Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ধানঘড়া মাদরাসার ভবন উদ্বোধন
ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও দেবে সরকার : কলারোয়ায় লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘ইসলাম শান্তির ধর্ম, কোন ধর্ম-ই জঙ্গিবাদ-সন্ত্রাসকে সমর্থন করে না। ইসলাম ধর্মের ধারক-বাহক হিসেবে মাদারাসার শিক্ষার্থীদের জঙ্গিবাদ সম্পর্কে সচেতন করতে হবে। এমন কোন শিক্ষা দেয়া যাবে না যেটা জঙ্গিবাদকে উস্কে দেবে।’ বৃহষ্পতিবার দুপুরে কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের ধানঘরা দাখিল মাদরাসার নতুন ভবন উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুস্তফা লুৎফুল্লাহ এমপিবিস্তারিত পড়ুন
কলারোয়ার প্রবীন শ্রমিক নেতা মোহাম্মদ আলী আর নেই

কলারোয়ার প্রবীন মোটর শ্রমিক নেতা ও শ্রমিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী আর নেই। বৃহষ্পতিবার (১৮জানুয়ারী) ভোর ৫টার দিকে বার্ধক্যজনিত কারণে উপজেলার কেরালকাতা ইউনিয়নের কেরালকাতা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না…রাজিউন)। মরহুমের বয়স হয়েছিলো ৯০বছর। মৃত্যুকালে তিনি ৮ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শ্রমিক নেতা মোহাম্মাদ আলীর (শ্রমিক ইউনিয়ন কার্ড নং ০৯) মৃত্যুর খবর শুনে তাঁর বাড়িতে যান ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান কলারোয়া সড়কবিস্তারিত পড়ুন
কলারোয়া উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন লুৎফুল্লাহ এমপি

কলারোয়া উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। বৃহষ্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি কাজিরহাটে অবস্থিত বেগম রোকেয়া এডাস স্কুল, কাজিরহাট হাইস্কুল, কাজিরহাট গার্লস হাইস্কুল, হেলাতলা ইউনিয়নের কে.এইচ.কে হাইস্কুল, ধানঘরা দাখিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। প্রতিষ্ঠানগুলো পরিদর্শকালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষক-শিক্ষার্থীসহ ম্যানেজিং কমিটির সদস্যরা। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করার আশ্বাসের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে দিকে জোর দেয়ার তাগিদ দেন এড.মুস্তফা লুৎফুল্লাহবিস্তারিত পড়ুন
‘পেটুক’ উদ্বোধন, কম্বল বিতরণ
সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের ম্যানেজিং কমিটির সভা

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনর ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সভাপতি আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, আলহাজ্ব ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী সিরাজুল হক, সদস্য কাজী আমিরুল হক আহাদ, আলহাজ্ব কাজী মনিরুজ্জামান মুকুল, আলহাজ্ব আব্দুস সাত্তার, মো. গোলাম মোস্তফা, আলহাজ্ব এড. মোনায়েম খানবিস্তারিত পড়ুন
একটি ষাঁড়ের জন্য বিয়ে করেননি এই নারী

চাইলেই বিয়ে করে সুখে সংসার করতে পারতেন ৪৮ বছর বয়সী এই নারী। কিন্ত ওই পথে হাঁটেননি। বরং বাবা-দাদার পেশাকেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন ভারতের তামিলনাড়ুর প্রত্যন্ত গ্রামের এই দিনমজুর সেলভারানি কানাগারাসু। তার বয়স যখন খুব অল্প ছিল তখন থেকেই তিনি স্বপ্ন দেখতেন দাদা এবং বাবার মতো তিনিও একদিন তামিলনাড়ুর বিখ্যাত বুল ফাইটিং জাল্লিকাট্টুতে অংশগ্রহণ করবেন। আর সেই মতো নিজেকে প্রস্তুতও করেছিলেন তিনি। তাই প্রাপ্তবয়স্ক অবস্থায় তার কাছে বেশ কিছু বিয়েরবিস্তারিত পড়ুন
ট্রাম্পের ‘গার্লফ্রেন্ডের’ লম্বা তালিকা ফাঁস

ট্রাম্পের ‘গার্লফ্রেন্ডের’ লম্বা তালিকা ফাঁস হয়েছে। সম্প্রতি স্ট্রোরমি ডানিয়েল (বামে) নামের এই পর্ন তারকার সঙ্গে তার সম্পর্কের খবর ছড়িয়ে পড়ে। বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকতে চান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেটা নির্বাচিত হওয়ার আগে থেকেই। আর নির্বাচনের পরেও তো সেটা আরও বহু গুণ বেড়ে গেছে। সম্প্রতি তার সঙ্গে সাবেক এক পর্নস্টারের যৌন সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে। শুধু তাই নয়, প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই পর্নস্টারের মুখ বন্ধ করতে কোটি টাকাও দিয়েছেন এই মার্কিন ধনকুবের।বিস্তারিত পড়ুন
অভিনব কায়দায় আনারসের ভেতরে কোকেইন!

তরতাজা আনারসের ভেতরে থেকে শত শত কেজি কোকেইন উদ্ধার করেছে পর্তুগাল ও স্পেনের পুলিশ। বুধবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। দুই দেশের পুলিশ জানিয়েছে, তার এ পর্যন্ত মাফিয়া বাহিনীর নয় সদস্যকে গ্রেফতারে সক্ষম হয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশ থেকে এ কোকেইন নিয়ে আসা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ২০১৭ সালের এপ্রিল থেকে শিপিং কনটেইনারের মালামাল পরীক্ষা করতে শুরু করে স্পেন ও পর্তুগাল। সেই রুটির পরীক্ষার সময় বুধবার আনারসের ভেতর থেকে ওইবিস্তারিত পড়ুন
শুধু ‘পাকিস্তানি’ হওয়ায় যত অপমান (ভিডিও)

পাকিস্তানের প্রথম সারির অভিনেত্রী সাবা কামার। বলিউডে কাজ করেও খ্যাতি কুড়িয়েছেন। সেই নায়িকাকেই দেশের বাইরে বার বার অপদস্ত হতে হয়েছে কারণ তিনি পাকিস্তানের নাগরিক। তার একটি ভিডিও সম্প্রতি ব্যাপকহারে ছড়িয়েছে ইন্টারনেটে। ভিডিওতে ৩৩ বছরের সাবা জানান, আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে ‘নিরাপত্তা পরীক্ষা’র নামে তাকে বার বার অপমানিত করা হয়েছে কারণ তিনি পাকিস্তানি পাসপোর্ট বহন করছিলেন। সাবা বলেন, ‘যেভাবে আমাদের (পাকিস্তানিদের) পরীক্ষা করা হয় (আন্তর্জাতিক বিমানবন্দরে)…. আমি বর্ণনা করতে পারবো না। এটা খুবই অপমানজনকবিস্তারিত পড়ুন
সুস্থ শরীরে দীর্ঘদিন বাঁচতে পান্তা ভাত খান (ভিডিও)

বর্তমানে প্রায় সবার বাড়িতে সকালে গরম ভাত কিংবা নাস্তার প্রচলন। কিন্তু অতীতে সকাল বেলা মানে পান্তা ভাত, বিশেষ করে স্বল্প আয়ের পরিবারে। এ ভাতের সাথে একটু লবণ, শুকনা মরিচ পোড়া অথবা কাঁচা মরিচ এবং পিঁয়াজ। লেবু অথবা লেবু পাতার রস। থাকলে একটু আচার। এখনও গ্রামাঞ্চলে পান্তার প্রচলন রয়েছে। তবে শহরাঞ্চলে এই খাবারের প্রচলন নেই বললেই চলে। অথচ পুষ্টিগুণে ভরপুর এই পান্তা ভাত। চিকিৎসকরা বলছেন, জীবনের যাবতীয় শক্তি নাকি পান্তায় রয়েছে। তাদেরবিস্তারিত পড়ুন
১২০০ নারীকে নিয়েছেন, অতঃপর…

ফিলিপিন্সের শিক্ষক ইউহেই তাকসিমার বয়স ৬২ বছর। গত ২৭ বছরে তিনি ৬৭টি দেশের প্রায় ১২০০ নারীকে বিছানায় নিয়েছেন। এদের মধ্যে বেশিরভাগেরই বয়স ১৬ বা তার কম। সম্প্রতি সে খবর প্রকাশ্যে আসতেই গ্রেফতার হয়েছেন তিনি। তবে গ্রেফতার যৌনতার জন্য নয়। তাকে গ্রেফতার করা হয়েছে নাবালিকাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করার দায়ে। তাকসিমার অপকর্ম ফাঁস হওয়া প্রসঙ্গে পুলিশ জানায়- নিজের জীবনের স্মৃতি ধরে রাখতে পছন্দ করেন ইউহেই তাকসিমা। সেই উদ্দেশ্যেই যৌন সম্পর্ক স্থাপনবিস্তারিত পড়ুন
এবার দক্ষিণ সিটির ১৮ ওয়ার্ডের নির্বাচন স্থগিত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পর এবার দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ডের নির্বাচনের তফসিলও স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের হাইকোর্ট বেঞ্চ বৃহষ্পতিবার এ আদেশ দেন। আদালতে রিট আবেদনটি দায়ের করেন ডেমরা ইউনিয়নের ভোটার মোজাম্মেল হোসেন। এর আগে, গত ৯ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের শূন্য পদে উপ-নির্বাচন ও নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ড কাউন্সিলর ওবিস্তারিত পড়ুন
যশোর রোডে গাছ কাটায় হাইকোর্টের নিষেধাজ্ঞা

যশোর রোড নামে খ্যাত যশোর-বেনাপোল মহাসড়কে গাছ কাটায় ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছিল আলোচনা-সমালোচনা। তবে শতবর্ষী গাছগুলো রেখেই রাস্তা প্রশস্ত করার পক্ষে বেশির ভাগ মানুষ মতামত দিয়েছেন। এক সময় নড়াইলের জমিদার কালিবাবুর উদ্যোগে যশোর থেকে কলকাতা পর্যন্ত এ রাস্তাটিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ছাত্রলীগ নেতা ইমন হত্যার এক বছর পূর্ণ, রহস্য উদঘাটন হয়নি আজো

সাতক্ষীরার চাঞ্চলকর ছাত্রলীগ নেতা ইমন হত্যার এক বছর পূর্ণ হলেও পুলিশ আজও ঘটনার রহস্য উদঘাটন হয়নি। যে কারণে মামলার বাদি ও হত্যার শিকার ইমনের মা-বাবা হতাশায় ভুগছেন। তারা অনতিবিলম্বে প্রকৃত হত্যাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পুলিশ-প্রশাসনের নিকট। নিহত ইমনের পরিবার ও সদর থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়- সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার শেখ হাসিবুল হাসান ওরফে ইমন (২১) খুলনা আযম খান কমার্স কলেজে অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র ছিল।বিস্তারিত পড়ুন
বেনাপোল কাস্টমস হাউসে দুর্নীতি বন্ধে ফোল্ডার পদ্ধতি চালু

যশোরের বেনাপোল কাস্টমস হাউসে দুর্নীতি ও অনিয়ম রোধ করতে নথি প্রথা বাতিল করে ফোল্ডার পদ্ধতি চালু করা হয়েছে। এতে করে আমদানি-রফতানি বানিজ্যে গতিশীলতা আসবে। রাজস্ব আয় বেড়ে যাবে। বন্দর থেকে দ্রুত পন্য খালাশে সুবিধা হবে। এমনটা-ই জানিয়েছেন কাস্টমস কর্তৃপক্ষ। সুত্র জানায়- রাজস্ব আয় বৃদ্ধি ও বন্দর থেকে দ্রুত পন্য খালাশের জন্য দেশের সর্ববৃহত স্থলবন্দর বেনাপোল কাস্টম হাউসে এই প্রথমবারের মতো নথি প্রথা বাতিল করে ফোল্ডার পদ্ধতি চালু করা হয়েছে। ফলে অনিয়মবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় পানিতে ডুবে ২বছর বয়সী শিশুর মৃত্যু

সাতক্ষীরায় পানিতে ডুবে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শিশুর নাম সাইফ হোসেন(২)। সে সদরের নারায়ণজোল গ্রামের মো. আব্দুল্লাহ এর ছেলে। মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে। শিশুর দাদা হাজী আনছার আলী বলেন- সকাল ৯ টা হতে সাইফ নিখোজ ছিলো। আমরা অনেক জায়গায় খোঁজাখুজি করেছিলাম। কিন্তু কোথাও খুঁজে না পেয়ে মাইকিংও করি। দুপুরের দিকে সাইফের চাচি রোজিনা খাতুন ঘরের পিছনের ডোবায় সাইফকে ভাসতে দেখে। পরে তার চেচামেচিতে স্থানীয়রা ছুটে এসে সাইফকে মৃতাবস্থায়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদর হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির সভা

সাতক্ষীরা সদর হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর হাসপাতালের কনফারেন্স রুমে সদর হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্যে তিনি বলেন- সদর হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির সভায় প্রতিটি সভায় যে সব আলোচ্য সূচী নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় তা আজ অবধি বাস্তবায়ন করা হয়নি এবং একই আলোচ্য সুচি নিয়ে আলোচনার বিষয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।বিস্তারিত পড়ুন
