Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার সিংগা হাইস্কুলে গণযোগাযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের অায়োজনে Brac Education এর সহযোগিতায় Public Speaking & Communication Skill এর ২দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ২টায় কর্মশালার উদ্ভোধন করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক অা:রউফ, শিক্ষক সাংবাদিক দীপক শেঠ, মাস্টার জাহাঙ্গীর হোসেন, প্রদীপ বিশ্বাস, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, নাসরীন অাক্তার, স্বপন সরকার, অা: সালাম ও বদরুজ্জামান। প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন ব্র্যাকেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

কলারোয়ায় শনিবার পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। ‘আসুন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত দুর্নীতিবিরোধী এ্ দিবসের কর্মসূচির মধ্যে ছিলো: শান্তির প্রতীক কবুতর উড্ডয়ন, মানববন্ধন ও আলোচনা সভা। শনিবার সকাল ১০ টায় কবুতর উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। এরপর উপজেলা পরিষদ তোরণের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে পালিত হয় মানববন্ধন কর্মসূচি। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী আলোচনা সভায় প্রধানবিস্তারিত পড়ুন
ওবাইদুল কাদেরের আগমনকে সামনে রেখে কলারোয়ায় কর্মীসভা

কলারোয়ায় আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত। পরিবহণ, সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবাইদুল কাদেরের আগমনকে সামনে রেখে কলারোয়ায় এ কর্মীসভা। সাতক্ষীরায় আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,পরিবহণ, সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবাইদুল কাদেরের আগমন উপলক্ষে,কলারোয়া দেয়াড়ায় কর্মীসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু প্রধান অতিথির উপস্থিতিতে, ৯ ডিসেম্বর শনিবার বেলা সাড়ে চারটার সময় ঐ কর্মীসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এর সভাপতিত্বেবিস্তারিত পড়ুন
‘সরকার জনগণের মানবাধিকার সুরক্ষায় বদ্ধপরিকর’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পাশাপাশি মানবাধিকার সুরক্ষার কাজে নিয়োজিত বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী, সিভিল সোসাইটি, গণমাধ্যম, মালিক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলকে আরো কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হবে। আওয়ামী লীগ সরকার দেশের জনগণের মানবাধিকার সুরক্ষায় বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন,বিস্তারিত পড়ুন
‘প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমানে দেশে জনগণের না আছে নাগরিক স্বাধীনতা না আছে মৌলিক অধিকার। সুতরাং এ নৈরাজ্যকর দুঃশাসনের ছোবল থেকে মুক্তি পেতে এ মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে। দেশের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তায় জনগণের মিলিত কণ্ঠে আওয়াজ তুলে বর্তমান অপশাসনের অবসান ঘটাতে হবে। রবিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বেগম জিয়া এসব বলেন। তিনি বলেন, বাংলাদেশে এখন ভয়াবহবিস্তারিত পড়ুন
রোহিঙ্গা সংকট মানবাধিকার পরিস্থিতিকে ঝুঁকিতে ফেলে দিয়েছে : ইইউ

ইউরোপীয় ইউনিয়ন বলেছে, মানবাধিকার রক্ষায় একটি সার্বজনীন ঘোষণায় স্বাক্ষরের ৭০ বছর পর এসে রোহিঙ্গা সংকট মানবাধিকার পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ইইউ আজ এক বিবৃতিতে এ কথা বলেছে। বিবৃতিতে বলা হয়, মানবাধিকারের সার্বজনীন ঘোষণায় স্বাক্ষরের প্রায় ৭০ বছর পর মিয়ানমারে রোহিঙ্গা সম্প্রদায়ের সাম্প্রতিক ঘটনা বিশ্বকে পুনরায় মানবাধিকার লংঘনের ঘটনাই স্মরণ করিয়ে দিচ্ছে যে, মানবাধিকার এখনো ঝুঁকিপূর্ণ রয়ে গেছে। ইইউ বলেছে, রোহিঙ্গা সংকট আজ পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছে, বিশ্বেবিস্তারিত পড়ুন
সোমবার থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে পারে

সোমবার থেকে পর্যায়ক্রমে আবহাওয়া পরিস্থিতি উন্নতি হতে থাকবে, তবে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে রবিবার পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ আবদুর রহমান আজ জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এবং সোমবার থেকে অবস্থার উন্নতি হবে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায়বিস্তারিত পড়ুন
চুলপড়া প্রতিরোধে দরকার যে ৮টি ভিটামিন ও খনিজ
ভালো চুল স্বাস্থ্যকর দেহের লক্ষণ। কীভাবে? কারণ দেহে সঠিক পরিমাণে পুষ্টি উপাদান ভারসাম্যপূর্ণভাবে থাকলেই আপনি শক্তিশালী ও ভারী চুল পাবেন। সুতরাং কোনো ব্যক্তির স্বাস্থ্যের অবস্থা আন্দাজ করা যায় শুধু তার চুলের দিকে তাকিয়েই। চুলের জন্য উপকারী অসংখ্য পুষ্টি উপাদান আছে। এখানে শুধু সবচেয়ে দরকারী পুষ্টি উপাদানগুলো সম্পর্কে আলোচনা করা হলো। আর কীভাবে সবচেয়ে ভালো উপায়ে চুলের জন্য আপনি এই সবগুলো পুষ্টি উপাদান পেতে পারেন? চুলে পুষ্টি উপাদান সরবরাহের জন্য আপনি মাসেবিস্তারিত পড়ুন
দলীয় সিদ্ধান্ত অমান্য, ভাতিজাকে বহিষ্কার করলেন এরশাদ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সিদ্ধান্ত অমান্য করে আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় ভাতিজা মকবুল শাহরিয়ার আসিফকে বহিষ্কার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় বলেন, দলের সিদ্ধান্ত ও শৃঙ্খলা ভঙ্গের জন্য মকবুল শাহরিয়ারকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পার্টির কোনো সদস্য আসিফ শাহরিয়ারের পক্ষে তাঁর নির্বাচনী কাজে অংশবিস্তারিত পড়ুন
আরো খবর...
কেশবপুরে প্রজননস্বাস্থ্য অধিকার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোরের কেশবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে দলিত হারচয়েস প্রকল্পের আয়োজনে যুব বান্ধব প্রজনন স্বাস্থ্য অধিকার ও মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি সম্পর্কিত এক মতবিনিময় সভা বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। দলিতের সহকারী পরিচালক বাসন্তী লতা দাসের সভাপতিত্বে ও হারচয়েস প্রকল্পের প্রকল্প ব্যাবস্থাপক নাজমিন নাহারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদবিস্তারিত পড়ুন
রাজগঞ্জের দরিদ্র মিজানুরের হারিয়ে যাওয়া টাকা ফেরত দিয়েছেন ভারতীয় ইমিগ্রেশন

হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়েছেন যশোরের রাজগঞ্জের দরিদ্র মিজানুর রহমান৷ বাংলাদেশি পাসপোর্ট যাত্রী মিজানুর রহমানের টাকা উদ্ধারের পর ফেরত দিয়ে সততা ও দায়িত্বশীলতার নজির গড়েছেন ভারতীয় ইমিগ্রেশনের কাস্টমস সদস্যরা৷ এ আন্তরিকতায়, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন টাকা ফেরত পাওয়া রাজগঞ্জের মিজানুর রহমান৷ গত বুধবার দুপুরে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কাস্টমস কর্তৃপক্ষ ওই যাত্রীর কাছে টাকা হস্তান্তর করে। জানা গেছে, গত ১ ডিসেম্বর চিকিৎসার উদ্দেশ্যে স্ত্রীকে সাথে নিয়ে ভারতে রওয়ানা হন যশোরের রাজগঞ্জের মনোহরপুর গ্রামেরবিস্তারিত পড়ুন
সময় পেল আওয়ামী লীগ-জাপা
নিবন্ধন শর্ত যাচাই : এক ডজন দলকে ইসির শোকজ

নিবন্ধিত অন্তত এক ডজন রাজনৈতিক দলকে কারণ দর্শানো (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ওই নোটিশে দলগুলোর বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। গত বুধবার ওই সব দলকে শোকজ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ি রাজনৈতিক দলগুলো নিবন্ধন শর্ত প্রতিপালন করছে কী না- ইসির এমন চিঠির জবাব না দেয়ায় দলগুলোকে শোকজ করা হয়েছে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন। তবে ইসির ওই চিঠির জবাব দিতে সময়বিস্তারিত পড়ুন
পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদকের বোনের মৃত্যুতে শোক প্রকাশ

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক ও চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদের সেজো বোন আক্তারুন নাহার ময়নার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম ও অনলাইন নিউজ পেপার (পোর্টাল) কলারোয়া নিউজ। বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম’র পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ.সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, অর্থ সম্পাদক মুক্তিযোদ্বাবিস্তারিত পড়ুন
ওবায়দুল কাদেরের সাতক্ষীরা আগমন উপলক্ষ্যে কলারোয়ায় আ.লীগের আনন্দ মিছিল

বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের আগামি ১২ ডিসেম্বর সাতক্ষীরায় আগমন উপলক্ষে কলারোয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা আ.লীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ। বৃহষ্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরে ওই মিছিল বের হয়। মিছিল শেষে গরুহাট মোড় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যুবলীগের সিনিয়র সহ.সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুমের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্যানেল মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সড়ক পরিবহন শ্রমিকলীগের সভাপতিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ

কলারোয়ায় বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে ছাত্রলীগ। বৃহষ্পতিবার দুপুরের দিকে কলারোয়া সরকারি কলেজ ক্যাম্পাসে ওই মিছিল-সমাবেশের আয়োজন করে সংগঠনটি। সমাবেশে বক্তারা- ‘বিদেশে অর্থ পাচারকারী, এতিমদের অর্থ আত্মসাৎকারী খুনী খালেদা ও তার কুপুত্র, গ্রেনেড সন্ত্রাসী, আন্তর্জাতিক তালিকাভুক্ত দুর্নীতিবাজ তারেক রহমানকে গ্রেফতার করে দৃষ্টার্ন্তমূলক শাস্তি’র দাবি জানান। মিছিলে উপস্থিত ছিলেন ও সমাবেশে বক্তব্য রাখেন- কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রাসেল, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহিম হোসেন, ছাত্রলীগনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

কলারোয়ায় লাঙ্গলঝাড়ায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে মানববন্ধন পালন করা হয়েছে। ওই ইউনিয়নের ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বৃহষ্পতিবার ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর প্রচেষ্টায় ৩৫নং পল্লী সমাজের উদ্যোগে ওই কর্মসূচি পালন কর হয়। মানব বন্ধনে অংশ গ্রহণ করেন ওয়ার্ডের মেম্বর সাফিউল ইসলাম, পল্লী সমাজের সভা প্রধান নাছরিন বেগম, ব্র্যাক কর্মী রেহেনা খাতুন, সেলিনা সুলতানা, মাহফুজা খাতুন, আকলিমা খাতুন, হামিদা সুলতানা, রাজিয়া সুলতানা, ফাহিমা ইয়াসমিন ও আয়শাসহ স্থানীয় জনগণ প্রমুখ। মানববন্ধেনে বক্তারা নারী নির্যাতনবিস্তারিত পড়ুন
