Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় পৃথক অভিযানে ২ব্যক্তি আটক ॥ গাঁজা উদ্ধার

কলারোয়ায় পৃথক ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ২’শ গ্রাম গাঁজা। থানা সূত্র জানায়- পুলিশের একটি দল বৃহষ্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী ঘোজের বটতলা নামক স্থান থেকে ২’শ গ্রাম গাঁজাসহ ইমরান হোসেন (২৫)কে আটক করে। সে ওই ইউনিয়নের সুলতানপুর গ্রামের হোসেন আলী ফকিরের পুত্র। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা (নং-৩২ তাং-২৮/০৬/২০১৯ইং) হয়েছে। এদিকে, শুক্রবার ভোররাতে অপর অভিযানে নিয়মিত মামলার আসামি আব্দুল আলীম (৪০)কেবিস্তারিত পড়ুন
কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলে ম্যানেজিং কমিটিতে সাংবাদিক রহমান

কলারোয়া উপজেলার সরসকাটি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য পদে সাংবাদিক আব্দুর রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সরসকাটি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা কমিটির সভাপতি জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাপস পালের সভাপতিত্বে শুরু হয়। সভায় কমিটির সম্পাদক ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমেলেন্দু কুমার ঘোষ, অভিভাবক সদস্য পরেশ রায় চৌধুরী, শেখ আবুল কালাম, আ. আলিম, শিক্ষক প্রতিনিধি হায়দার আলি, প্রশান্ত কুমার ও রোকেয়া বেগম উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমেবিস্তারিত পড়ুন
তালায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরার তালায় পারিবারিক কলহের জের হিসেবে শাহীন সরদার (২৭) নামে এক যুবক গলাশ রশি দিয়ে আত্নহত্যা করেছে। সে উপজেলার মোবারকপুর গ্রামের লিয়াকত সরদারের ছেলে। পারিবারিক সূত্র জানায়, বেশ কিছু দিন যাবৎ তার সাথে পারিবারিক কলহ চলে আসছিল। যার সূত্র ধরে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে আম গাছে গলায় রশি দিয়ে আত্নহত্যা করে সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বলে থানা সূত্রে জানা গেছে।
পাটকেলঘাটায় চালককে কুপিয়ে ব্যাটারী ভ্যান ছিনতাই

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার ধানদিয়া কৃষ্ণনগর গ্রামের ফাকা মাঠের মধ্যে প্রকাশ্য দিবালোকে ব্যাটারী চালিত ভ্যান চালককে কুপিয়ে রক্তাক্ত জখম করে তার ভ্যানটি নিয়ে গেছে ভাড়াটিয়া নামক প্রতারকচক্র। আহত ভ্যান চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, শুক্রবার সকালে যশোর জেলার কেশবপুর উপজেলার মঙ্গলকোর্ট গ্রামের আহাদ আলীর পুত্র ব্যাটারী ভ্যান চালক শাহিন হোসেন (২০) কে অজ্ঞাতনামা দু’জন ভাড়া করে পাটকেলঘাটা থানার ধানদিয়া কৃষ্ণনগর এলাকার মাঠের মধ্যে হামজামতলায় নামকবিস্তারিত পড়ুন
লাশের কবরের পাশে পুলিশি পাহারা
কেশবপুরে ছাত্রীকে ফুসলিয়ে ধর্ষন ও অবৈধ গর্ভপাতের অভিযোগে মামলা

কেশবপুরে ৯ম শ্রেনীর এক ছাত্রীকে ফুসলিয়ে ধর্ষন ও ধর্ষনের ফসল অবৈধভাবে গর্ভপাতের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ছাত্রীর মামা বাদী হয়ে ঐ লম্পট নরপশুর বিল্লাল (৪৫) নামে নরপশুর বিরুদ্ধে কেশবপুর থানায় মামলা করেছে। চুরির ভয়ে পুতে রাখা নবজাতকের লাশের কবরের পাশে পুলিশ পাহারা বসানো হয়েছে। কেশবপুর থানায় মামলা ও সরেজমিন জানা গেছে, উপজেলার সন্যাসগাছা গ্রামের জনৈক ব্যক্তির (নাম উল্লেখ করা হলো না) মেয়ে (১৬) ছোটবেলা থেকেই তার মামা উপজেলার সারুটিয়া গ্রামেরবিস্তারিত পড়ুন
ইসলামে বহুবিবাহ সম্পর্কে কুটুক্তি করায় দেবহাটায় যুবক আটক

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ইসলামের বহুবিবাহ সম্পর্কে কুটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইক ও শেয়ার করার অভিযোগে হিরোন কুমার দাস (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক হিরোন কুমার দাস দেবহাটা উপজেলার বহেরা গ্রামের সন্তোষ দাসের ছেলে। এর আগে এঘটনায় বৃহস্পতিবার (২৭ জুন) রাতে উপজেলার বহেরা গ্রামের মৃত মোবারক সরদারের ছেলে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিবরণে জানা যায়, উপজেলার বহেরা গ্রামেরবিস্তারিত পড়ুন
আরো খবর...
কেশবপুরে প্রমীলা কাপ ফুটবল টুনামেন্টে যশোর চ্যাম্পিয়ন

যশোরের কেশবপুরে প্রমিলা ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা প্রমীলা ফুটবল একাদশকে হারীয়ে যশোর জেলা প্রমীলা ফুটবল একাদশ ৪-০ গোলে হাররিয়ে কেশবপুর দ্বিতীয় প্রমীলা ইউ এন ও কাপ ফুটবল টুনামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকালে ঐতিয্যবাহী কেশবপুর পাবলিক মাঠে প্রমীলা ফুটবল কাপ খেলায় নড়াইল জেলা প্রমীলা ফুটবল একাদশকে হারীয়ে যশোর জেলা প্রমীলা ফুটবল একাদশ ৪-০ গোলে চ্যাম্পিয়ন হয়ে হয়েছে। অনুষ্ঠানে কেশবপুর লেডিস ক্লাবের সভাপতি শাহনাজ পারভিন সভাপতিত্বে প্রধানবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জমি দখলের অপচেষ্টা ও হুমকির ঘটনায় সংবাদ সম্মেলন

৩৫ বছরের পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টার প্রতিবাদে শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সস্মেলন করেছেন কলারোয়া উপজেলার সিংহলাল গ্রামের আমিনউদ্দিন মোড়লের ছেলে রুস্তুম মোড়ল। সংবাদ সস্মেলনে লিখিত বক্তব্যে রুস্তুম মোড়ল বলেন- ৩৫ বছর আগে ওয়ারেশ সূত্রে প্রাপ্ত দু’ একর ৩৪ শতক জমির মধ্যে অংশ অনুযায়ি তিনি ভোগদখলে থেকে তার মধ্যে তিন শতক গত বছরের ২৫ মার্চ স্ত্রীর নামে হেবা দলিল করে দেন। এ খবর জানতে পেরে তার ভাই শহীদুল ওই জমিতেবিস্তারিত পড়ুন
ভিডিও
নানান কান্ডে’র পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এবার ‘ছুটির ঘন্টা’ কান্ড!

নানান কান্ডে’র পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এবার ‘ছুটির ঘন্টা’ কান্ড ঘটেছে। এক ব্যক্তিকে তালাবদ্ধ রেখে দায়িত্বরতরা বেলা ২টার আগেই চলে গেছেন আর ভিতরে আটকা পড়ে হতবিহবল সেই ব্যক্তি। বৃহষ্পতিবার (২৭জুন) বেলা সাড়ে ১২টার দিকে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান কলারোয়া নিউজ’র সাংবাদিক সরদার জিল্লুর রহমান। বেলা আড়াইটার একটু পর। টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে হাসপাতাল ভবনের নিচতলার টয়লেটগুলোর সামনে গিয়ে দেখেন পুরুষ লেখা টয়লেটটির দরজা তালাবদ্ধ আর মহিলা লেখাবিস্তারিত পড়ুন
সরকারি সফরে চীনে যাচ্ছেন কলারোয়া প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার উদ্দীন

শিক্ষা সফরে চীনে যাচ্ছেন কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার উদ্দীন। শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হওয়ার গৌরর অর্জন করায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত হয়ে সরকারি সফরে আগামি ৩০জুন তিনি কলারোয়া থেকে চীনের উদ্দেশ্যে রওনা দেবেন। শিক্ষা অফিস সূত্র জানায়- চীনে এক সপ্তাহের সফরে আধুনিক স্কুল পরিচালনার অনুশীলন সম্পর্কিত প্রশিক্ষনে অংশ নেবেন তিনি। এছাড়া চীনের বিভিন্ন স্কুলের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করবেন। মোজাফ্ফার উদ্দীন কলারোয়ায় যোগদানের আগে ২০১৫ ও ২০১৮ সালে বাগেরহাটেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শিক্ষার্থীদের অংশ গ্রহনে রচনা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় শিক্ষার্থীদের অংশ গ্রহনে রচনা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৭জুন) সকালে কলারোয়া সরকারি কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের মাঝে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ওই প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশনের খুলনার সমন্বিত জেলা কার্যালয়। দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় উপজেলার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে এরূপ প্রতিযোগিতার আয়োজনের অংশ হিসেবেবিস্তারিত পড়ুন
বেনাপোল সীমান্তের বিপরীতে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি গরুর রাখাল আহত

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে মনিরুল ইসলাম (৩৮) নামে এক বাংলাদেশী গরুর রাখাল গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার ভোরে ভারতে প্রবেশ কালে সে বিএসএফ’র গুলিতে আহত হয়। আহত যুবক বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের গোলদার আলীর ছেলে। পুটখালি বিওপির বিজিবি জানান- বৃহস্পতিবার ভোরে পুটখালী সীমান্ত থেকে একদল গরু ব্যবসায়ী ভারতে প্রবেশকালে তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় তাদের ছোড়া গুলিতে আহত হয় মনিরুল।বিস্তারিত পড়ুন
ব্যস্ততা বেড়েছে যশোরের ‘ব্যাটের গ্রাম’র কারিগরদের

ইংল্যান্ডে জমে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ জয়ের লড়াই। এ লড়াইকে ঘিরে দেশে বর্ষা মৌসুমেও চাঙ্গা হয়ে উঠেছে ক্রিকেট সামগ্রীর বাজার, বিশেষ করে ব্যাটের। তাই ব্যস্ততা বেড়েছে ‘ব্যাটের গ্রাম’ হিসেবে পরিচিত যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের কারিগরদের। এ ইউনিয়নের বিভিন্ন গ্রামে তৈরি ব্যাট বিক্রি হচ্ছে দেশের অন্তত ৩২টি জেলায়। জানা গেছে, নরেন্দ্রপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামে দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট। এরই ফলে ওই গ্রাম পরিচিত লাভ করেছে ‘ব্যাটের গ্রাম’ হিসেবে। তবে নরেন্দ্রপুরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় গ্রামপুলিশদের মাঝে পোশাক ও সরঞ্জমাদি বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলার গ্রাম পুলিশদের মাঝে সরকারি বরাদ্দকৃত পোশাক ও সরঞ্জামদি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কনফারেন্স রুমে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলার গ্রাম পুলিশদের মাঝে সরকারি বরাদ্দকৃত পোশাক ও সরঞ্জামদি বিতরণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবুবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে লবনাক্ত পানি থেকে মিষ্টি পানি তৈরীর প্লান্ট উদ্বোধন

কালিগঞ্জে লবনাক্ত পানি থেকে মিষ্টি পানি তৈরীর প্লান্ট উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার (২৭জুন) বেলা ১২টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামে লাভলী ফিস সংলগ্ন এলাকায় এই পানির প্লান্ট উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্লান্টটির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। প্লান্টের সভাপতি সাবিনা ইয়াসমিন লাভীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবযাত্রা প্রকল্পের উপজেলা এফওএম আশিষ কুমার হালদার, উপজেলা ওয়াশ অফিসার সেলিম উল্লাহ, উপজেলা যুবলীগের যুগ্মবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল উদ্ধারসহ আটক ৪

সাতক্ষীরা সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে সাড়ে ৩লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার ভোমরা, কুশখালী, কাকডাঙ্গা ও তলুইগাছা সীমান্তে অভিযান চালিয়ে এ সব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, গরু ও চা পাতা। বিজিবি এ সময় চার বাংলাদেশি নাগরিককে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার গাংনিয়া গ্রামের মৃত জিহাদ আলীর ছেলে আহাদ আলী (৪০), একই উপজেলার মৃত সুরেশ চন্দ্রবিস্তারিত পড়ুন
