সোমবার, অক্টোবর ৫, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

যশোরে সন্ত্রাসীর গুলিতে যুবক নিহত

যশোর শহরে ক্রেতার দিকে দুর্বৃত্তের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় টিপু সুলতান (২২) নামের এক দোকানদার নিহত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শহরের টিবি ক্লিনিকের মোড়ে এ ঘটনা ঘটে। টিপু সুলতান বেজপাড়া-টিভি ক্লিনিক এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি টিভি ক্লিনিক মোড়ে একটি সিঙ্গাড়া-পুরির দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন। নিহত টিপু সুলতানের মামা শ্বশুর পারভেজ বলেন- সকালে টিপু দোকানে বসে শিঙাড়া, পুরি ও পিয়াজু তৈরি করছিলেন। সে সময় দোকানে বসে দুজনবিস্তারিত পড়ুন

শার্শায় ২৭৪টি ক্যাম্পে শিশুদের ভিটামিন এ ক্যপসুল খাওয়ানো হলো

যশোরের শার্শায় সারা দেশের ন্যায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৭ দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভিটামিন এ প্লাস ২০১৭ এর দ্বিতীয় রাউন্ডের কার্যক্রম শুরু হয়। ২৬৪ টি অস্থায়ী ৯টি স্থায়ী ক্যাম্পে ভিটামিন এ ক্যপসুল খাওয়ানো শুরুকরা হয়েছে। স্বাস্থ্য সহকারি কামরুজ্জামান কলারোয়া নিউজকে জানান তার অধীনস্ত রু্দ্রপুর ১ নং ওয়ার্ডে ৯৪২জন শিশুকে ভিটামিন এ ক্যপসুল খাওয়াতে হবে।তিনি জানান ৬ থেকে ১১ মাস বয়সের সকল শিশুকে নিল রংয়েরবিস্তারিত পড়ুন

কলারোয়া জামায়াতের আমীর ওসমান গণি গ্রেফতার

কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওসমান গণি (৪০)কে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে উপজেলার যুগিখালী ইউনিয়নের কামারালী স্কুল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জামায়াত নেতা মাওলানা ওসমান গণি উপজেলার মানিকনগর গ্রামের নাছিম উদ্দীনের ছেলে ও কামারখালি দাখিল মাদরাসার সুপার। সরসকাটি পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই তারেক সহ কয়েকজন পুলিশ তাকে তার মাদরাসা এলাকা থেকে আটক করেছে বলে কর্মরত শিক্ষকরা জানান। তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে গত চারবিস্তারিত পড়ুন

‘প্রান্তিক পর্যায়ে দরিদ্রতা হ্রাসে দেশের সামগ্রিক উন্নতি নির্ভরশীল’ : এমপি লুৎফুল্লাহ

সাতক্ষীরা-১ (কলারোয়া ও তালা) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘প্রান্তিক জনগোষ্ঠিই দেশের উন্নয়নের প্রাণপুরুষ। প্রান্তিক পর্যায়ে দরিদ্রতা হ্রাসে দেশের সামগ্রিক উন্নতি নির্ভরশীল। আর তাই বর্তমান সরকার গ্রামাঞ্চলের ৪০দিনের মাটি কাটার কাজের মাধ্যমে অতি দারিদ্র মানুষের ভাগ্গোন্নয়নে প্রচেষ্টা চালাচ্ছে।’ শনিবার সকালে কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের শাহপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেখানে কোদাল হাতে মাটি কেটে অতি দারিদ্রবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর মমতাজ আহম্মেদের স্মরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি বলেছেন- ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠজন ও সহপাঠী মমতাজ আহম্মেদ ছিলেন একজন দেশপ্রেমিক ত্যাগী ও সদালাপী ব্যক্তি। তিনি শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে এলাকায় ব্যাপক প্রশাংসা অর্জন করেছেন। তার মৃত্যুতে সাতক্ষীরা তথা কলারোয়াবাসী হারিয়েছে এক মহান রাজনীতিবিদ সমাজ সংস্কারক শিক্ষানুরাগী ব্যক্তিকে। মহান স্বাধীনতা যুদ্ধের একজন দেশপ্রেমিক সংগঠককে।’ শনিবার দুপুরে কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়ায় সাবেক এমএলএ মমতাজ আহম্মেদের ৪র্থ মৃত্যু বার্ষিকীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

কলারোয়ায় দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছে দ্য ওসমান আলী নূরানী এডুকেশন ফাউন্ডেশন। শনিবার কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্য ওসমান আলী নূরানী এডুকেশন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এরতাজুল ইসলাম নূরানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী দ্য ওসমান আলী নূরানী এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.রফিক নূরানী। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা পারভীন, প্রফেসর নূরুল ইসলাম, সাবেক অধ্যক্ষবিস্তারিত পড়ুন

মিথ্যা সংবাদের প্রতিবাদ

আমরা পবিত্র সাহা ও রামকৃষ্ণ সাহা কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউপির ক্ষেত্রপাড়া গ্রমের বাসিন্দা। গত ২৩/১২/১৭ ইং দৈনিক জন্মভূমি পত্রিকায় তৃতীয় পাতায় ৩ ও ৪নং কলামে কলারোয়ায় সরকারি জমি দখল করে দোকান ঘর নির্মাণ সংক্রান্ত সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে, যা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রোনদিত। আমাদেরকে সমাজে হেয় করার জন্য এক শ্রেনীর সন্ত্রাসী ও কুচক্রিমহল এমন সংবাদ পরিবেশন করতে সহায়তা করেছে। গত ১০/০৭/১৭ইং মাননীয় জেলা প্রশাসক, সাতক্ষীরা মহোদয়ের অনুমোদনবিস্তারিত পড়ুন

কলারোয়ার খাসপুরে ভাগবত আলোচনা ও পদাবলী কীর্তন

কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়নের খাসপুরে ভাগবত আলোচনা ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার খাসপুর সনাতন ক্রীড়া সংঘের প্রাথমিক মন্দির ভিত্তিক গীতা স্কুলের ১ম বষর্পূতি উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) পিন্টু লাল দাস। নিখিল অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার এসআই রতন হাজরা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মনোরঞ্জন সাহা ও নামাচার্য্য শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুর আশ্রমের সাধারণবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত

সারাদেশের ন্যায় কলারোয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড পালিত হয়েছে। ২৩শে ডিসেম্বর শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার পৌরসদর সহ ১২টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ১৫ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে বলে জানা গেছে। উপজেলার দেয়াড়া স্বাস্থ্য সহকারী সেলিমুজ্জামান জানান- দেয়াড়া ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডসহ ২৪টি পয়েন্টেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল কলেজে সুধী সমাবেশে এমপি লুৎফুল্লাহ

সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে কারিগরি শিক্ষার এনরোলমেন্ট বৃদ্ধি সম্প্রসারণ মান উন্নয়ন ও গণসচেতনতা সৃষ্টির লক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অডিটোরিয়ামে সুধী সামবেশে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অধ্যক্ষ মো. জিয়াউল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি ও দৈনিকবিস্তারিত পড়ুন

গ্যাসের সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে ১০টি ঘরোয়া ওষুধ

আপনি কি প্রায়ই অ্যান্টাসিড ওষুধ খেতে খেতে অতিষ্ঠ হয়ে পড়েছেন? পাকিস্থলির গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে অতিরিক্ত এসিড নিঃসরণ হলে পেটে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা সৃষ্টি হয়। সাধারণত খাবার খাওয়ায় দীর্ঘ বিরতি, খালি পেটে থাকা বা অতিরিক্ত চা, অ্যালকোহল বা কফি পানের কারণে পেটে গ্যাসের সমস্যা সৃষ্টি হয়। এছাড়া মশলাদার খাবার খাওয়া, ভাজা-পোড়া খাবার, খাবার খাওয়ায় অনিয়ম, অতিরিক্ত মদপান, স্ট্রেস, ধুমপান, রাতে ঘুামনোর সময় খাবার খাওয়া, খাবার খাওয়ার পরপরাই শুয়ে পড়া প্রভৃতি কারণেও পেটেবিস্তারিত পড়ুন

রংপুরে লাঙলের জয়

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সম্পূর্ণ ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তফা বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। ১৯৩টির মধ্যে সব কটি কেন্দ্রের বেসরকারি ফলাফলে জাতীয় পার্টির মোস্তফা (লাঙল) পেয়েছেন এক লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট, আওয়ামী লীগ প্রার্থী শরফুদ্দিন আহমেদ ঝন্টু (নৌকা) ৬২ হাজার ৪০০ এবং বিএনপি প্রার্থী কাওছার জামান বাবলা (ধানের শীষ) পেয়েছেন ৩৫ হাজার ১৩৬ ভোট। নির্বাচনে মোট ভোটার ছিল তিন লাখ ৯৩ হাজার ৯৯৪। ভোট পড়েছেবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুর ও রামভদ্রপুর প্রাইমারি স্কুলে ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর ও চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হারিজ মোহাম্মাদ পরসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, সাংবাদিক হাসান মাসুদ পলাশ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার কওছার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, যুবনেতা ডালিম হোসেন, সোহাগ রানা নয়ন,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে কৃষি উৎপাদনে মাঠ দিবস পালন

সাতক্ষীরার সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বৃহস্পতিবার বিকালে ব্লু-গোল্ডের আয়োজনে কৃষি উৎপাদনে মাঠ দিবস পালিত হয়েছে। বাঁধনডাঙ্গা পুরাতন বাড়ীর মোড়ে ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান এস,এম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসেন ও ব্লু-গোল্ডের ম্যানেজার আনিছুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুস সামাদ, মাওলানা নাসির উদ্দীন, শেখ আব্দুল আহাদ, আব্দুল খালেক, আব্দুস সালাম সানা, ডাঃ দিনেশবিস্তারিত পড়ুন

যশোরে দলিত কার্যক্রম বিষয়ে এ্যাডভোকেসি কর্মশালা

যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্কেকহোল্ডার, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও উপকারভোগীদের অংশ গ্রহণে জেলা পর্যায়ে দলিত হারচয়েস প্রকল্পের চলমান কার্যক্রম বিষয়ে এক এ্যাডভোকেসি কর্মশালা বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। দলিতের সহকারী পরিচালক বাসন্তী লতা দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও এ্যাড. সালেহা বেগম। অন্যান্যেরবিস্তারিত পড়ুন

‘বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে ভারত অবদান রাখছে’ : মণিরামপুরে ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রীংলা বলেছেন- মংলায় খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ করতেও ভারত সরকার প্রস্তুত রয়েছে। এছাড়াও মংলা বন্দরের সাথে দেশের অন্যান্য এলাকার রেল লাইন সংযোগে নেই। সেই সংযোগ নির্মাণে ভারত সরকার ৩৫ কোটি ডলার ব্যয়ের প্রক্রিয়া শুরু করেছে। সম্প্রতি খুলনা-কলকাতার মধ্যে বিরতিহীন বন্ধন এক্সপ্রেস নামের ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। ৫২ বছর পর এটি তদানীন্তন বরিশাল এক্সপ্রেসের জায়গায় স্থান পেয়েছে। প্রথম ট্রেনে কলকাতায় যাবার সময় আমি ট্রেনের ভিতরেবিস্তারিত পড়ুন