বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আরো খবর...

কেশবপুরে ডাক্তারের ভুল চিকিৎসায় কলারোয়ার রোগির মৃত্যু ॥ অভিযোগ

যশোরের কেশবপুরে হেল্থ কেয়ার হসপিটাল (প্রা.) লিমিটেডে ডাক্তারের ভুল চিকিৎসায় শুক্রবার বিকেলে এক হতদরিদ্র মৎস্যজীবীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের স্ত্রীর দাবি, জোর করে রাইস টিউব পরানোর সময় খাদ্য নাড়ি ছিড়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। এ মৃত্যুর ১৫ মিনিটের মধ্যেই হসপিটাল কর্তৃপক্ষ ভাড়াটে মাস্তান এনে হুমকি দিয়ে নিহতের লাশ তার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সুমিত্রা বিশ্বাস রোববার যশোরের সিভিল সার্জন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ওবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে যশোরের ঝিকরগাছায় আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (২৩ জুন) সকালে ঝিকরগাছা উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির নেতা-কর্মীরা। বিকালে ঝিকরগাছা উপজেলা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগের অস্থায়ী কার্য্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় কেক কেটে আ.লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় এবং উচ্ছসিত নেতাকর্মীদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অলিম্পিক ডে-রান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

অলিম্পিক ডে-রান উপলক্ষে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য র‌্যালি ও সনদ বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ জুন) সকালে অলিম্পিক ডে-রান র‌্যালিটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ‘১৮র আগে বিয়ে নয়’ গণসচেতনতায় কমিউনিটি থিয়েটার

কালিগঞ্জে ‘১৮র আগে বিয়ে নয়’ গণসচেতনতায় কমিউনিটি থিয়েটার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যলয় মাঠে রবিবার বিকালে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের আয়োজনে ‘আঠারোর আগে বিয়ে নয়’ এই শ্লোগানকে সামনে রেখে গণসচেতনতা তৈরিতে কমিউনিটি থিয়েটার ও বাল্যবিবাহ রোধে নবযাত্রার প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সোনাতলা প্রাথমিক বিদ্যলয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অচিন্ত হালদারের সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল খালেক,বিস্তারিত পড়ুন

আরো খবর...

কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কেশবপুরে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপির পক্ষে উপজেলা আওয়ামী লীগ পালন করেছে। এউপলক্ষে দিনব্যাপী অনু্িষ্ঠত কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, ৭০ পাউন্ড ওজনের কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পরিচালনায় দলীয় কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

আরো খবর...

নড়াইলে প্রাণী সম্পদ কর্মকর্তার ভুল চিকিৎসায় খামারের ১২শ’ হাঁসের মৃত্যু

নড়াইলে প্রাণী সম্পদ কর্মকর্তার ভুল চিকিৎসা ও অবহেলায় ১২শ’ হাঁসের মৃত্যুতে পাঁচ বন্ধুর স্বপ্ন ভঙ্গ: হাঁসের খামার গড়ে তুলে নড়াইল পৌর শহরের মহিষখোলা-আলাদাতপুর এলাকার পাঁচজন বেকার বন্ধু একযোগে বেকারত্ব ঘুচিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিলেন। খা মারের দুই হাজার হাসের মধ্যে এক হাজার দুইশত হাসের আকষ্মিক মৃত্যুতে সে স্বপ্ন যেন দু:স্বপ্ন হয়ে দেখা দিয়েছে। মা বাবার কাছ থেকে ধার নেওয়া ও ঋণ নিয়ে গড়ে তোলা খামারের লোকসানের ঘাঁনি কিভাবে টানবেন তা ওবিস্তারিত পড়ুন

নচিকেতার ‘কাটমানি’ গান ভাইরাল

খেয়েছেন যারা কাটমানি, দাদারা অথবা দিদিমণি..

গত মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের তোলাবাজি/ চাঁদাবাজির রুপি (কাটমানি) ফেরত দিতে নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই কাটমানি নিয়ে ইউটিউবে একটি গান বাঁধলেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। আর মুহুর্তের মধ্যেই ভাইরাল হল নচিকেতার সেই ‘কাটমানি’ গান। নচিকেতা ভন্ড রাজনীতিকদের বিরুদ্ধে এই গান গাওয়া বলে জানিয়েছেন। যে সমস্ত নেতারা ‘কাটমানি নিয়েছেন, এবার তাদের সাধারণ মানুষের রাগের মুখে পড়তে হবে বলেও গানে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদিও গানটিতে কোন দলের নাম উল্লেখবিস্তারিত পড়ুন

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এত প্রধানমন্ত্রী!

ব্রিটেনে কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় এবং সেই সুবাদে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিজয়ী কিন্তু একটি প্রতিষ্ঠানই: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ব্রিটেনের অভিজাত শাসক গোষ্ঠীর এক বিরাট অংশ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এটি কোন কাকতালীয় ঘটনা নয়। শনিবার (২২ জুন) বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে আরও বল হয়, সব হিসেব ঠিক থাকলে বরিস জনসনেরই ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি। তিনি পড়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসেবেবিস্তারিত পড়ুন

কুরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশের ত্বকি

জর্ডানে ২৭তম অনুষ্ঠিত আন্তর্জাতিক হেফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন হাফেজ সাইফুর রহমান ত্বকি। বিশ্বের ৩৮ দেশের প্রতিনিধির সঙ্গে লড়াই করে ছিনিয়ে আনলেন বিশ্বসেরার পুরস্কার। এ প্রতিযোগিতায় তিনি প্রথম হয়েছেন। গত ১৫ জুন ‘আল-হাশেমি’ শিরোনামে জর্ডানে ৩৮ দেশের ৩৯জন প্রতিযোগি জর্ডানের ২৭তম আন্তর্জাতিক হেফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতায় রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসার ছাত্র হাফেজ সাইফুর রহমান ত্বকি প্রথম স্থান অর্জন করেন। টানা ৫দিনের প্রতিযোগিতায় শীর্ষবিস্তারিত পড়ুন

জন্মভূমি সাতক্ষীরায় আড্ডায় আলাপনে ভারতের অভিনেতা মনোজ মিত্র

নাড়ির টানে শেকড়ের সন্ধানে এসে প্রাণ ভরে নিঃশ্বাস নিলেন উপমহাদেশের প্রখ্যাত নাট্যজন মনোজ মিত্র। শৈশবের ধুলিধূসর স্মৃতি আর বন্ধু বাৎসল্যের নানা ঘটনা স্মরণে এনে নিজেকে কিছু সময়ের জন্য হলেও হারিয়ে ফেলেছিলেন তিনি। অস্তায়মান সূর্যের কিনারে এসে নিজেকে নতুন করে চিনবার চেষ্টায় অশ্রু ঝরিয়ে তিনি বললেন যারা এদেশ থেকে চলে গেছেন তাদের এক ধরনের কষ্ট রয়েছে। আর যারা দেশান্তরী হননি তাদের কষ্টও কম নয়। শিশু জীবনের খোলাধুলা পড়ালেখা আর প্রবীণদের শাসনের কথাবিস্তারিত পড়ুন

কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও ওসিকে ফুলেল শুভেচ্ছা সাংবাদিক পরিষদের

কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও ওসিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দ। রবিবার (২৩জুন) বিকালে উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি ‘দৈনিক জবাবদিহি’ পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে পৃথকভাবে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও থানার ওসি মুনীর-উল-গীয়াসকে তাদের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য নাজমুল হুসাইন, তরিকুল ইসলাম, আকবর আলী, মেহেজাবিন সুলতানা, তরিকুল, মোস্তাফিজুর রহমান, রাকিব হোসেন প্রমুখ।

তালিকা আছে শ্রমিক নেই, কলারোয়ায় অতিদরিদ্রদের টাকা গেলো কয়?

কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান-কর্মসৃজন প্রকল্পের প্রথম দফার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ওই আত্মসাতের সাথে স্বয়ং পিআইও জড়িত বলে অভিযোগ উঠেছে। প্রকল্পের চলতি অর্থ বছরের প্রথম দফায় জয়নগর ইউনিয়নে দুই লক্ষাধিক টাকারও বেশি আত্মসাত হয়েছে। প্রকল্পটির কাজ আদৌ তদারকি হয়না বলে আত্মসাত করেও পার পেয়ে গেছে সরকারি কর্মকর্তাসহ প্রকল্পের সভাপতিরা। প্রকল্প সভাপতি, স্থানীয় চেয়ারম্যান, ট্যাগ অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোগসাজস করে প্রকল্পের টাকা আত্মসাত করেবিস্তারিত পড়ুন

ভারতকে কাঁপিয়ে হারল আফগানিস্তান

মোহাম্মদ নবির ব্যাটিং বীরত্বে দারুণ এক জয়ের আশা জাগিয়েছিল আফগানিস্তান। তবে ম্যাচের শেষ ওভারে এই অলরাউন্ডারকে থামালেন মোহাম্মদ শামি। রোমাঞ্চকর লড়াইয়ে জিতে বিশ্বকাপে জয়ের পথেই থাকল ভারত। সাউথ্যাম্পটনের রোজ বৌলে শনিবার ১১ রানে জিতেছে বিরাট কোহলির দল। ২২৫ রানের লক্ষ্য তাড়ায় ২১৩ রানে থামে আফগানিস্তান। মন্থর উইকেটে ভারতীয় ব্যাসম্যানদের চেপে ধরেছিলেন আফগানিস্তানের স্পিনাররা। তার মধ্যেই দাপুটে ব্যাটিং করেন বিরাট কোহলি। শেষটায় দলকে পথ দেখান কেদার যাদব। তাদের ফিফটিতে ৮ উইকেটে ২২৪বিস্তারিত পড়ুন

দেবহাটায় ছাত্রীর বাবার কান কামড়ে ছিঁড়ে নেয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্তে বাধা দেয়ায় তার বাবার কান কামড়ে ছিঁড়ে দেয়ার ঘটনায় বখাটে ছাত্র লীগ নেতা আবু জাফরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ জুন) গভীর রাতে দেবহাটার সখিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। বখাটে আবু জাফর দেবহাটা থানা ছাত্রলীগের সহ-সভাপতি। এর আগে বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঘলঘলিয়া এলাকায় কান ছিড়ে নেওয়ার এ ঘটনা ঘটে। কান হারানো বাবা আজিজুল ইসলাম খোকন (৪৫)বিস্তারিত পড়ুন

রোগী দেখে ফেরার পথে নিজেই লাশ হলেন সাতক্ষীরার ডা. নুর মোহাম্মদ

রোগী দেখে ফেরার পথে নিজেই লাশ হলেন সাতক্ষীরা শিশু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোস্তফা নুর মোহাম্মদ (৫২)। যশোর জেলার র্শাশা উপজেলার বাঁগআচড়া থেকে সাতক্ষীরায় ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। শুক্রবার রাতে যশোর-সাতক্ষীরা সড়কের কলারোয়া উপজেলার বেলতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর গ্রামে। সাতক্ষীরা জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন জানান, ডা. মোস্তফা নুর মোহাম্মদ বাঁগআচড়াস্থ একটি ক্লিনিকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় উপজেলা চেয়ারম্যানসহ কয়েকজনকে গণসংবর্ধনা

কলারোয়া উপজেলা চেয়ারম্যানসহ ৮ব্যক্তিকে গণসংবর্ধনা দিয়েছে উপজেলা ভ্যান রিক্সা ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়ন। শনিবার বিকালে কলারোয়া ফুটবল মাঠে ওই গণসংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা ভ্যান রিক্সা ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, উপজেলা আ.লীগের সাংগঠনিকবিস্তারিত পড়ুন