বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

গ্রামীন টাওয়ারে চাকুরীর নামে অভিনব প্রতারণা

ডিজিটাল যুগে এসে ডিজিটাল প্রতারণা শুরু হয়েছে। অর্থ হাতিয়ে নিতে নানান কৌশলে মানুষকে বোকা বানিয়ে ধোকা দিচ্ছে এসব প্রতারকরা। এবার জনপ্রতিনিধিদের টার্গেট করে পোষ্ট অফিসের মাধ্যমে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তির চিঠি পাঠিয়ে অভিনব প্রতারণা শুরু হয়েছে। এসব প্রতারণার ফাঁদে পড়ে অর্থ খোয়াচ্ছে নিরীহ প্রকৃতির লোকজন। জানা যায়, দেশের শীর্ষ স্থানীয় মোবাইল নেটওয়ার্ক কোম্পানী গ্রামীণ ফোনের লোগো ব্যবহারের মাধ্যমে গ্রামীণ টাওয়ারে ভালো বেতনে চাকুরী দেওয়ার নাম করে গ্রামীণ সার্ভিস নামের একটি ভূয়া প্রতিষ্ঠানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ‘আমি প্রকৃতির, প্রকৃতি আমার’ শীর্ষক স্লোগানে ৫জুন সোমবার কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবেশ দিবসে বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালীপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তমবিস্তারিত পড়ুন

কলারোয়া খাদ্য গুদামে গম সংগ্রহের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলা খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে কলারোয়া খাদ্য গুদাম চত্বরে এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলারোয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার রায়। এসময় উপস্থিত ছিলেন- এস.আই শাহীন আক্তার, কৃষক খলিলুর রহমান, জয়দেব পাল, আ. রশিদ মোল্যা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান। এবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গাজাসহ এক ব্যক্তি আটক

সাতক্ষীরার কলারোয়ায় গাঁজাসহ এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। সোমবার ভোররাতে পৌরসদরের ঝিকরা গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে। আটক সুরাজ মন্ডল (৩০) ওই গ্রামের মৃত রুহুল কুদ্দুসের ছেলে। থানা সূত্র জানায়- গোপন সংবাদের ভিত্তিতে থানার এ.এস.আই আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঝিকরা গ্রামে অভিযান চালিয়ে সুরাজকে আটক করে। এসময় তার কাছ থেকে ১শ’ গ্রাম গাজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২ হাজার টাকা বলে জানা গেছে। এ ঘটনায় কলারোয়াবিস্তারিত পড়ুন

জীবনেও বিদেশে চিকিৎসা করাব না : মতিয়া

কোনো দিন বিদেশে চিকিৎসা করাননি জানিয়ে ভবিষ্যতেও দেশের বাইরে চিকিৎসা না করানোর ইচ্ছার কথা সংসদকে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বলেছেন, যদি মরেন, তাহলে এই দেশের ওষুধ খেয়েই মরবেন। ২০১৬-১৭ অর্থবছরের সম্পুরক বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে এ কথা বলেন মতিয়া চৌধুরী। দেশের স্বাস্থ্যখাত নিয়ে কথা বলতে গিয়ে তিনি অর্থমন্ত্রীর কাছে আরও বেশি বরাদ্দ চাইতে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আহ্বান জানান। মতিয়া চৌধুরী বলেন, ‘এলাকার মানুষ ঢাকায় আসে দুটি বিষয়ের জন্য। এক চাকরি, দুইবিস্তারিত পড়ুন

ঐশীর মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন

পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় মেয়ে ঐশী রহমানের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা করেন। গতকাল রোববার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করে একই বেঞ্চ। এর আগে গত ৭ মে মৃত্যদণ্ডপ্রাপ্ত ঐশী রহমানের করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষামাণ রাখেন আদালত।বিস্তারিত পড়ুন

কার্পেটিং ধসে দুর্ভোগের শেষ নেই কলারোয়া থেকে চান্দুড়িয়া রাস্তায়

দুর্ভোগের যেন শেষ নেই। আর কতকাল আমাদের এ দুর্ভোগ পোহাতে হবে?- এমনই মন্তব্য করলেন কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন বাসী। কলারোয়া উপজেলার মধ্যে সবচেয়ে ব্যস্ততম রাস্তা কলারোয়া থেকে চন্দনপুর কলেজ মোড় (গয়ড়া) হয়ে সীমান্তবর্তী চান্দুড়িয়া পর্যন্ত রাস্তা। ১৭ কিলোমিটারের এ কার্পেটিং রাস্তার বিভিন্ন স্থানে পিচ-খোয়া উঠে গর্তের সৃষ্টি হয়েছে। কলারোয়া থেকে চান্দুড়িয়া পর্যন্ত যেতে প্রথমেই যশোর-সাতক্ষীরা মহসড়ক থেকে হাসপাতাল রোড হয়ে লোহাকুড়ার কানিপাড়ায় পর্যন্ত পৌরসভাধীন এ রাস্তার করুন দৈন্য দশা। যদিও যত্রতত্র সেখানেবিস্তারিত পড়ুন

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মসলা তৈরির সরঞ্জাম ‘শীল-পাটা-নুড়া’

‘শীল-পাটা-নুড়া’- এ নামগুলো অনেকের কাছে পরিচিত আবার অনেকের কাছে কিছুটা অপরিচিত। হ্যা, অপরিচিত এ কারণে যে- বর্তমান বিশ্বায়নের যুগে এগুলোর ব্যবহার কমে যাচ্ছে আধুনিক প্রযুক্তির সংযোজনে। স্থানীয় ভাষায় ‘শীল-পাটা-নুড়া’ ছিল রান্নার অন্যতম প্রধান সরঞ্জাম। যে কোন পরিবারের রান্না-বান্নার জন্য মসলা অপরিহার্য। আর সেই মসলা প্রস্তুত করণের জন্য ‘শীল, পাটা কিংবা নুড়া’র ব্যবহার ছিল অবসম্ভাবী। ‘ছিল’ কথাটিরও তাৎপর্য আছে। বর্তমানে মসলা তৈরির জন্য অনেকেই আর এ ‘শীল-পাটা-নুড়া’ ব্যবহার করেন না। বাজার থেকেবিস্তারিত পড়ুন

ঝড়ে টিনের চাল উড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে ক্লাস কলারোয়ার চন্দনপুর মাদরসায়

সম্প্রতি ঝড়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর দাখিল মাদরাসার ক্লাসরুমের টিনের চাল উড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে পাঠদান করতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। শিক্ষার্থীরাও মাদারাসা চত্বরে খোলা আকাশের নিচে ক্লাস করছে। এমনই চিত্র দেখা গেলো ওই প্রতিষ্ঠানে। জানা গেছে- অতিসম্প্রতি বয়ে যাওয়া ঝড়ে মাদরাসাটির জরাজীর্ণ ৫টি ক্লাসরুমের টিনের ছাউনি উড়ে যায়। এতে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হয়। তবে সেটাকে পুশিয়ে নিতে মাদারসার খোলা চত্বরে আকাশের নিচেই পাঠদান অব্যাহত রেখেছেন শিক্ষকরা। ওই মাদরাসার অপর একটিবিস্তারিত পড়ুন

কেশবপুরে এক ইউপি সদস্যকের হত্যার চেষ্টার অভিযোগে থানায় জিডি

যশোরের কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সদস্য খলিলুর রহমানকে হত্যার চেষ্টার অভিযোগে থানায় জিডি হয়েছে। কেশবপুর থানায় ১জুন ওই জিডি দায়ের করেছেন ইউপি সদস্য খলিলুর রহমান। জিডি নং-১৮। জিডি সূত্রে জানা গেছে- উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামের আব্দুল আজিজ বিশ্বাসের স্ত্রী মমতাজ বেগম জমি সংক্রান্ত বিষয়ে প্রতিবেশী সেলিনা বেগমের বিরুদ্ধে পাঁজিয়া ইউনিয়ন পরিষদে একটি মৌখিক অভিযোগ করে। বিষয়টি পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমানকে সরেজমিন দেখারবিস্তারিত পড়ুন

জীবনের বিনিময়ে জীবন!

কলারোয়ায় স্ত্রী হত্যার দু’দিন পর স্ত্রীর কবরে গিয়ে স্বামীর আত্মহত্যা

সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রীকে হত্যার পর অনুশোচনায় স্বামী আত্মহত্যা করেছে। শুক্রবার রাত ৯টার দিকে স্ত্রীর কবরে গিয়ে বিষপান করে স্বামী মনিরুল ইসলাম (৩০)। স্ত্রীর কবরের পাশ থেকে আশংকাজনক অবস্থায় আটকের পর পুলিশি হেফাজতে কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে সে মারা যায়। কলারোয়া হাসপাতালের আরএমও ডাক্তার শফিকুল ইসলাম মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। কলারোয়া থানার ওসি বিপ্লব দেব নাথ বিষয়টি নিশ্চিত করে জানান- স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত আত্মহননকারী স্বামী মনিরুলের লাশ ময়নাতদনতেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গলায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা

সাতক্ষীরার কলারোয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছে মিরা খাতুন(১৮) নামের নববধূ। আত্মহননের ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার কেঁড়াগাছি গ্রামে। নিহতের পিতার নাম আব্দুস সালাম। এলাকাবাসি জানায়- মাস খানেক আগে সাতক্ষীরা সদরের সাতানি গ্রামে বিয়ে হয় মিরা খাতুনের। দিন কয়েক আগে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি বেড়াতে আসে মিরা খাতুন। সেখানে পারিবারিক কলহের জেরে সবার অজান্তে শনিবার সকাল ৯টার দিকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। এবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মালয়েশিয়ায় নিহত কুরবান আলির দাফন সম্পন্ন

সাতক্ষীরার কলারোয়ায় মালয়েশিয়ায় স্ট্রোকে মৃত্যুবরণকারী কুরবান আলির (২৪) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকালে মালয়েশিয়া থেকে তার মরদেহ কলারোয়ার গোয়ালচাতর গ্রামে নিয়ে আসা হলে সেখানে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। নিহত কুরবান আলি গোয়ালচাতর গ্রামের আব্দুর রহিমের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের অস্বচ্ছলতা দুর করার জন্য ৩ বছর আগে মালয়েশিয়ায় যায় সে। সেখানে ৩ বছর নির্মাণ শ্রমিকের কাজ করার পর গত বুধবার স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যায় কুরবান আলি। শনিবারবিস্তারিত পড়ুন

আমিনুর সভাপতি, হান্নান সম্পাদক

সাতক্ষীরা জেলা জাকের পার্টির কমিটি গঠন

সাতক্ষীরা জেলা জাকের পার্টির কমিটি গঠন করা হয়েছে। আমিনুর রহমানকে সভাপতি, শেখ আব্দুল হান্নান সাধারণ সম্পাদক ও এসএম শহিদকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা জাকের পার্টির নয়া কমিটি ঘোষিত হয়েছে। জাকের পাটির গঠনতন্ত্রের ১৫ অনুচ্ছেদের “গ” ধারা মোতাবেক বর্তমান কমিটি বাতিল করে গঠনতন্ত্রের ১৫ অনুচ্ছেদের “খ” ধারা মোতাবেক জাকের পার্টির সাতক্ষীরা জেলায় পুনর্গঠিত কমিটিকে জাকের পাটির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেজী অনুমোদন দিয়েছেন বলে জানাবিস্তারিত পড়ুন

কলারোয়ার হেলাতলা ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিকলীগের নয়া কমিটি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নে বঙ্গবন্ধু সৈনিক লীগের ৪১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার কলারোয়া উপজেলার সৈনিকলীগের আহবায়ক রুবেল মল্লিক ও যুগ্ন আহবায়ক ফিরোজ হোসেন সম্রাট স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান- সৈনিক লীগের সংগঠনকে শক্তিশালী করার লক্ষে উপজেলার হেলাতলা ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে সাইফুল ইসলামকে সভাপতি ও রিপন হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটি অন্য নেতৃবৃন্দ হলেন- সহ.সভাপতি শাহিন হোসেন, ইকবাল হোসেন, ওসমান হোসেন, ফাহিম হোসেন,বিস্তারিত পড়ুন

কলারোয়ার খোরদো বাজারের কার্পেটিং রাস্তায় ধস!

এ দুর্ভোগের শেষ কোথায়? আর কতকাল আমাদের এ দুর্ভোগ পোহাতে হবে?- এমনই আক্ষেপ করলেন কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের খোরদো এলাকার সচেতন অনেক ব্যক্তি। কারণ রাস্তা। সম্প্রতি তৈরি করা কার্পেটিং রাস্তায় ধস দেখে এমনই আক্ষেপ। খোরদো এলাকার ওই ব্যস্ততম রাস্তাটি দিয়ে চলাচল করে হাজারো মানুষ। এই রাস্তার দু’ধারের গলিমুখ দিয়ে যেতে হয় একদিকে অবস্থিত খোরদো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, খোরদো সালেহা হক গার্লস স্কুল, খোরদো প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসহ খোরদো ক্যম্প এবং স্থানীয় বাসিন্দাদেরবিস্তারিত পড়ুন