সোমবার, অক্টোবর ৫, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় কুমড়া বড়ি তৈরীতে ব্যস্ত সময় পার করছে নারীরা

শীতের মৌসুম দেখা দেওয়ার সাথে সাথে গ্রামাঞ্চলের মানুষের দেখা যায় বিভিন্ন কর্মব্যস্ততার মাঝে সময় পার করতে। সেই সাথে দেখা মিললো কলারোয়া ও পার্শ্ববর্তী উপজেলার গ্রামের নারীদের কুমড়া বড়ি তৈরীতে ব্যস্ততা। এখন শীতকাল। শীতের আগমনে কলারোয়া উপজেলার বিভিন্ন গ্রামে কুমড়া বড়ি তৈরীর ধুম পড়েছে। কুমড়া বড়ি তরকারির একটি মুখরোচক উপাদন।এতে তরকারির স্বাদে যোগ হয় নতুন মাত্রা। জানা গেছে, কলারোয়া উপজেলা ও পার্শ্ববর্তী উপজেলার শতশত নারীরা কুমড়া বড়ি তৈরীর কাজে জড়িত রয়েছে। শীতেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে যুবলীগের প্রস্তুতি সভা

আগামি ১৬ ডিসেম্বর ৪৬তম মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে কলারোয়ার চন্দনপুর প্রস্তুতি সভা করেছে ইউনিয়ন যুবলীগ। শনিবার সন্ধায় গয়ড়া বাজারের রামভদ্রপুর রোডের রাইসমিল চত্তরে ওই সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবলীগের সভাপতি ডালিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ.সভাপতি প্রভাষক নুরুল ইসলাম, আ.লীগ নেতা হারুন অর রশীদ, ৭নং ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পদক আক্তারুল ইসলাম, ৩নং ওয়ার্ড যুবলীগের হাবিবুর রহমান, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আনারুল ইসলাম, সহিদুল ইসলাম, মহসিন হোসেনবিস্তারিত পড়ুন

জেলা কমিটিকে শুভেচ্ছা জানিয়ে কলারোয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের ঘোষিত নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে কলারোয়া উপজেলা ছাত্রলীগ। শনিবার বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেনের নেতৃত্বে মিছিলটি বের হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে মিছিলটি কলারোয়া বাজারের বিভিন্ন সড়ক ঘুরে হাইস্কুল মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রনেতা শেখ মারুফ আহম্মেদ জনির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, সাবেক ছাত্রলীগবিস্তারিত পড়ুন

কলারোয়ায় তুচ্ছ ঘটনায় গ্রাম পুলিশসহ ৩ ব্যক্তি আহত

কলারোয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩ ব্যক্তি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে। শনিবার বিকালে আহত ইলিশপুর গ্রামের আ. লতিফের ছেলে আসাদুজ্জামান আসাদ (৩৫) সাংবাদিকদের জানান- গত ২৯ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের কোটা বাজার মোড়ে ইলিশপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আহসানের সাথে তুচ্ছ ঘটনায় কথা কাটি হয়। এ নিয়ে সে ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে হামলা করলে গ্রাম পুলিশ একলাছুর (৩০), আ. খালেকবিস্তারিত পড়ুন

তালায় ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২ ডিসেম্বর) সকালে উপ-শহরে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালাবিস্তারিত পড়ুন

দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে দেড় বছরের কারাদন্ড

দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীকে সাজা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে দেবহাটা উপজেলা নির্বাহী কমকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজ-আল আসাদ ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে- শনিবার সকালে দেবহাটা থানার এসআই আল আমিন ও এএসআই কালাম হোসেন উপজেলার সখিপুর ধোপাডাঙ্গা মোড় থেকে কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা সোনাটিকারী গ্রামের নুর আলী সরদারের ছেলে শফিকুল ইসলাম সরদার (৪৫) কে গাজা সেবন ও বিক্রয়ের অপরাধে আটক করেন। পরে সেখানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটক শফিকুলকেবিস্তারিত পড়ুন

খুলনা জুড়ে দানবাক্স, টাকা যায় কোথায়?

খুলনা মহানগরীর রাস্তায় বিদ্যুতের খুঁটি, হোটেল, চায়ের দোকান, বাস স্ট্যান্ড, রেলস্টেশন, আদালত প্রাঙ্গন, হাসপাতালে ঝুলছে বিভিন্ন দানবাক্স। চলার পথে নিরাপদে থাকতে অলি-কামেলদের অদৃশ্য সহায়তা পেতে চায় মানুষ। আবার কোর্ট এলাকায় মানুষ মনে করে- এসব বাক্সে দান করলে মামলার রায় নিজের পক্ষে পেতে সহজ হবে। আর এ কারণেই এসব স্থানকেই বেছে নেয় অর্থ উত্তোলনকারী সিন্ডিকেট। প্লেন সিটের তৈরি লাল রঙের গোলাকার দানবাক্স। সাদা কালিতে লেখা মির্জাগঞ্জ মরহুম ইয়ার উদ্দিন খলিফা(র.)মাজারের দান বাক্স।বিস্তারিত পড়ুন

বিশ্বকাপে ডি গ্রুপে আর্জেন্টিনা, ই-তে ব্রাজিল

রাশিয়ায় জমজমাট ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকাপের আমেজ শুরু হয়ে গেল। নির্ধারণ হয়ে গেল বিশ্বকাপের গ্রুপ পর্বে কে কার মুখোমুখি হচ্ছে। বিশ্ব মঞ্চের এই গ্রুপ ও ক্রীড়াসূচি ঠিক করতে শুক্রবার মস্কোর স্টেট ক্রেমলিন প্যালেসে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয় বিশ্বকাপের লটারি। ড্রয়ের পর কে পেল কাকে: গ্রুপ এ: রাশিয়া, উরুগুয়ে, মিশর, সৌদি আরব। গ্রুপ বি: পর্তুগাল, স্পেন, ইরান, মরোক্কো। গ্রুপ সি: ফ্রান্স, পেরু, ডেনমার্ক, অস্ট্রেলিয়া। গ্রুপ ডি: আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, আইসল্যান্ড,বিস্তারিত পড়ুন

বিখ্যাত সিনেমাগুলোর শুটিংয়ের কিছু অপ্রকাশিত ছবি

বলিউডে সিনেমে শুটিং চলাকালে তারকাদের কিছু কিছু মুহূর্ত কখনোই সামনে আসেনা। যা আমরা কখনোই দেখতে পাইনা। কিন্তু আজ কিছু বিখ্যাত ছবি তৈরির সময় দারুণ মুহূর্তগুলোকে পাঠকদের জন্য তুলে ধরা হল- তামাশা:  এই সিনেমা নিয়ে একসময় আলোচনা কম হয়নি। সদ্য ব্রেকআপের পর ইমতিয়াজ আলির ‘তামাশা’ তে একসঙ্গে অভিনয় করেছিলেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। সেই ছবির শুটিং চলাকালীন ক্যামেরার পিছনে পরিচালক ও ছবির অন্যান্য কলাকুশলীদের সঙ্গে নায়ক-নায়িকা।   বরফি: অসাধারণ গল্প আরবিস্তারিত পড়ুন

বলিউড অভিনেত্রীদের মধ্যে সবার ওপরে সানি লিওন!

বলিউড অভিনেত্রীদের মধ্যে সবার ওপরে সানি লিওন! প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া রাই বচ্চনদেরও পেছনে ফেলে দিলেন সানি লিওন। ইন্টারনেট জগতে জনপ্রিয়তা যে আকাশছোঁয়া, সেই প্রমাণ মিলল ফের। সম্প্রতি ইয়াহু একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে বলিউড অভিনেত্রীদের মধ্যে গুগলে সবচেয়ে বেশি কার খোঁজ করেছে ভক্তরা, সেই বিষয়ে তালিকা তৈরি করা হয়েছে। আর সেখানে প্রথম নামটাই সানি লিওনের। প্রথম দশের তালিকায় সানির পিছনে আছেন প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুর,বিস্তারিত পড়ুন

পেঁয়াজের পর এবার বাড়ছে মরিচের ঝাল

পেঁয়াজের ঝাঁঝ বাড়তে না বাড়তেই বেড়ে গেছে মরিচের ঝাল। একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। রাজধানীর কাঁচাবাজারগুলোতে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়। শুক্রবার রাজধানীর কারওয়াবাজার, রামপুরা, মালিবাগ, শান্তিনগরের বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। হাঁজিপাড়া বৌ-বাজারে খোঁজ নিয়ে জানা যায়, ব্যবসায়ীরা প্রতিকেজি মরিচ বিক্রি করছেন ১৮০ থেকে ২০০ টাকায়। এছাড়া বাজারে কোনো ব্যবসায়ী ১০০ গ্রাম মরিচ ২০ টাকা এবং ২৫০ গ্রাম মরিচ ৫০ টাকারবিস্তারিত পড়ুন

পোপ ফ্রান্সিসের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পোপ ফ্রান্সিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে নগরীর ভ্যাটিকান দূতাবাসে পোপ ফ্রান্সিসের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, পোপ ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ের পর তারা ২০ মিনিটব্যাপী বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাঁর ছোট বোন শেখ রেহানাকে পোপের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ও তার স্ত্রী পেপি সিদ্দিক উপস্থিত ছিলেন। পরে পোপ ফ্রান্সিস, প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘এখনও প্রতিদিন রোহিঙ্গারা লাইন ধরে আসছে কেন?’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মিয়ানমারের সঙ্গে চুক্তিকে প্রধানমন্ত্রী বলেছেন-এত বড় কূটনৈতিক অর্জন নাকি আর কখনও হয়নি। তিনি আরও বলেছেন-রোহিঙ্গা সংকট সমাধানের জন্য তৃতীয় কোন দেশের প্রয়োজন নেই। এতবড় অর্জন হলো তাহলে এখনও প্রতিদিন রোহিঙ্গারা লাইন ধরে আসছে কেন? জনমানবহীন ভাসানচরে হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিলেন কেন? শুক্রবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, মিয়ানমার থেকে ফিরে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন-আগামী দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের স্বদেশেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নয়া কমিটি : রেজা সভাপতি, সাদিক সা. সম্পাদক

সাতক্ষীরা জেলা শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রেজাউল ইসলামকে সভাপতি ও সৈয়দ সাদিকুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। মোঃ আসিফ সাহবাজ খানকে যুগ্ম সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ৩ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। কেন্দ্রীয় ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ইসফাক আবির হাওলাদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলেবিস্তারিত পড়ুন

জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা হওয়ায় কলারোয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল-সমাবেশ

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষিত হওয়ায় কলারোয়ায় আনন্দ মিছিল-সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ। শুক্রবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রাসেলের নেতৃত্বে পৌরসদরে বের হওয়া মিছিল শেষে ডাকবাংলা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। রেজাউল ইসলাম রেজাকে সভাপতি ও সৈয়দ সাদিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা হওয়ায় তাদেরকেসহ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ওই মিছিল-সমাবেশের আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কলারোয়া প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

কলারোয়ায় মাদক বিক্রি করতে নিষেধ করায় এক মুক্তিযোদ্ধা ও তার ছেলেকে মারপিট করে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন একজন বীর মুক্তিযোদ্ধা। শুক্রবার দুপুরে ওই ঘটনায় উপজেলার ইলিশপুর গ্রামের মৃত ইবাদ আলী সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কলারোয়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনটি করেন। সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে বলেন- ইলিশপুর গ্রামের মৃত আকের আলী সরদাদের ছেলে আব্দুল খালেক, মৃত আব্দুল লতিফ সরদারের ছেলে আসাদুজ্জামান, রজববিস্তারিত পড়ুন