রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মাঝ-আকাশে উড়ন্ত উড়োজাহাজে ফুটফুটে এক কন্যাশিশুর জন্ম

মাঝ-আকাশে উড়ন্ত উড়োজাহাজে ফুটফুটে এক কন্যাশিশুর জন্ম দিয়েছেন এক মা। পাকিস্তানের সরকারি বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) উড়োজাহাজে ওই ফুটফুটে শিশুটির জন্ম দেন এক যাত্রী। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সৌদি আরবের মদিনা থেকে মুলতান যাওয়ার পথে মাঝ-আকাশেই ফ্লাইট পিকে-৭১৬ উড়োজাহাজে কন্যাশিশুর জন্ম দেন পাকিস্তানের এক যাত্রী। প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি ওড়ার সময় যথাসময়ের আগেই এক যাত্রীর সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এরপর উড়োজাহাজের ক্রু সদস্যদেরবিস্তারিত পড়ুন

জেরুজালেম প্রশ্নে ওআইসি চুপ থাকতে পারে না: রাষ্ট্রপতি আবদুল হামিদ

তুরস্কের ইস্তাম্বুলে ওআইসির বিশেষ সম্মেলনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আমরা বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রের ওই বৈরী সিদ্ধান্তের পর ওআইসি চুপ করে বসে থাকতে পারে না। আরব দেশগুলোর আহ্বান উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দেওয়ায় ওআইসির বর্তমান চেয়ার তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান জোটের রাষ্ট্র ও সরকারপ্রধানদের এ সম্মেলন ডেকেছেন। ওআইসির বিশেষ এ সম্মেলনের প্রতিপাদ্য- ‘আল-কুদসের (জেরুজালেমের আরবি নাম) প্রতি সংহতিতে সম্মিলিত উদ্যোগ’। ইস্তাম্বুল কংগ্রেসবিস্তারিত পড়ুন

ভুল অস্ত্রোপচারের শিকার প্রসূতিকে ৯ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

পটুয়াখালীর বাউফলের একটি বেসরকারি ক্লিনিকে ভুল অস্ত্রোপচারের শিকার মাকসুদা বেগমকে ৯ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১৫ জানুয়ারির মধ্যে ওই টাকা পরিশোধ করতে হবে ভুয়া চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে। বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার ও সহকারী অ্যাটর্নি জেনারেল জেসমিন সামসাদ। পটুয়াখালীর সিভিল সার্জনের পক্ষে শুনানি করেন আইনজীবীবিস্তারিত পড়ুন

সাংবাদিক পেটানোর মামলায় ভূমিমন্ত্রীর ছেলে শরীফ তমাল কারাগারে

পাবনার ৪ সাংবাদিককে পিটিয়ে আহত করার মামলায় ভূমিমন্ত্রীর ছেলে ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল এখন জেলহাজতে। বুধবার দুপুর ১টার দিকে পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের ১-নং আমলী আদালতে ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল জামিন নিতে হাজির হলে তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত। গত ২৯ নভেম্বর ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গেটে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ভূমিমন্ত্রীর ছেলে ও তার ক্যাডার বাহিনীরবিস্তারিত পড়ুন

অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে যৌথ কমিশনে সম্মত ঢাকা-প্যারিস

বাণিজ্য, অর্থনীতি ও অন্যান্য অগ্রাধিকার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং সুযোগ-সুবিধা অনুসন্ধানে একটি যৌথ কমিশন গঠনের বিষয়ে সম্মত হয়েছে ঢাকা ও প্যারিস। গতকাল প্যারিসে এলিসি প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। তবে এ যৌথ কমিশন গঠনের ধরন পরবর্তীতে ঠিক করা হবে। খবর বাসস। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের জানান, বৈঠকে উভয় নেতা অত্যন্ত আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে পারস্পরিকবিস্তারিত পড়ুন

হাজার কোটি টাকা বিনিয়োগেও সময় কমেছে মাত্র একটি ট্রেনে

ভৈরব ও তিতাস নদীর ওপর প্রায় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি রেলসেতু উদ্বোধন করা হয়েছে গত মাসে। সেতু দুটির কারণে স্বাভাবিকভাবেই এ রুটে চলাচলকারী সব ট্রেনের গতি বাড়ার কথা। যদিও সেতু চালুর পরও টাইম টেবিল সংশোধন না করায় সময় কমেছে মাত্র একটি ট্রেনের। আগের সময়েই চলছে বাকি ট্রেনগুলো। এর আগে টঙ্গী-ভৈরববাজার ডাবল লাইন চালুর সময় সমালোচনার মুখে সব ধরনের ট্রেনের সময় কিছুটা কমিয়ে আনে রেলওয়ে। ওই সময়ই রেল কর্তৃপক্ষ ভৈরববিস্তারিত পড়ুন

এলজিইডির নতুন প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পেয়েছেন সংস্থাটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) মো. আবুল কালাম আজাদ। মঙ্গলবার এলজিইডি’র সাবেক প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারীর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। শ্যামা প্রসাদ অধিকারীর চুক্তিভিত্তিক মেয়াদ গত ১১ ডিসেম্বর শেষ হয়। এলজিইডি এক বিজ্ঞপ্তিতে জানায়, আবুল কালাম আজাদ ১৯৮৩ সালে সহকারী প্রকৌশলী হিসেবে সংস্থাটিতে কাজ শুরু করেন। তিনি মাঠপর্যায়ে উপজেলা প্রকৌশলী এবং নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করার পর ২০০৫ সালে সদরবিস্তারিত পড়ুন

নেতাকর্মীদের সংশোধন হওয়ার আহ্বান এবং আওয়ামী লীগে সন্ত্রাসী, চাঁদাবাজের স্থান নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ ও সাম্প্রদায়িক অপশক্তির স্থান হবে না। নেতাকর্মীদের সংশোধন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ক্ষমতায় যখন না থাকবেন তখন ৫ হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও তাদের খোঁজ পাওয়া যাবে না। আজ মঙ্গলবার সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী। এসময় তিনি আওয়ামী লীগের নতুনবিস্তারিত পড়ুন

ফের গাজায় ইসরাইলের বিশাল বিমান ও ট্যাংক হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারো ইহুদিবাদী ইসরাইল বিমান হামলা ও ট্যাংকের গোলাবর্ষণ করেছে। সোমবার দুদফা হামলা চালায় ইসরাইল। ইসরাইল দাবি করেছে, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কয়েকটি অবস্থানে এসব হামলা চালানো হয়। বরাবরের মতোই এবারো ইসরাইল বলেছে, গাজা থেকে রকেট হামলার জবাবে তারা বিমান ও ট্যাংক দিয়ে হামলা চালায়। চলতি সপ্তাহে ইসরাইল বেশ কয়েক দফা বিমান হামলা চালালো। বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাবিস্তারিত পড়ুন

মঙ্গলবার থেকে সারা দেশে স্বর্ণের দাম কমছে

মঙ্গলবার থেকে সারা দেশে স্বর্ণের দাম কমছে। বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারে স্বর্ণের দর ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৮৩ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। আগামীকাল মঙ্গলবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ ৪৭ হাজার ৯৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৭২৩ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ৪০ হাজার ৪৭৪ টাকায় বিক্রি হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। অন্যদিকে সনাতন পদ্ধতিরবিস্তারিত পড়ুন

আজ রাতে তুরস্ক যাচ্ছেন রাষ্ট্রপতি

মুসলিম দেশগুলোর জোট ওআইসির বিশেষ সম্মেলনে যোগ দিতে আজ রাতে তুরস্কেরে উদ্দেশ্যে যাত্রা করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী বৃহস্পতিবার ভোরে তার দেশে ফেরার কথা রয়েছে। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে ১৩ ডিসেম্বর তুরস্কের রাজধানী ইস্তান্বুলে বিশেষ ইসলামি শীর্ষ সম্মেলন আহ্বান করেছে ওআইসি। ওআইসির বর্তমান সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আমন্ত্রণে যোগ দিতে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মূল সম্মেলনের আগে আগামীকালবিস্তারিত পড়ুন

নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ৮ লাখ ৪৭১, অনুপ্রবেশ অব্যাহত

মিয়ানমার সেনাবাহিনী ও সেখানকার উগ্রপন্থী রাখাইন সন্ত্রাসীদের অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটপাট, গুলিবর্ষণের হাত থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা আট লাখ ছাড়িয়েছে। রোববার পর্যন্ত আট লাখ ৪৭১ রোহিঙ্গা নাগরিকের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা হয়েছে। পালিয়ে আসা এসব রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২ অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের এই নাগরিকদের প্রত্যাবাসনের আওতায় নিয়ে আসতে রোহিঙ্গা নারী, পুরুষ, শিশুদের নিবন্ধন কার্যক্রম হাতে নেয় বাংলাদেশ সরকার। এই ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য পাঠানোয় বাংলাদেশ তৃতীয়

জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য পাঠানোয় তৃতীয় অবস্থানে বাংলাদেশ। এই তালিকায় সবচেয়ে উপরের অবস্থানে রয়েছে ভারত আর তার পরের অবস্থানে পাকিস্তান। ১৯৮৮ সাল থেকে ৪০ টি দেশে ৫৮টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে মোট ৬,৭৭২ জন সৈন্য পাঠানো হয়েছে। এই মিশনে দক্ষিণ এশিয়ার সৈন্য সংখ্যা বরাবরই বেশি। এশিয়ার মধ্যে ভারত সবচেয়ে বেশি সৈন্য পাঠায়, সংখ্যাটা ৭,৪৭১ জন। এরপরের অবস্থানে রয়েছে পাকিস্তান। তাদের পাঠানো সৈন্যসংখ্যা ৭,১৬১ জন। সোমালিয়া সমস্যার সময়েও তারাই প্রথম প্রতিক্রিয়াবিস্তারিত পড়ুন

ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, সরবরাহ বিঘ্নিত

সিলেটের ফেঞ্চুগঞ্জে ৯০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রর ২৩২ কেভি সঞ্চালন লাইনের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১১টার দিকে ফেঞ্চুগেঞ্জের পালবাড়ী নামক স্থানে সাবস্টেশনটিতে বিকট শব্দে আগুন লেগে যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল আড়াইটা) ঘটনাস্থল থেকে ধোঁয়া নির্গত হতে দেখা গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটের বেশ কয়েকটি স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধবিস্তারিত পড়ুন

৮০০ কোটি ডলারের যুদ্ধবিমান কিনছে কাতার

ছয় মাসেরও বেশি সময় ধরে চলা রাজনৈতিক সংকটের মধ্যে কাতার যুক্তরাজ্যের সঙ্গে ৮শ কোটি ডলারের সামরিক চুক্তি সম্পন্ন করল। এ চুক্তির আওতায় দেশটি ২৪টি অত্যাধুনিক ‘ইউরোফাইটার তাইফুন’ যুদ্ধবিমান ক্রয় করতে যাচ্ছে। সোমবার (১১ ডিসেম্বর) সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, গত রোববার এ চুক্তি স্বাক্ষরিত হয় কাতারের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল-আতিয়াহ ও ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামশনের মধ্যে। এসব যুদ্ধবিমান এ অঞ্চলের স্থিতিশীলতা ও কাতারের নিরাপত্তা বজায় রাখতে ভুমিকা রাখবেবিস্তারিত পড়ুন

বাংলাদেশের খবর’র সাতক্ষীরা প্রতিনিধি হলেন কে এম আনিছুর রহমান

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক “বাংলাদেশের খবর” পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমান। “বাংলাদেশের খবর”এর ভারপ্রাপ্ত সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে গত ৬ ডিসেম্বর ২০১৭ ইং তারিখ থেকে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। (প্রেস বিজ্ঞপ্তি)।