বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় পৃথক অভিযানে ফেনসিডিল, ইয়াবাসহ ৪যুবক আটক

কলারোয়ায় পৃথক অভিযানে ৪মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। উদ্ধার করেছে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেট। থানা সূত্র জানায়- পুলিশ পৃথক অভিযানে বৃহষ্পতিবার রাতে চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারের তিন রাস্তা মোড় থেকে ২০পিচ ইয়াবা ট্যাবলেটসহ চন্দনপুর গ্রামের হারান মোড়লের পুত্র ইসমাইল হোসেন (২১), সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা মাস্টার পাড়ার আবু জফরের বাড়ির সামনে থেকে ২০ বোতল ফেনসিডিলসহ রাজপুর গ্রামের আব্দুস সালামের পুত্র ইমন হোসেন (১৯) ও একই গ্রামের জাকির হোসেনের পুত্র শাহিন হোসেন (৩০)বিস্তারিত পড়ুন

চোরাচালান বেড়েছে বেনাপোল-খুলনা কমিউটার রেলে

বেনাপোল-খুলনা রুটে চলাচলকারী কমিউটার রেলে চোরাচালান বেড়েছে। নিরাপদে চোরাচালান পন্য পাচার হচ্ছে রেলগাড়িতে। জিআরপি পুলিশ,বেনাপোল রেলওয়ে পুলিশ ও স্টেশন মাষ্টারের প্রতক্ষ্য মদদে চলছে চোরাচালান।।এসব কর্মকর্তাদের বিরুদ্ধে চোরাকারবারীদের কাছ থেকে মাসোহারা নেওয়ার অভিযোগ রয়েছে দীর্ঘ দিন ধরে। জিআরপি পুলিশ,বেনাপোল রেলওয়ে পুলিশ, স্টেশন মাষ্টার ও থানা পুলিশ বরাবরের মত চোরাকারবারীদের কাছ থেকে ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করেছে। এই রুটে রেলেকরে নিরাপদে দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাচ্ছে ভারতীয় হেরোইন,ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, কসমেটিকস, ইমিটেশন গহনা,বিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে গ্রাম আদালত বিষয়ক উঠান বৈঠক

কালিগঞ্জের কৃষ্ণনগরে গ্রাম আদালত বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নে শুক্রবার বিকাল ৫ টায় স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে এবং ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহায়তায়, বাস্তবায়নকারী সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ২য় পর্যায় প্রকল্পের আওতায় কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নের ৫ নং ওয়াডে গাজী পাড়া গ্রামে উঠান বৈঠক মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিং এ গ্রাম আদালতের সুবিধা, গ্রামবিস্তারিত পড়ুন

মনিরামপুরের রাজগঞ্জে কাঁচা ঝালে ঝাল বাড়ছে…

মনিরামপুরের রাজগঞ্জ বাজারে কাঁচা মরিচ প্রতিকেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও এই কাঁচা মরিচ বিক্রি হয়েছে প্রতিকেজি ৬০ টাকায়। দাম বাড়ার পেছনে টানা বৃষ্টি এবং বন্যাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তবে সাধারণ ক্রেতারা বলছেন, বৃষ্টি ও বন্যার অজুহাতে একটি চক্র এ দাম বাড়িয়েছে। রাজগঞ্জ বাজারঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতিকেজি ২০০ টাকায়। বিক্রেতা বলছে, দাম নাকি আরো বাড়বে। হঠাৎ কাঁচা মরিচের মূল্য এত বৃদ্ধির কারণ জিজ্ঞাসা করলে খুচরাবিস্তারিত পড়ুন

শনিবার মণিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন, সভাপতি পদে ত্রি-মুখী লড়াই

২০ জুলাই-২০১৯ (শনিবার) মণিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৭টি পদের মধ্যে ৯টি পদে ১৭ জন প্রার্থী এ নির্বাচনে অংশ গ্রহন করছেন। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে মোতাহার হোসেন, অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান, আইসিটি সম্পাদক পদে শফিয়ার রহমান ও নির্বাহী সদস্যের ৫টি পদে হোসাইন নজরুল হক, ইউনুচ আলী, মাষ্টার আনিচুর রহমান, মনোয়ার হোসেন ও গীতা রানী কুন্ডু বিনা প্রতিদ্বন্দিতায় জয়লাভ করেছেন। বাকী ৯টি পদের মধ্যে সভাপতি প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩জন।বিস্তারিত পড়ুন

কেশবপুরে অসহায় পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদের চক্রান্ত!

কেশবপুর পল্লীতে প্রভাবশালী কর্তৃক এক অসহায় পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদের চক্রান্ত করা হচ্ছে। বিচারের আসায় ঐ পরিবারটি পথে পথে ঘুরছে। উপজেলার পরচক্রা গ্রামের মৃত আব্দুল ওহাবের পূত্র শহিদুল ইসলাম বলেন, প্রতিবেশি মৃত আয়ুব আলীর পূত্র হাবিবুর রহমান ও মৃত পর্বত মোড়লের পূত্র আব্দুস সামাদের সাথে তাঁর দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারই জের ধরে শুক্রবার প্রভাবশালী হাবিবুর রহমান ও আব্দুস সামাদ গং পরচত্রা ৮৮৯ নং মৌজায় ৫০৫ নং দাগের উপরবিস্তারিত পড়ুন

আরো খবর...

নড়াইলে নির্মাণ কাজের গুণগতমান নিশ্চিত করতে দুদকের অভিযান

নড়াইল পৌর এলাকায় দুদকের অভিযান ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় নড়াইল পৌর এলাকায় প্রতিঘন্টায় ৩৫০ কিউবিক লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ওয়াটার টিটমেন্ট প্লান্ট নির্মাণ কাজ শেষ হওয়ার পরও ইচ্ছাকৃতভাবে চালু করতে বিলম্ব করা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন এক অভিযান পরিচালনা করেছে। শুক্রবার দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলার সহকারি পরিচালক মো. মাহফুজ ইকবালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে মো.বিস্তারিত পড়ুন

দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মাদকের অপব্যবহারের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, দেশে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এসব সামাজিক অনাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। খবর বাসসের বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন (বাসা)-এর বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আমরা দেশকে দুর্নীতি, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মুক্ত এবং দেশে মানুষের জীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে চাই।বিস্তারিত পড়ুন

রিশান ফরাজী গ্রেফতার

রিফাত হত্যার পরিকল্পনায় মিন্নিও: পুলিশ

বরগুনায় শাহনেওয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যার পরিকল্পনাকারীদের একজন তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি বলে পুলিশ জানিয়েছে। জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, “মিন্নি হত্যাকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং হত্যা পরিকল্পনাকারীদের সঙ্গে বৈঠক করেন।” গত ২৬ জুন জেলা শহরের কলেজ রোডে রিফাতকে (২৩) স্ত্রী মিন্নির সামনে কুপিয়ে জখম করে একদল লোক। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রিফাতের বাবা দুলাল শরীফ ১২ জনকে আসামি করে বরগুনা থানায় মামলা করেন। এ ঘটনায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে খোরদো-পাকুড়িয়া ও কেরালকাতা চ্যাস্পিয়ন

কলারোয়ায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতলো খোরদো-পাকুড়িয়া ও কেরালকাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত ফাইনালে বালিকাদের অংশগ্রহণে বঙ্গমাতা গোল্ডকাপে কেরালকাতা টাইব্রেকারে ৩-০ গোলে কাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা দখল করে। অপরদিকে, বালকদের অংশগ্রহণে বঙ্গবন্ধু গোল্ডকাপে খোরদো-পাকুড়িয়া ৪-১ গোলে তুলসীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জয় করে। বালিকাদের অংশগ্রহণে বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল খেলা মাঠে উপভোগ করে চ্যাম্পিয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উৎযাপন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে কলারোয়া মৎস্য অফিস। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’; ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ প্রতিপাদ্যে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)বিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাট কলেজে নবীন বরণ ও সংবর্ধনা

কলারোয়া উপজেলার কাজীরহাট কলেজের একাদশ শিক্ষার্থীদের নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে কলেজের আয়োজেন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের সভাপতি উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কলেজের দাতা সদস্য আব্দুল হামিদ, কলেজ অধ্যক্ষবিস্তারিত পড়ুন

এইচএসসিতে উত্তীর্ণদের নিয়ে কলারোয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের আনন্দ র‌্যালি

কলারোয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা আনন্দ র‌্যালি করেছে। এ কলেজ থেকে চলতি বছরে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে ওই র‌্যালি বের করা হয়। বৃহষ্পতিবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে বের হওয়া র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিতে শতাধিক উৎফুল্ল শিক্ষার্থীদের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন ফাহিম হোসেন, তামিম হোসেন, আরিফুল ইসলাম, আল আমিন, টিপু, সোহাগ হোসেন, আশিক রহমান, ইমন, তামিম, শিপন, বিপ্লব প্রমুখ।

কলারোয়ায় ইয়াবা, গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কলারোয়ায় ইয়াবা, গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। থানা সূত্র জানায় – পৃথক অভিযান চালিয়ে বুধবার রাতে ৩৭ পুড়িয়া গাঁজা সহ উপজেলার হুলহুলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র মাদক ব্যবসায়ী মাসুদ করিম ওরফে টুয়েল (৩০) ও বোয়ালিয়া গ্রামের আজগার আলী গাইনের পুত্র মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন (৩৫)কে ২০পিচ ইয়াবাসসহ বোয়ালীয়া হাইস্কুল এলাকা থেকে আটক করে পুলিশ। আসামি মাসুদ করিম ওরফে টুয়েলের বিরুদ্ধে মামলা নং-১৫(৭)১৯ এবং আসামি জসিম উদ্দিনের বিরুদ্ধে মামলাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘ডক্টরস ডিজিটাল ল্যাব’ উদ্বোধন

কলারোয়ায় স্বাস্থ্যসেবা প্রদানে বেসরকারি ‘ডক্টরস ডিজিটাল ল্যাব’ উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা.কামরুল ইসলাম, গ্রাম ডাক্তার সমিতির সভাপতি আলহাজ্ব কাজী শামসুজ্জামান, ডা. শহীদুজ্জামান প্রমুখ। এসময় অন্যরা উপস্থিত ছিলেন।

কলারোয়ায় ব্যবসায়ীর বাড়ীতে সন্ত্রাসী হামলা ভাংচুর ॥ আহত ২

কলারোয়া সীমান্তে এক ব্যবসায়ীর বাড়ীতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে একটি মিনি ট্রাক, বাড়ী ঘর ভাংচুর করে বিচালীর আগুন দিয়ে জ্বালানীর চেষ্টা করেছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার বেলী গ্রামে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী উপজেলার বেলী গ্রামের রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে প্রতিবেশী মোখলেছুর রহমান, মজিদ মোড়ল, আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, গোলাপ রহমান, আমিনুর রহমান, ইমাদুল ইসলাম, আলামিন, আজিবার রহমান, জাহাঙ্গীর হোসেন, আব্দুর রশিদ দলবদ্ধ হয়ে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়েবিস্তারিত পড়ুন