বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২২

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার ৪ জন ও ৫ জন মাদক ব্যবসায়ীসহ ২২ জন আসামীকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ ১০০ পিচ ইয়াবা, ২০ বোতল ফেন্সিডিল ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। শুক্রবার (১৯ জুলাই) সন্ধ্যা থেকে শনিবার (২০ জুলাই) সকাল পর্যন্ত জেলার আটটি থানার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদরে ৮ জন, কলারোয়া থানায় ৩ জন, কালিগঞ্জ থানায় ৪ জন, শ্যামনগরবিস্তারিত পড়ুন

অভিযোগ প্রমাণ করতে না পারলে প্রিয়ার বিরুদ্ধে ব্যবস্থা

সংখ্যালঘুদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে করা অভিযোগ প্রমাণ করতে না পারলে বাংলাদেশি নারী প্রিয়া সাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে শনিবার (২০ জুলাই) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি যা বলেছেন সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি যা বলেছেন এ বিষয়ে তথ্য প্রমাণ যদি না পাওয়া যায়, তাহলে তারবিস্তারিত পড়ুন

পেরুর বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের মডেল অনুসরণ করতে সায়মা’র আহ্বান

পেরুর বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ‘সেন্ট্রু এ্যান সুলিভান ডেল পেরু (সিএএসপি)’র মডেলটি পর্যায়ক্রমে বাংলাদেশের সকল বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়নের লক্ষ্যে সূচনা ফাউন্ডেশনের চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হোসেন উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি পেরুর মডেল বাস্তবায়নের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান কেন্দ্রীয় প্রয়াসকে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন করেন। সিএএসপি’র দুই জন উচ্চ পর্যায়ের কর্মকর্তা ড. লিলিয়ানা মেও এবং মিস ইয়ামি ওয়েমা প্রয়াসের সব স্টাফ ও অভিভাবককে কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দেন। এই প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার সকালে শুরু হয়েছে,বিস্তারিত পড়ুন

আবারো নাশকতার পরিকল্পনায় জামায়াত-শিবির!

ঢাকাসহ আশপাশের শহরে বড় ধরনের হামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে তথ্য পেয়েছে পুলিশ। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সম্প্রতি তাদের অনুসন্ধান ও গোয়েন্দা রিপোর্টে এ ধরনের তথ্য পেয়েছে। সিটিটিসি সূত্র দাবি করছে, স্বাধীনতাবিরোধী বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সদস্যরা এ হামলার পরিকল্পনা করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, চলতি বছর তিনটি একে-২২ অস্ত্রসহ মোট ৭৫টি বোমা তৈরির ডেটনেটর উদ্ধার করা হয়েছে। এগুলো দিয়ে ঢাকা বা এর আশপাশের জেলায়বিস্তারিত পড়ুন

আসলে কী হচ্ছে বরগুনায়…

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার এক নম্বর সাক্ষী তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির গ্রেফতার ও রিমান্ড নিয়ে সারা দেশ যখন তোলপাড়, ঠিক তখনই জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সংবাদ সম্মেলন ডেকে বললেন, খুনের সঙ্গে মিন্নি জড়িত। তাদের জেরার মুখে মিন্নি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। খুনি নয়ন বন্ড, ফরাজীদের পৃষ্ঠপোষক বরগুনার প্রভাবশালীদের রক্ষায় মিন্নিকে ফাঁসানোর যে আশঙ্কা ছিল এসপির এ সংবাদ সম্মেলনেই তার প্রমাণ মিলল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।বিস্তারিত পড়ুন

কারাগারে মিন্নি, রিমান্ডে ফরাজী

বরগুনায় আলোচিত রিফাত হত্যা মামলায় গ্রেফতার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার বিকালে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে ৫ দিনের জন্য মিন্নিকে রিমান্ডে নেয়া হয়েছিল। রিমান্ডের দ্বিতীয় দিনেই তাকে কারাগারে পাঠানো হলো। এদিকে, এ মামলার অন্যতম আসামি রিশান ফরাজীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রিমান্ড শেষ হওয়ার আগেই মিন্নিকে আদালতে হাজির বরগুনার শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি আদালতেবিস্তারিত পড়ুন

কোনও সুস্থ মস্তিষ্কপ্রসূত বক্তব্য এটি হতে পারে না

বিভিন্ন ধর্ম, বর্ণ ও গোত্রের যে চমৎকার মেলবন্ধন আমাদের এই বাংলাদেশে, সেই দেশকে কালিমা লিপ্ত করার অপপ্রয়াস হাস্যকর!! অদ্ভুত লাগে এই ভেবে কোনও সুস্থ মস্তিষ্কপ্রসূত বক্তব্য তো এটি হতে পারে না… অগ্রবর্তীর বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করার এই প্রচেষ্টার সাথে আরও কারো যোগসূত্র রয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখা দরকার! দেশের স্বার্থে যে কোনো মিথ্যা ও ভণ্ডামির গালে শক্ত চপেটাঘাত করাটাই সময়ের দাবি। “দ্যাট শুড বি ক্লিয়ারলি টেকেন ইনটু কনসিডারেশন” (কেউ যেন আবার নাবিস্তারিত পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন খতিয়ে দেখা হবে

ট্রাম্পের কাছে বাংলাদেশবিরোধী এ কেমন আজব নালিশ!

ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া বিশ্বের বিভিন্ন দেশের ২৭ জন নারী-পুরুষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সংখ্যালঘুদের বিপদে পাশে দাঁড়ানোর জন্য তারা ট্রাম্পের কাছে কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে পেশ করেন নিজেদের অভাব-অভিযোগ। এ সময় নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়ে প্রিয়া সাহা নামে এক নারী ট্রাম্পকে জানিয়েছেন, এখানে প্রায় ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিখোঁজ রয়েছেন। বাংলাদেশে তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। জমি ছিনিয়ে নেওয়া হয়েছে। তবু তিনি আইনের সুরক্ষাবিস্তারিত পড়ুন

বাংলাদেশ কোথায় জানেন না ট্রাম্প!

বিভিন্ন ধরনের মন্তব্যের জন্য বছরজুড়েই শিরোনাম হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি তার স্বভাবসিদ্ধ আচরণ। গত বুধবারও ঠিক একই ঘটনা ঘটলো। বর্তমান বিশ্বে রোহিঙ্গা সমস্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বনেতারা প্রায়ই বিষয়টি নিয়ে কথা বলেন থাকেন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ বিষয়ে অনেকবার কথা বলেছেন। অথচ এই রোহিঙ্গা ইস্যু জানার পরই অদ্ভূত প্রশ্ন করে বিশ্বব্যাপী নতুন করে সমালোচিত হলেন ট্রাম্প। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তারবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজিরহাটে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কাজিরহাটে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯জুলাই) বিকালে উপজেলার কাজিরহাট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত ওই ম্যাচে স্বাগতিক কাজীরহাট প্রগতী ও দেয়াড়ার খোরদো কপোতক্ষ ফুটবল একাদশ পরষ্পর প্রতিদ্বন্দ্বিতা করে। খেলার প্রথামর্ধে কাজীরহাটের ১০নং জার্সিধারী খেলোয়াড় শরিফ পরপর ২টি গোল করেন। দ্বিতীয়ার্ধে খোরদো কপোতাক্ষ ফুটবল একাদশ গোল শোধের জন্য মরিয়া হয়ে খেললেও একটিমাত্র গোল পরিশোধ করতে পারে। ফলে ২-১ গোলে নিজেদের জয় নিশ্চিত করে স্বাগতিকরা। খেলার রেফারির দায়িত্ব পালন করেন রাশেদুজ্জামানবিস্তারিত পড়ুন

কলম থেকে কলাম..

তরুণ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয় ফেসবুক, ইউটিউ, গুগল ব্যবহারে!

নজরুল ইসলাম তোফা বর্তমানে সমগ্র পৃথিবীতেই একটি আলোচিত বিষয় তথ্যপ্রযুক্তি ব্যবহার। এমন ব্যবহারে সফলতার দিক যেমন রয়েছে, ঠিক তেমনি ক্ষতির সম্মুখীনও হচ্ছে মানুষ। তরুণ প্রজন্মরা বাবা মাকে ধোঁকা দিয়ে ডুবে থাকছে নিজস্ব স্মার্টফোনের ফেসবুকে। স্কুল, কলেজ এবং মাদ্রাসা ফাঁকি দিয়েই নির্জন স্থানে বা চায়ের দোকানে অথবা পছন্দ মতো কোনো পার্কের বসে স্মার্টফোনেই খেলছে গেমস বা ব্যবহার করছে ঘন্টার পর ঘন্টা ফেসবুক ও গুগল। ‘ইউটিউব এবং গুগলে’ আপত্তিকর ভিডিওতে তারা আসক্ত হয়েবিস্তারিত পড়ুন

কলম থেকে কলাম..

কিছু কথা️ : হত্যা-ধর্ষণ’র মহাতান্ডবে বহুশ্রেনী-সংযত সাংবাদিক

বয়সটা কম এজন্য সেই ভয়াবহ দৃশ্য চোখে দেখিনি।তবে-পাঠ্যপুস্তকসহ বয়োজষ্ট চাচা-দাদাদের মুখে বলতে শুনেছি।দেশে একসময় মহামারী আকার ধারণ করে কলেরা-বসন্ত-ডাইরিয়া প্রভৃতি।দেখা দেয় দুর্ভিক্ষ-খাদ্য সংকট-ছিয়াত্তরের মনান্তর।প্রভাবের দিক থেকে একসাথে পরিবেশ ও মানুষের জীবনের উপর কিছুই দেখা না দিলেও-একেকটা পৃথক পৃথক ভাবে দেখা দিতে থাকে মানুষের মাঝে। সেসময় থেকে একেক প্রজন্মের উপর পৃথক পৃথক সময়ে ক্ষতিটা একেকভাবে বয়ে যায় ভয়াবহ তান্ডবের সাথে এই সমাজবদ্ধ মানুষেরই জীবনে।যার কবলে পড়ে শত শত শিশু কিশোর-কিশোরী,বয়োজষ্ট পুরুষ মহিলাসহবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গ্রাম আদালত বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

কালিগঞ্জে গ্রাম আদালত বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৪নং দক্ষিন শ্রীপুরে স্থানীয় সরকার,পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে এবং ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহায়তায়, বাস্তবায়নকারী সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ২য় পর্যায় প্রকল্পের আওতায় কালিগঞ্জ উপজেলার ৪নং দক্ষিন শ্রীপুর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডে টোনা গ্রামে উঠান বৈঠক মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিং এ গ্রাম আদালতের সুবিধা, গ্রাম আদালত গঠন, গ্রাম আদালতের, এখতিয়ার, সম্পর্কেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিল।। জাহাঙ্গীর সভাপতি, বনি সম্পাদক

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাতক্ষীরায় ত্রি-বার্ষিক সম্মেলনে শেখ জাহাঙ্গীর কবিরকে সেবচ্ছাসেবকলীগ পৌর শাখার সভাপতি এবং শেখ জিয়াউল হক বনিকে সাধারণ সম্পাদক করে নব-নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। গত-১৪ জুলাই রবিবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এ্যাডভোকেট ফারুক হোসেনের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি এ্যাড. মোল্লা মো.আবু কাওছার। আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা পৌরবিস্তারিত পড়ুন

বিএনপি’র নালিশ ছাড়া অন্য কোন পথ নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ। এখন তাদের নালিশ ছাড়া অন্য কোন পথ নেই। শুক্রবার সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী বলেন, করাপশন ইজ করাপশন। আপনি করাপশন করবেন, অনিয়ম করবেন। এটা অনিয়ম ও করাপশন হিসেবে দেখা হবে। করাপশনের দ্বিতীয় ব্যাখ্যা নেই। সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে দুদক চেয়ারম্যানের বক্তব্য তার ব্যক্তিগত মত বলেও মন্তব্যবিস্তারিত পড়ুন

রিমান্ড শেষ হওয়ার আগেই মিন্নিকে আদালতে হাজির

বরগুনার শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি আদালতে জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও বরগুনা থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৫টায় তাকে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করা হলে তিনি এই জবানবন্দি দেন। তিনি আরও বলেন, পাঁচ দিনের জন্য হেফাজতে নেয়া হলেও মিন্নির কাছেবিস্তারিত পড়ুন