সোমবার, অক্টোবর ৫, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়া রোগী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত

কলারোয়া রোগী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলারোয়া হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিবকল্পনা অফিসার (টিএইচও) এর অফিসে ওই সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া সমাজসেবা অফিস কর্তৃক পরিচালিত ‘কলারোয়া রোগি কল্যাণ সমিতি’র ওই সভায় সভাপতিত্ব করেন কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.শফিকুল ইসলাম। দারিদ্র ও অসহায় প্রতি রোগীদের বিনামূল্যে ৩বার চিকিৎসা সেবা, ফান্ড গঠণের লক্ষ্যে সমাজের বিত্তবানদের নিকট সহযোগিতার আহবানসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন- সমিতিরবিস্তারিত পড়ুন

কলারোয়া শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দু’টি প্যানেলের মনোনয়ন পত্র জমা

জমে উঠেছে কলারোয়া সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন নির্বাচন। শ্রমিকদের উল্লাসে আসন্ন নির্বাচনে দু’টি প্যানেলে বিভিন্ন পদে ৩৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামি ৩০ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনিবার্হী কমিটির ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দু’টি প্যানেলের বাইরে কয়েকজন বিভিন্ন পদে মনোনয়ন সংগ্রহ করেছেন। সোমবার রাতে নির্বাচন পরিচালনা কমিটি সুত্রে জানা যায়- কলারোয়া বাসস্ট্যান্ডস্থ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্য্যালয় সভাপতি, সাধারণ সম্পাদক পদসহবিস্তারিত পড়ুন

তালায় তিন শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার

সাতক্ষীরায় জাতীয় আইসিটি দিবস পালন

সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও আইসিটি অধিদফতরের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু করে সাতক্ষীরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় তথ্য ও প্রযুক্তির বিষয়ের ওপর আলোচনা করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মোঃ জাকির হোসেন,বিস্তারিত পড়ুন

মণিরামপুরে ওবায়দুল কাদের

বিলবোর্ডে ছবি টাঙিয়ে, তোরণ দেখিয়ে, ফুল ছিটিয়ে মনোনয়ন হবে যাবে না

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- ‘বিলবোর্ডে বড় বড় ছবি টাঙিয়ে, তোরণ দেখিয়ে, ফুল ছিটিয়ে ও মোটরসাইকেল শোভাযাত্রা দেখিয়ে আমার মন জয় করা যাবে না। এগুলো করে মনোনয়ন পাওয়া যাবে না।’ মঙ্গলবার বেলা ১১টার দিকে সড়কপথে সাতক্ষীরা যাওয়ার পথে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন- ‘জরিপ হচ্ছে, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় জরিপ করছেন। জনমতে যে এগিয়ে থাকবে, জরিপেবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় ধরপাকড়ের আশঙ্কায় লাখো শ্রমিক

মালয়েশিয়া সরকারের রিহায়ারিং প্রকল্পের মেয়াদ শেষ হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর। এই সময়সীমা আর বাড়ানো হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছে দেশটির ইনিগ্রেশন বিভাগ। আশঙ্কা করা হচ্ছে নতুন বছরের শুরু থেকেই অবৈধভাবে আসা বিদেশি শ্রমিকদের ধরপাকড়ে দেশটিতে চালানো হবে সাঁড়াশি অভিযান। ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রিহায়ারিং প্রকল্প চালু রয়েছে। প্রকল্পটি মাই ইজি ভিসা নামে পরিচিত। বিভিন্ন ক্যাটাগরির অবৈধ শ্রমিকদের বৈধ হতে ‘মাই ইজি’ নামক স্থানীয় একটি কম্পানিকে দায়িত্ব দেয়বিস্তারিত পড়ুন

সেতুমন্ত্রীর আগমনে কলারোয়ায় যুবলীগের আনন্দ মিছিল

কলারোয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ১২ডিসেম্বর মঙ্গলবার সকালে সাতক্ষীরায় আগমনকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও শুভেচ্ছা সমাবেশ করেছেন দলিয় নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যার পর উপজেলা যুবলীগের নেতৃত্বে সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে এ আনন্দ মিছিল ও শুভেচ্ছা সমাবেশ করেন। আনন্দ মিছিল শেষে কাছারী মসজিদের সামনে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ মোস্তাকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা,বিস্তারিত পড়ুন

তালার খেশরায় বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

তালা উপজেলার খেশরা ইউনিয়ন বিএনপি উদ্যোগে রবিবার বিকালে মুড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আসাদুল মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুগ্ন সম্পাদক মির্জা আতিয়ার রহমান। ইউনিয়ন বিএনপি নেতা শেখ ওলিউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক গাজী গফ্ফার, বিএনপি’র নেতা এস, এম লিয়াকাত হোসেন, হাসিবুর রহমান হাসিব, শেখবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাসিক মিটিং-এর বিষয়টি সংবাদকর্মীদের না জানানোয় মিশ্র প্রতিক্রিয়া

কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথক দু’টি মাসিক আইন শৃঙ্খলা মিটিং ও এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এই দু’টি মিটিং প্রেসক্লাব/রিপোর্টাস ক্লাবসহ কোন কর্মরত সাংবাদিকদের না জানানোয় কর্মরত সাংবাদিকরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এমনকি ওই মাসিক সভায় উপস্থিতি দেখা যায়নি পৌরসভার মেয়রসহ কোন কাউন্সিলরগনকে। সোমবার বেলা ১০টার দিকে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নিবার্হী কর্মকর্তা মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক মাসিক আইন শৃঙ্খলা মিটিং চলাকালে উপস্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, থানার পরিদর্শক (তদন্ত), বিজিবির বিভিন্নবিস্তারিত পড়ুন

ল্যাপটপ ও হুইল চেয়ার বিতরন

দেবহাটায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করলেন রুহুল হক এমপি

দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায় উপজেলার দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ আঃলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডাঃ রুহুল হক এমপি। উপজেলা চাঁদপুর আনসার ভিডিপি ক্লাবে সোমবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রুহুল হক এই সেলাই মেশিনগুলো বিতরন করেন। এডিপির অর্থায়নে বাস্তবায়িত উপজেলার ২৫ জন দুঃস্থ নারীকে ৪ মাসব্যাপী দর্জি প্রশিক্ষন শেষে বিনামূল্যে সেলাই মেশিন ও সনদপত্র বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এক মহিলার প্রতারণা ও হয়রানিতে একটি নিরীহ পরিবার জর্জরিত

নায্যমূল্যে ৪৪ লাখ টাকায় নিষ্কন্টক জমি কিনে মিথ্যা মামলা ও হয়রানিতে জর্জরিত হয়ে পড়েছে একটি পরিবার। একের পর এক মিথ্যা অভিযোগ ও জাল দলিল সৃষ্টি করে ভাড়াটিয়া থেকে জমির মালিক সাজতে মরিয়া চক্রটি। সাতক্ষীরা শহরের সুলতানপুর গ্রামে এসব ঘটনা ঘটছে। জানা যায়, সুলতানপুর গ্রামের আলহাজ্ব মোঃ সিরাজুল হকের পুত্র মোঃ জিয়াউল হক একই গ্রামের মৃত শফিউর রহমান ওরফে মিলনের স্ত্রী মোছাঃ ফতেমা খাতুন ও তার ২ কন্যার নিকট থেকে গত ইংবিস্তারিত পড়ুন

সাংবাদিক মোস্তাফিজুরের ফুফুর মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক মরহুম আব্দুস সাত্তারের একমাত্র বড় বোন এবং সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও নিউ নেশনের সাতক্ষীরা প্রতিনিধি এবিএম মোস্তাফিজুর রহমানের ফুফু রোকেয়া বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম। সংগঠনের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন, অর্থ সম্পাদক মুক্তিযোদ্বা কাজী নাছির উদ্দীন, কার্য্যকারি সদস্যবিস্তারিত পড়ুন

শার্শায় আইন শৃংখলা ও চোরাচালানি প্রতিরোধ সভা অনুষ্ঠিত

শার্শায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বেলা সাড়ে ১১ টায় আইন শৃংখলা ও চোরাচালানি প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল। এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মজ্ঞু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল ওয়াদুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল, শার্শা থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, বেলাপোল বন্দর থানার উপ-পরিদর্শক শরীফবিস্তারিত পড়ুন

কেশবপুরের পাঁজিয়ায় ১৬ দলীয় শহীদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া কালীবাড়ি মাঠে সোমবার বিকালে ১৬ দলীয় শহীদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। ক্রীড়া সংগঠক জসিম উদ্দীন জক্কির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ১৬ দলীয় শহীদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও সাংবাদিক জয়দেব চক্রবর্তী। উপস্থিত ছিলেন খেলার তত্ত্ববোধায়ক আমির হোসেন, সাবেক ইউপি সদস্য জহুরুল হক,বিস্তারিত পড়ুন

খুলনা এনইউবিটি বির্তক প্রতিযোগীতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনায় আন্তঃ ডিপার্টমেন্ট বির্তক প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এ বির্তক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব আজ বিকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন, মনোজ কুমার মজুমদার, পাবলিক রিলেসন অফিসার, কুয়েট, স্বর্নকমল রায়, সহকারী শিক্ষক, সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়,এন.এ.এম সারওয়ারে আখতার, উপ-পরিচালক বাংলাদেশ ব্যাংক ও সংবাদ পাঠক বাংলাদেশ বেতার, এস.এম তরিকুল ইসলাম. সরদার শাকিল আহমেদ, প্রভাষক অর্কিটেকচার বিভাগ। আরওবিস্তারিত পড়ুন

পানি সম্পদ মন্ত্রণালয়ে ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১০ ডিসেম্বর’১৭ পানি সম্পদ মন্ত্রণালয়ের সভা কক্ষে জনাব আনিসুল ইসলাম মাহমুদ, মাননীয় মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় এঁর সভাপতিত্বে ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন জনাব নজরুল ইসলাম, বীরপ্রতিক, মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়, জনাব ইসমাত আরা সাদেক, মাননীয় প্রতিমন্ত্রী, জন প্রশাসন মন্ত্রণালয়, জনাব মুস্তফা লুৎফুল্লাহ, এমপি, সাতক্ষীরা-১, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মহোদয়সহ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অন্যান্যবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ওয়ারেন্টভুক্ত আসামীসহ দুই ব্যক্তি আটক

কলারোয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২২ পুরিয়া গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী ও এক ওয়ারেন্টভূক্ত আসামিকে আটক করেছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথ এর নির্দেশনায় কলারোয়া থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনাকালে এসআই পিন্টু লাল দাস এর নেতৃত্বে এএসআই রাসেল রানা, এএসআই মিলন হুসাইন সঙ্গীয় ফোর্সের সহায়তায় কলারোয়ার কেঁড়াগাছি গ্রামের জাহানারা বেগমের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ২২ পুরিয়া গাঁজাসহ শনিবার রাত ৮টার দিকে জাহাঙ্গীর হোসেন ওরফে বাবলু (৪০)বিস্তারিত পড়ুন