Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ফের একসঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ-প্রিয়াঙ্কা

দীর্ঘদিন একসঙ্গে অভিনয় করেননি শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। এবার আবার তারা একত্রে জুটি বেঁধে অভিনয় করবেন বলে জানা গেছে। এবার শাহরুখ হাজির হচ্ছেন একজন মহাকাশচারীর ভূমিকায়। ভারতীয় মহাকাশ নায়ক বলে খ্যাত রাকেশ শর্মার জীবন নিয়ে ছবি তৈরি হচ্ছে বি-টাউনে। সেই ছবিতেই শাহরুখেরে বিপরীতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। শাহরুখ খান ‘ডন’ দিয়ে ভক্তদের মন জয় করেছিলেন বলিউড বাদশাহ । প্রিয়াঙ্কা চোপড়া সেই ছবিতে বিপরীতে ছিলেন কিং খানের। দুজনের জুটিকে বেশ লুফে নিয়েছিলোবিস্তারিত পড়ুন
স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা

মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার বেলা ১১টা ১০মিনিটে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ দলের সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে ছিলেন। পরে যুবদল, ছাত্রদল,বিস্তারিত পড়ুন
তাৎক্ষণিক ৩ তালাকে ৩ বছরের জেল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা

তাৎক্ষণিক তিন তালাককে ফৌজদারী অপরাধ উল্লেখ করে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ একটি বিল অনুমোদন করেছে। মুসলিম ইউমেন (প্রোটেকশন অব রাইটস অন ম্যারেজ) বিল, ২০১৭–র খসড়ায় বলা হয়েছে, তিন তালাক আদালতের বিচার্য এবং জামিন অযোগ্য অপরাধ। দোষী প্রমাণিত হলে তিন বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনেই বিলটি পাস হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ২২ আগস্ট প্রধান বিচারপতি জগদিশ সিং খেহরের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচবিস্তারিত পড়ুন
জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা দিকে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নিয়ে তিনি শ্রদ্ধা জানান। এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষেবিস্তারিত পড়ুন
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক আর নেই

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন….)। এরআগে গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী দীর্ঘদিন ধরে জ্বর, জটিল ইউরিন ইনফেকশন ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। চলতি বছরের ১৬ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে তিনি বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন। শুক্রবার রাতে অসুস্থ প্রাণী সম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হককেবিস্তারিত পড়ুন
সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের দলগুলো ঢাকায়

আগামী রোববার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশসহ চার দল নিয়ে মাঠে গড়াবে এ আসর। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক আনোয়ারুল হক বলেন, “সকালে এসেছে ভুটান দল; এসে তারা অনুশীলনও করেছে। ১১টার দিকে এসেছে ভারত। বিকালের দিকে নেপালে এসে পৌঁছেছে।” ১৭ ডিসেম্বর প্রতিযোগিতার উদ্বোধনী দিনে মুখোমুখি হবে ভারত-ভুটান ও বাংলাদেশ-নেপাল। বাংলাদেশের পরের দুই ম্যাচ ১৯ ডিসেম্বর ভুটানের বিপক্ষে, ২১ ডিসেম্বরে ভারতের বিপক্ষে। দল সংখ্যা কম হওয়ায় রাউন্ডবিস্তারিত পড়ুন
এবার ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া। তিনি যে শুধু হলিউড-বলিউড দাপিয়ে বেড়ান, তা কিন্তু নয়। অভিনয়ের পাশাপাশি জনকল্যাণমূলক কাজেও তিনি সমান পারদর্শী। তাই ইউনিসেফ তাঁকে গ্লোবাল গুডউইল অ্যাম্বাসাডর বা বিশ্ব শুভেচ্ছাদূত হিসেবে নির্বাচিত করেছে। আর এবার ইউনিসেফের একটি সম্মেলনে যোগ দিতে শুটিং থেকে লম্বা বিরতি নিয়ে নিজ দেশ ভারতে পৌঁছেছেন প্রিয়াঙ্কা। মুম্বাই মিররের খবরে প্রকাশ, প্রায় এক হাজার ৫০০ তরুণ-তরুণীর সামনে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কথা বলবেন প্রিয়াঙ্কা। এ নিয়ে ১১তম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে বিব্রত জাহানারা

জাহানারা আলম। বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার। মাঠের লড়াইয়ে অনেকবারই জাতীয় দলকে উদ্ধার করেছেন এই কৃতী পেসার। তবে এবার নিজেই বিব্রত তিনি। জাহানারার নামে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে অনেক ভুয়া আইডি। সেসব আইডি থেকে অনেক সময় বিব্রতকর পোস্টও হচ্ছে। অনেকবারই রিপোর্ট করেছেন তিনি। তবে তাতে কোনো কাজ হয়নি। গত বুধবার জাহানারার নামে আরেকটি ভুয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। জাহানারার ফেসবুক পেজ ভেবে রাজনৈতিক সেই পোস্টটিতে অনেকে মন্তব্য করতে থাকেন। এরপর নিজেরবিস্তারিত পড়ুন
চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন আর নেই

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী (৭৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজেউন)। অনেক দিন ধরে তিনি কিডনি জটিলতা, হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শুক্রবার ভোরে চট্টগ্রামের মেহেদিবাগের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহিউদ্দিন চৌধুরী মারা যান। এর আগে গতকাল সকালে তাঁকে স্থানীয় ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক লিয়াকত আলী খানবিস্তারিত পড়ুন
ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষুব্ধ মধ্যপ্রাচ্যের খ্রিস্টানরাও, প্রতিবাদে ক্রিসমাসে জ্বলছে না আলো

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসাবে ট্রাম্পের স্বীকৃতিতে সারা বিশ্বের মুসলিমদের মতো মধ্যপ্রাচ্যের খ্রিস্টান সম্প্রদায়কেও ক্ষুব্ধ করেছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে যিশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেম শহরে ক্রিসমাস ট্রিতে আলো জ্বালানো বন্ধ রেখেছে খ্রিস্টান ধর্মীয় নেতারা। ট্রাম্পের এই স্বীকৃতির প্রতিবাদে ইসরাইল দখলকৃত পশ্চিম তীরের বেইত সাহুর শহরে বিক্ষোভ করেছে খ্রিস্টানরা। এই বিক্ষোভ সমাবেশে জনতার উদ্দেশ্যে জেরুজালেমের সাবেক আর্চবিশপ এবং ল্যাটিন কমিউনিটির প্রধান মিশেল সাব্বা বলেন, ‘ক্রিসমাসের আনন্দ থেকে অত্যাচারীরা আমাদেরকে বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্পবিস্তারিত পড়ুন
প্যারিস থেকে ফিরলেন প্রধানমন্ত্রী

ফ্রান্সে তিনদিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারিসে ওয়ান প্লানেট শীর্ষ সম্মেলনে যোগদান করেছিলেন তিনি। প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওয়ান প্লানেট শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত সোমবার ফ্রান্সে যান প্রধানমন্ত্রী। ঢাকায় ফেরার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী। এর আগে বুধবার ফ্রান্সের স্থানীয় সময় রাত ৯টাবিস্তারিত পড়ুন
সন্ত্রাসমুক্ত রাষ্ট্র গঠিত না হলে বুদ্ধিজীবিদের স্বপ্ন কায়েম হবে না

ঘুষ দুর্নীতি আর সন্ত্রাসমুক্ত রাষ্ট্র গঠিত না হলে শহীদ বুদ্ধিজীবিদের স্বপ্নের আদর্শিত রাষ্ট্র কায়েম হবে না বলে মন্তব্য করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বুদ্ধিজীবি দিবসে রায়ের বাজার বদ্ধভুমিতে আসা হাজারো মানুষের প্রত্যাশা বাংলাদেশ একদিন বিশ্ব আসর জয় করবে। তারজন্য রাজনীতির সংস্কৃতি, ন্যায় বিচার আর তরুনদের মাঝে দেশ প্রেম জাগ্রত করা জরুরী বলেও মনে করেন তারা। প্রথম প্রহর ১২টা ১ মিনিটে রায়ের বাজার বধ্যভুমি স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, মোহাম্মদপুর, আদাবর ওবিস্তারিত পড়ুন
ছয় তলায় মিললো মডেল ইভানা স্মিতের বস্ত্রহীন লাশ

সম্পূর্ণ নগ্ন অবস্থায় ব্যালকনিতে লাশ পাওয়া গেল মডেল ইভানা স্মিতের। ডাচ মডেল-কন্যা ইভানা স্মিতের মৃত্যু ঘিরে এখন তৈরি হয়েছে রহস্য। পরিবারের দাবি, ইভানাকে খুন করা হয়েছে। যদিও পুলিশের বক্তব্য, কোনও অপরাধমূলক প্রমাণ মিলছে না। ১৮ বছর বয়সি ইভানা স্মিত নেদারল্যান্ডসের একজন নামী মডেল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বিলাসবহুল আবাসনের ২০ তলায় চলছিল পার্টি। কিন্তু ইভানার নগ্ন লাশ পাওয়া গেছে ৬ তলার ব্যালকনিতে। পরিবারের দাবি, ইভানাকে ফেলে দেওয়া হয়েছে ২০ তলা থেকে। কিন্তুবিস্তারিত পড়ুন
শুটিংয়ে জীবন্ত নেকড়ের সাথে লড়াই করলেন সালমান খান

অভিনয় জীবনে অধিকাংশ সময়ই ভিলেনরুপী শত্রুর সঙ্গে লড়তে দেখা গেছে সালমান খানকে। তবে এসব শত্রুতায় মারপিট, ফাইটিংয়ে বেশিরভাগ সময় সহশিল্পী হিসেবে পেয়েছেন আদম সন্তান মানুষকে। তবে এবার লড়ছেন হিংস্র জন্তু নেকড়ের সঙ্গে। সালমান অভিনীত আসছে সিনেমার নাম ‘টাইগার জিন্দা হ্যায়’। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার সিক্যুয়াল এটি। এ সিনেমাটির শুটিংয়ের জন্য এখন অস্ট্রিয়াতে অবস্থান করছেন এ অভিনেতা। অস্ট্রিয়ার জঙ্গলে শুটিং শুরু হয়েছে। সেই দৃশ্যের একটি ছবি টুইটারে পোস্ট করেছেনবিস্তারিত পড়ুন
বাদাম আর শুকনো ফলের উপকারিতা

তিনবেলা খাবারের মাঝে যাদের একটু বেশি বেশি ক্ষুধা লাগে, তাদের চেবানোর মতো কিছু খাবার লাগে। এই চাবানোর জিনিসটা যদি একটু বেছে নেন, তো একটা বড় ধরনের ঝুঁকি থেকে বেঁচে যাবেন। বিশেষজ্ঞরা শুকনো ফলের কথা বলেছেন। যদি মাঝে মাঝেই শুকনো ফল খেতে পারেন, তবে কার্ডওভাসকুলার ডিজিসের ঝুঁকিমুক্ত হতে পারবেন। ইন্টারন্যাশনাল নাট অ্যান্ড ড্রাইড ফ্রুট কাউন্সিলের (আইএনসি) এক গবেষণায় শুকনো ফলের নানাবিধ গুণের কথা তুলে ধরা হয়। গবেষণায় ইনফ্লামাটরি সমস্যায় যারা ভুগছেন তাদেরবিস্তারিত পড়ুন
শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার বুদ্ধিজীবী কবরস্থানে যাবেন খালেদা জিয়া

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাতে আগামীকাল মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সকাল ৯ টায় খালেদা জিয়া তার গুলশানের বাসা থেকে রওয়ানা হবেন। বুধবার বেলা ১২ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
