মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভারতীয় নারীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা

সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালি ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রবিউল হাসান ও তার চার সহযোগীর বিরুদ্ধে এক ভারতীয় নারীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নির্যাতিত নারীর শ্বাশুড়ি বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন- যুগিখালি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল হাসান, তার সহযোগী সোহাগ হোসেন, সোহাগ দফাদার, আসাদুজ্জামান আসাদ ও কদম আলি। আদালত সূত্র জানায়- বিচারকবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে কর্মজীবী ফুটবল টুর্নামেন্ট

কলারোয়ার চন্দনপুরে কর্মজীবী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর ফুটবল মাঠে ৪দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক সিরাজুল ইসলাম, আনোয়ারুল ইসলামসহ অন্যরা। বিভিন্ন পেশা নিয়োজিত স্থানীয় কর্মজীবীদের নিয়ে এ ব্যতিক্রমধর্মী খেলার আয়োজন করা হয়। উদ্বোধনী ম্যাচে বেগুন ব্যবসায়ী একাদশ ও চাষী একাদশের মধ্যে গোলশুন্য ড্র হয়। একইদিনে অপর ম্যাচে সুলতানপুর বাজার কমিটি একাদশ ২-০ গোলে স্থানীয় ভ্যান-ইজিবাইক একাদশকে পরাজিত করে। ম্যাচ দুটি পরিচালনাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও ন্যাশনাল সার্ভিসের সভায় নবাগত ইউএনও

কলারোয়ায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৬ষ্ট পর্ব বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন সভাপতিত্ব করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহষ্পতিবার ওই সভার আয়োজন করা হয়। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসাররা উপস্থিত ছিলেন। এদিকে, উপজেলার যুগিখালী ইউনিয়নের বামনখালী মাধ্যমিক বিদ্যালয় ও বামনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বামনখালি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন ইউএনও মনিরা পারভীন। তিনি শিক্ষা প্রতিষ্ঠান দুটির বিভিন্ন বিষয়গুলো সরেজমিনে দেখেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ার নবাগত ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাত মাদরাসা শিক্ষক সমিতির

কলারোয়ার নবাগত ইউএনও মনিরা পারভীনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন উপজেলা মাদরাসা শিক্ষক-কর্মচারী কল্যান বহুমুখি সমবায় সমিতির নেতৃবৃন্দ। বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে ইউএনও’র কার্যালয়ে ওই সাক্ষাত অনুষ্ঠিত হয়। নেতৃবন্দ এসময় নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান। সাক্ষাতকালে সমিতির কার্যক্রম, নেতৃবৃন্দের সাথে পরিচিতি ও মাদরাসার ক্লাস সময়সূচি, সকল পরীক্ষা কেন্দ্র সরেজমিনে দেখে কেন্দ্র নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মাল্টিমিডিয়া ক্লাস গ্রহণ করার জন্য তাগিদ দিয়ে ইউএনও মনিরা পারভীন বলেন- শিক্ষক-কর্মচারীদের হাজিরা নিশ্চিত করারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ছোরা-রামদাসহ যুবক আটক

কলারোয়ায় ছোরা-রামদাসহ এক যুবককে আটক করেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বামনখালী বাজারের মোনতাজ আলীর চাতালের উত্তর পাশ থেকে তাকে আটক করা হয়। থানা সূত্র জানায়- কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের নিদের্শনায় সরসকাটি পুলিশ ক্যাম্পের উপ-পুলিশ পরিদর্শক এফএম তারেক ক্যাম্প এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি পরিচালনা কালে কুখ্যাত সন্ত্রাসী শফিকুল ইসলাম (৩৫)কে আটক করেছে। সে উপজেলার গোচমারা গ্রামের ফজর আলী বদ্দীর ছেলে। আটক শফিকুলকেবিস্তারিত পড়ুন

‘ভ্যান চালক বলে কী মানুষ নয়?’

‘ভ্যান চালক বলে কী মানুষ নয়?’- এমনই প্রশ্ন দেখা দিলো কলারোয়ার পশু হাট মোড়ের অনেক প্রত্যক্ষদর্শীর মনে। এক কিশোরের বেদম মারপিটে আহত হয়ে সেই ভ্যান চালক এখন কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে- বুধবার বিকেলে ৫টার দিকে কলারোয়া পশু হাট মোড়ে ভ্যান চালিয়ে যাচ্ছিল ভ্যানচালক রবিউল ইসলাম (৩০)। এসময় পথচারী আশিক (১৮) নামের এক কিশোরের গা ঘেষে যাওয়ার অপরাধে ভ্যান চালক রবিউলের সাথে বাগবিতন্ডা হয় আশিকের। একপর্যায়ে আশিকের হাতে বেদমবিস্তারিত পড়ুন

আসন্ন দূর্গোৎসবে কলারোয়ায় প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মৃৎ শিল্পীরা

আসন্ন দূর্গোৎসবে কলারোয়ায় প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা। বইতে শুরু করেছে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে দেবী দূর্গার আগমনী বার্তা। আর মাত্র কয়েক দিন পরেই মহালয়ার মধ্যে দিয়ে দেবী দূর্গার আগমন ঘটবে মর্তলোকে। আগামি ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে মহাপঞ্চমী দুুর্গোৎসব- এমনটাই জানা গেছে। এ উৎসবকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন উপজেলার মৃৎ শিল্পীরা। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। সেই উপলক্ষ্যে মন্দিরগুলোতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ধর্মীয় নেতাদের মধ্যে আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

কলারোয়ায় ধর্মীয় নেতাদের মধ্যে আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ‘যুব মানস গঠনে ধর্মীয় মূল্যবোধ ও সহিঞ্চুতা’ শীর্ষক স্লোগানে ওই সংলাপ বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আগ্রগতি সংস্থার বাস্তবায়নে ও রূপান্তর, খুলনার সহযোগিতায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন। সংলাপে ইউএনও মনিরা পারভীন বলেন- সহিংসতা, চরমপন্থা, বাল্য বিবাহ, ইভটিজিং, সামাজিক যোগাযোগ মাধ্যমের কুফল সম্পর্কে ও সামাজিক বন্ধন দৃঢ়তা করার লক্ষ্যে ইমাম ও পুরোহিতদেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার লাঙ্গলঝাড়ায় মানবপাচার প্রতিরোধে কর্মশালা

কলারোয়ার উপজেলার লাঙ্গলঝাড়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের নিয়ে মানবপাচার প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইউনিয়ন পরিষদের হল রুমে বুধবার সকালে এ.ডব্লিউ ইন্টারন্যাশনাল’র অর্থায়নে, রাইটস, যশোর’র সহযোগিতায় এবং সাজেদা নারী উন্নয়ন পরিষদ ওই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় লাঙ্গলঝাড়া ইউনিয়নের ১০টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে ৩০ জন শিক্ষককে মানব পাচার প্রতিরোধ এবং নিরাপদ অভিবাসন সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন যশোর রাইটস’র প্রোগ্রাম অফিসার সরোয়ার হোসেন ও ট্রেনিং এন্ডবিস্তারিত পড়ুন

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি ‘চমকপ্রদ’ তথ্য

আমেরিকার টুইন টাওয়ারে আজ থেকে ১৬ বছর আগে জঙ্গি হামলা হয়েছিল। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর চারটি বিমান আছড়ে পড়েছিল নিউ ইর্য়কে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে। যার জেরে ধ্বংস হয় ওই দুই টাওয়ার। এ ঘটনায় প্রায় তিন হাজার মানুষ নিহত হয়। এ হামলার জন্য যুক্তরাষ্ট্র আল কায়েদাকে অভিযুক্ত করে। মার্কিন সরকারের তদন্তে ঘটনায় কয়েকটি দেশের সরকারের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া গেছে বলে গুজবও আছে। এবার জেনে নিন ৯/১১ হামলার পাঁচ ‘চমকপ্রদ’বিস্তারিত পড়ুন

একসঙ্গে ১৫টা কাঁচি চালাতে পারেন এই নাপিত (ভিডিও)

সাদিক আলি ব্যস্ত মানুষ। তাঁর সেলুনে গ্রাহকদের ভিড় লেগেই থাকে। কী আর করেন বেচারা সাদিক। এক হাতেই ধরেন ১৫টা কাঁচি। তারপর খচাখচ চুল দাড়ি সাফ। হ্যাঁ, পাকিস্তানের লাহোরের ৩৩ বছরের নাপিত সাদিক আলি এক সঙ্গে ১৫টা কাঁচি চালাতে পারেন। তাঁর এই আজব স্টাইলের জন্য সেলুনে উপচে পড়ে ভিড়। সবাই চায়, একবার না একবার তাঁর একসঙ্গে ১৫টা কাঁচির অভিজ্ঞতার শরিক হতে। সে জন্য সাদিক অবশ্য যথেষ্ট চার্জ নেন। ২০ মিনিটের চুল ছাঁটেবিস্তারিত পড়ুন

রক্তের গ্রুপেই লুকিয়ে আছে হৃদরোগের ‘ভাইরাস’!

আপনার ব্লাড গ্রুপ কি ‘এ’, ‘বি’ অথবা ‘এবি’? উত্তরটা না হলে চিন্তার কোনও কারণ নেই। কিন্তু উত্তরটা যদি হ্যাঁ হয়ে থাকে, তাহলে আপনাকে একটু ভাবতে হবে। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষা বলছে, যাদের ‘এ’, ‘বি’ অথবা ‘এবি’ গ্রুপ, তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সম্প্রতি নেদারল্যান্ডসের ‘ইউনির্ভাসিটি মেডিকেল সেন্টার গ্রগিনগেন’ ১০ লাখের উপর বেশি সংখ্যক মানুষের উপর একটি সমীক্ষা করেছে। তাতেই উঠে এসেছে এই ভয়ঙ্কর তথ্য। কিন্তুবিস্তারিত পড়ুন

শরীরে পানি জমে যাওয়া ঠেকাতে করণীয়!

মাঝে মধ্যে এমন দিন যায়, অযথাই শরীরটা কেমন যেন ভার ভার ঠেকে, অথচ ওজন মাপার মেশিনটিতে গিয়ে দাঁড়ালে দেখা যাচ্ছে আগের ওজনের সঙ্গে তেমন কোনো হেরফের নেই। এটা তাহলে কিসের লক্ষণ হতে পারে? কেনইবা এমন হয়? আর কি-ইবা এর প্রতিকার? আপনার শরীর যদি এর রক্ত সংবহনতন্ত্র, পেশি বা গহ্বরগুলোয় কোনো কারণে বাড়তি তরল ধারণ করে রাখে, তখন কিন্তু এমন ঘটতে পারে। স্বাভাবিক অবস্থায় আমাদের শরীরে পানির উপস্থিতি থাকে সব মিলিয়ে ৭০বিস্তারিত পড়ুন

প্রকাশ্যে ঘুষ খাওয়ার সরকারি নির্দেশ!

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পর এবার উত্তরপ্রদেশে যোগী সরকারের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। সীমার মধ্য থেকে ‘টাকা কামাবার’ পরামর্শ দিয়ে সাধারণ মানুষের বিস্ময় ও কৌতুকের খোরাক হলেন। নেতা, মন্ত্রী, বিধায়ক, ঠিকাদারদের ঘুষ খাবার ঘটনা, কাজ না করে টাকা কামাবার ঘটনা ভারতে নতুন নয়। সবাই জানেন, সবাই বোঝেন, শুধু ভয়ে প্রকাশ্যে কিছু বলতে সাহস করেন না। কিন্তু ঘুষ খাবার আর ঘুষ দেবার ঘটনা এখন এতটাই সহজ, সরল ও সোজা হয়েছে যেবিস্তারিত পড়ুন

ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া মিঠুনের সেই ‘কন্যা’ এবার অভিনয়ে

কলকাতার একটি ডাস্টবিনে হয়তো কেউ ফেলে রেখে গিয়েছিল সদ্যোজাত কন্যা শিশুটিকে। মেয়েটিকে সেদিন অনেক পথচারীই পড়ে থাকতে দেখতে পান। খবর যায় পুলিশের কাছে। উদ্ধার করা হয় শিশুটিকে। রাখা হয় স্বেচ্ছাসেবী একটি সংগঠনের দায়িত্বে। সেটা অনেক আগের গল্প। খবরটি কোনওভাবে এসে পৌঁছায় অভিনেতা মিঠুন চক্রবর্তীর কানে। সে দিনই ওই স্বেচ্ছাসেবী সংগঠনটির সঙ্গে যোগাযোগ করেন তিনি। ওই শিশুকে দত্তক নেয়ার সিদ্ধান্ত নেন মিঠুন ও তার স্ত্রী যোগিতা। শীর্ণকায়, রুগ্ন ওই শিশুটিকে সারা রাতবিস্তারিত পড়ুন

ডাস্টবিনের সামনে দাঁড়িয়ে সেলফি তুললেই মিলবে স্মার্টফোন!

সেলফি তোলাটা এখন একটা ফ্যাশন। আর এই ‘সেলফি-ফ্যাশন’-এ জীবনের ঝুঁকি নিতেও পিছুপা হচ্ছেন না কেউ। তাই ‘স্বচ্ছ ভারত’-এর প্রচারেও সেলফিকেই হাতিয়ার করেছে ভারতের ঝাড়খণ্ডের জামশেদপুরের একটি প্রস্তাবিত পৌর সভা। জামশেদপুরের ম্যাঙ্গো নোটিফায়েড এরিয়া কমিটি ঘোষণা করেছে, ডাস্টবিনের সামনে দাঁড়িয়ে যিনি সেরা সেলফিটি তুলবেন, তাঁকে পুরস্কার হিসেবে একটি স্মার্টফোন দেওয়া হবে। জামশেদপুর শহর লাগোয়া ম্যাঙ্গো নোটিফায়েড এলাকায় ৩ লক্ষ মানুষের বাস। প্রস্তাবিত এই পৌর এলাকায় বাসিন্দাদের ডাস্টবিন ব্যবহারে উৎসাহ দিতে ও স্থানীয়বিস্তারিত পড়ুন