Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তুফান রিসোর্ট রেস্টুরেন্টের উদ্বোধণ
সাতক্ষীরার লাবসায় কালী মন্দির উদ্বোধন

সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা পুর্বপাড়া সার্বজনীন কালী মন্দিরের বহুতল ভবন নির্মাণের ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। বৃহষ্পতিবার কড়াই থেকে নির্মাণ সামগ্রী পিলারের গোড়ায় ঢেলে এর উদ্বোধন করেন। মাগুরা পূর্বপাড়া সার্বজনীন কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি পবিত্র ব্যানার্জী জানান, ১৯৫৩ সালে এ মন্দির প্রতিষ্ঠিত হলেও বর্তমানে এর ভগ্নদশার কারণে তা নতুন করে নির্মান বা সংস্কারের প্রায়জন দেখা দেয়। সে কারণে মন্দির কমিটি আলোচনা সাপেক্ষেবিস্তারিত পড়ুন
২৪ ঘন্টার আল্টিমেটাম যাত্রীদের
কাস্টমস-পুলিশের সংঘর্ষ : বেনাপোল বন্দর অচল করার হুমকি

বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস কর্তৃক পাসপোর্ট যাত্রীর নিকট অবৈধ ঘুষ চাওয়াকে কেন্দ্র করে পুলিশ ও কাস্টমস সদস্যদের সংঘর্ষের রেশ কিছুতেই কাটছে না। কে কাকে ঘায়েল করবে তা নিয়ে পৃথকভাবে দফায় দফায় বৈঠক, আলোচনা, র্যালী ও প্রতিবাদ সভা করছে পুলিশ ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারিরা। সাথে, উক্ত ঘটনার ভিকটিম পাসপোর্ট যাত্রীদ্বয় অভিযোগের আঙ্গুল তুলে বলেছেন কাস্টমস কর্মকর্তারা তাদের সাথে থাকা ল্যাগেজ ছাড় দেওয়ার জন্য ৫ হাজার টাকা ঘুষ দাবি করেছেন। যা বেনাপোল পোর্ট থানায় লিখিতবিস্তারিত পড়ুন
কলারোয়া বিদ্যুৎ ও ফিডার শ্রমিক ইউনিয়নের নির্বাহী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

কলারোয়া বিদ্যুৎ ও ফিডার শ্রমিক ইউনিয়নের নির্বাহী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের সিনিয়র সহ.সভাপতি আজগর আলীর সভাপতিত্বে বৃহষ্পতিবার কলারোয়া থানা মোড়ে ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনকে গতিশীল করার অভিপ্রায়ে সংশ্লিষ্ট ইউনিয়নের সদস্যদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ.সভাপতি শরীফ হাসান সবুজ, শ্রী হারাধণ চন্দ্র, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন, সহ.সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, সহ-সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নাশকতা মামলায় ২জামায়াত কর্মী আটক

কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামী দুই জামায়াত কর্মীকে আটক করেছে। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নির্দেশনা মোতাবেক এসআই পিন্টু লাল দাস ও ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে নাশকতা মামলার আসামী উপজেলার জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়া গ্রামের মৃত জয়নাল গাজীর ছেলে আব্দুল খালেক গাজী (৬০) ও যুগিখালীর ইউনিয়নের উফাপুর গ্রামের আশরাফ আলীর ছেলে লিয়াকত আলী (৩৬)কে বাড়িবিস্তারিত পড়ুন
কলারোয়ার চান্দুড়িয়ায় জনসাধারণের সাথে বিজিবির মতবিনিময়

কলারোয়া সীমান্তে জনসাধারণের সাথে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টায় উপজেলার চান্দুড়িয়া সীমান্তের চান্দুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাছে এ মতবিনময় সভা অনুষ্ঠিত হয়। সুবেদার কোহিনুর আলমের উপস্থিততে এ মতবিনিময় সভায় বক্তব্য দেন হাবিলদার অসিত কুমার, ইউপি সদস্য কামাল হোসেন লাভলু, সাংবাদিক এসএম ফারুক হোসেন। সুবেদার কহিনুর আলম বলেন- অবৈধ ভাবে কেউ ভারতে গরু আনতে যাবেন না, এই সীমান্তে কেহ নারী ও শিশু পাচার করতে পারবে না, মাদক দ্রব্য ক্রয়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় হঠাৎগঞ্জ প্রাইমারী স্কুলে বার্ষিক পরিক্ষার ফল প্রকাশ

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের ১৫নং হঠাৎগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১৭ সালের শিক্ষাবর্ষে শিশু শ্রেণী হতে পঞ্চম শেণ্রী পর্যন্ত সকল ছাত্র/ছাত্রীদের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্কুল চত্বরে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কার্তিক চন্দ পালের সভাপতিত্বে প্রধান শিক্ষক বদরুজ্জামান বাবলু এই বার্ষিক পরিক্ষার ফলাফল ঘোষনা করেন। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউপি সদস্য মফিজুল ইসলাম রানা, সমাজ সেবক হোসেন আলী, মাষ্টার শফিকুল ইসলাম, অবিভাবক সদস্যবিস্তারিত পড়ুন
শার্শায় সড়ক দূর্ঘটনায় সাংবাদিকের স্ত্রী নিহত

যশোরের শার্শায় সড়ক দূর্ঘটনায় দৈনিক সংগ্রামের শার্শা প্রতিনিধি আনোয়ারুল কবীরের স্ত্রী সেলিনা আক্তার( ৪৫) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় যশোর বেনাপোল সড়কে শার্শা থানা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে আনোয়ারুল কবিরও আহত হয় মারাত্মক ভাবে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, নিজ গ্রামের বাড়ি মনিরামপুর থেকে বেনাপোল বাড়ি ফেরার পথে যশোর-বেনাপোল সড়কের শার্শা বাজারের হাইস্কুলের সামনে পৌছালে যশোর থেকে বেনাপোলগামী একটি কাভার্ডবিস্তারিত পড়ুন
আরো খবর...
কেশবপুরে কিশোর-কিশোরীদের ফুটবল টুর্ণামেন্ট

যশোরের কেশবপুরে বুড়িহাটি হাসানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে মঙ্গলবার বিকালে দলিত হারচয়েস প্রকল্পের আয়োজনে কিশোর-কিশোরীদের ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় ট্রাইব্রেকারে বুড়িহাটি ফুটবল ক্লাব ২-১ গোলে শেখপুরা ফুটবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে। বুড়িহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন হাসানপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জুলমাত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মুকুলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ভোমরা বন্দরে পাথর বোঝাই ভারতীয় ট্রাক উল্টে নিহত ১

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে পাথরবোঝাই ভারতীয় ট্রাক উল্টে পড়ে এক পাথর ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ভোমরা বন্দরের সোনালী ট্রান্সপোট সংলগ্ন জাহাঙ্গীরের চায়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম উজ্জল হোসেন। তার বাড়ি খুলনার পাইকগাছায়। সাতক্ষীরা ভোমরা ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুয়েল জানান- ‘পাথরবোঝাই একটি ট্রাক আকস্মিক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী জাহাঙ্গীরের চায়ের দোকানের উপর উল্টে পড়ে। এতে ট্রাকবিস্তারিত পড়ুন
দেশের উন্নয়নের বার্তা সাধারণ জনগণের কাছে পৌছে দিতে হবে : স্বপন

কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন বলেছেন- ‘নৌকা উন্নয়নের প্রতীক। দেশের উন্নয়ন তরান্বিত করতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে আবারো নির্বাচিত করতে হবে। এজন্য ঐক্যবদ্ধ হয়ে আ.লীগের প্রতিটি কর্মী-সমর্থকদের দেশের উন্নয়ন ও গণমানুষের ভাগোন্নয়নের বার্তাগুলো সাধারণ জনগণের কাছে পৌছে দিতে হবে।’ মঙ্গলবার সন্ধ্যায় কলারোয়া উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ওই সম্মেলন উদ্বোধনবিস্তারিত পড়ুন
কলারোয়া উপজেলা ছাত্রদলের সভাপতি সনজু গ্রেফতার

কলারোয়া উপজেলা ছাত্রদলের সভাপতি তাওফিকুর রহমান সনজুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে পৌর সদরের ঝিকরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান- ‘মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দুই ওয়ারেন্টসহ একাধিক মামলার আসামি ছাত্রদলের সভাপতি সনজু বাড়িতে অবস্থান করছে। পরে তার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা ওই বাড়ি ঘেরাও করে সনজুবিস্তারিত পড়ুন
কলারোয়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৩লক্ষাধিক টাকা হারালেন এক ব্যক্তি

কলারোয়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৩লক্ষাধিক টাকা হারালেন এক ব্যক্তি। মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে- মঙ্গলবার দুপুরের দিকে কলারোয়া সাব.রেজিস্ট্রি অফিসের স্টাম্প ভেন্ডার জাভিদ অালম (৩২) বাসযোগে সাতক্ষীরা যাওয়ার পথে অজ্ঞান পার্টির সদস্যরা অজ্ঞান করে তার কাছে থাকা ৩লাখ ২০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। পরে অচেতন অবস্থায় জাভিদকে পথচারীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে বলে জানা গেছে।
জামায়াতকে নির্বাচন থেকে দূরে রাখার অনুরোধ
সিইসির সঙ্গে বৈঠক : তিন বাম দলের ১৮ দফা সুপারিশ পেশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে যৌথভাবে ১৮ দফা সুপারিশ দিয়েছে দেশের বাম ধারার তিনটি রাজনৈতিক দল। মঙ্গলবার বেলা ১১ টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠক করে এসব সুপারিশ জমা দেয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দেড়ঘন্টাব্যাপী বৈঠকে নিবন্ধন বাতিল হওয়া স্বাধীনতাবিরোধী দল জামায়াত নেতারা যেন জোটবদ্ধ হয়ে অন্য দলের প্রতীকে বা অন্যবিস্তারিত পড়ুন
যশোরে প্রধানমন্ত্রীর আগমন সফল করার লক্ষ্যে রাজগঞ্জে আ.লীগের সভা

আগামী ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোর আগমনে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার বিকালে ঝাঁপা ইউনিয়ন পরিষদ হলরুমে দলীয় নেতাকর্মিদেরকে উক্ত সমাবেশে যোগদানের বিষয়ে এক বিশেষ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহনের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাষ্টার খোরশেদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টু, ঝাঁপাবিস্তারিত পড়ুন
সংগীতে পিএইচডি করতে চাই আসিফ

বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙ্গে চোখের নদীতে অন্যের হাত ধরে… জনপ্রিয় গানটি শুনলে অনেকের চোখের সামনে চলে আসে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের কথা। কিন্তু সাতক্ষীরারসহ পার্শবর্তী জেলা এবং ভারতের বিভিন্ন গানের মঞ্চে নজরুল সংগীত ও আধুনিক বাংলা গান গেয়ে মঞ্চ মাতাচ্ছেন সাতক্ষীরার কৃতি সন্তান আসিফ নেওয়াজ। ইতোমধ্যে সে ব্যাপক সুনাম করেছে। সংগীত শিল্পী হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে এই এলাকার মানুষের কাছে। আসিফের সুুমধুর কণ্ঠের সংগীত ভারতীয় কয়েকটি টিভিবিস্তারিত পড়ুন
বেনাপোলে পরিত্যাক্ত অবস্থায় ৭১ কেজি গাজা উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বেনাপোল রঘুনাথপুর সীমান্তের একটি মাঠের মধ্যে থেকে সোমবার ভোরে পরিত্যক্ত অবস্থায় ৭১ কেজি গাঁজা উদ্ধার করা হয় । ৪৯ বিজিবির রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার মামুনার রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ গাঁজার একটি চালান নিয়ে ভারত সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ সীমান্তের রঘুনাথপুর মাঠের মধ্যে অবস্থান করছে। এ সময় সেখানেবিস্তারিত পড়ুন
