মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বিমান থেকে নামতে গিয়ে নষ্ট হয়ে গেল বাদশাহর স্বর্ণের সিঁড়ি! (ভিডিও)

বিমান থেকে নামতে গিয়ে নষ্ট হয়ে গেল সৌদি বাদশাহর স্বর্ণের সিঁড়ি। বুধবার রাতে চার দিনের সফরে রাশিয়ায় যান সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। উড়োজাহাজ থেকে নামার সময় তিনি ব্যবহার করেন সোনার তৈরি চলন্ত সিঁড়ি। কিন্তু নামার সময় থেমে যায় সেই সিঁড়ি। কিছুক্ষণ অপেক্ষা করেও যখন চালু হয়নি, তখন পায়ে হেঁটেই বাকিটুকু নামেন ৮১ বছর বয়সী সালমান। পরে রুশ পুলিশের গাড়িবহর তাকে মস্কোর ভেতরে নিয়ে যায়। সৌদি কোনো বাদশাহ এই প্রথমবিস্তারিত পড়ুন

শুধু ‘বাবা’ নয়, আশ্রমের শিষ্যদের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হানিপ্রীতের!

যত দিন যাচ্ছে সামনে আসছে ধর্ষক বাবা রাম রহিম ও তার ‘পালিত কন্যা’ হানিপ্রীতের এক একটি কীর্তির খবর। বাবা জেলে, সম্প্রতি পুলিশের জালে ধরা পড়েছে পালিত কন্যা হানিপ্রীতও। সেখানেই সে স্বীকার করেছে বাবার শিষ্যদের সঙ্গেও শারীরিক সম্পর্ক ছিল তার। সে নিজেই জানিয়েছে বাবার এক ভক্তের সঙ্গে ঘনিষ্ঠতার কথা। হানির দাবি, সংবাদ মাধ্যমে আমাকে আর বাবাকে নিয়ে কুৎসা রটানো হয়েছে। হাতে হাত রাখলেই বাবা-মেয়ের পবিত্র সম্পর্ক নিয়ে কলঙ্কের দাগ দেওয়া যায় না।বিস্তারিত পড়ুন

বিশ্বের প্রথম প্রযুক্তি নির্ভর শাড়ি (ভিডিও)

ধীরে ধীরে প্রায় সব ক্ষেত্রেই ঢুকে পড়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কেনাকাটা হোক বা বাড়িতে ঢুকতে রিমোট কন্ট্রোল, সব ক্ষেত্রেই এখন অত্যাধুনিক প্রযুক্তি। এবার আইবিএম-এর সঙ্গে হাত মিলিয়ে প্রযুক্তি ও ফ্যাশনের মেলবন্ধন ঘটালেন ডিজাইনার গৌরব গুপ্তা। নিয়ে এলেন বিশ্বের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ প্রযুক্তি নির্ভর শাড়ি। আইবিএম-এর ওয়াটসন প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে এই শাড়িতে। নিজস্ব ডেটাবেস থেকে একটি প্যাটার্ন বা ধাঁচ বেছে নিয়ে প্রযুক্তির সাহায্যে এই শাড়ি নিজের মত করে রং পরিবর্তন করবে।বিস্তারিত পড়ুন

মনোনয়ন পেয়েছিলেন কারা?

শান্তিতে নোবেল পেল আইসিএএন

পরমাণু নিরস্ত্রীকরণে ভূমিকা রাখায় এ বছর শান্তিতে নোবেল পেয়েছে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপনস (আইসিএএন)। নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রেইস-আন্ডারসন শুক্রবার এ ঘোষণা দিয়েছেন। ২০০৭ সালের ২৩ ও ৩০ এপ্রিল অস্ট্রেলিয়ার মেলবোর্নে ও অস্ট্রিয়ার ভিয়েনায় পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে এটি প্রতিষ্ঠার ঘোষণা দেয়া হয়। অলাভজনক এ প্রতিষ্ঠানের সদর দফতর সুইজারল্যান্ডের জেনেভায়। ৪৬৮টি সহকারী প্রতিষ্ঠানের সঙ্গে ১০১ দেশে এ প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করছে। নোবেল কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, পারমাণবিকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে রাজমিস্ত্রি নিহত

কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া বাজারে ঘরের ছাদ ঢালাইয়ের কাজ করতে গিয়ে জাকির হোসেন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সে মনিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়ানের পারখাজূরা মিস্ত্রি পাড়ার শওকত আলীর পুত্র। শুক্রবার সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়- নিহত জাকির রাজমিস্ত্রির কাজে দেয়াড়া বাজারের একটি বেসরকারি ক্লিনিকের ডাক্তার আতাউর রহমানের দ্বিতীয় তলার ঘরের ছাদ ঢালাইয়ের কাজ করতে গিয়ে অসতর্কতাবশত নিকটবর্তী বৈদ্যুতিক তারে জড়িয়ে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেইবিস্তারিত পড়ুন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

সাতক্ষীরা-৩ আসনে নৌকার হাল ধরতে চান ছাত্রনেতা গোলাম রসুল বিপ্লব

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে তৃণমুল থেকে দলের শীর্ষস্থান পর্যন্ত আওয়ামীলীগের প্রার্থী নির্ধারণ নিয়ে আনাগোনা চলছে। জামায়াত অধ্যুষিত এলাকা হিসেবে খ্যাত সাতক্ষীরা-৩ আসনের তথা আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জের একাংশ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের সম্ভাব্য মনোনয়ন প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রভাবশালী, সহ-সভাপতি, আশাশুনির কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র গোলাম রসুল বিল্পব। তিনি গত বুধবার তার নিজ ফেসবুক আইডিতে একটি পোস্টে একথা উল্লেখ করে বলেন, ‘আশাশুনি তথাবিস্তারিত পড়ুন

মুক্ত মত...

আপনিও এগিয়ে আসুন বাল্যবিবাহ রোধে

এড. শাহানাজ পারভীন মিলি : শুক্রবার সবাই থাকে ছুটির আমেজে। আর এই দিনেই লাগে বিয়ের ধুম। শুক্রবার রসুলপুর স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী মুন্নি কে বিয়ে দেওয়া হচ্ছিল পার্শ্ববরতি জোহর আলির ছেলে পল্টু বাসারের সাথে। কন্যা বধু বেশে। কিছু পরেই আসবে বর। ইতিমধ্যে কাটিয়া ফাঁড়ি পুলিশ ও আমি নিজে হাজির হই। মেয়েটির ২ জানুয়ারী ২০০১ তারিখে জন্ম গ্রহন করে। কিন্তু এ্যাডভোকেট সিরাজুল ইসলাম কোন প্রমান ছাড়াই এফিডেফিট করে দিয়েছেন, জন্ম নিবন্ধনে বয়সবিস্তারিত পড়ুন

কেশবপুরে খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ খ্রীষ্টান এ্যাসোসিয়েশন কেশবপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার বিকালে কেশবপুর ডিগ্রী কলেজ গেটে জাতীয় যুবসংহতি কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সুভাষ সরকারের সভাপতিত্বে ও গাব্রিয়েল বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, জাতীয় যুবসংহতি কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সালভেশান আর্মির কর্মকর্তা লেঃ রুয়েল বিশ্বাস, খ্রীষ্টান এ্যাসোসিয়েশন তালা শাখার সভাপতি শান্ত সরকার, মণিরামপুর শাখার সভাপতি মহিতোষবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্বপ্নের ঠিকানা র‌্যাফেল-ড্র লটারি বিজয়ীদের পুরস্কার বিতরন

কলারোয়ায় স্বপ্নের ঠিকানা র‌্যাফেল-ড্র লটারির বিজয়ীদের মোটর সাইকেল বিতরন করছেন অতিথিবৃন্দ। শনিবার বিকালে র‌্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, ইউনিয়ন আ.লীগের নেতা শফিকুল ইসলাম, শওকাত আলী খাঁ, সাংবাদিক এসএম ফারুক হোসেন সহ অন্যন্যে অতিথিবৃন্দ।

দাঁতে ব্যথার কিছু ঘরোয়া সমাধান

আমাদের অনেকেরই দাঁতের সমস্যা (toothache) আছে। তার মধ্যে দাঁতে ব্যথা অন্যতম। সাধারণত ক্যাভিটি, মাড়ির সমস্যা, দাঁতে ইনফেকশন, দাঁত দিয়ে রক্ত পরা ও দাঁতের গোঁড়া আলগা হয়ে যাওয়ার জন্য দাঁত ব্যথা করে। যদিও দাঁতের ডাক্তারই আপনার ব্যথার সমাধান করতে পারে, তবে আপনি চাইলে ঘরোয়া পদ্ধতিতেও দাঁতে ব্যথা কিছুটা সমাধান করতে পারেন। চলুন জেনে নেই কীভাবে- উষ্ণ লবণ পানি একগ্লাস বেশ গরম পানিতে খানিকটা লবণ মিশিয়ে কুলকুচি করুন। দেখবেন দাঁতের শিরশির ভাব ওবিস্তারিত পড়ুন

হার্ট সুস্থ রাখার চারটি সহজ উপায়

চিকিৎসকের কাছে গেলেই তারা সব সময় হার্ট সুস্থ রাখার পরামর্শ দেন। এটা করুন, সেটা করুন, কত পরামর্শ। কিন্তু রোজকার ইঁদুর দৌড়ের মাঝখানে হার্টের দিকে নজর দেয়ার সময় কোথায়? কিন্তু জানেন কি? বাড়িতে থেকেই আপনি রোজকার কাজের মধ্যে নিতে পারেন হৃদয়ের যত্ন? আজ ওয়ার্ল্ড হার্ট ডে-তে জেনে নিন তারই কয়েকটা উপায়। শরীরচর্চা: হাতে সময় খুব কম। কিন্তু নিজের হার্টের জন্য না হয় দিনে ৩০ মিনিট রাখলেনই। কাজের ফাঁকে অন্তত ৩০ মিনিট শরীরচর্চাবিস্তারিত পড়ুন

যে পাঁচ খাবারে দৈহিক শক্তি কমে

খাদ্যাভাসের মারাত্মক ক্ষতিকর প্রভাবের কারণে সম্প্রতি অধিকাংশ পুরুষই দৈহিক শক্তি হারানোর সমস্যায় ভুগছেন। এক গবেষণায় দেখা যায়, খাদ্যাভাস লিবিডোতে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যখন বয়স বাড়তে থাকে তখন এই ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই যেসব খাবার দৈহিক শক্তি কমিয়ে দেয় সেসব খাবার তালিকা থেকে বাদ দেওয়াই ভালো। জেনে নিন এমন খাবারের নাম- অ্যালকোহল : অ্যালকোহল স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। শরীর দুর্বল করে, চেহারা-সুরতেও ফেলে বাজে ছাপ। এছাড়াবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ওসি, ক্রেস্ট প্রদান

কলারোয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ। শারদীয় দূর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি উপজেলার সকল স্তরের জনমানুষকে শুভেচ্ছা জানাতে তিনি উপজেলার ৩৯টি পূজা মন্ডপে পর্যায়ক্রমে পরিদর্শন করছেন। শুক্রবার তিনি যান উপজেলার চন্দনপুর ইউনিয়নের মদনপুর সার্বজনীন পূজা মন্ডপে। সেখানে তিনি সংক্ষিপ্ত মতবিনিময় সভাতে অংশ নেন। সেখানকার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ এসময় ওসি বিপ্লব দেব নাথকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার হিসেবে ক্রেস্ট প্রদান করেন। মতবিনিময়কালে তিনিবিস্তারিত পড়ুন

কলারোয়ার ঠাকুরবাড়ি পূজা মন্ডপ পরিদর্শনে আ.লীগ নেতা এড.বাবু

সাতক্ষীরা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক ও আ.লীগ নেতা এড. আশরাফুল আলম বাবু কলারোয়ার ঠাকুরবাড়ি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি এ পরিদর্শনে যান। তিনি এসময় সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন। তিনি দূর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। কেরালকাতা ইউনিয়নের ঠাকুরবাড়ি পূজা মন্ডপ কমিটির সভাপতি বাবু অশোক কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুভাষ চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী, সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন, আ.লীগ নেতা নূর ইসলাম প্রমুখ এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কলারোয়ার চন্দনপুরে যুবলীগের আলোচনা ও দোয়া অনুষ্ঠান

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গয়ড়া বাজারে রাইসমিল চত্বরে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন ৭নং চন্দনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ডালিম হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাবেক আহবায়ক ইউপি সদস্য হাসান মাসুদ পলাশ, আ.লীগ নেতা মাস্টার রুহুল আমীন, ইয়াকুব আলী, রফিকুল ইসলাম, আক্তারুল ইসলাম, সৈনিক লীগের আহবায়ক মতিয়ার রহমান, আবুবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেরালকাতায় পূজা মন্ডপ পরিদর্শনে দুই ইউপি চেয়ারম্যান

কলারোয়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন কেরালকাতা ও হেলাতলা ইউপি চেয়ারম্যান। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাতপোতা ও ঠাকুরবাড়ি পূজা মন্ডপ পরিদর্শনে যান ৮নং কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার ও ৯নং হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। এসময় তারা দূর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। সার্বিক শান্তিশৃংখলা বজায় রাখার জন্য তারা সকলের প্রতি আহবান জানান। ইউপি সদস্য জিয়াউর রহমান, ইউপি সদস্য মিজানুর রহমান, আ.লীগ নেতা এড. আশরাফুল আলম বাবু, সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটনবিস্তারিত পড়ুন