Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
জিরার গুণাগুণ

ছোটো খাটে রোগ দূর করতে পারে আপনার রান্নাঘরের জিনিসপত্রই৷ শুধু জানতে হবে কোন জিনিসটি, কখন কাজ দেবে৷ ঠিক যেমন জিরা৷ রান্না সুস্বাদু করার পাশাপাশি জিরার আরও বেশ কয়েকটি গুণ রয়েছে৷ তবে রান্নায় নয় তার জন্য পানিতে ভেজানো জিরে খেতে হবে ৷ ১. বাড়তি ওজন নিয়ে যারা ভুগছেন তাদের জন্য জিরা খুব উপকারী৷ জিরে ভেজানো পানি বাড়তি মেদ কমাতে সাহায্য করে থাকে৷ অনেকেই এই সম্বন্ধে জানে না৷ জিরা ভেজানো পানি প্রতিদিন সকালেবিস্তারিত পড়ুন
‘তরুণদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তথ্য-প্রযুক্তিতে তরুণ-তরুণীদের দক্ষ করে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকার। এই তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। তারুণ্যই এখন দেশের বড় শক্তি। রাজশাহীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পলক বলেন, গত আট বছরে দেশের ইন্টারনেটের অনেক উন্নতি হয়েছে। এ সময় সারাদেশের প্রায় ৭ লাখ তরুণ-তরুণীর ইন্টারনেট নির্ভর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। আজকে জাপান, আমেরিকা বয়সের সমস্যায়বিস্তারিত পড়ুন
নিরবে নিভৃতে কেটে গেলো কলারোয়ার শ্রদ্ধেয় আকতার স্যারের ১ম মৃত্যু বার্ষিকী

নিরবে নিভৃতে কেটে গেলো কলারোয়ার শ্রদ্ধেয় শিক্ষক আক্তারুজ্জামানের ১ম মৃত্যু বার্ষিকী। ৭ অক্টোবর শনিবার ছিলো কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের সিনিয়র শিক্ষক আক্তারুজ্জামানের ১ম মৃত্যুবার্ষিকী। দিবসটি অনেকটা সাদামাটা ভাবেই কেটে যায় শুভাকাঙ্খিদের মাঝে। ২০১৬ সালের ৭ অক্টোবরে সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে যান সবার প্রিয় আকতার স্যার। অনেকটা আকষ্মিকভাবে তাঁর চলে যাওয়াটা অনেকেই কষ্টভরে মেনে নিয়েছিলো। শিক্ষকতার পাশাপাশি স্কাউট, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও ছিলো শিক্ষক আক্তারুজ্জামানের পদচারণা। অত্যন্ত মিশুক প্রকৃতির ওবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মৎস্য ব্যবসায়ীর মৃত্যুতে দোয়া অনুষ্ঠান

কলারোয়া বাজারের বিশিষ্ট মৎস্য আড়ৎদার ব্যবসায়ী ও ইমরান ফিস’র পরিচালক শুকুর আলী (৪২)র মৃত্যুতে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কলারোয়া মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতির অফিসে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানপূর্ব স্মরণ সভায় সভাপতিত্ব করেন কলারোয়া মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি এনায়েত খান টনটু। দোয়া পরিচালনা করেন কলারোয়ার ট-বাজার জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার মুরারীকাটি জামিয়া ইসলামী কওমি মাদ্রাসার শিক্ষক ওসমান গণি,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ

সাতক্ষীরার কালিগঞ্জের রতনপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলার ১১ নং রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে শনিবার সন্ধায় ওই বিক্ষোভের আয়োজন করে চেয়ারম্যানের অনুসারীরা। রতনপুর ইউনিয়ন সংখ্যালঘু সম্প্রদায়ের আয়োজনে এবং রতনপুর পূজা মন্ডপের সভাপতি ডা. পিনাক কুমার ঘোষ সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রতনপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ডা. তরুন কুমার ঘোষ, রতনপুর পূজা মন্ডপবিস্তারিত পড়ুন
সোলার গ্রীডে বিদ্যুতের দেখা পেলো কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপাঞ্চল

এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের ছোঁয়ায় সোলার গ্রীড এখন দ্বীপাঞ্চলেও। কয়েক বছর আগেও যেখানে বিদ্যুত ছিলো সোনার হরিণ, সেখানে সোলার গ্রীডের মাধ্যমে বিদ্যুতের দেখা পেয়েছেন কক্সবাজারের কুতুবদিয়ার দ্বীপাঞ্চলের মানুষেরা। ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ ভিশন ২০২১ এর ধারাবাহিকতায় উন্নত দেশের মত বাংলাদেশের প্রত্যান্ত দ্বীপাঞ্চলে সোলার মিনিগ্রীড বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের কাজ এগিয়ে চলছে। বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধিনে ইডকল এর সহযোগীতায় বিভিন্ন এনজিও ও কোম্পানির মাধ্যমে ২০১২ সাল হতেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বাবুলিয়ায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে পুষ্টি সহায়ক খাদ্য সামগ্রি বিতরণ

সাতক্ষীরার বাবুলিয়ায় শিশুদের মাঝে হরলিক্স ও দুধ বিতরণ করা হয়েছে। চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম সেন্টারের (সিডিএসপি) উদ্যোগে শিশুদের পুষ্টি সহায়ক কার্যক্রমের অংশ হিসাবে এগুলো বিতরণ করা হয়। সম্প্রতি বাবুলিয়ার মিশন অব সালোম চার্চে সুবিধা বঞ্চিত ১৯১জন শিশুর মাঝে মাথাপ্রতি ১কেজি ৫০ গ্রাম হরলিক্স ও ১ কেজি ৪০০ গ্রাম প্যাকেটজাত গুড়ো দুধ বিনামূল্যে প্রদান করা হয়। কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ দক্ষিণ অঞ্চলের পিএফসি মিস্টার ইউলিয়াম লিয়ন’র সার্বিক সহযোগিতায় এ সুযোগ পেলে ওই শিশুরা। এবিস্তারিত পড়ুন
দেবহাটায় এ্যাপ্রেনটিচশীপ প্রোগ্রামের কাজ এগিয়ে চলেছে: হাফিজ আল আসাদ

দেবহাটা উপজেলাকে এ্যাপ্রেনটিচশীপ (শিক্ষানবিশি) প্রোগ্রাম চালু হয়েছে। প্রধান মন্ত্রীর কার্যালয়ে ০৩.৮০৫.০০.০০.০০.০২১.২১.২০১৭-২৫৪০স্মারক সংখ্যা পত্রের সূত্র অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ জানান, প্রধানমন্ত্রী ঘোষিত রুপকল্প ২০২১ বাস্তবায়নের অন্যতম বিষয় হল দক্ষ মানব সম্পদ ও কর্মসংস্থান সৃষ্টি। সবার জন্য যথাপোযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করা ও মাথাপিছু আয় বৃদ্ধি করা। রেমিটেন্স বৃদ্ধির লক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হল কর্মসংস্থানের জন্য দক্ষতা। যার মধ্যে ঝরে পড়া যুবকদের জন্য এ্যাপ্রেনটিচশীপবিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জে পেশাজীবিদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময়

যশোরের রাজগঞ্জ বাজারের সার্বিক উন্নয়ন, জেলা পরিষদের জমির উপর মার্কেট নির্মাণ ও বাজারে বঙ্গবন্ধু মুর্যাল স্থাপন করার লক্ষ্যে শনিবার (৭ অক্টোবর) দুপুরে রাজগঞ্জ বাজার পরিদর্শন শেষে ঝাঁপা ইউনিয়ন পরিষদের সভা কক্ষে স্থানীয় সূধী সমাজ ও পেশাজীবিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাংবাদিক শহিদুল ইসলাম মিলন, মণিরামপুর উপজেলাবিস্তারিত পড়ুন
কেশবপুরে ছাত্রীদের হকি খেলা অনুষ্ঠিত

যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের হকি প্রদর্শনী খেলা শনিবার বিকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিদ্ধার্ত বসুর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সুপ্রভাত বসুর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও বিদ্যালয়ের আজীবন দাতা পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার। কেশবপুর উপজেলা জাতীয় পার্টির নির্বাহী কমিটিরবিস্তারিত পড়ুন
আড়াই মাসের বেশি সময় লন্ডনে কী করছেন খালেদা জিয়া

আড়াই মাসেরও বেশি সময় ধরে লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে কি করছেন বিএনপি প্রধান— এ নিয়ে উত্সুক দৃষ্টি শুধু দলের নেতা-কর্মীদেরই নয়, রাজনৈতিক মহলেও। তবে চিকিৎসার পাশাপাশি দীর্ঘ এই সময়ে কূটনৈতিক যোগাযোগসহ দলের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ নিয়েই ব্যস্ত সময় কাটে বেগম জিয়ার। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরবেন বেগম জিয়া। এরপরই তিনি ছুটে যাবেন কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে। দলের নির্ভরযোগ্য একাধিক সূত্র এ তথ্যবিস্তারিত পড়ুন
মেয়র আনিসুল হকের অবস্থার উন্নতি

মাঝে মাঝে চোখ মেলে তাকাচ্ছেন আনিসুল হক। কোনো ভেন্টিলেশন যন্ত্র ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মেয়রের একান্ত সহকারী মিজানুর রহমান জানান- আনিসুল হকের অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। মাঝে মাঝে চোখ মেলে তাকাচ্ছেন। তবে বেশির ভাগ সময় তাকে ঘুম পাড়িয়ে রাখছেন চিকিৎসকরা। তাকে আরও দেড় মাস আইসিইউতে রাখার পরামর্শ দিয়েছেন তারা। গতবিস্তারিত পড়ুন
ক্ষুধা কমায় যেসব খাবার

ওজন কমানোর জন্য বেশিরভাগ মানুষ চিন্তিত থাকেন। এসব করতে গিয়ে কেউ কেউ ডায়েট এবং ব্যায়াম করেন। আবার অনেকে না খেয়ে অসুস্থই হয়ে পড়েন। কিন্তু এত কিছুর পরও ওজন কমে না। অথচ একটু সচেতন হলেই কিন্তু আমরা নিয়ম মতো খাওয়াদাওয়া করে ওজন নিয়ন্ত্রণে রাখতে পারি। অবাক হলেও সত্য যে, কিছু খাবার খেয়ে আপনি ওজন কমাতে পারেন সহজেই। তবে আর দেরি না করে চলুন জেনে নেই ক্ষুধা কমায় এমন কিছু খাবার সম্পর্কে। ১.বিস্তারিত পড়ুন
বিছানার পাশে যেসব গাছ রাখলে দূর হবে অ্যালার্জি-অনিদ্রা

বাগানের শখ অনেকেরই। যাদের বাড়তি জমির অভাব, অনেক সময়ে বাড়ির জানলায় বা ছাদে গাছ লাগান তারা। তবে জানেন কি, শুধু গাছ দিয়ে মনোরঞ্জনই নয়, কিছু গাছ আপনার অ্যালার্জি, অনিদ্রার মতো রোগগুলোকেও দূরে রাখে। সাম্প্রতিক এক গবেষণা জানাচ্ছে, ঘরে যদি বিছানার পাশে এই গাছগুলো রাখেন, ফল পাবেন খুবই দ্রুত। ১। স্নেক প্ল্যান্ট- খুব সহজেই এই গাছ পাওয়া যায়। নাম শুনে অবশ্য ভয় পাওয়ার কিছু নেই। এই গাছ ঘরের মধ্যে ক্ষতিকারক টক্সিন তাড়াতেবিস্তারিত পড়ুন
ব্রেকফাস্ট না করার বদভ্যাস ডেকে আনতে পারে হার্টের সমস্যা

ব্রেকফাস্ট থেকে পাওয়া যায় সারা দিনের এনার্জি। গবেষকদের মতে, হার্ট যদি ভাল রাখতে চান তা হলে কিন্তু রোজ খেতেই হবে ব্রেকফাস্ট। কারণ, ব্রেকফাস্ট না খেলে ধমনী শক্ত হয়ে আর্থারোস্কেলোরোসিসের ঝুঁকি বাড়তে থাকে। নিউ ইয়র্ক সিটির মাউন্ট সিনাই হার্টের বিজ্ঞানীরা জানাচ্ছেন, যারা নিয়মিত ব্রেকফাস্ট করেন না তাদের মধ্যে কোমরে মেদ জমা, বিএমআই রেট, রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। আবার টাফট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হোসে পেনাভলো জানাচ্ছেন, ব্রেকফাস্টবিস্তারিত পড়ুন
স্ক্যান্ডাল থেকে বিশ্বতারকা

যে কারও জন্য ভীতিকর শব্দ স্ক্যান্ডাল। কারও নামে স্ক্যান্ডাল ছড়ানো তার ক্যারিয়ার ধ্বংস বৈকি? কিন্তু কারও ক্ষেত্রে এই স্ক্যান্ডালই জনপ্রিয়তার শীর্ষে ওঠার সিঁড়ি হয়ে দাঁড়ায়। স্ক্যান্ডালের কল্যাণে তারা রাতারাতি বিশ্বতারকা বনে যান। কিম কার্দেশিয়ান মার্কিন রিয়েলিটি টেলিভিশন ব্যক্তিত্ব, অভিনেত্রী, সমাজকর্মী, ব্যবসায়ী এবং মডেল হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে কিম কার্দেশিয়ান। ভক্তদের কাছে তিনি একটি স্যানসেশানের নাম। বিশেষ করে তার সুঢৌল শারীরিক গঠনও অনেকের আকর্ষণের কেন্দ্রবিন্দু। নারী ভক্তদের অনেকেই নিজের দৈহিক গড়ন প্রিয় তারকাবিস্তারিত পড়ুন
