শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বেনাপোল সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক ও হুন্ডি ব্যাবসায়ীসহ ১৫ নারী-পুরুষ আটক

বেনাপোল পুটখালি ও পাঁচভুলোট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এক নাইজেরিয়ান নাগরিক ও দুই হুন্ডি ব্যাবসায়িসহ ১৫ জনকে আটক করেছে বিজিবি। এসময় হুন্ডির ৫লাখ টাকা, ৭৫০ বৈদেশিক ডলার ও ২টি মটর সাইকেল জব্দ করেছে তারা। তবে এক হুন্ডি ব্যাবসায়ি পালিয়ে গেছে বলে জানায় বিজিবি। খুলনা-২১ বিজিবি ব্যাটলিয়নের অতিরিক্ত পরিচালক মেজর সোহেল আহম্মেদ জানান, সোমবার ভোরে বেনাপোলের পুটখালি ও পাচভুলোট সীমান্ত দিয়ে হুন্ডির টাকা ও অবৈধ ভাবে নারী-শিশু বাংলাদেশে প্রবেশ করছে জানতে পারেবিস্তারিত পড়ুন

সাংবাদিক আমিনুর রশিদের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ফোরামের শোক

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক যুগের বার্তার চীফ রিপোর্টার মো: আমিনুর রশীদ এর মেঝ ভাই সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসের সাবেক প্রধান সহকারী মো: মামনুনুর রশীদ(৬৭) রোববার বিকাল ৪ টায় ৩০ মিনিটে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হার্ট এ্যাটাকে মৃত্যুবরন করেন(ইন্না……….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র, ১ কন্যা নাতি-নাতিনসহ আত্মীয় সজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ফোরাম গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জ উপজেলা ছাত্র ফেডারেশনের কমিটি গঠন

মুক্তিযুদ্ধের আদর্শকে বুকে লালন ও ধারণ করে দেশের আগামী প্রজন্মকে পথ চলা শিখাতে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন বাংলাদেশ কালিগঞ্জ উপজেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।। ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদ ও সাধারন সম্পাদক মোঃ সুমন হোসেন স্বাক্ষরিত একটি প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।উক্ত কমিটিতে আবু হাসান ইমন কে সভাপতি এবং মোঃ সুজনকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

বেনাপোল সীমান্ত থেকে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন পাচারকারিকে আটক করতে সক্ষম হয়নি তারা। শনিবার ভোরে সীমান্তের পুটখালী এলাকা থেকে এ ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি। বিজিবি জানায়, বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামস্থ পশ্চিম পাড়া আমবাগানের ভিতর ফেন্সিডিলের চালান নিয়ে অবস্হান করছে।এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায়বিস্তারিত পড়ুন

কেশবপুরে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীর স্বর্ণ পদক লাভ

যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে স্বণর্, রৌপ্য ও একাধিক ব্রঞ্চ পদক লাভ করেছে। উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় তাদের লক্ষ চলছে তো চলছেই, “তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে” প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠান। অতি অল্প সময়ে বিভিন্ন ক্ষেত্রে পরিচিতির স্বাক্ষর বহন করার এক পর্যায়ে বর্তমান জাতীয় পর্যায়ে সদ্য গঠিত বাংলাদেশ মহিলা হকি দল তথা জাতীয় দলে অত্র বিদ্যলয়ের তিনবিস্তারিত পড়ুন

শেখ আফিল উদ্দীন যশোর ৮৫-১ আসনে মনোনয়ন পেতে পারেন

যশোরের শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে যশোর-১ আসন গঠিত। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল এই আসনে অবস্থিত। এছাড়াও নাভারণ এ বাগআঁচড়ার মত দুটি বৃহত্তম বানিজ্যিক বাজার রয়েছে।দেশের দ্বীতিয় বৃহত্তম সাতমাইল পশুহাট। এই নির্বাচনী এলাকার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৬৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫৩৩ জন। আর নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ১৫৫ জন। এ আসনে নারী ভোটার বেশি।বিস্তারিত পড়ুন

মনোনয়নের শক্ত অবস্তানে আছেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি

সাতক্ষীরা সদর- ২ আসন থেকে যারা বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চাচ্ছেন তাদের মধ্যে শক্ত অবস্তানে আছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধাকালীন নোভাল কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে নিয়মিত ভাবে গনসংযোগ অব্যাহত রেখেছেন তিনি।গত পাঁচ বছরে এমপি মীর মোস্তাক আহমেদ রবি এ আসনে ব্যাপক উন্নয়ন করেছন। তার সময়ে ২৬১ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরা বাইপাস সড়ক,ভোমরা পূর্ণাঙ্গ বন্দর,মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান,বিনেরপোতায় পরমানু গবেষনাবিস্তারিত পড়ুন

নবান্ন উৎসবে খুলনাবাসী

বর্ণাঢ্য শোভাযাত্রা, পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনায় দিনব্যাপী নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আবহমান বাংলার ঐতিহ্য তুলে ধরে সাজানো র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহীদ হাদিস পার্কে এসে শেষ হয়। এখানে দিনব্যাপী মেলায় পিঠা উৎসব ও বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর মনোমুগ্ধকর পরিবেশনায় মেতে উঠে খুলনাবাসী। মেলায় কৃষি বিভাগ থেকে কৃষকের ব্যবহৃত নানা প্রকার গ্রামীণ কৃষি সরঞ্জামাদি প্রদর্শন করা হয়। শহুরে নতুন প্রজন্মের সাথে পরিচয় ঘটেবিস্তারিত পড়ুন

ধানের শীষ প্রতীকে নির্বাচন ঐক্যফ্রন্টের

আগামী একাদশ নির্বাচনে জোটগতভাবে নির্বাচনী প্রতীক জানাতে আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় নির্বাচন কমিশনে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। এর আগে আজ দুপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের আইন পেশার চেম্বারে ড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠকে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মান্না বলেন,বিস্তারিত পড়ুন

রোহিঙ্গারা স্লোগান দিচ্ছে ‘যাবো না’

প্রথম দফায় প্রত্যাবাসনের জন্য কিছুসংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে টেকনাফের উনচিপাং এলাকার ২২ নম্বর ক্যাম্পে জড়ো করার পর তারা ‘ন যাইয়ুম, ন যাইয়ুম’ (যাবো না, যাবো না) স্লোগান দিয়ে বিক্ষোভ প্রকাশ করতে থাকে বলে জানিয়েছেন বিবিসি বাংলার সংবাদদাতা আহরার হোসেন। ঐ ক্যাম্প থেকে আগামী তিন দিনে প্রত্যাবাসিত হওয়ার জন্য ২৯৮ জন রোহিঙ্গার একটি তালিকা তৈরি করা হয়েছিল। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে উপস্থিত রোহিঙ্গাদের জানানো হয় যে তাদের জন্য অন্তত তিনদিনেরবিস্তারিত পড়ুন

বেনাপোলে ২৮৬ বোতল ফেন্সিডিল উদ্বার করেছে বিজিবি

বেনাপোল পোর্ট থানার সাদীপুর সীমান্তে অভিযান চালিয়ে ২৮৬ বোতল ফেন্সিডিল উদ্বার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। (১৫ নভেম্বর) বৃহস্পতিবার ভোর ৫ টার সময়ে সাদীপুর সীমান্তের গলাচিপা পোষ্ট হতে এ ফেন্সিডিল উদ্ধার করে। বিজিবি জানায়, গোপন সুত্রে সংবাদ পান একটি মাদকের চালান সাদীপুর ভারতে সীমান্তে গলাচিপা পোষ্ট দিয়ে প্রবেশ করবে। এ সংবাদের ভিত্তিতে চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার জিল্লুর রহমান এর নেতৃত্বে টহল দলের সেখানে অভিযানে ২৮৬ বোতল উদ্ধার করে। যশোর-৪৯বিস্তারিত পড়ুন

যশোর-৫ (মণিরামপুর) আসনে কে পাচ্ছেন নৌকা মার্কা

আর মাত্র কয়েক দিন পরেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ঘোষনা করা হবে৷ কে পাচ্ছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের নৌকা মার্কা৷ এ নিয়েই পশ্চিম মণিরামপুর তথা রাজগঞ্জ অঞ্চলের সর্বত্রই আলোচনা৷ এরই মধ্যে এ আসনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধাসহ ১৪ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন৷ দলীয় সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এড. পিযূষ কান্তি ভট্টাচার্য্য, বর্তমানবিস্তারিত পড়ুন

ওমরাহ শেষে বিমানেই মারা গেল শিশু ইয়াহইয়া

পবিত্র ওমরাহ পালন শেষে পরিবারের সঙ্গে ফেরার পথে বিমানেই মারা গেল চার বছরের এক শিশু। সোমবার ওমান এয়ারওয়েজের একটি বিমানে এ ঘটনা ঘটে। ভারতীয় ওই শিশুর নাম ইয়াহইয়া। গালফ নিউজের এক খবরে বলা হয়, সৌদি থেকে ওমানের রাজধানী মাসকট হয়ে ভারতের দক্ষিণাঞ্চলের কেরালা প্রদেশের কালিকুটের উদ্দেশে উড্ডয়ন করেছিল ওমান এয়ারওয়েজের ওই বিমান। এ ঘটনার পর বিমানটি আবু ধাবিতে জরুরি অবতরণ করে। শিশুটির পুরো নাম ইয়াহিয়া পুথিয়াপুরাইল। তার মৃগী রোগ ছিল বলেবিস্তারিত পড়ুন

‘ভোটের ২-১০ দিন আগে মাঠে সেনা থাকবে’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ২-১০ দিন আগে থেকে নির্বাচনি এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেছেন, ‘নির্বাচনের ২-৩ দিন বা ৭-১০ দিন আগে নির্বাচনি এলাকায় সেনাবাহিনী থাকবে। একইসময় বিজিবিও (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হবে।’ আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। জাতীয় নির্বাচনের জন্য নিয়োগ পাওয়া সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

অর্থ নয়, এখনো পণ্যের বিনিময়ে লেনদেন!

একসময় পৃথিবীতে যখন টাকা-পয়সা ছিলনা, তখন বিনিময়ের মাধ্যমে লেনদেন হত। অর্থাৎ পণ্যের বিনিময়ে লেনদেন। তাতো আদি যুগের কথা। কিন্তু এ যুগেও কী তাই সম্ভব? হ্যা সম্ভব। ভারতের এমন একটি এলাকা রয়েছে যেখানে এখনো পণ্যের বিনিময়ে লেনদেন হয়। দেশটির ঝাড়গ্রাম জেলার বাঁশপাহাড়ি অঞ্চলের ওড়লি-র মতো প্রত্যন্ত পাহাড়ি গ্রামগুলিতে টাকা ছাড়াই লেনদেন হয়। এখানে মানুষের হাতে সবসময় টাকা থাকে না। তখন কেউ মুরগির বিনিময়ে বাসন অথবা জামাকাপড় কেনেন। কেউ আবার লাউ, কপির মতোবিস্তারিত পড়ুন

নিউইয়কে চার বছরে তিন বাড়ির মালিক বাংলাদেশি কূটনীতিকের স্ত্রী

২ মিলিয়ন ডলার নগদ পরিশোধে গত চার বছরে নিউইয়র্ক সিটির জ্যামাইকা ও ফরেষ্ট হিলস এলাকায় তিনটি বাড়ির মালিক হয়েছেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের ইকনোমিক মিনিস্টার বরুন দেব মিত্রের (বি ডি মিত্র) স্ত্রী রাখী মিত্র চৌধুরী। বিষয়টি গণমাধ্যমে আসার পর কম্যুনিটিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উল্লেখ্য যে, নগদ অর্থে বাড়ি ক্রেতাদের অর্থের উৎস জানতে মার্কিন অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে একটি কর্মসূচি হাতে নিয়েছে। ফেডারেল কর্তৃপক্ষ জানতে চায় যে, সে অর্থ বৈধ চ্যানেলে যুক্তরাষ্ট্রে এসেছে কিনা।বিস্তারিত পড়ুন