মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে কেশবপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের গণসমাবেশ

যশোরের কেশবপুর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মায়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর বর্বর নির্যাতনের প্রতিবাদে এক গণসমাবেশ ও মানববন্ধন সোমবার বিকালে শহরের গাজী মোড় চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডাঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাংবাকি উৎপল দের সঞ্চালনায় গণসমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অধ্যাপক মশিউর রহমান, সিপিবি কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, শিক্ষক প্রভাত কুন্ডু, শিক্ষক স্বপনবিস্তারিত পড়ুন

মণিরামপুরে রোহিঙ্গা যুবক!

মণিরামপুরে ৩০ বছর বয়সী এক যুবকের সন্ধান মিলেছে, যাকে রোহিঙ্গা বলে সন্দেহ করছেন স্থানীয়রা। সোমবার দুপুরের দিকে শহরের কামালপুরে আজহারুলের দোকানে গিয়ে ওই যুবক বসেন। তখন সেখানে উপস্থিত লোকজন তার পরিচয় জানতে চান। যুবক জবাবও দেন, তবে তা কেউ বুঝতে পারেননি। চেহারা ও কথা শুনে লোকজন তাকে রোহিঙ্গা হিসেবে ধরে নেন। তারা ওই যুবককে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বাবুল আক্তারের বাড়িতে পৌঁছে দেন। তখন থেকে সেখানেই আছেন অজ্ঞাত ওই যুবক। কমিশনারের বাড়িতেবিস্তারিত পড়ুন

কেশবপুরের কিছু খবর

যশোর জেলার বেসরকারী কলেজের অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষক ও কর্মচারীদের এমপিও’র দাবীতে মানববন্ধন

বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স, মাস্টার্স শিক্ষক পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বেসরকারী কলেজ সমূহের অনার্স-মাস্টার্স কোর্সের নিয়োগকৃত শিক্ষক ও কর্মচারীদের এমপিও ভুক্তিসহ বিভিন্ন দাবীতে প্রেসক্লাব যশোরের সম্মুখে রবিবার দুপুরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা শাখার সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাফ্ফার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মহসীন হোসেন, শিক্ষক পরিষদ নেতা বিপ্লব কুমার কুন্ডু, তুহিন আলম, অরবিন্দু কুমার, শরিফুলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আয়কর ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান

কলারোয়ায় আয়কর ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলারোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) আবুল কাশেম মো.মহিউদ্দীন। ‘জনকল্যাণে রাজস্ব, উন্নয়নের অক্সিজেন রাজস্ব’ স্লোগানে দেশের সর্বক্ষেত্রে রাজস্ব বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠা ও করদাতা সেবার মানবৃদ্ধির চলমান প্রয়াসের ধারাবাহিকতায় জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অনুবিভাগ কর্তৃক গৃহীত কর্মসূচি- আয়কর ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রিকেট আম্পায়ার ও স্কোরার এ্যাসোসিয়েশনের নির্বাচনে শফি-মুকুল প্যানেল জয়ী

বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার ও স্কোরার এ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলা শাখা নির্বাচনে শফি-মুকুল পূর্ণ প্যানেল জয়ী হয়েছে। রবিবার সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতীহীন ওই নির্বাচনে মোট ৪৫জন ভোটারের মধ্যে ৪৩জন ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানা গেছে। ১২টি পদের বিপরীতে দুটি প্যানেল থেকে ২৪জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সাতক্ষীরা পুলিশ সুপার (এসপি) পদাধিকার বলে এ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনে সহ.সভাপতি পদে শফিকুল ইসলাম শফি ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় জাতীয় শ্রমিকলীগের জরুরী সভা

কলারোয়ায় জাতীয় শ্রমিকলীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে জাতীয় শ্রমিকলীগের অফিসে ওই আলেচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মিঠু পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- আবু রায়হান লিটন, আশরাফ আলী, জিয়াদ আলী, জাকির হোসেন, মনিরুল ইসলাম মনি, নুর ইসলাম, খোকন সরদার, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, লাল্টু হোসেন, আব্দুর রহমান, আলি আহম্মদ, আসাদুল ইসলাম, মিন্টু, রাজু আহম্মেদ, আলম হোসেন, জাহাঙ্গীর হোসেন, আতিয়ার রহমান,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় চোরকে গণধোলাই দিল জনতা

কলারোয়ায় সাইকেল চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে জনতা গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছে। রোববার বেলা ১টার দিকে কলারোয়া পৌর সদরের হাসপাতাল সড়কে এ ঘটনাটি ঘটেছে। থানা পুলিশ জানায়- বেলা ১টার দিকে সাতক্ষীরা সদরের সুলতানপুরের কাটিয়া লস্কার পাড়া এলাকার সুলতান গাজীর ছেলে মনিরুল ইসলাম (৩০) জনৈক মহিলার একটি বাইসাইকেল চুরি কারার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে ধরে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই চোরকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউনিয়ন জামায়াতের সভাপতি গ্রেফতার

কলারোয়ায় ইউনিয়ন জামায়াতের সভাপতি গ্রেফতার হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান- উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল লতিফ সরদার (৫৫)কে রবিবার ভোরে তার বাড়ি থেকে পুলিশ আটক করে। আটক লতিফ কেরালকাতার মৃত আবুল হোসেন সরদারের ছেলে। গত ২০১৩ সালে সহিংসতা ও নাশকতাকারী এবং জামায়াত শিবিরের অর্থ যোগদানদাতা ও একাধিক নাশকতা মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।

কলারোয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদে আলোচনা সভা

আসন্ন শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে কলারোয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পৌর সদরের ঝিকরা শ্রীশ্রী দূর্গা মন্ডপে ওই সভা অনুষ্ঠিত হয়। পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার অধিকারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার প্রদীপ কুমার পালের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মনোরঞ্জন সাহা, রাম লাল দত্ত, প্রদীপ পাল, রাম প্রসাদ, গোলক বিহারী মন্ডল, রবীন্দ্র নাথ ঘোষ, আনন্দ ঘোষ,বিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাবের নয়া কমিটি: কালাম সভাপতি, মোসলেম সম্পাদক

সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার এ উপলক্ষে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল মার্কেটের ২য় তলায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভার আয়োজন করা হয়। কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি জৈষ্ঠ্য সাংবাদিক গোলাম রহমানের সভাপতিত্বে সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যদের সর্ব সম্মিতিক্রমে প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সমঝোতার ভিত্তিতে কণ্ঠ ভোটে প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এমএ কালামকে সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদকে সাধারণ সম্পাদক করে এ কার্যনিবার্হী কমিটি গঠনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আসন্ন দূর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতি সভা

আসন্ন শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসন আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। সভায় শান্তিপূর্ণভাবে দূর্গোৎসব পালনে উপজেলার পূজা মন্ডপগুলোতে আইনশৃংখলা সমুন্নত রাখাসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। সভায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেববিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগের প্রতিবাদ সভা

কলারোয়া উপজেলা অাওয়ামীলীগের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক আফজাল হোসেন হাবিল এবং ১২নং যুগিখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রবিউল হাসানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ অাহম্মেদ স্বপন। সভায় উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমানবিস্তারিত পড়ুন

দূর্গা পূজার শুভেচ্ছা মুস্তফা লুৎফুল্লাহ এমপির

আসন্ন শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। দূর্গোৎসবে সাতক্ষীরা-১ আসনের কলারোয়া ও তালা উপজেলাবাসীসহ সাতক্ষীরা জেলার সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অভিনন্দন জানিয়েছেন তিনি। বাঙালিদের সার্বজনিন এই উৎসবকে ধর্মবর্ণ, দলমত নির্বিশেষে আরো বিকশিত করার আহবান জানান ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় এই নেতা। ওয়ার্কার্সপার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য ও দলটির জেলা সভাপতি মুস্তফা লুৎফুল্লাহ এমপি জেলাবাসীকে অভিনন্দন জানানোর পাশাপাশি দূর্গা পূজার শুভেচ্ছা কার্ডবিস্তারিত পড়ুন

নোবেল শান্তি পুরস্কার: শেখ হাসিনার নাম প্রস্তাব

রোহিঙ্গা ইস্যুতে মানবিকতা এবং শান্তির অনন্য নজির স্থাপনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করার প্রস্তাব করেছেন বিশ্বের খ্যাতিমান চিন্তাবিদ এবং শিক্ষাবিদরা। প্রতি বছর অক্টোবর মাসে শান্তিতে অবদানের জন্য নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হয়। ১০ ডিসেম্বর নরওয়ের ওসলোতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়। অক্সফোর্ড ইউনিভার্সিটির রাজনীতি এবং আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের অধীনে পরিচালিত হয় ‘অক্সফোর্ড নেটওয়ার্ক অব পিস স্টাডিজ’, সংক্ষেপে এটাকে বলা হয় অক্সপিস। অক্সপিসের দুজনবিস্তারিত পড়ুন

সোর্স নজরুল হত্যার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবীতে কুলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সাতক্ষীরা-কালিগঞ্জ রোডে দেবহাটার কুলিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পুলিশ সোর্স নজরুল হত্যাকারীদের বিচার ও দ্রুত গ্রেফতারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার বিকালে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কুলিয়া ইউপি সদস্য ও কুলিয়া ইউনিয়ন পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সদ্য বিলুপ্ত উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেক লীগের সভাপতি দেবাশীষ মন্ডল, আব্দুস সালাম, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণবিস্তারিত পড়ুন

সুখে থাকার ৪ সহজ উপায়

প্রতিবার যখন একটা বছর শেষ হয় তখন সবাই ভাবেন এ বছরের ভুলগুলো আর করবেন না। ফেলে আসা বছরটা ভুলে গিয়ে নতুন বছর শুরু করবেন নতুনভাবে। কিন্তু শেষ পর্যন্ত সেই একই জায়গায় শেষ হয় নতুন বছর। কিন্তু ভাল থাকার জন্য সত্যিই কি কোনো শপথ বা সঙ্কল্পের দরকার হয়? বছরের শুরুতে নতুন সঙ্কল্প, তারপর সারা বছর সেটা মেনে চলার একটা প্রবল চেষ্টা এবং শেষ পর্যন্ত না পারা। নতুন জীবনের জন্য একটু বাড়াতে হবেবিস্তারিত পড়ুন