Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
‘আমার নামে দায়েরকৃত সকল মামলাই মিথ্যা’

জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আমার নামে দায়েরকৃত সকল মামলাই মিথ্যা। বিচারককে বাধ্য করা হয়েছিল আমার বিরুদ্ধে রায় দেওয়ার জন্য। সোমবার দুই দিনের সফরে রংপুরে এসে জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচ এম এরশাদ পল্লীনিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন। বেগম খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে এরশাদ বলেন, বিএনপি রাজনীতির ময়দান থেকে নিশ্চিহ্ন হতে চলেছে। তাদের অবস্থা করুন। তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না। আমাকে তারা মিথ্যা মামলায়বিস্তারিত পড়ুন
ইজতেমা উপলক্ষে যানবাহন চলাচলে বিধিনিষেধ

বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিগণের নিরাপদ যাতায়াত এবং সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের সুবিধার্থে আগামী ১৪ জানুয়ারি দিবাগত রাত ১০টা থেকে এবং ২১ জানুয়ারি দিবাগত রাত ১০টা হতে সংশ্লিষ্ট এলাকায় ঢাকা মহানগর পুলিশ, ঢাকা ও গাজীপুর জেলা পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এ সময়ে আশুলিয়া ব্রিজ হতে আব্দুল্লাহপুর হয়ে প্রগতি সরণি এবং টঙ্গী ব্রিজ হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে (তবে বিমানযাত্রী ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ারবিস্তারিত পড়ুন
‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’
বর্ণাঢ্য আয়োজনে কলারোয়ায় উন্নয়ন মেলার উদ্বোধন

কামরুল হাসান: ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ স্লোগানে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার কলারোয়ায় উন্নয়ন মেলা ২০১৭ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ৩টায় গণভবন থেকে কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলে সারাদেশের সাথে একযোগে কলারোয়াতেও এ মেলার শুভ উদ্বোধন করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী এ মেলা উপলক্ষ্যে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়বিস্তারিত পড়ুন
পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি
কলারোয়ায় বার্ষিক কর্মসূচি মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত

কামরুল হাসান: পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার কলারোয়ায় বার্ষিক কর্মসূচি মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলারোয়া গালর্স পাইলট হাইস্কুলের হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপদেষ্টা কমিটি, উপজেলার ৭৮টি স্কুল-মাদরাসার প্রতিষ্ঠান প্রধান ও সংগঠকদের অংশগ্রহনে আয়োজিত কর্মশালায় পাঠাভ্যাস উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাবিস্তারিত পড়ুন
রাজধানীর বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক: রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের ১৯তলা বসতি হরায়জন নামে ভবনটির আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার দুপুরে ২টা ৪০ মিনিটে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীরা এখনও ভবনের ভেতরে কোথাও আগুন আছে কিনা তা পর্যবেক্ষণ করছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ জানান, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা তা অনুসন্ধান করছেন। ফায়ার সার্ভিসবিস্তারিত পড়ুন
বেঙ্গালুরুর শ্লীলতাহানি নিয়ে এবার মুখ খুললেন শাহরুখ

বিনোদন ডেস্ক: গণ শ্লীলতাহানি নিয়ে এবার মুখ খুললেন শাহরুখ খান। নববর্ষের রাতে রাস্তায় বেঙ্গালুরুর রাস্তায় গণ শ্লীলতাহানির ঘটনা নিয়ে অভিনেতা থেকে ক্রিকেটার, অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এবার এই নিয়ে শাহরুখ বললেন ‘আমাদের উচিত আমাদের সন্তানদের সঠিক শিক্ষা দেয়া। আমরা যাঁরা বাব–মা, তাঁদের ঘাড়েই এই দায়িত্ব বর্তায় নিজের ছেলেকে সঠিক শিক্ষা দেয়া। এটা মাথায় রাখা দরকার, নারীদের জন্যই আজ পৃথিবীর আলো দেখেছি আমরা। তাঁদের জন্যই বড় হয়েছি, এখন তাঁদেরকে অপমান করা অন্যায়।বিস্তারিত পড়ুন
‘বাংলাদেশ ২০৪১ সালের আগেই উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে’

নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সরকার গৃহীত ‘ভিশন ২০২১’ এবং ‘ভিশন ২০৪১’-এর আলোকে বাংলাদেশ ২০৪১ সালের আগেই উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে । উন্নয়ন মেলা উপলক্ষে রোববার এক বাণীতে তিনি এ কথা বলেন। আবদুল হামিদ বলেন, বাংলাদেশ আজ উন্নয়ন, অগ্রগতি ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মহাসড়কে এগিয়ে চলেছে। বর্তমান সরকার সূচিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম জনসাধারণের কাছে তুলে ধরার লক্ষ্যে তিনদিন ব্যাপী ‘উন্নয়ন মেলা ২০১৭’ অনুষ্ঠিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।বিস্তারিত পড়ুন
বিএনপি সকল সাম্প্রদায়িক গোষ্ঠির প্ল্যাটফর্ম : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সকল সাম্প্রদায়িক গোষ্ঠির প্ল্যাটফর্ম। রোববার বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত তেজগাঁও কলোনী মার্কেট প্রাঙ্গণে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে এই কর্মী সভার আয়োজন করা হয়। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানবিস্তারিত পড়ুন
দেশকে অস্থিতিশীল না করতে বিএনপির প্রতি আহবান

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ মিথ্যাচারের মাধ্যমে দেশের জনগণকে বিভ্রান্ত করে দেশকে অস্থিতিশীল না করার জন্য বিএনপির প্রতি আহবান জানিয়েছেন। তিনি রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় এ আহবান জানান। বিএনপির উদ্দেশ্যে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘ মিথ্যা কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করে দেশকে অস্থিতিশীল করবেনবিস্তারিত পড়ুন
এক বছরে বাংলাদেশে ১ হাজারেরও বেশি ধর্ষণ

নিউজ ডেস্ক: নারীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন বলছে বাংলাদেশে ২০১৬ সালে এক হাজারেরও বেশি নারী ও কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ নামের সংগঠনটি নারীদের উপর নির্যাতনের ‘নির্মম ও নিষ্ঠুর’ ধরণকে ‘উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছে। বাংলাদেশের ১৪ টি দৈনিক পত্রিকার খবর বিশ্লেষণ করে সংগঠনটি বলছে ২০১৬ সালে ১০৫০ জন ধর্ষণের শিকার হয়েছে। তারা বলছে, আগের বছরের তুলনায় এই সংখ্যা কিছুটা কম হলেও ধর্ষণ, নির্যাতনের ধরণ ছিলো নির্মম ও নিষ্ঠুর। এবিস্তারিত পড়ুন
‘চিকিৎসা শিক্ষার মান নিয়ে সরকার কোনো আপোষ করবে না’

নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চিকিৎসা শিক্ষার মান নিয়ে সরকার কোনো আপোষ করবে না। যে কলেজে মানসম্মত শিক্ষক নাই, লাইব্রেরী ও ল্যাবরেটরিসহ প্রয়োজনীয় অবকাঠামো নাই, শিক্ষার্থীর সংখ্যার অনুপাতে হাসপাতালের শয্যা নাই সেই কলেজ চালানোর কোনো দরকার নাই। তিনি বলেন, সরকার এ বছর চারটি কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত করেছে। যে সব কলেজ দ্রুত সময়ের মধ্যে নীতিমালার শর্ত পূরণ করতে পারবে না আগামী শিক্ষাবর্ষে তাদের ভর্তি কার্যক্রমবিস্তারিত পড়ুন
সহকারী জজ হিসেবে ৭৯ জনের নিয়োগ

নিউজ ডেস্ক: সহকারী জজ হিসেবে ৭৯ জনকে নিয়োগ দেয়া হয়েছে। আজ রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ৭৯ জন সহকারি জজকে নিয়োগপূর্বক পদায়নের আদেশ জারি করা হয়। এই প্রজ্ঞাপনে নিয়োগকৃত কর্মকর্তাদের আগামী ২২ জানুয়ারি (দিনের ১ম প্রহরে) তাঁদের নামের পাশে উল্লেখিত জেলায় জেলা ও দায়রা জজের নিকট যোগদান পত্র জমা দিতে হবে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত হননি মর্মে তাঁর নিয়োগ পত্রবিস্তারিত পড়ুন
‘বিরোধীদলের কর্মসূচির কথা শুনলেই ক্ষমতাসীনদের মসনদ কেঁপে ওঠে’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধীদলের কর্মসূচির কথা শুনলেই ক্ষমতাসীনদের মসনদ কেঁপে ওঠে। কারণ জনগণই তাদের মূল আতঙ্ক। রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, বিরোধীদলের গণতান্ত্রিক অধিকার এবং সভা-সমাবেশের ওপর হামলা ও বাধা দেওয়ার ঘটনায় তারা জনগণের কাছে ক্রমাগত নিন্দিত হচ্ছে। তিনি বলেন, সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে হামলা চালায় এবং ব্যাপক বাধা প্রদান করে। গতকালবিস্তারিত পড়ুন
‘শিক্ষক ছাত্রদের আস্থায় নিতে পারলেই মান সম্পন্ন শিক্ষা সম্ভব’

প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, আজকের শিক্ষকের চেয়ে আমাদের যারা শিক্ষক ছিলেন, তারা তো বেশী যোগ্য ছিলেন। তা না হলে, কিভাবে আমরা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম। তারা এমন শিক্ষা দিয়েছিল বলেই তো আমরা এক ডাকে সবাই যুদ্ধে শামিল হয়েছিলাম। তাদের তো এখনকার শিক্ষকদের মত সুযোগ-সুবিধা ছিল না। তারা কিভাবে মান সম্পন্ন শিক্ষা দিতে পেরেছে? এর পরও আমরা সন্তুষ্ট কেন হতে পারি না, সেটি ভেবেবিস্তারিত পড়ুন
গণফোরাম, গণতন্ত্রী পার্টি ও খেলাফত আন্দোলনের সঙ্গে রাষ্ট্রপতির আলোচনা

নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি আবদুল হামিদ রোববার নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গণফোরাম, গণতন্ত্রী পার্টি এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে আলোচনা করেছেন। নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সাথে আলোচনাকালে গণফোরাম ৯-দফা প্রস্তাব উপস্থাপন করে। অন্যদিকে, গণতন্ত্রী পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন ৮-দফা প্রস্তাব তুলে ধরেছে। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে দলটির ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগের লক্ষ্যে ‘যোগ্যতাকে প্রাধান্য’ দিতেবিস্তারিত পড়ুন
যাত্রীকে ৩২৮৫ পাউন্ড ফিরিয়ে দিয়ে প্রশংসিত বিমানকর্মী

নিউজ ডেস্ক: উড়োজাহাজে ফেলে যাওয়া ৩২৮৫ পাউন্ড (তিন লাখ টাকার বেশি) এক লন্ডন প্রবাসীকে ফিরিয়ে দিয়ে নিজের কর্মস্থলে প্রশংসিত হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী। মোহাম্মদ আশরাফ আল কাদের হ্যাপী নামের ওই কেবিন ক্রুর হাতে বিমানের ব্যবস্থাপক মোসাদ্দেক আহমেদ রোববার প্রশংসাপত্র তুলে দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, ‘সততার স্বীকৃতি’ হিসেবে তাকে ওই প্রশংসাপত্র দেওয়া হয়েছে। বিমানের জনসংযোগ বিভাগের জিএম শাকিল মেরাজ বলেন, গত ১৪ ডিসেম্বর বিমানেরবিস্তারিত পড়ুন
