Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা জেলা পরিষদের প্রায় সাড়ে ২৫কোটি টাকার বাজেট ঘোষণা

‘শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন, উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুন) দুপুরে জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের হলরুমে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বাজেট সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরের ২৫ কোটি ৩৯ লক্ষ ৫১ হাজার ৫শ’৫৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন
মনিরামপুরের রাজগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার-গালদার মাঠে ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪জুন) বিকালে গালদা গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় ১৫ টি ঘোড়া। ৫ রাউন্ডের এই প্রতিযোগিতায়। প্রথম হয়ে চ্যাম্পিয়ন হয় ওসমান চৌধুরী ঘোড়া পাখি (অভয়নগর), ২য় হয় হয়েছে ইলিয়াস সরদার ঘোড়া বিদ্যুত (অভয়নগর), ৩য় হয়েছে মিরন মোল্লা ঘোড়া রকেট (নড়াইল মালিডাঙ্গা)। প্রতিবছর এই মাঠে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরস্কার হিসেবে ৮০০০ টাকা, ২য় ৬০০০টাকা ও ৩য় ৪০০০বিস্তারিত পড়ুন
শার্শা ও বাগআঁচড়া খাদ্য গুদামে সিন্ডিকেটের মাধ্যমে ধান কেনা হচ্ছে!

যশোরের শার্শা উপজেলার নাভারন ও বাগআঁচড়া খাদ্য গুদামে সরকারী নির্দেশ অমান্য করে চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান না কিনে সিন্ডিকেটের মাধ্যমে ধান কিনে গুদামজাত করছে। ফলে লোকশান গুনতে হচ্ছে চাষীদের। ধান ক্রয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে। কৃষকরা সরাসরি তাদের ধান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে বিক্রি করতে পারছে না। প্রকৃত মূল্য থেকে তারা বঞ্চিত হচ্ছে। শার্শা উপজেলায় গত ২৬ মে থেকে সরকারিভাবে বোরো ধান সংগ্রহবিস্তারিত পড়ুন
কেশবপুরে মৎস্যজীবী ও মৎস্য চাষিদের প্রশিক্ষণ সম্পন্ন

যশোরের কেশবপুর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সাসটেইনেবেল কোস্টাল এ্যান্ড মেরিন ফিসারিজ প্রকল্পের আওতায় ২০১৮-১৯ অর্থবছরে মৎস্য জীবি ও মৎস্য চাষিদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ২৪ জুন ৫০ জন মৎস্য চাষির ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়। ১৯ জুন ৫০ জন মৎস্য জীবির ২ দিন ব্যাপী প্রশিক্ষণ ও ২২ জুন ৫০ জন মৎস্যজীবীর ২ দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের উপ-পরিচালক রনজিৎ কুমার পাল, যশোরবিস্তারিত পড়ুন
কেশবপুর উপজেলা আইন সহায়তা কমিটির সভা

যশোরের কেশবপুর উপজেলা আইন সহায়তা কমিটির সভা সোমবার দলিত হারচয়েস প্রকল্পের আয়োজনে উপজেলা ক্রীড়া সংস্থার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেকের সভাপতিত্বে ও দলিত হারচয়েস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমিন নাহারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেন, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, মেডিকেল অফিসার ডাঃ সৌমেন বিশ্বাস, ওয়ার্ডের নির্বাহীবিস্তারিত পড়ুন
উচ্চশিক্ষা অর্জন করতে চান মঠবাড়িয়ার স্কুল শিক্ষক করিম খাঁন

পিরোজপুরের মঠবাড়িয়ার বড় মাছুয়া হাই ইনস্টিটিউশনের কারিগরি শাখার ট্রেড ইন্সট্রাকটর মো. করিম খাঁন উচ্চ শিক্ষা অর্জন করতে চান। তিনি উপজেলার বড় শৌলা গ্রামের মোখলেস আলী খাঁনের পুত্র। জানা যায়, ডিপ্লোমা ইন্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করে শিক্ষকতা পেশায় যোগ দেন করিম খাঁন। শিক্ষক হলেও থেকে যায় বিএসসি ইন্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করার এক অদম্য ইচ্ছা। সে ইচ্ছাকে জয় করার জন্য ফেব্রুয়ারি ২০১৯ ভর্তি হন ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ নামে বরিশালের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। কিন্তুবিস্তারিত পড়ুন
আরো খবর...
নড়াইলে নিজের মা ভাত খেতে চাওয়ায় হত্যার চেষ্টা ছেলের!

নড়াইলের নিজের গর্ভধারিণী বৃদ্ধা মাকে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করেছে ছেলে। আহত ওই বৃদ্ধা মাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নড়াইলের দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নড়াইলের দিঘলিয়া ইউনিয়নের তালবাড়ীয়া গ্রামের বৃদ্ধ ছানোয়ার শেখ ও স্ত্রী মোহিতন বেগমের নয় ছেলে-মেয়ে। তারা সবাই বিবাহিত। ছেলেদের সংসারে বাবা-মা বসবাস করে আসছেন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, বাবা দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। বয়সের ভারে মাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় উপজেলা চেয়ারম্যান লাল্টুর নেতৃত্বে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে কলারোয়ায় আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সংগ্রাম ও অর্জনে গৌরবের অভিযাত্রায় ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানে দিবসটি পালন করে নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কেক কাটা, আলোচনা সভা, র্যালিসহ বিভিন্ন আয়োজনে অংশ নেন দলের অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীসমর্থকরা। রবিবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আ.লীগের সভাপতি স্বপনের নেতৃত্বে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার বিকালে কলারোয়া পাবলিক ইন্সটিটিউট চত্বরের এ উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, মাস্টার নুরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, এসএম মনিরুল ইসলাম,বিস্তারিত পড়ুন
কলারোয়ার বামনখালীতে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান

কলারোয়ার যুগিখালী ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বামনখালী বাজারে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। যুগিখালী ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান রবিউল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনীর-উল-গীয়াস, উপজেলা আ.লীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিআরডিবি’র বিশেষ সভা অনুষ্ঠিত

কলারোয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসি) লি. এর ১০তম বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিআরডিবি’র হলরুমে রবিবার (২৩জুন) বেলা ১২টার দিকে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কানায় চন্দ্র মন্ডল। বিশেষ অতিথি ছিলেন সাবেক বিআরডিবি চেয়ারম্যান আব্দুল গফুর, আব্দুর রকিব ও সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির সভাপতি সাইফুল্লাহ আজাদ। বিআরডিবি’র সহ.সভাপতি আবুল কাশেম, বিভিন্ন সমিতির আঞ্চলিকবিস্তারিত পড়ুন
কলারোয়ার রামভদ্রপুরে সদ্যপ্রয়াত মিশনের মাগফিরাতে দোয়া মাহফিল

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের সদ্যপ্রয়াত বিশিষ্ট সমাজকর্মী হায়াত মাহমুদ মিশনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩জুন) প্রয়াতের রামভদ্রপুরের বাড়ি সংলগ্ন আম বাগানে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি সদস্য হাসান মাসুদ পলাশ, বিশিষ্ট সমাজসেবক হারিজ মোহাম্মদ পরশ, মাওলানা সাইফুর রহমান, ডালিম হোসেন, সোহাগ রানা নয়ন, মাস্টার আব্দুল লতিফসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন রামভদ্রপুরবিস্তারিত পড়ুন
কলারোয়া ও পার্শ্ববর্তী সীমান্তে ভারতীয় মালামাল উদ্ধার

কলারোয়া ও পার্শবর্তী এলাকায় পৃথক অভিযানে ভারতীয় চা-পাতি, হরিনা চিংড়ি, নছিমন গাড়ী ও পঁচা গরুর মাংস উদ্ধার করেছে বিজিবি। রবিবার (২৩ জুন) ভোররাতে উপজেলার কাকডাঙ্গা ও ঝাউডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা এগুলো উদ্ধার করে। সাতক্ষীরা, ৩৩বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, পিবিজিএম, পিএসসি,জি সাংবাদিকদের জানান- কলারোয়ার কাকডাঙ্গা বিওপির টহলরত বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ১৩/৩-এস এর ৩ আরবি’র সন্নিকটে কেড়াগাছি এলাকা থেকে ২০ কেজি চা-পাতি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১২হাজারবিস্তারিত পড়ুন
দ্বন্দ্বের অবসানে শান্তি-অগ্রগতির মিলনমেলায় সাতক্ষীরা প্রেসক্লাব

‘অতীত পেছনে থাক ভবিষ্যতের দিকে এগিয়ে যাও’ এই প্রত্যাশা নিয়ে শুরু হলো সাতক্ষীরা প্রেসক্লাবের নবযাত্রা। নতুন উদ্যম নতুন লক্ষ্য ও নতুন আশা নিয়ে এক মিলন মেলার মধ্য দিয়ে শুরু হলো এই যাত্রা। ২৩ জুন মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিককে স্মারক রেখে শান্তি ও সহাবস্থানের বারতা নিয়ে এই নবযাত্রায় শরিক হলেন জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতৃবৃন্দ ও সাতক্ষীরা প্রেসক্লাব। পেছনের সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে নতুনের সন্ধানেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সোনালী ব্যাংক থেকে বৃদ্ধার লাখ টাকা নিয়ে চম্পট দিলো অজ্ঞাত ব্যক্তি!

সাতক্ষীরায় সোনালী ব্যাংক থেকে রোকেয়া বেগম নামে এক বৃদ্ধার ৯৯ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি। ব্যাংকের ক্যাশিয়ার বলছেন তিনি টাকা দিয়েছেন। তবে তিনি (ক্যাশিয়ার) কাকে দিয়েছেন সেটার আর কোনো হদিস নেই। টাকা খুইয়ে আহজারি করছেন ওই বৃদ্ধা। রোববার দুপুর ১২টার দিকে সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখায় এ ঘটনা ঘটে। ঘটনা জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে হৈ চৈ পড়ে যায় ব্যাংকে। রোকেয়া বেগম সাতক্ষীরা শহরের মিলবাজার এলাকার মাসুম বিল্লাহর স্ত্রী। ক্ষতিগ্রস্থবিস্তারিত পড়ুন
‘গৌরবের অভিযাত্রায়‘ সাতক্ষীরায় আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সংগ্রাম ও অর্জনে গৌরবময় পথচলার ৭০ বছর ‘গৌরবের অভিযাত্রায় ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত পরিবেশে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ। ২৩ জুন রবিবার বেলা ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘গৌরবের অভিযাত্রায় ৭০ বছর’ শিরোনামে বর্ণাঢ্য এ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্ব করেন। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আলোচনা সভা, কেককাটা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্যবিস্তারিত পড়ুন
