Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ঝিকরগাছায় পরিবেশবান্ধব উপায়ে পোকা দমন বিষয়ক কর্মশালা

বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার বিকালে যশোরের ঝিকরগাছার পানিসারা ইউনিয়নের বেজিয়াতলা মাদ্রাসা মাঠে “পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন” প্রকল্প এর আওতায় পোকা দমন ব্যবস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সমীর কুমার গোস্বামী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের উপ-পরিচালক কৃষিবিদ এমদাদ হোসেন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সুমি মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,বিস্তারিত পড়ুন
নড়াইলে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসুতির গর্ভের ৭মাসের সন্তানের মৃত্যু!

নড়াইলে কমিউনিটি মেডিকেল অফিসারের ভুল চিকিৎসায় মুসলিমা বেগম নামের এক প্রসুতি মায়ের গর্ভের ৭মাসের সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ জুন) সদর হাসপাতালে তার মৃত সন্তান সিজার করা হয়। ভূক্তভোগী মা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত চিকিৎসক ইয়ানুর রহমান নড়াইল সদরের গোবরা উপ-স্বাস্থ্য কেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) হিসেবে কর্মরত। প্রসুতি বা গর্ভবতী মুসলিমা বেগমের স্বামী মোহাম্মদ তুহিন ঢাকায় একটি বেসরকারী অফিসের ড্রাইভার হিসেবে কর্মরত। তার বাড়ি নড়াইল সদরের রঘুনাথপুরবিস্তারিত পড়ুন
নড়াইলের ৪টি নদীজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে হাজারো মানুষ

নড়াইলের নবগঙ্গা, চিত্রা, কাজলা ও হরি নদীর ৬৭ কি.মিটার এলাকাজুড়ে কচুরিপানায় ভরে গেছে। এসব কচুরিপানা বিভিন্ন খালেও প্রবেশ করছে। বর্তমানে এ সমস্যা অনেকটা স্থায়ী রূপ নিয়েছে। গত ৬মাস ধরে কচুরিপানা একটানা আটকে থাকায় ২৫টি খেয়া ঘাটের দু’পারের হাজার হাজার মানুষ সময় মতো নদী পারাপার হতে পারছেন না। আবার পারাপরে খরচও বেড়ে গেছে। এ কচুরিপানার কারণে নড়াইলে পণ্যবাহী কোনো ট্রলার, কার্গো সময় মতো যাতায়াত করতে পারছে না। মাছ ধরতে না পারায় জেলেরাওবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে গ্রামপুলিশদের মাঝে উৎসাহ ভাতা প্রদান

কালিগঞ্জে গ্রামপুলিশদের মাঝে উৎসাহ ভাতা প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার (২৭জুন) সকালে উপজেলার ৪নং দক্ষিন শ্রীপুর ইউনিয়ন পরিষদে এ ভাতা প্রদান করা হয়। ওই ইউনিয়নের ১০জন গ্রামপুলিশদের ৩ মাসের উৎসাহ ভাতা জনপ্রতি ৬’শ টাকা করে ৬হাজার টাকা প্রদান করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবু প্রশান্ত কুমার সরকার ভাতা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আলকাজ আলী, ইউপি সদস্য হাবিবুল্লাহ গাজী পুটু, মনিরুল ইসলাম মন্টু, মিলন হোসেন, আইসিটি উদ্যোক্তা আহাদুজ্জামান আহাদ,বিস্তারিত পড়ুন
কালিগঞ্জের দক্ষিনশ্রীপুরে গ্রাম আদালত সম্পর্কিত প্রচারণা

কালিগঞ্জের দক্ষিন শ্রীপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত বিষয়ক প্রচার উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইউপি সচিব আলকাজ আলী প্রচারের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাবিবুল্লাহ গাজী, মনিরুল ইসলাম, মিলন হোসেন, ইউনিয়ন পরিষদের আইসিটি উদ্যোক্তা আহাদুজ্জামান আহাদ, গ্রাম আদালত সহকারী নুর হোসেন, সাংবাদিক শিমুল হোসেন প্রমুখ। গ্রাম আদালতের সুযোগ-সুবিধা সম্পর্কে ভ্যানে পোস্টার লাগিয়ে মাইকযোগে ইউনিয়ন ব্যাপি সারাদিন প্রচারণা চালানো হয়।
ঘরে বিদ্যুৎ সংযোগ দেখে মরতে চান শত বছর বয়স্ক মঠবাড়িয়ার আ.আজিজ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১শত বছর ধরে বসবাস করা বসত ঘরে বিদ্যুতের আলো দেখে মরতে চান শতবর্ষী এক বৃদ্ধ।পল্লী ডাক্তার ও সমাজ সেবক হিসেবে জীবনের অধিকাংশ সময় ব্যয় করলেও আজ তিনি নিজেই বন্ঞ্চিত সমাজের সেবা থেকে। বৃদ্ধ আজিজ কবিরাজ দু’চোখের পানি ফেলে বলেন- “১০ হাজার টাকা দিছি, এখনও বিদ্যুৎ পাই নাই। কইছে একটি খুঁটি কেনা লাগবে তাও টাকা দিছি। এখন আবার কয় কারেন্টের তার কেনা লাগবে। আরও ৬হাজার টাকা চায়। এত টাকা কোথায়বিস্তারিত পড়ুন
এনইউবিটি খুলনাতে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের যাত্রা শুরু

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনা উচ্চ শিক্ষার ক্ষেত্রে তার অবদান কে আরো এক ধাপ এগিয়ে নেয়ার মাইল ফলক হিসাবে বৃহষ্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে। সকাল ১০ঘটিকায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বরেণ্য কথা সাহিত্যিক ও দৈনিক কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। অনুষ্ঠানে স্বাগতবিস্তারিত পড়ুন
যে কোনো পর্বোতারোহীকে অনায়াসে টেক্কা দিতে পারে যে ছাগল!

দেখতে আর পাঁচটা সাধারণ ছাগলের মতো হলেও এদের সাধারণ ভাবলে ভুল করবেন। অত্যন্ত প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে এই প্রজাতীর ছাগল। খাবারের খোঁজে প্রতিদিন প্রায় ১৩ হাজার ফুট উঁচু পাহাড়ে অবলীলায় চড়ে যায় এই ছাগল। এ কোনো সাধারণ ছাগল নয়, এর নাম মাউন্টেন গোট। প্রধানত উত্তর আমেরিকার পার্বত্য এলাকায় দেখা মেলে এই এই প্রজাতীর ছাগলের। তবে পার্বত্য হিমালয়ে এবং রুক্ষ আফগানিস্থানেও দেখা মেলে মাউন্টেন গোটের। মাউন্টেন গোট আকার, আয়তনে গ্রাম বাংলারবিস্তারিত পড়ুন
বাঁ-হাত ভাঙা রোগীর প্লাস্টার হলো ডান হাতে!

বাঁ-হাত ভেঙে যাওয়া রোগীর ডান হাতে প্লাস্টার করে বসলেন চিকিৎসকরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের দ্বারভাঙা জেলার দ্বারভাঙা মেডিকেল কলেজ হাসপাতালে। যার ফলে কাঠগড়ায় বিহারের স্বাস্থ্য পরিষেবা। সাত বছরের ওই বালকের নাম ফায়জান। গরমের দুপুরে আম পারতে গাছে উঠেছিল সে। তখনই আচমকা গাছ থেকে পড়ে যাওয়ায় বাঁ হাত ভেঙে যায় তার। অসহ্য যন্ত্রণা নিয়ে তাকে দ্বারভাঙা মেডিকেল কলেজে ভর্তি করে তার বাড়ির সদস্যরা। সেখানেই সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকেরা ফায়জানের ভুল হাতেবিস্তারিত পড়ুন
হাইকোর্টের বিস্ময় প্রকাশ
‘মানুষটাকে প্রকাশ্যে কোপালো, কেউ এগিয়ে এলো না’

বরগুনা সরকারি কলেজ এলাকায় প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামী নেয়াজ রিফাত শরিফকে (২৫) কুপিয়ে হত্যার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন আদালত। বৃহস্পতিবার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিষয়টি আদালতের নজরে আনলে আদালত বিস্ময় প্রকাশ করেন। আদালত বলেন, একটা মানুষকে প্রকাশ্যে কোপানো হলো, কিন্তু কেউ এগিয়ে এলো না? সবাই দাঁড়িয়ে ভিডিও করলেন, কিন্তু কেউ এগিয়ে আসলেন না? এটা জনগণের ব্যর্থতা। আদালত আরও বলেন, সবাই এগিয়ে আসলে তো খুনিরা সাহস পেত না। তবে খুনিরা পাওয়ারফুল বলেবিস্তারিত পড়ুন
রামদা হাতে কে এই নয়ন?

বরগুনা সরকারি কলেজ এলাকায় স্ত্রীর সামনে তার স্বামী নেয়াজ রিফাত শরিফকে (২৫) কুপিয়ে হত্যার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তোলপাড় সৃষ্টি হয়েছে। এভাবে প্রকাশ্য দিবালোকে ধারালো রামদা দিয়ে মানুষ হত্যার বিচারের দাবিতে ইতোমধ্যে সরগরম সোশ্যাল মিডিয়া। একই সঙ্গে নিজ নিজ জায়গা থেকে অনেকে ওই অপরাধীদের পরিচয় জানার চেষ্টা করছেন। জানা গেছে, ভিডিওতে যে যুবক নিহত রিফাতকে ধারালো কোপাচ্ছিল তার নাম সাব্বির হোসেন নয়ন।এবং বরগুনা শহরের ধানসিঁড়ি এলাকার আবুবিস্তারিত পড়ুন
প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১

বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামী নেয়াজ রিফাত শরিফকে (২৫) কুপিয়ে হত্যার ঘটনায় মামলায় চন্দন নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয় বলে বরগুনা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন রিফাত সাংবাদিকদের নিশ্চিত করেছেন। জানা যায়, বুধবার সকালে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে স্ত্রীর সামনে তার স্বামী নেয়াজ রিফাত শরিফকে কুপিয়ে জখম করে দুই সন্ত্রাসী। এসময় ওই নববধূ ও এক যুবক বাধা দিয়েও সন্ত্রাসীদেরবিস্তারিত পড়ুন
‘স্ত্রীর সামনে স্বামীকে হত্যায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী’

বরগুনায় প্রকাশ্যে এক যুবককে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যার ঘটনাকে বর্বরোচিত উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, এই হত্যাকাণ্ডে জড়িতদের যেকোনো মূল্যে গ্রেফতার করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, বরগুনার ঘটনা খুবই বর্বরোচিত ও দুঃখজনক। যেকোনো মূল্যে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। জানা যায়, বুধবার সকালে বরগুনাবিস্তারিত পড়ুন
স্ত্রীর সামনে স্বামীর হত্যাকারীরা ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে আত্মহত্যা করবো

বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে স্ত্রীর সামনে তার স্বামী নেয়াজ রিফাত শরিফকে (২৫) কুপিয়ে হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে আত্মহত্যা করবেন বলে ঘোষণা দিয়েছেন সাংবাদিক রশিদ আল রুহানী। বৃহস্পতিবার ভোর রাতের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ ঘোষণা দেন। তার সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-”দিনে দুপুরে বরগুনায় স্ত্রীর সামনে স্বামী রিফাতকে যারা কুপিয়ে হত্যা করেছে তাদেরকে যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হয় তাহলেবিস্তারিত পড়ুন
বরগুনায় রিফাত হত্যায় ১২ জনকে আসামি করে মামলা

বরগুনা শহরের কলেজ সড়কে প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে স্বামী নেয়াজ রিফাত শরিফকে (২৫) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বরগুনা থানায় ১২ জনকে আসামি করে বাদী হয়ে মামলাটি দায়ের করেন রিফাতের বাবা দুলাল শরীফ। এদিকে, ভিডিও ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চন্দন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার পরপরই পুলিশ সুপার মারুফ হোসনের নেতৃত্বে আসামিদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ। পুলিশের পাশাপাশি র্যাব ও ডিবি আসামিদের গ্রেফতারেবিস্তারিত পড়ুন
আরো খবর...
কেশবপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ

কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ধর্ম বিষয়ক মন্ত্রনালয় হতে বরাদ্দকৃত ২৯টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৭ লাখ ৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় বৃহস্পতিবার শহরের প্রাথমিক শিক্ষক মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে অনুদানের চেক বিতরণ করেন সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, থানার অফিসার ইনচার্জ মোঃবিস্তারিত পড়ুন
