রবিবার, আগস্ট ২, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বইছে মৌসুমের দ্বিতীয় শৈত্যপ্রবাহ

নিউজ ডেস্ক: পৌষের শেষ সময়ে এসে শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়, ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলমান এ শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন চলবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, “দিনে ও রাতের তাপমাত্রা কমতে থাকায় রাজধানীসহ সর্বত্র এখন শীত আগের তুলনায় বেশি অনুভূত হচ্ছে। মাসের দ্বিতীয়ার্ধে শীতের তীব্রতা একটু বাড়বে।” এটি মৌসুমের দ্বিতীয় শৈত্যপ্রবাহ। এরবিস্তারিত পড়ুন

সরকারের বড় প্রকল্পে আসতে চায় ‘বদলে যাওয়া’ ইসলামী ব‌্যাংক

নিউজ ডেস্ক: ইসলামী ব‌্যাংকের চেয়ারম‌্যানের দায়িত্ব নিয়ে প্রথম দিন অফিস করার পর সরকারের বড় বড় প্রকল্পে অর্থায়নের আগ্রহের কথা বলেছেন আরাস্তু খান। পরিবর্তনের ধারায় ‘হিন্দু-মুসলমান সকলের অংশগ্রহণে’ এ ব্যাংকের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার ঘোষণা দিয়েছেন তিনি। রোববার ঢাকার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইসলামী ব্যাংকের সম্পদের পরিমাণ অনেক। এই ব্যাংকের মাধ্যমে সরকারের বড় বড় প্রকল্পে অর্থায়ন হবে। কারণ সরকার কখনও ঋণ খেলাপী হয় না। তাই মুনাফা কম হলেওবিস্তারিত পড়ুন

তিন দিন ধরে উধাও কলারোয়ার এক গৃহবধূ !

কেএম আনিছুর রহমান : সাতক্ষীরার কলারোয়ার পল্লীতে আমেনা খাতুন নামে এক গৃহবধূ গত তিন ধরে নিখোঁজ হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। নিখোঁজের ঘটনাটি ঘটেছে উপজেলার সীমান্তবর্তী চান্দুড়িয়া এলাকার গোয়ালপাড়া গ্রামে। তার হদিস মেলাতে বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির লোকজন সম্ভাব্য সকল স্থানে ছুটছেন। তাঁর এই আকস্মিক উধাও হওয়ার কোনো কারণ মেলাতে পারছেন না কেউ্ই। এলাকাবাসী জানায়, মাস দুয়েক আগে উপজেলার সীমান্তবর্তী গোয়ালপাড়া গ্রামের আব্বাস উদ্দিনের মেয়ে আমেনা খাতুনের (১৮) সাথে পার্শ্ববর্তীবিস্তারিত পড়ুন

কলারোয়ার কয়লায় দূ:স্থদের মাঝে কম্বল বিতরণ

কেএম আনিছুর রহমান: সাতক্ষীরার কলারোয়ায় দূ:স্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার ৩নং কয়লা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ২০০ পিস কম্বল বিতরণ করা হয়। রোববার শ্রীপ্রতিপুরস্থ ইউনিয়ন পরিষদে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন এ কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রহিমান বেগম কাজল, মনোয়ারা বেগম, শেখ আবুল ফজল, সাহাবুদ্দিন, মফিজুল ইসলাম, আব্দুর রহিম, আজিজুর রহমান, রজবুদ্দীন সরদার, আব্দুল আহাদ সানা, নজরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন ও সচিববিস্তারিত পড়ুন