শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শেষ দিনে আ.লীগের ফরম বিক্রি, ১৪ নভেম্বর সাক্ষাত

চতুর্থদিনের মতো দলীয় মনোনয়ন বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। সোমবার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। শেষ হবে সন্ধ্যা ৬টায়। আজই দলটির মনোনয়ন ফরম কেনা ও জমা দেয়ার শেষ দিন। এরপর ১৪ নভেম্বর মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলবেন দলীয় প্রধান শেখ হাসিনা। সোমবার সকালে ধানমণ্ডি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সাংগঠনিক সম্পাদক ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল-এর মনোনয়ন ফরম জমার মধ্য দিয়ে বিতরণ ও জমা কার্যক্রমের উদ্বোধন করেন দলেরবিস্তারিত পড়ুন

জামিনে মুক্ত আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় নওমী নামের এক ব্যক্তির সঙ্গে ‘ফোনালাপ’-এর ঘটনায় করা মামলায় আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, উচ্চ আদালত থেকে গতকাল রোববার জামিননামা আসে কারাগারে। এটি যাচাই–বাছাই করে আমীর খসরুকে মুক্তি দেয়া হয়। নিরাপদবিস্তারিত পড়ুন

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা: ফখরুল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হলে নির্বাচনে অংশ নেয়ার যে ঘোষণা দিয়েছে বিএনপি তা পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বেলা ১১টা ১০মিনিটে ঠাকুরগাঁও ১ আসনে তার নিজের ফরম কেনার আগে তিনি একথা বলেন। তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এর নিকট থেকে ফরম সংগ্রহ করেন। নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, নির্বাচনের পরিবেশ এখনোবিস্তারিত পড়ুন

ওজন কমাতে ও ঘুমের জন্য দারুন উপকারী মরিচ

কোন খাবারের উপর ভয় দেখানোর জন্য ছোটবেলায় মরিচ শব্দটাই যথেষ্ট ছিল। অভিভাবকদের কাছে এর থেকে ভালো উপায় আর ছিল না বলাই যায়। এমনকি, বড় হয়ে যাওয়ার পরেও অনেকের ধারণা মরিচ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। অনেকের ধারণা, মরিচ বেশি খেলে পেটের সমস্যা হবে। এছাড়াও মরিচে ঝাল থাকার কারণে শরীরের নানা রকম সমস্যা হয় বলে মনে করে থাকেন অনেকে৷ তবে এবার সেই ধারণা বদলে যেতে বসেছে। এখন এই ঝালই আপনার রোগ নিরাময় করতে এগিয়েবিস্তারিত পড়ুন

হৃদরোগের ঝুঁকি হ্রাসে কাঁচা কলা!

কলা আমাদের কাছে খুবই পরিচিত এবং সেই সাথে সহজলোভ্য একটি ফল। কলা খেতে সবাই পছন্দ করে। কলা খেতে পছন্দ করেন না এমন ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া যাবে না। কলা যেমন সুস্বাদু তেমনই পুষ্টিগুনেও ভরপুর। তবে কলার একটি আলাদা বৈশিষ্ট্য আছে। আর তা হল ফল হিসেবে যেমন এর কদর আছে, তেমনি সবজি হিসেবেও এর কদর কিন্তু কম নয়। মূলত পাকা কলা খাওয়া হয় ফল হিসেবে। কাঁচা কলা সবজি হিসেবেই পরিচিত। আজ আমরাবিস্তারিত পড়ুন

মোজায় প্রচণ্ড দুর্গন্ধ? জেনে নিন ঘরোয়া প্রতিকার

জুতা পরার উপায় নেই! কারণ, শরীরের অন্যান্য অংশে ঘাম না হলেও, পা ঘামছে সারাদিন! মোজায় ভেজা ভেজা বা চটচটে ভাব। কিন্তু জুতা খোলার উপায় নেই। কারণ, জুতো খুললেই প্রচণ্ড দুর্গন্ধ! অতিরিক্ত পা ঘামা খুবই বিরক্তিকর একটি সমস্যা, বিশেষ করে অনেকেরই শীতকালে খুব পা ঘামে। আর ঘেমে যাওয়া পায়ে খুব দ্রুত ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে, যার ফলে পায়ে বিশ্রী দুর্গন্ধের সৃষ্টি হয়। এ ক্ষেত্রে মোজায় পারফিউম বা পাউডার মেখেও লাভ হয় না।বিস্তারিত পড়ুন

মাছেই কমবে হাঁপানির প্রবণতা, জানালো গবেষণা!

শ্বাসকষ্ট বা হাঁপানি জনিত রোগে অনেকেই ভোগেন৷ হোমিওপ্যাথি কিংবা অ্যালাপ্যাথি, কোন কিছুতেই কাজ হয়নি৷ ছোট থেকে বড় কাউকেই রেহাই দেয় না রোগটি৷ কেউ কেউ আবার অনেক কম বয়সেই রোগটিতে আক্রান্ত হয়৷ কিন্তু ঘরোয়া উপায়েই মিলতে পারে সমাধান৷ তবে, মেনে চলতে হবে নিয়মিত সেই উপায়৷ খাদ্যতালিকাতে যোগ করতে পারেন স্যালমন, ট্রাউট কিংবা সার্ডিনের মত সামুদ্রিক মাছগুলিকে৷ সম্প্রতি বিষয়টি নিয়ে গবেষণা করেন অস্ট্রেলিয়ার গবেষকরা৷ যেখানে দেখা গেছে, স্যালমন, ট্রাউট, সার্ডিনের মধ্যে থাকে বিশেষবিস্তারিত পড়ুন

যে শহরে রাস্তায় থুথু ফেললে নিজেকেই পরিষ্কার করতে হবে!

রাস্তাঘাটে থুথু বা পানের পিক ফেলা মানুষের নিত্যদিনের অভ্যাস। এ ধরনের বদ অভ্যাসের কারণেই নোংরা হয় রাস্তাঘাট। তাই এবার সেইসব লোকজনের জন্য নতুন নিয়ম হয়েছে ভারতের পুনেতে। রাস্তায় থুথু ফেললে নিজেকেই সেটা পরিষ্কার করতে হবে। সঙ্গে দিতে হবে জরিমানাও। শহরের মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশনের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান দানেশ্বর মোলক জানিয়েছেন, শুধুমাত্র আর্থিক জরিমানা নিয়ে কোনও কাজ হচ্ছে না। তাই এমন সিদ্ধান্ত নেওয়াবিস্তারিত পড়ুন

মিসরে ৬ হাজার বছর আগের বিড়ালের মমির সন্ধান

মিসরের প্রত্ন তত্ত্ববিদরা কায়রোর দক্ষিণে সাকারা ছয় হাজার বছরের পুরনো বিড়ালের মমির সন্ধান পেয়েছেন। দেশটির দক্ষিণ পিরামিড সাইটের প্রান্তে সমাধি থেকে বিড়ালের অনেকগুলো মমি আবিষ্কৃত হয়েছে। প্রাচীন মিসরীয়রা বিশ্বাস করতেন- ‘মৃত্যুর পরের জীবনে বিড়াল ও অন্য প্রাণীরা বিশেষ অবস্থান পেয়ে থাকে।’ এজন্য প্রাচীন মিসরীয়রা দেবতা হিসেবে বিড়াল পূজা করত। দেশটির প্রত্নতত্ত্ববিষয়ক মন্ত্রী খালেদ এল-এনি বলেন, এপ্রিল মাসে খনন কাজ পরিচালনা করে প্রত্নতাত্ত্বিক মিশন এটি আবিষ্কার করেছিল। বিড়ালের জন্য তিনটি সমাধি ব্যবহারবিস্তারিত পড়ুন

বিশ্ববিদ্যালয়ের নতুন সিদ্ধান্ত, ক্যাম্পাসে করা যাবে গাঁজা সেবন!

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাঁজা সেবন করা যাবে। এই প্রথম কোন বিশ্ববিদ্যালয় এমন সিদ্ধান্ত নিল। সম্প্রতি কানাডায় গাঁজা সেবনকে আইনি করা হয়েছে। আর তারপরেই বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় ‘দ্য কানাডিয়ান ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া’ (ইউবিসি) ক্যাম্পাসে গাঁজা সেবন করায় ছাড় দিল। কানাডার মোট ২৬০ বিশ্ববিদ্যালয়, কলেজের মধ্যে ৬৫টি ইতিমধ্যেই গাঁজা সেবনে ছাড় দেওয়ার কথা ভাবছে বলেও খবর পাওয়া গেছে। ধূমপানের এই নতুন নিয়মের প্রতি আগ্রহ বাড়ছে বলে দাবি করেছে কানাডিয়ান ক্যান্সার সোসাইটি। ইতিমধ্যেই অনেক কলেজবিস্তারিত পড়ুন

নখ না কেটেই ২৫ বছর!

শখের বসে ২৫ বছর বাম হাতের নখ কাটেননি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার অরুন কুমার সরকার (৩৪)। ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপি’র লক্ষিপুর গ্রামের বাসিন্দা অরুন। তার বাবা রবীন্দ্রনাথ সরকার উত্তর লক্ষীপুর উচ্চ-বিদ্যালয়ের শিক্ষক। ১৯৯৩ সালে অরুন কুমার নখ কাটা বন্ধ করে দেন। তখন তার বয়স সবে ৮। অরুনের বাবা মা ও আত্মীয় স্বজন তার নখ রাখার ব্যাপারে প্রথম প্রথম বাধা দিলেও পরে মেনে নেন। কেন নখ কাটেননি এত বছর- জানতে চাইলে অরুণ ফিরেবিস্তারিত পড়ুন

দিনের বেলায় নাইটি পরলেই জরিমানা

বিশ্বের বিভিন্ন দেশে অনেক অদ্ভুত আদেশ ও নিষেধাজ্ঞার কথা শোনা যায়। কোথাও জিনস প্যান্ট পরা নিষেধ, কোথাও মোবাইল ফোনের ব্যবহার নিষেধ। তবে এবার শুনতে হচ্ছে নারীদের নাইটি পরায় নিষেধাজ্ঞা আরোপের কথা। নিষেধাজ্ঞা অনুসারে, নাইটি পরার সময় সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত। সূর্যাস্তের আগে কোনও নারী নাইটি পরলে তাকে জরিমানা গুণতে হবে দুই হাজার রুপি। আর কেউ যদি নিষেধাজ্ঞা অমান্যকারীকে ধরিয়ে দেয়, তবে তাকে পুরস্কার হিসেবে দেয়া হবে এক হাজার রুপি।বিস্তারিত পড়ুন

নিজের তৈরি তাজমহলে সমাহিত হলেন এ যুগের শাহজাহান

ফইজুল হাসান কাদরী এ যুগের শাহজাহান । সম্রাট শাহজাহানের মতো হাসান কাদরীও তার প্রয়াত প্রিয়তমার জন্য বানিয়েছেন প্রেমের তাজমহল। পোস্টমাস্টারের চাকরি করে যা সঞ্চয় করেছিলেন, সবটা দিয়ে তৈরি করলেন তাজমহল। ভারতের উত্তরপ্রদেশের দেবাই তহশিলের কাসেরকালান নামক গ্রামে হাসান কাদরী এ তাজমহল গড়ে তোলেন। দুজনের মাঝে ফরাক শুধু এখানেই যে, শাহজাহানের মতো ছিল না তার সাম্রাজ্য, ছিল না ঐশ্বর্য। তবে প্রেম ছিল সম্রাট শাহজাহানের মতো।তবে স্থানীয়দের মতে, কাদরী নিজের পৃথিবীতে তিনি নিজেইবিস্তারিত পড়ুন

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের জন্য গতকাল একটি হাসপাতাল উদ্বোধন

কক্সবাজারের কোটবুলুং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীদের জন্য গতকাল একটি হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।গ্রেট হার্ট ইন্সটিটিউট সহযোগিতায় উইদাউট বর্ডার ডাক্তার অর্গানাইজেশনের পক্ষ থেকে রোহিঙ্গা উদ্বাস্তুদের স্বাস্থ্য সেবা প্রদান করার জন্য এই হাসপাতালটি কক্সবাজারে উদ্বোধন করা হয়েছে। ১০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে রোগীদের ২৪ ঘণ্টা সেবা প্রদান করা হবে। আশা করা হচ্ছে, প্রথম বছরে ৭২০০ রোগীকে সেবা প্রদান করা হবে। এই হাসপাতালটি নির্মাণের জন্য আল শারজাহ মিডিয়া ইন্সটিটিউট ৩০ লাখ দিরহাম অনুদান করেছে। উল্লেখ্যে,বিস্তারিত পড়ুন

খাশোগি ঘাতকদের কাঠগড়ায় তোলার দাবি আমেরিকার

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের কাছে খাশোগি ঘাতকদের কাঠগড়ায় তোলার দাবি জানিয়ে বলেন, সৌদি আরব যেন খাশোগি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করে। আমেরিকার পররাষ্ট্র সচিব হিদার নোরেটের ভাষ্য, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওই সময় তাদের মধ্যে জামাল খাশোগি হত্যাকাণ্ড ও ইয়েমেন যুদ্ধ বিষয়ে আলাপ হয়েছে। হিদার নোরেট বলেন, ইয়েমেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য দুদলই আলোচনার টেবিলে আসছে। আমরা উভয় দলকেই ইয়েমেন যুদ্ধ বিরতিরবিস্তারিত পড়ুন

অর্ধ-নগ্ন এক নারীর প্রতিবাদের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ফ্রান্সের রাজধানী প্যারিসের চ্যাম্পস এলিসিতে অর্ধ-নগ্ন এক নারীর প্রতিবাদের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার প্রথম বিশ্বযুদ্ধের শততম বার্ষিকীর এক অনুষ্ঠানে অংশ নিতে গাড়িবহর নিয়ে চ্যাম্প এলিসিতে যাওয়ার সময় ওই প্রতিবাদের মুখোমুখি হন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, এলিসিতে ট্রাম্পের গাড়িবহরের মাঝে ঢুকে পড়া ওই নারীর শরীরের উপরের অংশ ছিল খোলা। ট্রাম্পকে উদ্দেশ্য করে নগ্ন বুকে তিনি লিখেছেন ‘ভুয়া শান্তিকামী’। পুলিশের হাতে আটক হওয়ার আগেই ওই নারী ট্রাম্পের গাড়িবহরের কাছাকাছিবিস্তারিত পড়ুন