মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সুন্দরবন থেকে ৮ জলদুস্যসহ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

সুন্দরবনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) এর সদস্যরা অভিযান চালিয়ে জলদুস্য জাকির বাহিনীর প্রধান জাকিরসহ তার আট সহযোগীকে আটক ও আটটি আগ্নেয়াস্ত্রসহ ১৪৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

সোমবার সন্ধ্যায় সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদী থেকে তাদেরকে আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- সাতক্ষীরার শ্যামনগরের টেংরা খালীর জাকির (২৩), কালিঞ্চি গ্রামের মরলেব সরদার (৪৭), ধুমঘাটের ওমর ফারুক (৩৫), দাতিনাখালীর শাহ আলম সানা (৩৫), কালিগঞ্জের গড়ুইখালীর হাফিজুর রহমান (২৫), বাগেরহাটের কাড়াপাড়ার মিজানুর রহমান (৩২), নওগার ডাকাহাটের রফিকুল ইসলাম (৩৮), মাদারীপুর জেলার কালিকাপুরের সবুজ আকন (৩৫) ও খুলনার বটিয়াঘাটার মোস্তাকিন (২৮)।

র‌্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন জানান- সোমবার বিকালে মালঞ্চ নদী এলাকায় দস্যুতার প্রস্তুতির সময় র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়।
এসময় দস্যুদের ঘিরে ফেলে জলদুস্য জাকির বাহিনীর প্রধান জাকিরসহ তার আট সহযোগীকে সাতটি বিদেশী বন্দুক ও একটি এয়ার গান এবং ১৪৭ রাউন্ড গুলিসহ আটক করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র