শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কুমিল্লায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‌্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‌্যালি ও মাহফিলের আয়োজন করেছে কুমিল্লা কেন্দ্রীয় ঈদে মিলাদুন্নবী(সা.) উদযাপন কমিটি। মঙ্গলবার বিকেলে নগরীতে র‌্যালি ও টাউন হলে মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সাবেক প্রশাসক ওমর ফারুক। উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মাইনুল হাসান লিহিন, সাধারণ সম্পাদক মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন, অর্থ সম্পাদক শাহ মোহাম্মদ আলমগীর খান, জুলুছ সম্পাদক খাদেমবিস্তারিত পড়ুন

‘যে কোন রুট দিয়ে বৈধ ভিসায় ভারতে ঢোকা যাবে’

বাংলাদেশিদের ভ্রমণ সহজ করতে নতুন উদ্যোগ নিল ভারত। বাংলাদেশি পর্যটকদের দীর্ঘদিনের দাবি ছিল ভারতীয় সব রুটের ব্যারিয়ার তুলে দেওয়ার। এবার সেই রুট ব্যারিয়ার সম্পূর্ণ উঠে না গেলেও এখন থেকে নির্দিষ্ট ফি দিয়ে ভারতীয় ভিসা কেন্দ্রে পাসপোর্ট জমা করলেই যোগ হয়ে যাবে চাহিদমতো নতুন রুট। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকার ভারতীয় হাইকমিশনের চ্যান্সারি হলে হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এক ব্রিফিংয়ে বিষয়টি জানান। যার ফলে বাংলাদেশি পর্যটকদের দীর্ঘদিনের চাহিদা কিছুটা পূরণ হবে বলে মনেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে ইজিভ্যানের চাকায় উড়না পেচিয়ে বৃদ্ধার মৃত্যু

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় ইজিভ্যানের চাকায় উড়না পেচিয়ে লুৎফুন্নেছা (৬২) নামের বৃদ্ধা নিহত হয়েছে৷ নিহত বৃদ্ধা লুৎফুন্নেছা রাজগঞ্জ এলাকার পারখাজুরা গ্রামের ভূমি মাপার আমিন দাউদ খাঁর স্ত্রী এবং চার সন্তানের জননী৷ স্থানীয় মেম্বার ফজলুর রহমান জানান, সোমবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে মেয়ের বাড়ি থেকে নিজবাড়িতে ইজিভ্যানে করে আসার পথে রাজগঞ্জ বাজারের হাই স্কুল মোড় নামক স্থানে পৌছালে অসাবধানতায় ইজিভ্যানের চাকায় উড়না পেচিয়ে ইজিভ্যান থেকে পড়ে গুরুতর আহত হয়৷ তাৎক্ষনিক স্থানীয়বিস্তারিত পড়ুন

তালায় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সাতক্ষীরার তালায় জাতপুর সমকাল ফাউন্ডেশনের উদ্যোগে স্কুলের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের মাঠে সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ’র শিক্ষার্থীদের মাঝে পোশাক, কেডস, খাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন বিদ্যাপীঠের সভাপতি এবং উত্তরণ পরিচালক মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন স্বাগত বক্তব্য রাখেন। সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক স্বদেশ কুমার মল্লিকের পরিচালনায় বক্তব্য রাখেন, জাতপুর বাজার বণিক সমিতিরবিস্তারিত পড়ুন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে আগামীকাল বুধবার ( ২১ নভেম্বর)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবসটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রায় এক হাজার ৪০০ বছর আগে এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। আবার এই দিনে পৃথিবী ছেড়ে চলে যান তিনি। হিজরিবিস্তারিত পড়ুন

এক যুগ ধরে একই শরীরে দুই ভাই!

শরীরের মাঝামাঝি জায়গা থেকে তারা জোড়া লাগানো। মাথা আর পা দুটি হলেও হাত চারখানা। শিবরাম সাহু আর শিবনাথ সাহুর জীবন যেন গল্পের মোড়কে বোনা। আর এইভাবেই তারা কাটিয়ে দিয়েছে ১২ বছর! নিজেদের মতো করেই একসঙ্গে জয় করে চলেছে সব প্রতিবন্ধকতা। তাই আজ যখন চিকিৎসকরা চাইছেন তাদের আলাদা করে দিতে, তারা নারাজ। ‘একজোট’ হয়েই বাকি জীবন কাটাতে চায় অভিন্ন হৃদয় দুই ভাই। ভারতের রায়পুর থেকে একশ কিলোমিটার দূরে বালোদাবাজার লাভান গ্রামে জন্মবিস্তারিত পড়ুন

নির্বাচন পর্যবেক্ষণে থাকছে ১১৮ দেশীয় সংস্থা’

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ১১৮ দেশীয় সংস্থা পর্যবেক্ষণে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। হেলালুদ্দীন বলেন, একটি সংস্থার নিবন্ধন বাতিল হওয়ায় এবার নির্বাচন পর্যবেক্ষণে থাকবে ১১৮ দেশীয় সংস্থা। মাঠে থাকবেন সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও আনসার-ভিডিপি সদস্যরা। তিনি আরও বলেন, ‘পর্যবেক্ষণ যারা করবেন, তাদের কয়েকটি বিষয়ে সাবধান থাকতে হবে। তা হচ্ছে- নির্বাচন কমিশনের কাছ থেকেবিস্তারিত পড়ুন

নির্বাচনী পোস্টারে খালেদা-তারেকের ছবি ব্যবহারে বাধা নেই

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পোস্টার, ফেস্টুন ও ব্যানারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ছবি ব্যবহারে কোনো বাধা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা জানান। দুর্নীতির মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের সাজা হয়েছে। দণ্ডিত ব্যক্তির ছবি দলীয় প্রধান হিসেবে প্রার্থীরা পোস্টারে ব্যবহার করতে পারবেন কি না জানতে চাইলে ইসিবিস্তারিত পড়ুন

ব্রিটিশ হাইকমিশনারের কাছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি ড. কামালের

ব্রিটিশ হাইকমিশনারের কাছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সোমবার বিকালে রাজধানীর বেইলি রোডস্থ নিজ বাসায় ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ দাবি জানান। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, আমরা নির্বাচনের প্রস্তুতি, মনোনয়নপত্র বিলি ও জমা নেওয়ার বিষয়ে তাকে জানিয়েছি। তত্ত্বাবধায়ক সরকার কিংবা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক এ কথাও জানিয়েছি। এই সরকারবিস্তারিত পড়ুন

বিশ্বের ১০০ নারীর তালিকায় বাংলাদেশি সেই মা

২০১৮ সালে বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকা সোমবার প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি। এই তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান পেয়েছেন প্রতিবন্ধী ছেলেকে কোলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন্দ্রে যাওয়া সেই মা সীমা রানি সরকার। তালিকায় ৮১ নম্বরে রয়েছেন তিনি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সীমা তার প্রতিবন্ধী সন্তানকে কোলে করে পরীক্ষার হলে নিয়ে যান, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপকভাবে ভাইরাল হয়। তালিকায় এক নম্বরে স্থান পেয়েছেন নাইজেরিয়ার উদ্যোক্ততাবিস্তারিত পড়ুন

বেনাপোলে পিস্তল ও গুলি উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি পিস্তল ও দুইটি ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। মঙ্গলবার (২০ নভেম্বর) ভোরে বেনাপোল সীমান্তের নামাজ গ্রাম থেকে গুলিসহ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে জান‌তে পে‌রে, বেনাপোল সীমান্তের নামাজ গ্রামে অভিযান চালানো হয়। এসময় দুর্বৃত্তরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে রাস্তার পাশ থেকে একটি পিস্তল ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়। বেনাপোল চেকপোস্ট আইসিপিবিস্তারিত পড়ুন

আগামী ৬ মাস পর্নো সাইট বন্ধের নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশে চালু থাকা সকল পর্নোগ্রাফির ওয়েবসাইট ছয় মাসের জন্য বন্ধ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সব অশ্লীল পর্নো সাইট স্থায়ীভাবে বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সোমবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়, আইন সচিব, বিটিআরসিবিস্তারিত পড়ুন

পা দিয়ে লিখে পিইসি পরীক্ষা দিচ্ছে সিয়াম

জন্মের পর থেকেই দুই হাত নেই। তারপরেও বাম পা দিয়ে লিখে চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা দিচ্ছে হতদরিদ্র পরিবারের সন্তান সিয়াম। সে জামালপুরের সরিষাবাড়ির ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়া ব্র্যাক শিশু নিকেতন স্কুলের শিক্ষার্থী। তবে শারীরিক ও আর্থিক সমস্যা থাকলেও মনের মধ্যে কোনও হতাশা নেই সিয়ামের। ভবিষ্যৎ জীবনে সে হতে চায় সরকারি কর্মকর্তা। কিন্তু আর্থিক সমস্যার কারণে সিয়ামের পড়ালেখা চালিয়ে যাওয়ার ব্যাপারে উদ্বিগ্ন তার দিনমজুর বাবা-মা। সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়াবিস্তারিত পড়ুন

শার্শায় বিএনপির তৃপ্তি, আ.লীগের আফিল! লড়াই হবে জমজমাট

যশোর-১ শার্শা আসনের জন্য আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের মন থেকে এখনো দুঃশ্চিন্তা দুর হয়নি। দুঃশ্চিন্তায় রয়েছে সমর্থকরাও। বড় এ দুটি জোট থেকে কে মনোনয়ন পাবেন তা নিশ্চিত নয় মনোনয়ন প্রত্যাশীরা। এদিকে যেকোনো সময় দলীয় মনোনয়ন চূড়ান্ত হবে।দু দলেই বিশেষ করে আওয়ামীলীগ ও বিএনিপর নিতিনির্ধারকরা প্রতিটি আসনের প্রার্থী নিয়ে চুল চেরা বিশ্লেষণ করছেন। তারা ভেবে চিন্তেই প্রার্থী চুড়ান্ত করবেন। শার্শা আসনটি দুদলই ধরে রাখতে চাচ্ছে।তাই হেভওয়েট প্রার্থীবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত হলেন এক হাজার ৩৩১ শিক্ষক

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার এক হাজার ৩৩১ জন শিক্ষক নতুন করে এমপিও (মান্থলি মেমেন্ট অর্ডার) পেলেন। সোমবার (১৯ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) এমপিও সংক্রান্ত সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাউশির পরিচালক (কলেজ) অধ্যাপক মোহাম্মদ শামছুল হুদা। বৈঠক শেষে মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আব্দুল মান্নান জানান, অনলাইন ও অফলাইনে আবেদন করা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) এক হাজার ৩৩১ জন শিক্ষক নতুনবিস্তারিত পড়ুন

আন্তঃ বিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতায় এনউবিটি খুলনার শিক্ষার্থীর ২য় স্থান অজন

গত রোববার কর ভবন খুলনায় অনুষ্ঠিত আয়কর মেলা ২০১৮ তে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনার ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের একটি দল অংশগ্রহন করে। উক্ত মেলাতে ঘইজ খুলনা তড়হব কর্র্তৃক সচেতনতা বৃদ্ধির জন্য আয়কর মেলা প্রাঙ্গণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। উক্ত “আন্তঃবিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতায়” শিক্ষকের তত্বাবধায়নে দলটি অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী লিমি এডুইন বিশ্বাস। কর অঞ্চল-খুলনার অতিরিক্ত কর কমিশনার জনাব খালিদ শারিফবিস্তারিত পড়ুন