মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ার চন্দনপুরে বিজয় দিবস উদযাপন

বিনম্র শ্রদ্ধায় কলারোয়ার চন্দনপুরে ৪৬তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

১৬ ডিসেম্বরের প্রথম প্রহরে শুক্রবার দিবাগত রাত ১২টা ১মিনিটে চন্দনপুরের গয়ড়া বাজারস্থ শহীদ মিনারের পাদদেশে পুষ্পমাল্য অর্পণ করেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, বিএনপি, চন্দনপুর ইউনাইটেড কলেজ, চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়, বলাকা সংঘ, চন্দনপুর ইউনিয়ন পরিষদ, হিন্দু পরিষদ, যুবলীগ, ছাত্রলীগ, সৈনিক লীগ, তাতীলীগ, শ্রমিক লীগ, সীমান্ত নাট্য গোষ্ঠী, ৩ ও ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ, চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্দনপুর দাখিল মাদরাসাসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ।
এসময় ফুলে ফুলে ছেয়ে যায় গোটা শহীদ মিনার চত্বর।

১৬ ডিসেম্বর শনিবার সকাল ৮টার দিকে গয়ড়া বাজারের ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শহীদদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুরূপভাবে, চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ইউনিয়নের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা