মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা ডিসি আবুল কাশেম মো. মহিউদ্দিনকে সংবর্ধনা

মানসম্মত প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য মনোনীত হওয়ায় সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনকে সংবধর্না দেওয়া হয়েছে। সোমবার সকালে জেলার কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়। একই অনুষ্ঠানে খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দিন হাসান ও শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেবে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলমবিস্তারিত পড়ুন

কলারোয়ার বড়ালীতে ৮দলীয় হাডুডু টুর্নামেন্টে ভবানীপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার বড়ালীতে ৮দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভবানীপুর হাডুডু দল। রবিবার সন্ধ্যায় সোনাবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বড়ালী গ্রামের মক্তব মাঠে ওই টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় বড়ালী যুব সমাজ। ফাইনালে ভবানীপুর ৩-০ সেটে বড়ালী হাডুডু দলকে পরাজিত করে। রেফারীর দায়িত্ব পালন করেন বিশিষ্ট সমাজসেবক ইকবাল হোসেন। রাতে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ.সভাপতি বেনজির হোসেন হেলাল, ইউপি সদস্য লিয়াকত আলী, সাংবাদিক রাজিবুল ইসলাম রাজিব, সাংবাদিক রুহুল আমীন, ছাত্রলীগ নেতা রাজু,বিস্তারিত পড়ুন

‘বর্তমান সরকার উন্নয়নমূখি শিক্ষাবান্ধব সরকার’ : দেবহাটায় জেলা প্রশাসক

বর্তমান ডিজিটাল সরকার। আগামী ২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে রুপান্তর করতে নানামূখি উন্নয়ণ করে যাচ্ছে। বর্তমান সরকারের উন্নয়নের প্রথম শর্ত হল শিক্ষিত জাতি গড়ে তোলা। এ কারণে বছরের প্রথমদিন ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিতে সক্ষম হয়েছে। সেই সাথে ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি এখন মোবাইলে পৌছে দেওয়া হচ্ছে। এমনকি গরীব, অসহায়, মেধাবীদের জন্য বছরের বিভিন্ন সময় শিক্ষা উপকরণ প্রদান করা হচ্ছে। শ্রেণি কক্ষে মাল্টিমিডিয়ায় ক্লাস নেওয়ার পাশাাশি নতুন যোগ হচ্ছে ডিজিটালবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে চোরাই গরুসহ ৩ চোরক আটক

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বালিথা গ্রাম থেকে এক ইউপি মেম্বারের সহায়তায় ২টি ভারতীয় চোরাই গরু ও চোরাই কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত আলম সাধু সহ ৩ চোর আটক হয়েছে। রোববার (২২ অক্টোবর) বিকেলে ও রাতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। জানা যায়, গত শুক্রবার (২০ অক্টোবর) দিবাগত গভীর রাতে অবিরাম বৃষ্টির মধ্যে ভোমরা-পদ্ম শাঁখরা এলাকার ভারতীয় সীমান্তের ওপার থেকে সংঘবদ্ধ চোরের দল একটি ভারতীয় গাভী গরু ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা টাউন গার্লস স্কুলের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ

সাতক্ষীরা টাউন গার্লস হাইস্কুলের সভাপতির বিরুদ্ধে আনিত অভিযোগ সত্যতা প্রমানিত হওয়ায় কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না এবিষয়ে কারণ দর্শনো দেওয়া হয়েছে। যশোর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মোঃ আহসান হাবীব এ কারণ দর্শনোর নোটিশ দিয়েছেন। ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সৈয়দ ইমামুল মুসলেমিনের আনিত অভিযোগ সূত্রে জানা যায়- ৯ জুলাই ২০১৭ তারিখে টাউন গার্লস হাইস্কুলের সাবেক সভাপতি সৈয়দ ইমামুল মুসলেমিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর চেয়ারম্যান বরাবরবিস্তারিত পড়ুন

শেষ ওয়ানডেতেও ব্যাটিং-বোলিংয়ে ব্যর্থতা

প্রোটিয়াদের বিপক্ষে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারল না বাংলাদেশ। টেস্ট সিরিজের পর ইস্ট লন্ডনে এবার ওয়ানডেতেও হোয়াইটওয়াশ হতে হলো মাশরাফিদের। ৩ ম্যাচের সিরিজে প্রাপ্তি বলতে মুশফিকের সেঞ্চুরি আর রুবেলের বোলিংটা। মুশফিক-রুবেল ছাড়া আর কেউ মনে রাখার মত কিছু করতে পারেননি। যা করেছেন সেটা কেবল আত্মসমর্পণ। রবিবার ৩৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৯ ওভারে মাত্র ১৬৯ রানেই থামল মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ। প্রোটিয়ারা জয় পেল ২০০ রানের বিশাল ব্যবধানে। পাহাড়সম রানেরবিস্তারিত পড়ুন

খালেদা-সুষমা বৈঠকে

বাংলাদেশে গণতান্ত্রিকভাবেই নির্বাচিত সরকার চায় ভারত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন- একটি গণতান্ত্রিক দেশ সিসেবে ভারত চায় অন্যান্য বিশেষ করে প্রতিবেশী দেশ বাংলাদেশে গণতন্ত্রের চর্চা থাকুক। গণতান্ত্রিকভাবেই এদেশে সরকার নির্বাচিত হোক। একইসঙ্গে নির্বাচন যাতে সুষ্ঠু-নিরপেক্ষ হয়, নির্বাচন কমিশন যাতে তাদের দায়িত্ব পালন করতে পারে, সবদলের অংশগ্রহণে একটি সুষ্ঠু-নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হয়, এটিই তারা (ভারত) অাশা করে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সুষমা স্বরাজ এসব কথা বলেছেন। রোববার রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়েবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা-সুষমা বৈঠক

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে মিয়ানমারকে : সুষমা

নির্যাতনের মুখে রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারকে অবশ্যই ফিরিয়ে নিতে হবে জানিয়েছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রবিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠককালে তিনি একথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সুষমা স্বরাজকে উদ্ধৃত করে সাংবাদিকদের একথা জানান। গত ২৫ অগাস্ট রাখাইনে সর্বশেষ সহিংসতার পর প্রায় ৫ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বিশাল সংখ্যার এই রোহিঙ্গাদের বাংলাদেশের জন্য ‘বড় বোঝা’ হিসেবে আখ্যায়িত করে সুষমাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা নামকস্থানে ট্রাক ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফজলুল হক (৪৫) নামের এক ইঞ্জিনভ্যান চালক নিহত হয়েছে। সে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। রোববার (২২ অক্টোবর) বিকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান- সাতক্ষীরা থেকে পাথর বোঝাই একটি ট্রাক খুলনার দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন ভ্যানকে কুমরিা নামক স্থানে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে ইঞ্জিন ভ্যানচালক ফজলুল হক নিহত হয়। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় অতিরিক্ত মদ পানে এক ব্যক্তির মৃত্যু

কলারোয়ার জয়নগরে অতিরিক্ত মদ পানে রবীন আঢ্য (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কালী পূজার রাতে অতিরিক্তি দেশীয় মদ ও এ্যালকোহলযুক্ত হোমিও স্প্রীট পান করায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। সে ওই গ্রামের ভক্ত আঢ্য এর ছেলে ও দুই সন্তানের জনক। এলাকাবাসি জানায়- গত বৃহস্পতিবার কালী পূজার রাতে জয়নগর গ্রামের রবিন আঢ্য (৪৫) মাত্রারিক্ত দেশীয় মদ ও পাঁচ আউন্স এ্যালকোহলযুক্ত হোমিও স্প্রীট পান করে। পরদিন শুক্রবার রাতেও রবিন আঢ্য আবারওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই জামায়াত নেতাসহ ৩ ব্যক্তি আটক

কলারোয়ায় দুই জামায়াত নেতাসহ ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার গভীররাতে উপজেলার পৃথক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত হলো- উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামের মৃত জয়নাল গাজির ছেলে জামায়াত নেতা আব্দুল খালেক (৬০), দক্ষিণ দিগং গ্রামের মৃত বদরউদ্দীন সরদারের ছেলে জামায়াত নেতা আব্দুল মোমিন (৩৮) ও ১০ পিচ ইয়াবাসহ কলারোয়া পৌর সদের গদখালী গ্রামের নাজমুল ইসলামের ছেলে রুবেল (২৬)। আটকৃতদের বিরুদ্ধে নাশকতা ও ইয়াবা ব্যবসায়ীর অভিযোগ থাকায় তাদেরকে আটক করে জেলবিস্তারিত পড়ুন

স্মার্টকার্ড প্রকল্পে থাকছে বিশ্বব্যাংক, বাড়ছে মেয়াদ

স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ)’ প্রকল্পে থাকছে বিশ্বব্যাংক। চুক্তি থাকাবস্থায় মেয়াদ হালনাগাদ করে প্রকল্পে যুক্ত থাকার ইঙ্গিত রয়েছে দাতা সংস্থাটির। কার্ড উৎপাদনে গতি কয়েকগুন বাড়ায় বিশ্ব ব্যাংকের বাংলাদেশ শাখার সন্তোষ প্রকাশে এই সম্ভাবনা জেগেছে। প্রশিক্ষিত ফ্রান্সের ওবার্র্থু টেকনোলজির উৎপাদনের সক্ষমতার চেয়ে তিনগুন বেশি গতিতে উৎপাদন হচ্ছে; নিজস্ব অর্থায়ন ও উদ্যোগে। পাশাপাশি, স্মার্ট কার্ডে পরিণত হওয়ার আগে ব্লাক কার্ডটিও এখন থেকে দেশেই উৎপাদিত হবে;বিস্তারিত পড়ুন

ইসির সঙ্গে সংলাপ : পর্যবেক্ষক সংস্থার রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাইয়ের তাগিদ

নিবন্ধিত নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে রাজনৈতিক সংশ্লিস্টতা রয়েছে কি না তা খতিয়ে দেখতে নির্বাচন কমিশনকে (ইসি) তাগিদ দিয়েছেন সংলাপে অংশ নেয়া সংস্থাগুলো। কোন সংস্থার বিরুদ্ধে এর সংশ্লিস্টতা খুঁজে পেলে ওই সংস্থার নিবন্ধন কার্যক্রম স্থগিত করার তাগিদ দিয়েছেন তারা। রবিবার আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংলাপে অংশ নিয়ে পর্যবেক্ষক সংস্থাগুলোর পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে এই প্রস্তাব দেয়া হয়। প্রস্তাব বলা হয়, জাতীয় সংসদসহ স্থাণীয় পর্যায়ের সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সর্বজনগ্রাহ্য করতেবিস্তারিত পড়ুন

সুজনের প্রতিবাদ

হলফনামা বাতিলের প্রস্তাব হতাশাজনক ও অনভিপ্রেত

নির্বাচনে প্রার্থীর দেয়া হলফনামা বিধান বাতিলের প্রস্তাব হতাশাজনক ও অনভিপ্রেত বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। সংগঠনটি সব প্রার্থীর হলফনামা যাচাই-বাছাই ও হলফনামায় আরও কিছু বিষয় যুক্ত করার দাবি তুলে ধরেছে। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে হলফনামা বাতিলের প্রস্তাবে সংবাদ সম্মেলন করে সুজন। সংগঠনটি বলেছে, হলফনামার বিধান বাতিল হলে জনগণের বাক স্বাধীনতা ও তথ্য জানার অধিকার খর্ব হবে। নির্বাচন কমিশন হলফনামার তথ্য খতিয়ে দেখার সিদ্ধান্ত নিলে অনেক অবাঞ্ছিত ব্যক্তিকেই নির্বাচনী অঙ্গনবিস্তারিত পড়ুন

কেশবপুর পৌরসভার সংযোগ সড়ক আরসিসি ঢালাই করণের কাজ উদ্বোধন

যশোরের কেশবপুর পৌরসভার সংযোগ সড়ক আরসিসি ঢালাই করণের কাজ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে শহরের মুরগীহাটার তজিম মুন্সির বাড়ির মোড় থেকে পালবাড়ির পুকুর সংলগ্ন রাস্তাটি ১১ লাখ ১৪ হাজার ৬ শত ২৫ টাকা ব্যায়ে প্রধান অতিথি হিসাবে আরসিসি ঢালাইকরণের কাজ উদ্বোধন করেন কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম। উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর সভার নির্বাহী প্রকৌশলী ইমামূল হক, প্রকৌশলী উত্তম মজুমদার, আওয়ামী লীগনেতা টুকু, পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, কাউন্সিলরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগছিতে মানব পাচার প্রতিরোধে কমিউনিটি সভা

কলারোয়ার কেঁড়াগছিতে মানব পাচার প্রতিরোধে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কেঁড়াগাছি দারুস সালাম ফেরকানিয়া মাদ্রাসায় ওই সভার আয়োজন করে সাজেদা নারী উন্নয়ন পরিষদ। এডব্লিউ ইন্টারন্যাশনাল এর অর্থায়নে, রাইটস যশোরের সহযোগিতায় মানবপাচার প্রতিরোধ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন সিটিসি সদস্য মুজিবর রহমান, সিভিজি সদস্য মোছা. সাবিনা ইয়াসমিন, মো. মাছুম প্রমুখ। কমিউনটি সভায় মানব পাচার সংক্রান্ত আইন ২০১২, হট লাইন এবং মানব পাচার প্রতিরোধে কমিউনিটির ভূমিকাসহ বিভিন্ন বিষষের উপরবিস্তারিত পড়ুন