Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সংগ্রামি ঐতিহ্যে কলারোয়ায় মহান ‘মে’ পালিত

শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামি ঐতিহ্যে সাতক্ষীরার কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান ‘মে’ পালিত হলো। সোমবার সকাল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি উদযাপন করে। ১৩১তম মহান ‘মে’ দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষ্যে কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আলোচনা সভা ও র্যালীর আয়োজন করে। শ্রমিক ইউনিয়নের কলারোয়া বাসস্ট্যান্ডস্থ অস্থায়ী অফিস থেকে সকালে বর্ণাঢ্য র্যালী বের হয়ে তুলশীডাঙ্গাস্থ ইউরেকা ফুয়েল পাম্পের পাশে ইউনিয়নের স্থায়ী অফিসে গিয়ে আলোচনা সভায় অংশ নেয়।বিস্তারিত পড়ুন
কলারোয়ার পালপাড়ায় ৭১’র শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও সংকীর্তন

সাতক্ষীরার কলারোয়ার পালপাড়ার ৭১’র শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌরসভাধীন উত্তর মুরারীকাটির পালপাড়ায় ১৯৭১ সালের ২৮ এপ্রিল পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের দোসররা নির্বিচারে গুলি করে ৯ জনকে হত্যা করে। ৭১’র সেই শহীদদের স্মরণে ৪৫তম ১৬ প্রহরব্যাপী সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানকার শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে। শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে তারক ব্রক্ষ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১বিস্তারিত পড়ুন
কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা শওকত আলীর মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা শওকত আলী মৃত্যুবরণ করেছেন। সোমবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের চান্দা গ্রামের নিজ বাড়িতে ৬২বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। প্রয়াত মুক্তিযোদ্ধা শওকত আলী ওই গ্রামের মৃত বরকত উল্লাহ সরদারের ছেলে। তার মৃত্যুর খবর শুনে সেখানে ছুটে যান তার মহান মুক্তিযুদ্ধের সতীর্থরা বীর মুক্তিযোদ্ধারা। কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার রায়, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)বিস্তারিত পড়ুন
বিশেষ কলাম...
‘মহান মে দিবস’ :: প্রফেসর মো. আবু নসর

১মে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামের স্মারক দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয়। মে দিবসের একটি ক্ষুদ্র অথচ গুরুত্বপূর্ণ ইতিহাস আছে। ঊনিশ শতকের শেষার্ধ পর্যন্ত শ্রমিকদের ছিল না কোন ন্যায্য মজুরীর নিশ্চয়তা, ছিল না নির্দিষ্ট সময়ের সীমা পরিসীমা। মালিকরা তাদের খেয়াল খুশি মতো শ্রমিকদের ১২ থেকে ১৬ ঘন্টা পর্যন্ত খাটাতো। ১৮৭৭ থেকে ন্যায্য মজুরী, ৮ঘন্টা কর্ম দিবস ও অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিকরা ব্যাপক ধর্মঘট পালন করে। আন্দোলনের বিরুদ্ধে পুলিশ লেলিয়েবিস্তারিত পড়ুন
‘আওয়ামী লীগের আমলে শ্রমিকের বেতন বাড়ে, বিএনপি এলে রক্ত ঝরে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে শ্রমিকের বেতন বাড়ে, সুযোগ-সুবিধা বাড়ে। আর বিএনপি ক্ষমতায় এলে শ্রমিকের পেটে লাথি পড়ে, শ্রমিকের রক্ত ঝরে। ’ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক লীগ আয়োজিত জমায়েত ও র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে শ্রমিক নিরাপদে থাকে। বিএনপি ক্ষমতায় এলে হাওয়া ভবন হয়, খোয়াব ভবন হয়। আগামীবিস্তারিত পড়ুন
‘অবৈধ আয় নিয়ে পালাতে পারবে না আ’লীগ’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ তাদের ‘অবৈধভাবে’ উপার্জিত অর্থ-সম্পদ রক্ষা করতেই জোর করে ক্ষমতায় থাকার ‘নীলনকশা’ করছে। উনি (ওবায়দুল কাদের) বলেছেন, আজ যে রোজগার করছেন তারা, আয় করছেন, সেই আয় নিয়ে পালাতে পারবে না যদি তারা ক্ষমতায় না থাকেন। আজকে তারা স্বীকার করে নিয়েছেন, যে তারা অবৈধ উপায়ে অর্থ উপাজর্ন করছে। তাদেরকে জোর করে হলেও ক্ষমতায় টিকে থাকতে হবে। আমি তার বক্তব্যের ধিক্কার জানাই। সোমবার সকালে মহানবিস্তারিত পড়ুন
যুদ্ধের মধ্যেই বিবাহ সারলেন পাত্র-পাত্রী!

চলছিল বিবাহ, কিন্তু হঠাৎ তা রূপ নিল রণক্ষেত্রে। বিয়ে দিতে এসে বরযাত্রীরা নেমে গেলেন সরাসরি যুদ্ধে। দু’টি আলাদা আলাদা বরযাত্রীর দল জড়িয়ে গেলেন সংঘাতে। লাঠি, সড়কি, বাঁশ হাতে আসানসোলের ঘাগরবুড়ি মন্দির চত্বরে পেটালেন পরস্পরকে। বাদ পড়েননি নারীরাও। মন্দিরে বিয়ের সময়ে বিভিন্ন দলের নিজের নিজের এলাকায় থাকার কথা। কিন্তু মদ্যপ অবস্থায় নাচতে নাচতে একে অন্যের এলাকায় ঢুকে পড়লে শুরু হয় অশান্তি। ঘটনায় বেশ কয়েকজন আহতও হন। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথামিক চিকিৎসা দেওয়াবিস্তারিত পড়ুন
গরু চোর সন্দেহে ভারতে ২ মুসলমানকে পিটিয়ে হত্যা

ভারতে গরু চোর সন্দেহে দু’জন মুসলমানকে হত্যা করা হয়েছে। নিহতদের বিরুদ্ধে অভিযোগ, জবাই করার উদ্দেশ্যে গরু চুরি করে নিয়ে যাচ্ছিলেন তারা। ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসামে এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে সোমবার এ খবর জানিয়েছে বিবিসি। বিবিসি জানায়, এর আগেও ভারতে মুসলমানদের উপর এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। কট্টরপন্থী হিন্দু জাতীয়তাবাদী সংগঠনগুলোকে এজন্য দায়ী করা হয়েছিল। খবরে আরও বলা হয়, ভারতের বেশ কিছু রাজ্যে গরুকে পবিত্র হিসেবে মনে করা হয় এবংবিস্তারিত পড়ুন
কোনো গডফাদারকে নমিনেশন দেয়া হবে না : ওবায়দুল কাদের

‘গডফাদার’ চরিত্রের কাউকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নমিনেশন দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। এ নির্বাচনে এলাকার সর্বমহলে গ্রহণযোগ্য, ক্লিন ইমেজ সম্পন্ন ব্যক্তিকে দলের নমিনেশন দেওয়া হবে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ এমন একটা পার্টি সেখানে কেউ গডফাদারসুলভ আচরণ করবে আর কন্টিনিউ করবে—তা হবে না। এই গডফাদার চরিত্রবিস্তারিত পড়ুন
মদ্যপ স্বামীকে পেটাতে বিয়েতে ‘মুগুর’ উপহার দিলেন মন্ত্রী!

বিয়েতে মুগুর উপহার দিয়ে আলোচনায় ফেরলেন এক মন্ত্রী। ৭০০ কনের হাতে উপহার হিসাবে তুলে দেওয়া হল মুগুর। আর এই অভিনব উপহার দিলেন ভারতের মধ্যপ্রদেশের গ্রামোন্নয়ন মন্ত্রী গোপাল ভার্গব। আর সেই মুগুরগুলোতে লেখা ছিল, ‘শরাবিয়ো কে সুতারা হেতু ভেট, পুলিশ নেহি বোলেগি’। অর্থাৎ মদ্যপদের পেটাতে এই মুগুর উপহার দেওয়া হল। পুলিশ হস্তক্ষেপ করবে না। শনিবার রাজ্যের সাগর জেলার গারহাকোটায় গণ-বিবাহের আয়োজন করা হয়েছিল। গারহাকোটা ভার্গবের নিজের শহর। গণ-বিবাহে উপস্থিত ছিলেন তিনি। উপহারবিস্তারিত পড়ুন
‘সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আইন হলে বাতিল করবে সুপ্রিম কোর্ট’

প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার সিনহা বলেছেন, জনগণের অধিকার ক্ষুণ্ন করে ভবিষ্যতে সংবিধানের কোনো বিধান বা অন্য কোনো আইন সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হলে তা বাতিল করতে সুপ্রিম কোর্ট পিছপা হবে না। রবিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রথম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট যদি দেখে দেশে আইনি শাসন হচ্ছে না। দুই-তৃতীয়াংশ সংসদ সদস্য ঐকমত্য হলেই সংবিধানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদর এমপি রবি’র বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র বিরুদ্ধে আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমকে বাঁধাগ্রস্ত করতে কুচক্রী মহল তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে সাতক্ষীরার সাধারণ জনতার আয়োজনে সাতক্ষীরা নিউ মার্কেট (শহিদ আলাউদ্দিন চত্বর) এ সাতক্ষীরা জজকোর্টের এপিপি এ্যাড. তামিম আহমেদ সোহাগের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যবিস্তারিত পড়ুন
সততার পুরস্কার পেলো তালার ৫ম শ্রেণির ছাত্র

বল কুড়াতে গিয়েছিল ছেলেটি। দেখল গাছের গোড়ায় দামি একটি মোবাইল ফোন। নিল ঠিকই, কিন্তু জমা দিল স্কুলশিক্ষককে। পরে প্রকৃত মালিকের কাছে মোবাইল ফোনটি পৌঁঁছিয়ে দেন স্কুলশিক্ষক। ছেলেটি মোঃ বিল্লাল গাজী। সাতক্ষীরার তালা উপজেলার সবুজ শিক্ষা নিকেতনের ৫ম শ্রেণীর ছাত্র। পিতাঃ মোঃ মফিজুল গাজী। ছেলেটির এমন বিরল দৃষ্টান্তের কারণে “সততার পুরস্কার” দিলো সাতক্ষীরা জেলা প্রশাসন। ৩০ এপ্রিল, রোববার বিকালে নিজ অফিস কক্ষে ছেলেটির হাতে পুরস্কার তুলে দেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেমবিস্তারিত পড়ুন
তারিখ পরিবর্তন হয়েছে কলারোয়ার এসিটি’দের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের

তারিখ পরিবর্তন করা হয়েছে অতিরিক্ত শ্রেণি শিক্ষক বা এসিটি (Additional class teacher) দের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স। নতুন তারিখ এখনো নির্ধারিত হয়নি। কলারোয়া উপজেলার ৬জন অতিরিক্ত শ্রেণি শিক্ষক বা এসিটি (Additional class teacher)’র খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ওই ভিডিও কনফারেন্সে যোগ দেয়ার কথা ছিল। ৩০এপ্রিল রোববার তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ। তিনি জানান- ‘আগামি ০২ মে, ২০১৭ ইং তারিখে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়েবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলা : আদালতে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ

সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার চতুর্থ স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট আদালতের বিচারক রাফিজুল ইসলাম তার স্বাক্ষ্য গ্রহণ করেন। এ মামলায় রোববার সাক্ষী দিয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন। এর আগে এ মালার বাদি মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোসলেমউদ্দিনসহ তিন জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। মামলার পরবর্তী দিন আগামি ৯ মে। উল্লেখ্য, ২০০২বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ফেনসিডিল বহনকালে গুলি বর্ষণের মামলায় এক ব্যক্তি আটক

জুলফিকার আলী, কলারোয়া : কলারোয়ায় ফেনসিডিল বহনকালে গুলি বর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় এক আসামিকে পুলিশ আটক করেছে। রোববার কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান- গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আযম মাহমুদ পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রোববার ভোর রাতে উপজেলার চন্দনপুর গ্রামের কিনু মন্ডলের ছেলে সুকচান (৪৫)কে তার বাড়ী থেকে আটক করে। আটক সুকচান অস্ত্র মামলার আসামী। সে গত ১৪ এপ্রিল ভোররাতে চন্দনপুর গ্রামের ভিতর দিয়ে ফেনসিডিল বহনবিস্তারিত পড়ুন
