীন অধিবেশনের বৈঠক এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১)বিস্তারিত পড়ুন
৮ ফেব্রুয়ারি কিছু হবে না : আইজিপি
ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষায় রাজধানী ঢাকায় বুধবার সন্ধ্যা ৬টা থেকে ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন থাকবে। বুধবার বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরেও বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। আশ্বস্ত করছি ৮ ফেব্রুয়ারি কিছু হবে না : আইজিপি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন,বিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার পূর্ণাঙ্গ বক্তব্য
আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি

নিজেকে নির্দোষ দাবি করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি। কোনো দুর্নীতি আমি করিনি। ন্যায় বিচার হলে আমার কিছু হবে না, আমি বেকসুর খালাস পাব। আর যদি শাসক মহলকে তুষ্ট করার জন্য অন্য কোনো রায় হয়, তাহলে তা কলঙ্কের প্রতীক হয়ে থাকবে। দুর্নীতির মামলার রায়ের আগের দিন আজ বুধবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, আদালত রায়বিস্তারিত পড়ুন
পুলিশ কেন মারছে মেয়েটিকে? (ভিডিও)

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, ট্রাফিক সিগনালে আটকা অনেক মানুষজনের সামনেই এক মেয়েকে তিন জন পুলিশ মিলে মারছে। সিগনালের অনেকেই দাঁড়িয়ে তা দেখছে। কেউ এগিয়ে যাচ্ছে না। উৎসাহী এক জনতা সেটি ভিডিও করেছে। তবে ভিডিওর শেষে দেখা যায়- সেই উৎসাহী জনতার দিকে পুলিশের এক সদস্য তেড়ে আসে। ভিডিওটি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। ড্রিফট কিং নামে একজন ফেসবুকে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘এদের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়ান,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশীপ উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশীপ-২০১৭-১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে রসুলপুর ফুটবল মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইমবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নিরাপদ নিউজ.কম এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

অনলাইন নিউজ পোর্টাল নিরাপদ নিউজ.কম এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী কলারোয়ায় পালিত হয়েছে। কলারোয়া উপজেলা প্রতিনিধি সরদার কালামের উদ্যোগে বুধবার সন্ধ্যায় উপজেলার খোরদো প্রেসক্লাবে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। সত্য ও ন্যায় প্রকাশে প্রতিদিন, নিরাপদ সড়কে আপোষহীন-এই শ্লোগানে প্রচারিত নিরাপদনিউজ.কম এর প্রতিষ্ঠা বার্ষিকীর ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোরদো প্রেসক্লাব সভাপতি মেহেদী মাসুদ, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংবাদিক এম আইয়ুব হোসেন, খোরদো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, সাংবাদিক জিএমবিস্তারিত পড়ুন
