মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ার চন্দনপুর হাইস্কুলে ফল ঘোষনা ও অভিভাবক সমাবেশ

কলারোয়ার চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে হাইস্কুল চত্বরে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক আলহাজ্ব প্রফেসর আবু নসর।

বিশেষ অতিথি ছিলেন চন্দনপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ ও ইউনিয়ন আ.লীগের সভাপতি গাজী রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, চন্দনপুর হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল করিম, প্রাক্তন শিক্ষক মমতাজ উদ্দীন আহম্মেদ, স্কুল পরিচালনা কমিটির সদস্য শহর আলী, ইউপি সদস্য আব্দুল হামিদ, সাবেক ইউপি সচিব আশরাফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক শওকত আলী, আশা এনজিও’র গয়ড়া শাখা ব্যবস্থাপক মফিজুল ইসলাম, ইউনিয়ন ভূমি অফিসের নায়েব শ্রী গগন বাবু ও কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এমএ মাসুদ রানা।

শিক্ষক রাজু আহম্মেদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে ইউনিয়ন যুবলীগের সভাপতি ডালিম হোসেন, ছাত্রলীগ নেতা রাশেদ হোসেন, হিমেল হোসেন প্রমুখ।

শিক্ষার্থীদের ফলাফল ঘোষনা করেন প্রধান শিক্ষক আনছার আলী।

এদিকে, চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সহ.সভাপতি ও কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এমএ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক হরষিত রায়, প্রধান শিক্ষিকা শামিমা সুলতানা প্রমুখ। ওই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক জিএম জাহিদুল আলম।

উভয় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পুরষ্কৃত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা