Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় বিশ্ব এইডস দিবসে র্যালী ও আলোচনা সভা

কলারোয়ায় বিশ্ব এইডস দিবস-২০১৭ পালিত হয়েছে। শুক্রবার সকালে এ উপলক্ষ্যে “স্বাস্থ্য আমার অধিকার”- প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (টিএইচও) ডা. কামরুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম, সহকারী সার্জন ডা. মেহেরউল্লাাহ, ব্র্যাকের এইচএনপিপির কর্মসূচী সংগঠক নাজমা খানমসহ অন্যরা।
কলারোয়া বাজারের বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী সন্তোষ ঘোষের ইহকাল ত্যাগ

কলারোয়া বাজারে প্রতিষ্ঠিত মিষ্টি ব্যাবসায়ী জয়ন্তী মিষ্টান্ন ভান্ডারের মালিক শ্রী সন্তোষ ঘোষ ইহকাল ত্যাগ করেছেন। শুক্রবার ভোর ৫টার দিকে তুলসীডাঙ্গার ঘোষপাড়ার নিজস্ব বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর। স্ত্রী, ৫পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। শুক্রবার দুপুরের দিকে উপজেলার দমদম মহাশশ্মানে তার দাহ সম্পন্ন হয়।
কলারোয়ার বিভিন্ন প্রাথমিক স্কুলে ল্যাপটপ বিতরণ

কলারোয়ায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। ৩য় প্রাথমিক শিক্ষা কর্মসূচির (পিইডিপি-৩) আওয়তায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বৃহষ্পতিবার বিকেলে ওই ল্যাপটপ গুলো বিতরণ করা হয়। প্রাথমিক বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাস রুম পরিচালনার জন্য উপজেলার ৮৪টি স্কুলে ৮৪টি অত্যাধুনিক ল্যাপটপ ও ব্যাগ বিতরণ করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে আয়োজিত অনাঢ়ম্বর অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকদের কাছে ল্যাপটপগুলো বিতরণ করেন। অনুষ্ঠানে সহকারী প্রাথমিক শিক্ষাবিস্তারিত পড়ুন
তালায় বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

তালা উপজেলা বিএনপির উদ্যোগে তালায় এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে তালাস্থ মেলা বাজারে উপজেলা বিএনপির সভাপতি মৃনালকান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি’র যুগ্ন সম্পাদক মীর্জা আতিয়ার রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ন সম্পাদক ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলেরবিস্তারিত পড়ুন
ভোমরা স্থলবন্দরে আমাদানিকৃত পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ

ভারতে পেঁয়াজের রপ্তানি মূল্য টন প্রতি ৪’শ মার্কিন ডলার থেকে হঠাৎ সাড়ে ৮’শ ডলার নির্ধারণ করায় বিপাকে পড়েছে ব্যাবসায়ী ও সাধারণ মানুষ। গত এক সপ্তাহের ব্যবধানে ভোমরা স্থল বন্দরে আমদানিকৃত পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। ক্ষতির আশংকায় ভোমরা বন্দর ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানি কমিয়ে দিয়েছেন। যার ফলে বেকার হয়ে পড়েছে ড্রাইভার ও বন্দর সংশ্লিষ্ঠ শ্রমিক কর্মচারীরা। ভোমরা স্থলবন্দর সূত্রে জানা যায়, ভোমরা স্থল বন্দর দিয়ে গত এক সপ্তাহ আগে গড়ে প্রতিদিন ১’শবিস্তারিত পড়ুন
দেবহাটায় পৃথক অভিযানে ৫০০ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১

দেবহাটায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৫০০ বোতল ফেনসিডিল আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টা ৪৫ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিভাগীয় উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার ও সহকারী উপ-পরিচালক মদন মোহন সাহার নের্তৃত্বে সখিপুর গ্রামের রজব আলী গাজীর পুত্র আমির হোসেন (২১) এর বাড়ি থেকে ৪০০ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করা হয়। জব্দ কৃত ফেনসিডিলের মুল্য ২,৮০,০০০ টাকা। এসময় আমির হোসেনকে হাতে নাতে গ্রেফতার করা গেলেও একই গ্রামেরবিস্তারিত পড়ুন
ভারতীয় ব্যবসায়িদের ধর্মঘটে আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোলে আটক ২ ভারতীয়ের মলদ্বারে ২০টি সোনার বার!

যশোরের বেনাপোলে সীমান্তে ভারতে পাচারের সময় চেকপোস্ট থেকে ২০পিস সোনার বারসহ ২ ভারতীয় নাগরিককে আটক করেছেন কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। শুক্রবার দুপুরে বেনাপোল চেকপোস্ট এলাকা তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ভারতের দিল্লির উত্তম নগর এলাকার মাহেন্দার বর্মার ছেলে সঞ্জিব বর্মা (৪৮) ও কলকাতার ইকবালপুরের নূরুল হকের ছেলে নসরুল হক (৩৬)। কাস্টমস গোয়েন্দা সূত্র জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই ভারতীয়কে বেনাপোল কাস্টমস চেকপোস্ট থেকে বের হওয়ার সময় তাদের আটকবিস্তারিত পড়ুন
রাজগঞ্জ বাজারে পেঁয়াজের দাম লাগামহীন : দিশেহারা ক্রেতারা

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে পেঁয়াজ-মরিচের লাগামহীন দামে সকল শ্রেণির ক্রেতারা এখন দিশেহারা৷ মরিচের দাম আগে থেকেই কেজিপ্রতি এক শ’ টাকার কোটাই রয়েছে৷ আর পেঁয়াজের দাম বাড়তে বাড়তে শতকের ঘর ছুয়েছে৷ প্রায় দুই সপ্তাহ ধরে রাজগঞ্জ বাজারে এক শ’ টাকা কেজিপ্রতি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে৷ ব্যবসায়ীরা বলছেন, পৌষ-মাঘের দিকে নতুন পেঁয়াজ বাজারে উঠলে দাম কমে আসবে৷ রাজগঞ্জ বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, বেশি দামে পেঁয়াজ কেনার কারণেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে৷ একবিস্তারিত পড়ুন
মেয়র আনিসুল হকের কর্মময় জীবন

না ফেরার দেশে চলে গেলেন (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ১০ টা ২৩ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। মেয়র আনিসুল হকের জন্ম চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলায় ১৯৫২ সালে। তার শৈশবের বেশ কিছু সময় কাটে তার নানাবাড়ি ফেনী জেলার সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন। কর্মজীবন ১৯৮০ থেকে ১৯৯০’র দশকে টেলিভিশন উপস্থাপক হিসেবেবিস্তারিত পড়ুন
ঢাকার (উত্তর) মেয়র আনিসুল হক আর নেই

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১০ টা ২৩ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। লন্ডন সময় বৃহস্পতিবার বিকালে চিকিৎসকেরা তার কৃত্রিম শ্বাস-প্রশ্বাসযন্ত্র (ভেনটিলেশন যন্ত্র) খুলে নেন। এরপর তাকে মৃত ঘোষণা করা হয়। মেয়রের পারিবারিক সূত্রে এসব তথ্য জানা গেছে। মেয়র আনিসুল হক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত ৪ আগস্ট অসুস্থবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সাংবাদিক পুত্রের দাফন সম্পন্ন

কলারোয়ায় বিশিষ্ট সাংবাদিক এমএ সাজেদের একমাত্র পুত্র মরহুম সোহেল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহষ্পতিবার জোহর নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। গত বুধবার সন্ধ্যার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকায় আকষ্মিক ইন্তেকাল করেন সাংবাদিকপুত্র সোহেল। বৃহষ্পতিবার ভোররাতে তার লাশ কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের চেঁড়াঘাট গ্রামের বাড়িতে আনা হয়। বৃহষ্পতিবার দুপুরে জোহর নামাজবাদ চেঁড়াঘাট জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ প্রাঙ্গনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় মরহুমের আত্মীয় স্বজনসহ বিপুল সংখ্যকবিস্তারিত পড়ুন
কলারোয়া সীমান্তে রূপার গহনা উদ্ধার

কলারোয়া সীমান্তে চোরাচালানীদের তাড়া করে রূপার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে উপজেলার কাঁকডাঙ্গা সীমান্তের ভাদিয়ালী গ্রাম থেকে এসব গহনা উদ্ধার করা হয়। তবে এ সময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি। কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মোকছেদুল আলম জানান- বৃহস্পতিবার ভোরে তার নেতৃত্বে ওই সীমান্তে টহলকালে একদল চোরাকারবারিদের তাড়া করলে তাদের কাছে থাকা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে ৭ কেজি ২০০ গ্রাম রূপার গহনাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় এশিয়া ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কলারোয়ায় এশিয়া ব্যাংকের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ কেক কাটেন উপজেলা নিবাহী অফিসার মনিরা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, কলারোয়ার একটি বাড়ী একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের উপজেলা সমন্বয়কারী সালমা খাতুন, ফিল্ড সুপারভাইজার আলতাফ হোসেন, মাঠ-সহকারী মইনুল হোসেন সবুজ, অসিম কুমার, দিপঙ্কার কুমার, রাজীব, সহিদুল, জলিল, রিজিয়া খাতুন, কম্পিউটার অপারেটর কামরুজ্জামান, অফিসবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলো কেন্দ্রীয় ছাত্রলীগ সা.সম্পাদক

কলারোয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলো উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। জেলা ছাত্রলীগের সম্মেলন শেষ করে ঢাকাতে ফেরার সময় বুধবার রাত সাড়ে ৯ টার দিকে কলারোয়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রাসেল, সাবেক ছাত্রলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম, জিএম শফিউল আজম শফি, আবুল কালাম আজাদ, ছাত্রলীগবিস্তারিত পড়ুন
কলারোয়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

কলারোয়ায় লিমা (১৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে কলারোয়া থানার অফিসার ইনর্চাজ বিপ্লব কুমার নাথ জানান- উপজেলার কেসমত ইলিশপুর গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মাসুদ রানার স্ত্রী। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের আড়ায় ঝুলতে থাকে ওই গ্রহবধূ। এলাকাবাসীর দেয়া খবর পেয়ে থানা পুলিশ ওই স্থান থেকে ঝুলন্ত গৃহবধূর লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করে।বিস্তারিত পড়ুন
শার্শায় ‘দৈনিক বজ্রশক্তি’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

যশোরের শার্শায় ‘দৈনিক বজ্রশক্তি’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শার্শা প্রেসক্লাবে পত্রিকাটির ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয়। দৈনিক বজ্রশক্তি পত্রিকার শার্শা প্রতিনিধি মিলন কবিরের সঞ্চালনায় ও দৈনিক বজ্রশক্তি যশোর জেলা ব্যুরো প্রধান ফিরোজ মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন দৈনিক বজ্রশক্তি পত্রিকার সাব-এডিটর শেখ মনিরুর ইসলাম,বিস্তারিত পড়ুন
