Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

কলারোয়ায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রবিবার সকালে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন। সভায় সিনিয়র মৎস্য অফিসার নৃপেন্দ্র নাথ বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেন, কৃষি অফিসার মহাসীন আলী, প্রাণি সম্পদ অফিসার ডা. এএসএম আতিকুজ্জামান, যুব উন্নয়ন অফিসার সঞ্জীব কুমার দাশ, সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার মন্ডল, সমবায় অফিসার নওশের আলীসহ উপজেলার বিভিন্নবিস্তারিত পড়ুন
টানা বৃষ্টির পর কলারোয়ায় সবজির ফসলী ক্ষেত পরিদর্শন করলেন কৃষি কর্মকর্তারা

গত কয়েকদিনের টানা বৃষ্টির পর ফসলী ক্ষেতের ক্ষয়ক্ষতি সরেজমিনে পরিদর্শন করেছেন কলারোয়া উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা। উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে তরকারি বা সবজি ফসল বেশি উৎপন্ন হয় চন্দনপুর ইউনিয়নে। রবিবার সকাল ১০টা থেকে ওই ইউনিয়নের বিভিন্ন ফসলী ক্ষেতে গিয়ে মাঠ পরিদর্শন করে ফসলের গুনাগুন দেখেন ও চাষীদের সাথে কথা বলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলী। জানা গেছে- চন্দনপুর ইউনিয়নে এবার কুমড়া চাষ করা হয়েছিলো ৬৫ হেক্টর জমিতে, উচ্ছে ২১ হেক্টরবিস্তারিত পড়ুন
দেবহাটায় নাশকতার অভিযোগে ৮ জামায়াত কর্মী আটক

দেবহাটায় নাশকতার অভিযোগের ঘটনায় পুলিশ ৮ জনকে আটক করেছে। এ ব্যাপারে দেবহাটা থানার এসআই মাজরিহা হোসাইন বাদী হয়ে নং-১০, তাং- ২২-১০-২০১৭ ইং দেবহাটা থানায় মামলাটি দায়ের করেন। সূত্রে জানা গেছে, দেবহাটা উপজেলার জগন্নাথপুর এলাকার সেতপুর গ্রামের বিলের মধ্যে হান্নান গাজীর ঘেরের মধ্যে নাশকতা করার জন্য পরিকল্পনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি কাজী কামালের নির্দেশনা মোতাবেক এসআই হাবিবুর রহমান, এসআই আব্দুস সামাদ, এএসআই এমায়দুল ইসলাম, এএসআই আমজাদ হোসেন, এএসআইবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

‘আইন মেনে চালাব গাড়ি, ফিরব সবাই বাড়ি, চালালে গাড়ি সাবধানে বাঁচবে সবাই প্রাণে’- এসব স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে ওবিস্তারিত পড়ুন
এটা পড়ুন, হয়তো জীবনে মুরগি নাও খেতে পারেন….

চিকেন বার্গার, গ্রিল চিকেন থেকে শুরু করেন নতুন জামাইয়ের প্লেট পর্যন্ত মুরগির আধিপত্য। আস্ত মোরগ না হলে তো বিয়েটাই অপূর্ণ। অপূর্ব স্বাদ আর তৃপ্তিতে রসনার কাজটি সারতে মুরগির তুলনা নেই। এর পাশাপাশি সেই আদিকাল থেকেই মুরগি ডিম এবং মাংস দিয়ে আমাদের প্রোটিনের অভাব পূরণ করে আসছে। এর মাংসের রেসিপির অভাব নেই। যখন যতবারই খাওয়া হোক না কেন, মুরগির অনন্য স্বাদ আমাদের মুখে লেগে থাকে। কিন্তু মুরগির স্বাদ পেতে জীবন যদি ঝুঁকিরবিস্তারিত পড়ুন
ক্যান্সার প্রতিরোধে জলপাই

শীতকাল আসছে। তাই বাজারে আসতে শুরু করেছে জনপ্রিয় ফল জলপাই। শুধু খেতেই সুস্বাদু নয়। নিয়মিত জলপাই খেলে পেতে পারেন এমন সব উপকারিতা যেগুলো প্রতিটি স্বাস্থ্য সচেতন মানুষ চায়। নিচে জলপাইয়ের কয়েকটি উপকারি গুণ নিয়ে আলোচনা করা হলো : ক্যান্সার প্রতিরোধে : কালো জলপাই ভিটামিনেরই ভালো উৎস। জলপাইতে আছে মনোস্যাটুরেটেড ফ্যাট। জলপাইয়ের ভিটামিন-ই কোষের অস্বাভাবিক গঠনে বাধা দেয়। ফলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে। হৃদযন্ত্রের উপকারিতা : যখন মানুষের হৃদপিণ্ডের রক্তনালীতে চর্বি জমে,বিস্তারিত পড়ুন
দ্রুত ওজন বাড়াতে খেতে পারেন যেসব খাবার

ওজন কমানোয় যেখানে প্রচুর মানুষ ব্যস্ত রয়েছেন, সেখানে কিছু মানুষ চাইছেন ওজন বাড়াতে। কিন্তু ওজন ঝড়ানোর মতোই কঠিন ওজন বাড়ানো। তাহলে কোন কোন খাবার খেলে তাড়াতাড়ি ওজন বাড়াতে পারবেন, জেনে নিন- ১) তাড়াতাড়ি ওজন বাড়াতে প্রত্যেকদিন চর্বি যুক্ত মাছ খান। আরও ভালো ফল পেতে মাছ, মাখন এবং অলিভ অয়েলে ভেজে নিন। ২) ওজন বাড়াতে রোজকার ডায়েটে আলু রাখতে ভুলবেন না। আলুতে প্রচুর পরিমানে প্রোটিন, ফাইবার এবং ভিটামিন সি থাকে। ৩) ওজনবিস্তারিত পড়ুন
পরীক্ষা হবে শুধু সৌন্দর্যের উপর, পাশ করলেই…

পশ্চিমা দেশগুলোতে পাবে ঢোকেই মানুষ নিজেকে উজ্জীবিত করার জন্য। সেখানে অতিসুন্দরী রমণী থাকবে, সেটাই তো কাম্য। সে কতটা ভালো পেগ বানাতে পারে, সেটা কোন কথা নয়। এমনটাই মনে করে ব্রিটেনের পাব ইয়াটস। এলিস প্রোমোশনস নামে একটি এজেন্সি থেকে কর্মচারী নেয় ইয়াটস। সেই এজেন্সি সিদ্ধান্ত নিয়েছে সুন্দরী মেয়ে না হলে তারা পাবে কাজ পাবে না। ১০ এর মধ্যে সেই মেয়েকে অন্তত ৭ নম্বর পেতে হবে। আর সেই পরীক্ষাটি হবে শুধু সৌন্দর্যের উপর।বিস্তারিত পড়ুন
পৃথিবী জুড়ে অদৃশ্য মানু্ষের সংখ্যা ১১ কোটি!

পৃথিবীতে ১১ কোটি মানুষের কোনও পরিচয় নেই। নাম নেই ভোটার তালিকায়, নেই কোনও নাগরিকত্ব। সরকারি খাতা কলমে তারা অদৃশ্য। বিশ্বজুড়ে মানুষের পরিচয় নিয়ে কাজ করতে করতে এমনই ভয়ঙ্কর তথ্য সামনে পেয়েছে জাতিসংঘের একটি বিশেষ দল। সেখানে বলা হয়েছে, মূলত আফ্রিকা ও এশিয়ার একটা বড় অংশের মানুষের আজও কোনও সঠিক পরিচয় নেই। তাদের হাতে সরকারি কোনও পরিচয়পত্রও নেই যা দিয়ে পরিচয় জানা সম্ভব। এককথায় দেশের নাগরিকদের মধ্যে তাদের স্থান নেই। তারা অদৃশ্য।বিস্তারিত পড়ুন
এ কেমন ফ্যাশন শো!

ফ্যাশন সদা পরিবর্তনশীল। এই পরিবর্তন করতে গিয়েই মাঝে মধ্যে বিপত্তি বাধিয়ে বসেন ডিজাইনাররা। পোশাকের মৌলিকত্বই হারিয়ে বসেন। ভুল বড়-ছোট সকলেরই হয়ে থাকে। যেমনটি হয়েছে জাপানের প্রখ্যাত ডিজাইনার মেইকো বানের। এই ভুলের জন্য সমালোচকদের রোষের পাত্র হয়েছেন তিনি। কী করেছেন মেইকো? ভেবেছিলেন জিনস নিয়ে নতুন কিছু করবেন। আর দর্শকদের চমকে দেবেন। নিজের ভাবনা দিয়ে তৈরিও করে ফেলেছিলেন নতুন ‘থং জিনস’-এর কালেকশন। এমন পোশাক যাতে নিম্নাঙ্গের অন্তর্বাস অনায়াসেই দেখা যায়। টোকিও ফ্যাশন উইকেবিস্তারিত পড়ুন
বিশ্বে প্রথমবারের মতো চালু হলো পুতুলের যৌনপল্লী! (ভিডিও)

কথিত আছে, পৃথিবীর সবচেয়ে প্রাচীন পেশা নাকি পতিতাবৃত্তি। কিন্তু কোনো যুগে, কোনো দেশেই মানুষ বিষয়টি নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেনি, আজও করে না। তবে বিশ্বের বহু দেশেই পতিতাবৃত্তি বৈধ এবং সেখানে যৌনকর্মীরা নিয়মিত আয়করও দেন। কিন্তু মানুষের বদলে এবার পুতুলকে ব্যবহার করা হচ্ছে পতিতাবৃত্তির পেশায়। বিশ্বে প্রথমবারের মতো চালু হয়েছে পুতুলের যৌনপল্লী। অদ্ভুত এই পল্লীতে রয়েছে ১১টি পুতুল। সাত হাজার ৮০০ টাকা (৮০ ইউরো) খরচ করলেই সেগুলোর যেকোনো একটির সঙ্গেবিস্তারিত পড়ুন
মনিরামপুরের রাজগঞ্জে কলেজ ছাত্রীর আত্মহত্যা

যশোরের মনিরামপুরের রাজগঞ্জ বাজারের বাসিন্দা হাফিজুর রহমান দুলুর বড় মেয়ে দোলা (১৮) শনিবার (২১ অক্টোবর) দিবাগত রাতে নিজের শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না বেধে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরদিন সকালে রোববার (২২ অক্টোবর) সকালে বাড়ীর লোকজন প্রাইভেট পড়াতে যেতে ডাকা-ডাকি করলে কোনো উত্তর না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে দেখতে পাই, দোলা আত্মহত্যা করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি। মেয়ের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরায় সার্কিট হাউজে আগুন ভিআইপি কক্ষ পুড়ে ছাই

সাতক্ষীরা সার্কিট হাউজের একটি ভিআইপি কক্ষ আগুনে পুড়ে গেছে। আগুনে একটি এসি, সোফা সেট, ও জানালার ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে। সাতক্ষীরা ফায়ার সার্ভিস কর্মকর্তা নজরুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। ঘটনাটি শোনার পর ফায়ার সার্ভিস ইউনিট টিম ঘটনাস্থলে যেয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে সার্কিট হাউজের শিমুল নামের ভিআইপি কক্ষের এসি, সোফা সেটসহ জানালা পুড়েবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় অস্ত্রসহ তিনজন গ্রেফতার

সাতক্ষীরা গোয়েন্দা শাখা পুলিশ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার কাথন্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গানসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী হলো সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের খলিলনগর গ্রামের মৃত আহছান সরদারের ছেলে মোঃ গোলাম সরোয়ার (৪৫), একই উপজেলার শিকড়ি গ্রামের মৃত ওজিয়ার মোড়লের ছেলে মোঃ আবুল হোসেন(৩৮) ও শহরের ইটাগাছা পশ্চিম পাড়ার মৃত সামছুদ্দিন মোলার ছেলে মোঃ রবিউল ইসলাম (৫০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসবিস্তারিত পড়ুন
জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নির্বাহী কমিটির সভা

সাতক্ষীরা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির (রেজি:২০৯১) নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কেন্দ্রীয় বাসটার্মিনালস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। এ সময় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ, সহ-সভাপতি আছাদুল হক, মো: জামাল উদ্দীন, আশরাফ আলী ও জাহাঙ্গীর হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন,সহ-যুগ্ম-সাধারন সম্পাদক শেখ জামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক-প্রাণ নাথ দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, দপ্তর সম্পাদক-শাহিন হোসেন, আঞ্চলিক কর্মকর্তা-আজিজবিস্তারিত পড়ুন
অল্পতে চোখে পানি চলে আসা বিশেষ গুণের লক্ষণ : গবেষণা

মানুষের অনুভূতি ও আবেগ থাকা স্বাভাবিক। কারওর বেশি থাকে, কারও বা কম। কেউ আবার আবেগপ্রবণ হলেও তা সবার সামনে প্রকাশ করতে পারেন না। আবার অনেকেই আছেন, যাদের অন্যের দুঃখ দেখেও চোখে পানি আসে। এক কথায় এরা খুবই সংবেদনশীল এবং আবেগপ্রবণ হন। কিন্তু সমাজের বড় অংশটাই এদের দুর্বল বলে মনে করে। মনোবিদরা আবার অন্যরকম মনে করেন। সম্প্রতি একটি গবেষণার মাধ্যমে মনোবিদরা জানতে পেরেছেন, যাঁরা অতিরিক্ত মাত্রায় কাঁদেন তাদের মধ্যে কয়েকটি বিশেষ বৈশিষ্ট্যবিস্তারিত পড়ুন
