বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কেশবপুরে জাতীয় পার্টির উদ্যোগে ইফতার মাহফিল

যশোরের কেশবপুরে জাতীয়পার্টির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ত্রিমোহিনী বাজারে ইউনিয়ন জাতীয়পার্টির উদ্যোগে শনিবার এ ইফতারের আয়োজন করা হয়। ত্রিমোহিনী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মশিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য মাসুদ পারভেজ জুয়েলের পরিচালনায় ইফতারপূর্ব আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. আব্দুল মজিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী সদস্য আব্দুল লতিফ রানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় কলারোয়ার এক ব্যক্তিসহ নিহত ২

মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় কলারোয়ার এক মাদরাসা শিক্ষকসহ ২ব্যক্তি নিহত হয়েছে। ট্রাক ও সিএনজি’র মুখোমুখি ওই সংঘর্ষে অপর ৭ ব্যক্তি আহত হয়েছেন। কলারোয়ার পার্শ্ববর্তী যশোরের ঝিকরগাছা-বাঁকড়া সড়কের হাজিরবাগ এলাকায় ওই দূর্ঘটনাটি ঘটে বৃহষ্পতিবার বিকেলে। প্রত্যক্ষদর্শীরা জানান- ঝিকরগাছা-বাঁকড়া সড়কের হাজিরবাগ প্রাথমিক বিদ্যালয়ের পাশে সিএনজি ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আহত হন ৭ জন। নিহতরা হলেন- কলারোয়া উপজেলার উলোডাঙ্গা গ্রামের আব্দুস সামাদ (৪৫), সে মাটশিয়াবিস্তারিত পড়ুন

কেশবপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

যশোরের কেশবপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার আওয়ালগাতী গ্রামের ওজিয়ার রহমান (৩৮) নামে ওই কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়। এসময় তার ছেলে মিন্টু (১২) আগুণে ঝলসে আহত হয়েছে। এলাকাবাসি জানায়- ওজিয়ার রহমান বাড়ির পাশের আমগাছ থেকে আম পাড়ছিল। পাশের নারকেল গাছে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গাছের নীচে থাকা তার ছেলে মিন্টু বজ্রপাতের আগুণে ঝলসে যায়। তাকে উদ্ধার করে সাতক্ষীরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেশবপুরে এতিমদের নিয়ে উপজেলা চেয়ারম্যানের ইফতার মাহফিল

যশোর জেলার কেশবপুর উপজেলার নবাববাড়ি এতিমখানায় এতিমদের নিয়ে ইফতার মাহফিল করেছেন উপজেলা চেয়ারম্যান এইচএম আমির হোসেন। শুক্রবার ব্যক্তিগত উদ্যোগে এ ইফতারের আয়োজন করেন তিনি। ইফতারে স্থানীয় ইউপি সদস্যবৃন্দ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের আগে সাতবাড়িয়া ইউনিয়নের সকল মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন

সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেটের টুকিটাকি তুলে ধরা হলো- করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকাই থাকছে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়ের সীমা চলতি অর্থবছরের মতোই আড়াই লাখ টাকা রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে প্রতিবন্ধী করদাতাদের ক্ষেত্রে খানিকটা সুবিধা দেওয়া হয়েছে। চলতি অর্থবছরের মতো ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও মহিলাবিস্তারিত পড়ুন

‘সরকারের বাজেট উপস্থাপনার বৈধতা নিয়ে প্রশ্ন আছে’

বাজেট উপস্থাপনার বৈধতা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন আছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা মনে করি এই বাজেটটি জনগণের কল্যাণে খুব একটা কিছু করতে পারবে না। তাছাড়া সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। সতুরাং তাদের বাজেট উপস্থাপনার বৈধতা নিয়েও জনগণের মধ্যে প্রশ্ন আছে। বৃহষ্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, অর্থমন্ত্রী নিজেই বলছেন যে, শেষ বাজেট ঝুঁকি নিয়ে দিচ্ছেন। ভালবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আইসিটি শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরায় তথ্যপ্রযুক্তি শিক্ষা, রক্ষণাবেক্ষন ও সমস্যা সমাধানে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও দু’জন শিক্ষকদের নিয়ে ৫দিন ব্যাপী ওই প্রশিক্ষণ বৃহষ্পতিবার বিকেলে শেষ হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউট এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করে। সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউটে ‘ICT in Education Literacy, Troubleshooting & Maintenance’ বিষয়ক ওই প্রশিক্ষণে কলারোয়া উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিদ্যুত স্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুত স্পৃষ্টে মোক্তার আলী (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়নের পুটুনী গ্রামে জোহর আলীর ছোট ছেলে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে বিদ্যুতের লাইনে কাজ করার সময় অসাবধানতা বশত: বৈদ্যুতিক তারে জড়িয়ে তার মৃত্যু হয়। নিহত মোক্তার আলী হেলাতলা টেকনিক্যাল কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কলারোয়ায় শ্বাসরোধে স্ত্রীকে হত্যার পর স্বামী পলাতক

সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর উপর। ওই গৃহবধূর নাম তহমিনা খাতুন(১৯)। হত্যার পর থেকে স্বামী পলাতক রয়েছে। বৃহস্পতিবার ভোরে কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামের নিজ পিত্রালয়ের এ ঘটনাটি ঘটে। তহমিনা ওই গ্রামের ইমান আলি সরদারের মেয়ে। দেয়াড়ার ইউপি সদস্য তোজাম্মেল হোসেন ও স্থানীয়রা জানান- বছর দুই আগে যশোর জেলার ঝিকরগাছা থানার রাজবাড়ি গ্রামের রবিউল ইসলামের ছেলে মনিরুল ইসলামের সাথে তহমিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী মনিরুল যৌতুকেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দু:স্থ মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ

কলারোয়ায় দু:স্থ মহিলাদের আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২০১৬-১৭ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৯জন দূ:স্থ মহিলাদের এ সেলাই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ২১দিন ব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান বৃহষ্পতিবার সকালে কলারোয়া উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এলজিইডি কর্মকর্তা আব্দুল্লাহবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত

‘দুধ পানের অভ্যাস গড়ি, পুষ্টির চাহিদা পূরণ করি’ স্লোগানে বিশ্ব দুগ্ধ দিবস ২০১৭ যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরার কলারোয়ায় পালিত হয়েছে। বৃহষ্পতিবার এ উপলক্ষ্যে আলোচনা সভা র‌্যালীর আয়োজন করে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে দেশব্যাপী এ দুগ্ধ দিবস উদযাপন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় কলারোয়াতেও দিবসটি পালন করছে প্রাণি সম্পদ অফিস। প্রাণি সম্পদ অফিসের হলরুমে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নছিমন-মোটরসাইকেলের সংঘর্ষে ৩জন আহত

কলারোয়ার কাজীরহাটে নছিমনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ৩ব্যক্তি আহত হয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কাজীরহাট বাসস্ট্যান্ড এলাকার যশোর-সাতক্ষীরা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান-সাতক্ষীরামুখি দ্রুতগতির একটি নছিমনের সাথে বিপরীতমুখি একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক বাগআচড়ার আব্দুল জব্বার (৪৫), প্রতিবন্দ্বি নছিমন চালক ও নছিমনের এক যাত্রী আহত হয়। প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা প্রদান করেন বলে জানা গেছে। যাত্রী ও নছিমন চালকের নাম জানা সম্ভব হয়নি। তবে নছিমনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিষমুক্ত আম বাজারজাতকরণের উদ্যোগ নিলো ব্যবসায়ীগণ

সাতক্ষীরার কলারোয়ায় বিষমুক্ত আম রপ্তানি ও বাজারজাতকরণের উদ্যোগ নিলেন ব্যবসায়ীগণ। বিষমুক্ত ও নিরাপদ আম বিদেশে রপ্তানি ও স্থানীয় ভাবে বাজারজাতকরণের লক্ষে সাতক্ষীরা কলারোয়া উপজেলায় অবশেষে উদ্যোগ নিলেন ব্যবসায়ীরা। বৃহষ্পতিবার সকালে কলারোয়া উপজেলার দমদম বাজার, সিংগা বাজার ও বেলতলা বাজার আমের মোকাম ঘুরে দেখা গেছে ব্যবসায়ীরা সাতক্ষীরা জেলার সুনাম বৃদ্ধি করনে গাছ থেকে বাছাইকৃত টাটকা আম নিয়ে কাটুন জাত করে তা দেশ ও বিদেশে রপ্তানি করছে। ব্যবসায়ীরা বলছেন- ‘নিরাপদ আম বিপননে নীতিনির্ধারনীবিস্তারিত পড়ুন

সেই হাওয়া ভবন এখন

বহুল আলোচিত-সমালোচিত সেই ‘হাওয়া ভবন’ এখন আর নেই। এক সময়ের রাজনৈতিক উত্তাপ ছড়ানো বনানীর সেই ১৩ নম্বর সড়কের ৫৩ নম্বর বাড়িটিতে এখন পিনপতন নীরবতা। সেই সড়কে নেই কোনো কোলাহল। সাড়ে পাঁচ কাঠা জমির ওপর দ্বিতল সেই হাওয়া ভবন ভেঙে এখন তৈরি করা হয়েছে নয়তলা ভবন। ভবনটির মালিক আমেরিকা প্রবাসী মিসেস হুয়ারুন আহমেদ ও আশেক আহমেদ। হুয়ারুন থেকেই ‘হাওয়া’ নামকরণ করা হয়েছিল বলে জানা গেছে। অবশ্য এখন ভবন প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজিবিস্তারিত পড়ুন

মসজিদ নির্মাণে অনুমতি না দেয়ার জরিমানা ২৬ কোটি

যুক্তরাষ্ট্র বিচার বিভাগের মধ্যস্থতায় অবশেষে নিউ জার্সির বার্নার্ডস টাউনশীপে মসজিদ নির্মাণের অনুমতি মিললো। একইসাথে অনুমতি প্রদানে গড়িমসির খেসারত হিসেবে বার্নার্ডস টাউনশীপকে ৩.২৫ মিলিয়ন ডলার জরিমানা গুণতে হবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ কোটি টাকা। মসজিদ নির্মাণের ব্যয় মেটানো এবং মামলা-পরিচালনার ব্যয় সমন্বয়ের জন্যে এই জরিমানা করা হয়। পবিত্র রমজান মাসের চতুর্থ রমজানের দিন মঙ্গলবার আমেরিকান মুসলমানদের জন্যে ‘ঐতিহাসিক’ এ সমঝোতা সম্পন্ন হয়। নগদ অর্থ প্রদানের পাশাপাশি টাউনশীপকে ১৮০ দিনের মধ্যে জোনিংবিস্তারিত পড়ুন

র‌্যাঙ্কিংয়ে আরও এগোলেন মুস্তাফিজ

ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের কারণে সদ্য প্রকাশিত আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। ৬০০ রেটিং পয়েন্ট কাটার মাস্টার এখন ১৫ নম্বরে। ইনজুরি কাটিয়ে ফিরলেও এতদিন নিজেকে ভালোভাবে খুঁজে পাননি মুস্তাফিজ। তবে আয়ারল্যান্ডে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে সেই ঘোর কেটে যায়। তিন ম্যাচে অংশ নিয়ে তুলে নেন প্রতিপক্ষের ৭ উইকেট। তবে শুধু উইকেট দিয়ে মুস্তাফিজকে বিশ্লেষণ করলো ভুল হবে, কেননা তার বলের সামনে স্বাচ্ছন্দ্যে ছিলেনবিস্তারিত পড়ুন