শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বিদেশি পর্যবেক্ষকরা যেন থাকতে না পারেন সেজন্য ৩০ ডিসেম্বর ভোট: রিজভী

নির্বাচন কমিশন (ইসি) অবাধ-সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘তাই নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা যেন না থাকতে পারেন, সেজন্য ৩০ ডিসেম্বর ভোটের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।’ মঙ্গলবার (১৩ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ‘২৫ ডিসেম্বর বড় দিন এরপর থার্টি ফার্স্ট ও ইংরেজি নববর্ষের কারণে বিদেশি পর্যবেক্ষক, বিভিন্ন দেশেরবিস্তারিত পড়ুন

তালায় পুরাকীর্তির সন্ধানে খনন শুরু

সাতক্ষীরার তালার আগোলঝাড়া গ্রামের মাঠের মধ্যে পুরনো একটি মাটির ঢিবিতে পুরাকীর্তির সন্ধান পেয়েছে প্রতœতত্ত্ব বিভাগ। রবিবার (১১ নভেম্বর) সকাল থেকেই পুরাকীর্তির সন্ধানে খনন কাজ শুরু করেছে প্রতœতত্ত্ব বিভাগের দলটি। মাটি খোঁড়ার শুরুতেই একটি ইটের তৈরি দেয়ালের সন্ধান পাওয়া গেছে। প্রতœতত্ত্ব অধিদফতর খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী কাস্টরিয়াম মো. শাহিন আলম মঙ্গলবার সকালে জানান, বহু বছরের পুরনো এই মাটির ঢিবিটি ঝুঁড়িঝাড়ার মাঠ নামে এলাকায় পরিচিত। এটি ২০১২ সালে প্রতœতত্ত্ব বিভাগের আওতায় সংরক্ষিত হয়।বিস্তারিত পড়ুন

বেনাপোল সীমান্তে ভারত থেকে ১০ রাউন্ড গুলি ও ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি

বেনাপোল পোর্ট থানার বারোপোতা সীমান্তে অভিযান চালিয় ১০ রাউন্ড গুলি ও ২০ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারিনি বিজিবি। মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে বেনাপোলের বারোপোতা মাঠ থেকে উক্ত গুলি ও ফেনসিডিল উদ্ধার করা হয়। বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পায় পুটখালী সীমান্তের বারোপোতা গ্রামের মাঠের মধ্য দিয়ে বিপুল পরিমান মাদক ও গুলির একটি চালান যশোরের দিকে যাচ্ছে। এ ধরনের সংবাদেরবিস্তারিত পড়ুন

আনন্দবাজারের চোখে খালেদার পুত্রবধূ জোবায়দা

শেখ হাসিনা, খালেদা জিয়ার পরে আরও এক নারী রাজনীতিকের কি উত্থান হতে চলেছে বাংলাদেশে? কর্মীদের চাঙ্গা করে নতুন উদ্যমে ভোটের ময়দানে নামাতে এবং দলে জিয়া পরিবারের ঐতিহ্য ধরে রাখতে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানকে নেতৃত্বে আনার বিষয়টি এক রকম চূড়ান্ত করে ফেলেছে রাজনীতিতে কোণঠাসা বিএনপি। জিয়া পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি- কারাবন্দি খালেদা এ বিষয়ে অনুমোদন দিয়েছেন। তারেকও সম্মত। পেশাদার চিকিৎসক বছর চল্লিশের জোবায়দাও ঘনিষ্ঠদের জানিয়েছেন, রাজনীতিতে নামতে তিনি তৈরি। এরবিস্তারিত পড়ুন

এসএসসির ফরম পূরণে বাড়তি ফি চাইলেই ‘১০৬’এ ফোন

দেশের বিভিন্ন স্কুলগুলোতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণের জন্য সরকার নির্ধারিত নির্দিষ্ট ফির অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রায় সময়ে শোনা যায় । তবে এবার সে অবস্থার পরিবর্তন আনতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য দুদকের হটলাইন নাম্বার ১০৬-এ অভিযোগ করা যাবে বলে জানিয়েছে দুদক। স্কুলগুলোর বাড়তি অর্থ আদায়ের বিরুদ্ধে মাঠে নেমেছে রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী এ প্রতিষ্ঠানটি। চালানো হচ্ছে মাঠ অভিযান। দুদক হটলাইনে (১০৬) নেওয়া হচ্ছে অভিযোগ। অভিযোগ পাওয়ামাত্র টিমবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার পথে ২৪ বাংলাদেশি আটক

অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্তে শিশুসহ ২৪ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। সোমবার সকালে বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে বেশ কিছু নারী-পুরুষ ভারতে প্রবেশ করবে- এমন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবির একটি টহল দল সীমান্তের চরের মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনবিস্তারিত পড়ুন

তালায় প্রসক্লাবের আয়োজনে ‘উপকূল দিবস’ পালিত

“উপকুলের জন্য হোক একটি দিন,জোরালো হোক উপকুল সুরক্ষার দাবি” এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালা প্রেসক্লাবে দ্বিতীয় বারের মতো পালন করেছে উপকূল দিবস। দিবসটি উপলক্ষ্যে সোমবার (১২ নভেম্বর) সকালে তালা প্রেসক্লাবে উদ্যোগে উপ-শহরে র‌্যালী, আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করা হয়। উপকূল দিবস বাস্তবায়ন কমিটির আহবায়ক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে তালা প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় অনুষ্টানেবিস্তারিত পড়ুন

বার্লিনে নোবেলজয়ী অধ্যাপক ড. ইউনূসের লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

প্রযুক্তির উপর অহেতুক নির্ভরতা কমিয়ে আত্মবিশ্বসের সাথে সাথে সুপ্ত সম্ভাবনাকে কাজে লাগিয়ে আত্বনির্ভরশীল হতে বিশ্বের তরুণদের আহবান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী, ক্ষুদ্রঋণ ব্যবস্থার জনক ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস। শনিবার রাজধানী বার্লিনে স্থানীয় একটি মিলনায়তনে প্রকাশনা সংস্থা গুইটারস লোহের ফারলাগস হাউস ও মাজারাস এর উদ্যেগে তার লেখা বই ‘অন্য এক পূঁজিবাদ ও তার সম্ভাবনা’ শীর্ষক জার্মান ভাষায় অনুদিত ও অনুবাদকৃত বইটির প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। প্রকাশনাবিস্তারিত পড়ুন

মনটা বড়, ক্যাটরিনা-অানুশকার জায়গা হবে : শাহরুখ

বিতর্কের রেশ কাটেনি এখনো! কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো ভাবগম্ভীর অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চে কেন দেখানো হবে ‘জিরো’-র মতো বাণিজ্যিক ছবির ট্রেলার! কিন্তু উৎসবের উদ্বোধন সেরে যখন সাংবাদিকদের মুখোমুখি হলেন শাহরুখ খান আর পরিচালক আনন্দ এল রাই, দেখা গেল নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি! ক্যাটরিনা কাইফ আর অানুশকা শর্মার মধ্যে কাকে বেশি পছন্দ করেন তিনি? সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, এভাবে বলাটা কঠিন! দু’জনকেই দেখেছি ছোট থেকে ইন্ডাস্ট্রিতে লড়ে বড় হতে! তবেবিস্তারিত পড়ুন

বিএনপিতে ফিরলেন তানবীর সিদ্দিকীসহ ৯ নেতা

বিএনপিতে ফিরলেন দলটির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানবীর আহমদ সিদ্দিকী, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, সাবেক হুইপ আবু ইউসুফ মো. খলিলুল রহমানসহ নয়জন নেতা। বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ এই তথ্য জানিয়েছেন। আজ সোমবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানবীর আহমদ সিদ্দিকীকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। দলের চেয়ারপারসনবিস্তারিত পড়ুন

সংঘাত এড়াতেই পার্লামেন্ট ভেঙে নির্বাচন : সিরিসেনা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক মাস পেছানোর দাবিতে অনড় রয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব সাংবাদিকদের একথা জানান। এরআগে ভোটগ্রহণ একমাস পেছাতে গতকাল ইসিতে চিঠি পাঠিয়েছিল এক্যফ্রন্ট। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বলেছেন, ‘সংঘাত এড়াতেই পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে।’ তিনি জানান, রাজনীতিবিদদের সঙ্গে কথা বলেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। সংসদ ভেঙে দেওয়ার ফলে দুই পক্ষের সংঘাত এড়িয়ে দেশে রক্তপাতবিস্তারিত পড়ুন

মতবিনিময় সভায় মোমিন মেহেদী : আপোস করবে না নতুনধারা

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, অতিতের মত অবিরত সত্য ও সাহসের ধারা অব্যহত রেখে আপোস করবে না নতুনধারা বাংলাদেশ এনডিবি। নতুনধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না আর… শ্লোগানকে লালন করে গত ৭ বছর যেভাবে এগিয়ে যাচ্ছে নতুনধারার রাজনীতিগণ। সেভাবেই আগামীতে বিজয় আনতে তৈরি হচ্ছে তারা। নতুনধারা বাংলাদেশ এনডিবির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাহামুদ হাসান তাহের এর সভাপতিত্বে হোটেল মোঘল দরবারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন।বিস্তারিত পড়ুন

যে তিন আসনের জন্য কেনা হল খালেদার মনোনয়নপত্র

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোয়নপত্র বিক্রি শুরু করেছে বিএনপি। সোমবার সকাল সাড়ে ১০টায় দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন ফরম বিক্রির মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। বিএনপি চেয়ারপারসনের পক্ষে তিনটি আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এসব আসন হল ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা), বগুড়া-৬ ও বগুড়া-৭। নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ফরম সংগ্রহের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে দলটি। এদিকে মনোনয়নপত্র সংগ্রহের জন্য সকাল থেকেই নয়াপল্টনে বিএনপিবিস্তারিত পড়ুন

ইসির সিদ্ধান্তকে ইতিবাচক বলল আওয়ামী লীগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দিয়ে পুনঃতফসিলের ঘোষণার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে আওয়ামী লীগ। আজ দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তা ইতিবাচক। উল্লেখ্য, আজ সকালে সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৩ ডিসেম্বরের (রবিবার) পরিবর্তে ৩০ ডিসেম্বর (রবিবার) অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

পুনঃতফসিলের সিদ্ধান্ত

সংসদ নির্বাচন পিছিয়ে ৩০ ডিসেম্বর

একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দিয়ে পুনঃতফসিলের সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৩ ডিসেম্বরের (রবিবার) পরিবর্তে ৩০ ডিসেম্বর (রবিবার) অনুষ্ঠিত হবে। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচন কমিশনের ইভিএম প্রদর্শনীতে গিয়ে এ ঘোষণা দেন তিনি। সিইসি বলেন, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ নভেম্বর।

বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, নয়াপল্টনে উপচেপড়া ভিড়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ প্রথম দিন ফরম বিক্রি করছে দলটি। সোমবার নেলা পৌনে ১১ টায় রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে নয়াপল্টনে দলীয় নেতাকর্মীদের এখণ উপচেপড়া ভিড়। স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে নয়াপল্টন। কুমিল্লা বিভাগের মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় মহিলা দলের অফিসে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে দ্বিতীয়বিস্তারিত পড়ুন