Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়া রূপালী ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকার ভুয়া ঋণ উত্তোলনের অভিযোগ

জুলফিকার আলী, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া রূপালী ব্যাংক শাখা থেকে কোটি টাকার ভুয়া ঋণ উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে- গত ১৪ জুন-২০১১ সালে উপজেলার কাঁদপুর গ্রামের আব্দুল লতিবের স্ত্রী মিসেস ফাতেমা খাতুন রূপালী ব্যাংক কলারোয়া শাখা থেকে ২লাখ টাকার এসএমই ঋণ গ্রহন করে। দীর্ঘ দিন ব্যাংকে কিস্তির টাকা জমা না দেয়ায় বর্তমানে তা সুদে আসলে ২লাখ ৬০হাজার ৮শ’ ৩২ টাকায়বিস্তারিত পড়ুন
আলোচনায় আসার জন্য যা করলেন রিয়া সেন!

বলিউডের নায়িকা রিয়া সেন। তার বোন রাইমা সেন টালিউডের প্রথম সারির অভিনেত্রী হলেও রিয়া তেমন সুবিধা করতে পারেননি। যদিও একাধিক হিন্দি এবং বাংলা সিনেমাতে তার অভিনয় নজর কেড়েছে দর্শকদের। এরপরও অনেকদিন ধরে আলোচনাতে নেই তিনি। এমতাবস্থায় আলোচনায় আসার জন্য সাধারণত নায়িকারা যা করে থাকেন সেটাই করলেন রিয়া সেন! হ্যাঁ, ঠিকই ধরেছেন। বোল্ড ফটোশ্যুটের মাধ্যমে আবারও আলোচনায় আসতে চাইছেন রিয়া। একসময় অভিনয়ের চাইতে খুল্লামখুল্লা পোশাকেই ঝড় তুলেছিলেন তিনি। এবার তার ছবি ঝড়বিস্তারিত পড়ুন
সাত প্রতিবেশীকে ছাতার তলায় এনে মহাকাশে আরও প্রভাবশালী হচ্ছে ভারত

এ বার মহাকাশ কূটনীতির পথে ভারত। ৭টি প্রতিবেশী দেশকে নিখরচায় কমিউনিকেশন স্যাটেলাইট বা যোগাযোগ উপগ্রহ উপহার দিচ্ছে নয়াদিল্লি। ৪৫০ কোটি টাকা খরচ করে মহাকাশে ‘সাউথ এশিয়ান স্যাটেলাইট’ পাঠাচ্ছে ভারত। ৫ মে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র জিও-সিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (জিএসএলভি-৯) অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ‘সাউথ এশিয়ান স্যাটেলাইট’কে নিয়ে উড়ে যাবে মহাকাশে। প্রতিবেশী দেশগুলিকে আগামী ১২ বছর নিখরচায় যোগাযোগ পরিষেবা দেবে এই উপগ্রহটি। এই ধরনের কূটনীতি নয়াদিল্লির তরফে এই প্রথম। গোটা দক্ষিণবিস্তারিত পড়ুন
‘দেহব্যবসা চালাচ্ছেন বিজেপির মহিলা বিধায়ক’ মন্তব্যে গ্রেফতার ডিএসপি

খোদ জনতা ভবনে দেহব্যবসা চালাচ্ছেন বিজেপির মহিলা বিধায়ক। এমনই বিতর্কিত একটি পোস্ট নিজের ফেসবুক পেজে করেছিলেন অসম পুলিশের রিজার্ভ ব্যাটেলিয়নের ডিএসপি অঞ্জন বরা। সিআইডি রবিবার তাকে গ্রেফতার করে। ২৫ এপ্রিল অঞ্জনবাবু ফেসবুকে লেখেন, “অসম সচিবালয় জনতা ভবনে নিজের কক্ষে নির্লজ্জ দেহব্যবসা চালাচ্ছেন বিজেপির এক বিধায়িকা। প্রতি তিনঘণ্টার জন্য নিচ্ছেন এক লক্ষ টাকা। রমরমিয়ে চলছে ওই ব্যবসা। ওই বিধায়িকার পদবী কিন্তু চক্রবর্তী নয়।” বিজেপির দুই মহিলা বিধায়কের একজন সাংসদ বিজয়া চক্রবর্তীর মেয়েবিস্তারিত পড়ুন
হাওরাঞ্চলের একজন মানুষও না খেয়ে থাকবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতদিন পর্যন্ত ঘরে খাদ্য না থাকবে ততদিন হাওরাঞ্চলে ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সরবরাহ করা হবে। এ অঞ্চলের একজন মানুষও না খেয়ে থাকবে না। রোববার দুপুরে সুনামগঞ্জের শাল্লায় এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, বন্যা কবলিত এলাকায় এ পর্যন্ত ৩ হাজার ৫২৪ মেট্রিন টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কৃষকদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় সার-বীজ বিতরণ করা হবে। রাষ্ট্রীয় ব্যাংকগুলো বিশেষ করে কৃষিঋণের সুদের হার অর্ধেকেবিস্তারিত পড়ুন
সৎ সরকারি কর্মীরা মাসিক বেতনের সমপরিমাণ অর্থ পুরস্কার পাবেন

সৎ ও কর্মনিষ্ঠ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবছর এক মাসের বেতন ভাতার সমপরিমাণ অর্থ পুরস্কার দেওয়া হবে। প্রতিবছর সরকারি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মতৎপরতা ও আচরণ পর্যবেক্ষণ করে তাদের বাছাই করা হবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে এ বিষয়ে একটি নীতিমালা অনুমোদন করেছেন। মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুক্রবার শুদ্ধাচারবিষয়ক অবহিতকরণ সভায় এই তথ্য দিয়েছেন মন্ত্রিপরিষদ সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব এন এম জিয়াউল আলম। মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় মাগুরা জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। জেলা প্রশাসক মুহ.বিস্তারিত পড়ুন
হরকাতুল জিহাদের সামরিক প্রধান পাটকেলঘাটার আলীম আটক!

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) ঝিনাইদহ জেলার সামরিক শাখার প্রধান আব্দুল আলিমকে (৫০) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার ঝিনাইদহ জেলার হাটগোপালপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আব্দুল আলিম সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার অভয়তলা গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আলিমের এক স্ত্রী সাতক্ষীরায় তার গ্রামের বাড়িতে থাকেন। অন্য স্ত্রীকে নিয়ে তিনি ঝিনাইদহে থাকতেন। র্যাব জানায়, বেশ কিছুদিন ধরে হুজির প্রশিক্ষিত সদস্যরা চুয়াডাঙ্গা,বিস্তারিত পড়ুন
স্বাস্থ্যখাতে সরকারের সাফল্যের স্বীকৃতি আজ বিশ্বব্যাপী : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাস্থ্যখাতে সরকারের সাফল্যে আজ বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছে। তিনি স্বাস্থ্যসেবায় অগ্রগতির এ ধারা অব্যাহত রাখতে নিরন্তর গবেষণার উপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘আমি আশা করি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসা গবেষণার ক্ষেত্রে আরও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ ‘সোনার বাংলা’ বিনির্মাণে অবদান রাখবে। ’ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠবার্ষিকীবিস্তারিত পড়ুন
‘নিজেই নিজের শত্রুতা করলে অন্য কেউ আসবে না দলকে বাঁচাতে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আওয়ামী লীগ নিজেই নিজের শত্রুতা করলে কেউই দলকে বাঁচাতে আসবে না। অন্যদিকে আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউই আমাদের উন্নয়ন অভিযাত্রাকে থামাতে পারবে না। ওবায়দুল কাদের শনিবার বন্দর নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদান কালে এ কথা বলেন। জেলার বাঁশখালী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ের কথা উল্লেখবিস্তারিত পড়ুন
‘জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়ায় জঙ্গিবাদ বৃদ্ধি পেয়েছে’

জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়ায় জঙ্গিবাদ বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, বিএনপিকে বাইরে রেখে নির্বাচন হলে জনগণের সরকার হয় না। জনগণের সরকার না হলে সেই সরকার হয় দুর্বল, আর তখনই জঙ্গিবাদ বৃদ্ধি পায়। এই সরকারের আমলেও তাই হয়েছে। শনিবার দুপুরে পাবনা শহরের দোয়েল সেন্টার মিলনায়তনে জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান এ সব কথা বলেন।বিস্তারিত পড়ুন
শাকিব নিষিদ্ধ!

পরিচালকদের উদ্দেশে মানহানিকর বক্তব্য প্রদানের অভিযোগ এনে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে অনির্দিষ্টকালের জন্য কোনো চলচ্চিত্রের শুটিং কিংবা ডাবিং না করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। ২৯ এপ্রিল শনিবার চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেস রিলিজে বলা হয়েছে, “অদ্য ২৯/০৪/২০১৭ ইং তারিখে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমেবিস্তারিত পড়ুন
কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের নির্বাচন: সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে

সাতক্ষীরার কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনে কার্যনির্বাহী কমিটির সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ১৯টি পদের বিপরীতে ১৯জন মনোনয়নপত্র জমা দেয়ায় সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বলে ধারণা করা যাচ্ছে। প্রতিটি পদের বিপরীতে একাধিক মনোনয়নপত্র জমা না পড়ায় ও প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় কার্যনির্বাহী কমিটির সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া সময়ের ব্যাপার মাত্র। ‘প্রার্থীদের কেউ প্রার্থীতা প্রত্যাহার না করলে বা কারো মনোনয়নপত্র বাতিল নাবিস্তারিত পড়ুন
কলারোয়ার ভাদিয়ালী হাইস্কুলে জেলা পরিষদের চেয়ারম্যানকে সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে কলারোয়া উপজেলার ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়। শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে ওই সংবর্ধনা অনু্ষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধি ও সুধিজনদেরও সম্মাননা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম বলেন- শিক্ষার উন্নতিতে-ই জাতির উন্নতি। শিক্ষিত-সচেতন জনগোষ্ঠি প্রতিটি জাতি ও দেশের কল্যানে অপরিহার্য। এসময় তিনি বিদ্যালয়ের উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে ‘সম্ভব’ এমন সববিস্তারিত পড়ুন
কলারোয়ার হরিদাস ঠাকুর আশ্রমভিটায় অক্ষায় তীতীয়া গঙ্গায় স্নান

জুলফিকার অালী, চিফ রিপোর্টার: কলারোয়ায় শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুরের অাশ্রামে দীন ব্যাপি শুরু হয়েছে অক্ষায় তীতীয়া, গঙ্গায় স্নান। শনিবার আশ্রম প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠনের মধ্যে ছিলো- পুজা, ভোগ ও অারতী। শ্রীশ্রী হরিদাস ঠাকুর অাশ্রাম পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক কাত্তিক চন্দ্র মিত্র’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেল সুপার তুহিন কান্তি খা, ধর্ম অালোচক নারায়ন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সন্দিপ রায়, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মনোরঞ্জন সাহা, সাধারণবিস্তারিত পড়ুন
অবকাঠামোগত জরাজীর্ণতায় চরম ঝুকিতে কলারোয়ার হঠাৎগঞ্জ প্রাইমারি স্কুল

জুলফিকার অালী, চিফ রিপোর্টার: অবকাঠামোগত বেহাল দশা, জরাজীর্ণ আর চরম ঝুকিতে পড়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়। স্কুলের কয়েকটি কক্ষের ছাদে ও দেয়ালে ফাটল ধরে প্লাস্টারসহ সিমেন্ট-বালুর অংশ বিশেষ খসে পড়ছে প্রতিনিয়ত। ফলে জীবনের ঝুকিতে শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলের স্বাভাবিক কার্যক্রমে অংশ নিতে হিমশিম খাচ্ছেন। জানা গেছে- উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের হঠাৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়টির ওই ভবন নির্মিত হয় ১৯৯৩-৯৪ সালে। এর মধো কয়েক বার ভূমিকম্প হয়েছে। ভুমিকম্পসহ অন্যান্য কারণে ভবনটিরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ফেনসিডিলসহ এক ব্যক্তি অাটক

সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ পিচ ফেনসিডিলসহ এক ব্যক্তিকে অাটক করেছে। শুক্রবার রাতে এ আটকের ঘটনা ঘটে। আটক সাবান আলী (৪০) উপজেলার ভিখালী গ্রামের শমসের আলীর ছেলে। শনিবার কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান- গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সাবান অালীকে অাটক করে। এসময় তার দেহ তল্লাসী করে ১৫ পিচ ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কলারোয়া থানায় মামলা [নং-৬০(৪)১৭] দায়ের হয়েছে।
