সোমবার, আগস্ট ১৭, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় কলেজছাত্রী উত্যক্তকারীর ১ মাসের কারাদন্ড

কলারোয়ায় এক কলেজ ছাত্রীকে উত্যক্ত করায় দায়ে বখাটে যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট।

ভ্রম্যামাণ আদালত পরিচালনা করেন কলারোয়া উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যািিজস্ট্রেট মনিরা পারভীন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে হাজী নাছিরউদ্দীন কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী কলেজে পড়তে আসার সময় আগে থেকে ওৎ পেতে থাকা দেয়াড়া মাঠপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দীকের নারিলোভি লম্পট পুত্র ইকবল হোসেন (৩০) তাকে জাপটে ধরে। এসময় ওই ছাত্রীর ডাক চিৎকারে পার্শ্ববর্তী মিতা ব্রিকসে কর্মরত শ্রমিকরা এগিয়ে এসে লম্পট ইকবলের হাত থেকে ছাত্রীকে উদ্ধার করে। সাথে সাথে খোরদো পুলিশ ক্যাম্পে খবর দিলে ক্যাম্প ইনচার্জ এসআই সিরাজুল ইসলাম ঘটনাস্থল থেকে ইকবলকে আটক করেন।

পরে এলাকাবাসি ও কলেজ কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্রী উত্যক্তকারি যুবককে ইভটিজিংয়ের দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মনিরা পারভীন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন এসআই সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তার বেঞ্চ সহকারি এমএ মান্নান প্রমুখ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা