Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় শ্রমিক লীগের সভাপতির উপর হামলার প্রতিবাদে মিছিল-সমাবেশ

সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শ্রমিক লীগ ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে ওই প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি কলারোয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সরকারি কলেজ বাসস্ট্যান্ডস্থ শ্রমিক লীগ ও শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিক লীগেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মাসিক আইন-শৃংখলা এবং চোরাচালান নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

কলারোয়ায় মাসিক আইন-শৃংখলা এবং চোরাচালান নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত সভাটি সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে আইন-শৃংখলা যাতে নির্বিঘ্ন থাকে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া, যাতে কেউ কোন প্রকার নাশকতা করতে না পারে, ইভটিজিং রোধে ও মাদকের ছোবল থেকে তরুণদের সচেতনতা করাসহ চোরাচালান এবং মানব পাচারের ব্যাপারে সকলকে সজাগ থাকার আহবান জানানো হয়। এছাড়া পূজার সময় কলারোয়া বাজারের পাকা ব্রিজ এলাকাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মাদরাসা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সভা

কলারোয়া মাদরাসা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির উদ্যোগে জে.ডি.সি পরীক্ষার সচিব নির্বাচন, মাদরাসার সময়সূচি একই সময়ে নির্ধারণ করা প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে সমিতির কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সুপার বজলুর রহমান ও সুপার মাছুম বিল্লাহকে তত্বাবধায়ক মনোনয়ন করা হয় এবং মাধ্যমিক স্কুলের সময়সূচির সাথে সমন্বয় করে নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়। সমিতির সভাপতি অধ্যক্ষ মহউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহ.সভাপতি আ.সাত্তার, মাওলানা আবু বক্কর, মাওলানা আবু ইউসুফ, সুপার শাহজাহান হোসেন,বিস্তারিত পড়ুন
তালায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

তালা উপজেলায় বারাত গ্রামে ইসান দাশ এক শিশুর (৫) পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, সাতক্ষীরা তালা উপজেলায় বারাত গ্রামে মহিতোষ দাশের ছেলে ইসান দাশ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে খেলা করছিল। এসময় পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দেবহাটায় আইন শৃংঙ্খলা, চোরাচালান প্রতিরোধ ও সমন্বয় কমিটির সভা

সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইন শৃংঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস-নাশকতা, মানব পাচার প্রতিরোধ, যৌতুক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে উক্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ওবিস্তারিত পড়ুন
মণিরামপুরে ফেনসিডিল উদ্ধার

যশোরের মণিরামপুরে একটি ইঞ্জিন ভ্যানের বডি থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বাজারের সম্মিলনী হাইস্কুলের সামনের রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ভ্যানটি উদ্ধার করে পুলিশ। মণিরামপুর থানার ইনসপেক্টর (তদন্ত) এনামুল হক জানান- ভ্যানটি বহু সময় ধরে সম্মিলনী হাইস্কুলের সামনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে পৌনে একটার দিকে ভ্যানটি থানায় আনে। থানায় গণমাধ্যমকর্মী ও উপস্থিত জনতার সামনে ভ্যানের বডিরবিস্তারিত পড়ুন
২০ বছর বেতন-ভাতা না পাওয়ায় কেশবপুরের বগা হাইস্কুলের শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন-যাপন

২০ বছর যাবৎ বেতন-ভাতা না পাওয়ায় যশোর জেলার কেশবপুর উপজেলার বগা আর এন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১১ জন শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন-যাপন করছে। জানাগেছে, কেশবপুর উপজেলার নিভৃত পল্লী বগা-সহ আশেপাশের গ্রামে শিক্ষা ব্যবস্থা উন্নয়নে ১৯৯৭ সালে বগা আর এন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়টিতে দেড় শতাধিক ছাত্র-ছাত্রী লেখা-পড়া করে। শিক্ষক-কর্মচারী রয়েছে ১১ জন। বিদ্যালয়টি ২০০৩ সালে নি¤œ মাধ্যমিক ও ২০১০ সালে মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বিকৃতি পায়। বিদ্যালয়টিতে লেখা-পড়ার মান ভালবিস্তারিত পড়ুন
অসাধু বাবাদের তালিকা বানালো সাধুদের পরিষদ

ফাঁস হচ্ছে একের পর এক স্বঘোষিত বাবা’দের অপকর্ম। আসারাম বাপু, নারায়ণ সাই, রামপাল, গুরমিত রাম রহিম। প্রতিদিনই লম্বা হচ্ছে তালিকাটি। তাই অসাধু বাবাদের ‘কালো তালিকা’ ভুক্ত করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিল অখিল ভারতীয় আখড়া পরিষদ। তালিকায় প্রাথমিক ভাবে ১৪ জন ভুয়া বাবা’র নাম এই তালিকায় রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি, এ দিনই বাবাদের চেনাতে পরিচয়পত্র চালু করার সিদ্ধান্ত নিয়েছে সন্ন্যাসীদের এই সংগঠনটি। পরিষদের সভাপতি স্বামী নরেন্দ্র গিরি রবিবার সংবাদ সংস্থাবিস্তারিত পড়ুন
হাত দিয়ে খেলে নাকি আশঙ্কা কমে ডায়াবেটিসের!

খেতে কে না ভালোবাসে। আর খাদ্যরসিক বাঙালি হলে তো কথাই নেই। স্পুন, ফর্ক কিংবা চপ-স্টিক- বিদেশি আদব-কায়দা সরিয়ে রেখে হাত দিয়ে খাওয়াতেই বাঙালি বেশি বিশ্বাসী। জানা যায়, বহু প্রাচীনকাল থেকে আমাদের দেশে হাত দিয়ে খাওয়ার রেওয়াজ আছে। কিন্তু এর পিছনেও রয়েছে কিছু বৈজ্ঞানিক কারণ। দেখা গেছে, হাত দিয়ে খাবার খেলে নাকি শরীরের দারুণ উন্নতি হয়, সেই সঙ্গে একাধিক রোগও দূরে পালায়। আর এই ধারণার মধ্যে যে কোনও ভুল ছিল না, সেকথাবিস্তারিত পড়ুন
চা খেলে হতে পারে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া

চা আমাদের সব থেকে প্রিয় পানীয়। চা খেতে সকলেই পছন্দ করেন। ঘুম থেকে উঠে এক কাপ গরম গরম চা না খেলে যেন ঘুমটাই কাটতে চায় না। কিংবা বৃষ্টির সময় এক কাপ গরম চা আমেজটাই বদলে দেয়। কেউ লিকার চা খেতে পছন্দ করেন তো কেউ আদা দেওয়া, তুলসী দেওয়া চা। তবে এই পছন্দের চায়েরই যে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে, তা আমাদের মাথাতেই আসে না। শুনলে অবাক হবেন, চায়েরও রয়েছে বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া।বিস্তারিত পড়ুন
রাবারের হাঁস চুরির শাস্তি জেল, সঙ্গে বিপুল জরিমানা!

কী বলবেন একে লঘু পাপে গুরু দণ্ড নাকি আরও কিছু। ক্যাফেতে খেতে গিয়ে হাঁস চুরি করেছিলেন এক ডাচ নাগরিক। তাও আসল নয়, রাবারের। আর সেই হাঁস চুরির শাস্তি একেবারে জেল। সঙ্গে বেশ বড় অঙ্কের জরিমানা। ঠাট্টা করছি না। এমনটাই হয়েছে নেদারল্যান্ডসের বাসিন্দা মার্ক রবেন নামের বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তির সঙ্গে। সম্প্রতি মার্ক রবেন নামের সেই ব্যক্তি দক্ষিণ নেদারল্যান্ডসের গৌড়া এলাকার এক ক্যাফেতে গিয়েছিলেন। খাওয়া এবং পানীয় সারার ফাঁকে মার্কের চোখ গিয়েছিলবিস্তারিত পড়ুন
খালি পেটে যা খাওয়া উচিত নয়

খালি পেটে লেবু পানি বা রসুনের কোয়া খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। তবে এমন কিছু খাবার আছে যা দারুণ স্বাস্থ্যকর, কিন্তু খালি পেটে খাওয়া উচিত নয়। কারণ খাওয়ার আগে আমরা কি করছি তার প্রভাব শরীরের ওপরে পড়ে। ঘুম থেকে উঠে কেউ খালি পেটে পানি পান করেন, কেউ আবার চা বা কফি। কিন্তু আপনি হয়তো জানেন না যে, খালি পেটে কোন খাবারগুলো খাওয়া উচিত নয়। আরও জেনে নিন- কফি খাবেন না : খালিবিস্তারিত পড়ুন
যেসব কারণে কাশির সঙ্গে রক্ত যায়

অধ্যাপক ডা. একেএম মোস্তফা হোসেন: ফোঁটা ফোঁটা রক্ত বা কফমিশ্রিত রক্ত, শুধুু রক্ত, পরিমাণ কম বা বেশি যা থাক না কেন তাকে মেডিকেলের ভাষায় হেমোপটাইসিস বলে। কাশির সঙ্গে রক্ত গেলে তার সঠিক ইতিহাস জানা এবং কারণ বের করা প্রয়োজন। কারণ কাশির সঙ্গে রক্ত দেখা দিলে কখনো কখনো ফুসফুসের জটিল রোগ সন্দেহ করা হয়। যেমন : ফুসফুসে ক্যান্সার। দ্রুত রোগ নির্ণয় করে সঠিক মাত্রায় ওষুধ সেবন করে বেশির ভাগ রোগ সম্পূর্ণ নির্মূল/ভালোবিস্তারিত পড়ুন
ঘাড়-পিঠের ব্যাথার কারণ ও প্রতিকার

ঘাড়ে পিঠে ব্যাথায় আজকাল অনেকেই ভুগে থাকেন৷ কারণ বেশির ভাগ অফিস মানেই তো কম্পিউটারের সামনে বসে ঘন্টার পর ঘন্টা কাজ করে যাওয়া৷ এতেই নাকি যত সমস্যা অথচ উপায় নেই কারণ কম্পিউটার ছাড়া তো এখন কাজ করার কথা ভাবাই যায় না৷ আর ঘাড়ে পিঠে ব্যাথা নিয়ে চিকিৎসকের কাছে গেলে জানা যায়, এই ব্যাথার অন্যতম প্রধান কারণ হল সার্ভিকাল স্পন্ডিলোসিস। মেরুদন্ডের ক্ষয় রোগ হল স্পন্ডিলোসিস আর মেরুদন্ডের ঘাড়ের অংশের ক্ষয়কে বলে সার্ভিকাল স্পন্ডাইলোসিস।বিস্তারিত পড়ুন
রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে কোনো আলোচনা নয় : মিয়ানমার

গত ২৫ আগস্ট মিয়ানমারের পুলিশ পোস্ট ও একটি সেনাঘাঁটিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর রোহিঙ্গা স্রোতের ঢল নামছে বাংলাদেশের দিকে। সংঘাত শুরুর আগে থেকেই কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কক্সবাজারে জাতিসংঘের কর্মীরা সাম্প্রতিক পরিসংখ্যানের বরাত দিয়ে বলেছেন, গত ১৫ দিনে প্রায় ২ লাখ ৯৪ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশে করেছে; যাদের অধিকাংশই অসুস্থ অথবা আহত। রোহিঙ্গা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা। মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের রাখাইনের হাজার হাজারবিস্তারিত পড়ুন
মৃতদেহের চামড়া দিয়ে কী করত ‘ধর্ষক’ রাম রহিম সিং!

ডেরা সচ্চা সওদায় পুলিশি অভিযান একের পরে এক চাঞ্চল্যকর তথ্য তুলে আনছে ধর্ষক বাবা গুরমিত রাম রহিম সিং সম্পর্কে। এবারে রহস্য একটি স্কিন ব্যাংকে ঘিরে। ভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, ডেরা সচ্চা সওদার মধ্যে চালু এক স্কিন ব্যাংকে পুলিশ সিল করেছে। শনিবারেও অব্যাহত ছিল ডেরায় তল্লাসি অভিযান। সেখানেই তল্লাসি দলের স্বাস্থ্য বিষয়ক অনুসন্ধানকারীরা ডেরার হাসপাতালে অভিযান চালান এবং বিনা লাইসেন্সে চালু স্কিন ব্যাংকটিকে সিল করেন। প্রসঙ্গত, স্কিন ব্যাংক বিষয়টি অনেকটা ব্লাড ব্যাঙ্কেরবিস্তারিত পড়ুন
