সোমবার, অক্টোবর ৫, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শহরের নয়, শারীরিক সম্পর্কে এগিয়ে গ্রামের মেয়েরা : সমীক্ষা

মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শহরের মেয়েদের থেকে গ্রামে মেয়েরাই বেশিমাত্রায় শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। সমীক্ষা থেকে উঠে আসা তথ্য অনুযায়ী, বেশিরভাগ গ্রামের মেয়ে ১৩ থেকে ১৬ বছরের মধ্যেই প্রথমবার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। অন্যদিকে শহরের মেয়েদের সংখ্যা এই তুলনায় অনেকটাই কম। সম্প্রতি নিউইয়র্কের এক সংস্থার করা সেই সমীক্ষা উঠে আসা তথ্য অনুযায়ী, এর কারণ মূলত গ্রামে বিনোদনের সুবিধা শহরের তুলনায় অনেক কম। যেখানে শহরের মেয়েরা ইচ্ছে করলেই রেস্তোরাঁ, পাবে, সিনেমা হল, শপিংবিস্তারিত পড়ুন

হোটেল রুমের বিছানা-বালিশ যে কারণে সাদা হয়

অনেকেই ঘুরতে বাইরে যান অথবা কাজের সূত্রে দূরে কোথাও যান। প্রয়োজনে উঠতে হয় হোটেলে। যারা হোটেলে থেকেছেন তারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে প্রায় সব হোটেলের বিছানার চাদর, বালিশ সব কিছুই সাদা হয়। কিন্তু কখনও মনে প্রশ্ন জেগেছে কি এরকম কেন করা হয়। এর পিছনে রয়েছে বেশ কিছু যুক্তি। চলুন জেনে নেওয়া যাক সেইসব কারণগুলি- ১) ১৯৯০ সালে হোটেলের রুমে সাদা চাদর-বালিশ-তোয়ালের বহুল ব্যবহার শুরু হয়। ওয়েস্টিন এই বিষয়টিকে জনপ্রিয় করে তোলে।বিস্তারিত পড়ুন

স্বাধীনভাবে ক্রিকেট খেলছি : সাকিব

টাইগারদের কাছে ধরাশায়ী হাতুরুর শ্রীলঙ্কা

নিজ দেশ লঙ্কানদের কোচ হয়ে প্রথমবার সাবেক শিষ্যদের মুখোমুখি হয়ে হাতুরুসিংহকে পেতে হলো পরাজয়ের স্বাদ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ১৬৩ রানে হারায় শ্রীলঙ্কাকে। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাশরাফি। তামিম-সাকিব-মুশফিকের ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে সাত উইকেটে ৩২০ রান তোলে স্বাগতিক বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা ৩২.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৫৭ রান করে হাতুরুসিংহের বর্তমান শিষ্যরা। টস জিতে ব্যাট করতে নেমে তামিমবিস্তারিত পড়ুন

কলারোয়ার খোরদো হাফিজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

কলারোয়া দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারের হযরত আবু বকর ছিদ্দিক (রা.) হাফিজিয়া কওমী মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ১৮ই জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যার পর কলারোয়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের উদ্যোগে ওই কম্বল বিতরণ করা হয়। মাদারাসার ২০জন শিক্ষার্থীর মাঝে ২০টি কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন, উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, ইউপি সদস্য আকলিমা খাতুন, এতিমখানা ওবিস্তারিত পড়ুন

কলারোয়ার দেয়াড়ায় গাছের সাথে ট্রলির ধাক্কায় চালক আহত

কলারোয়ার দেয়াড়ায় গাছের সাথে ট্রলির ধাক্কায় চালক আহত হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের দলুইপুর গ্রামে ওই দূর্ঘটনা ঘটে। আহতকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতক্ষদর্শীরা জানান- ভাটার কাজে মাটিবহনকৃত একটি দ্রুত গতির ট্রলি দলুইপুর পুকুরপাড় মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় ট্রলির চালক দলুইপুর গ্রামের মিজানুর রহমান খোকনের ছেলে জব্বার হোসেন (১৮)। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খোরদো বাজারেরবিস্তারিত পড়ুন

পুরুষধরা ফাঁদ: সাতক্ষীরায় দুই নারীসহ এক ব্যক্তি আটক

মোবাইল ফোনে কথার মাধ্যমে মেয়ে দুইটির সাথে পরিচয়। মোবাইল ফোনে পুরুষকে দুর্বল করার মত এমন প্রেম অথবা ভালবাসার অভিনয়। এরপর আহবান করা হয় মেহমান হিসেবে বাসায় আসার কথা। যেমন কথা তেমন কাজ। প্রেমিকের বাসায় উপস্থিত মেয়ে দু’টি, কথা হচ্ছে বা মেহমানদারি হচ্ছে, এমন সময় বাসায় হাজির পুলিশ। শুরু হয় এ দু’নারীর নতুন নাটক। নারীর টোপে পড়ে ব্লাক মেইলিং এর শিকার ঐ প্রেমিক পুরুষ ও দু’ নারীকে আটক করেছে সদর থানার পুলিশ।বিস্তারিত পড়ুন

তালার হরিণখোলা-গোয়ালপোতায় স্মৃতিস্তম্ভ ‘মৃত্যুঞ্জয়ী’ উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলার হরিণখোলা-গোয়ালপোতা’৭১ এর গণহত্যার শহীদ স্মৃতিস্তম্ভ ‘মৃত্যুঞ্জয়ী’ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে গোয়ালপোতায় স্মৃতিস্তম্ভ ‘মৃত্যুঞ্জয়ী’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু। জেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্মৃতিস্তম্ভ ‘মৃত্যুঞ্জয়ী’ এর উদ্বোধন করেন তালা-কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- তালা উপজেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে অন্তর মাল্টিমিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে গাভা চ্যাম্পিয়ন

সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে শুক্রবার বিকেলে আটদলীয় নকআউট অন্তর মাল্টিমিডিয়া এন্ড কম্পিউটার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় গাভা ক্রিকেট একাদশ গোবরদাড়ী ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে ব্যাপক দর্শকের উপস্থিতিতে ও জাঁকজমকপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরষ্কার বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এস,এম শহিদুল ইসলামের সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতিবিস্তারিত পড়ুন

এসপিকে শুভেচ্ছা সাংবাদিকদের

তালার গোপালপুর খোলা জানালা ইকো পার্কের উদ্ধোধন

সাতক্ষীরার তালার গোপালপুর খোলা জানালা ইকো পার্ক ও আনন্দ মেলার উদ্ধোধন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইকো পার্কের উদ্ধোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মোঃ মহিউদ্দীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার তালা সার্কেল মোঃ আতিকুল হক, তালা থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান ও ভাইসবিস্তারিত পড়ুন

নওগাঁর পত্নীতলায় ঐতিহাসিক ঘোড় দৌড় প্রতিযোগিতা

নওগাঁর পত্নীতলায় ঐতিহাসিক ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পত্নীতলা-ধামইরহাট ঘোড়া মালিক সমিতির উদ্যোগে পত্নীতলা উপজেলা সদর নজিপুর চকজয়রাম সড়কের রংধনু সিনেমা হলের সন্নিকটের মাঠে ওই প্রতিযোগিতার আয়োজন করে। ধামইরহাট ও পত্নীতলা ঘোড়া মালিক সমিতির সাধারন সম্পাদক সামসুল আলমের পরিচালনায় ৩টি ক্যাটগরীতে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগীতায় ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে আব্দুল মজিদ ঘোড়ার নাম বাহাদুর, দ্বিতীয় হয়েছে জাহাঙ্গির ঘোড়ার নাম বাংলার রাজা এবং তৃতীয় হয়েছে বুলু মুহুরী ঘোড়ার নাম সাদা খাসি।বিস্তারিত পড়ুন

সুন্দরবনে ৪ জেলে অপহরণ, তিন লাখ টাকা মুক্তপন দাবি

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে তিন লাখ টাকা মুক্তিপনের দাবিতে ৪ জেলেকে অপহরণ করেছে নবাগত বনদস্যু ডন বাহিনী। শুক্রবার ভোরে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার পাকড়াতলা খাল থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার পার্শ্বেখালী গ্রামের আবু বাক্কার গাজীর ছেলে শাহিন গাজী (৩০), একই এলাকার সোবহান শেখের ছেলে আলিম শেখ (৪৫), কৈখালী গ্রামের মৃত আজম গাজীর ছেলে রমজান আলী (৪০) ও কওছার আলী (৫০)। ফিরে আসা জেলে পার্শ্বেখালী গ্রামের মৃতবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের ভান্ডারি মোড়ে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত, গুরুতর ৪

যশোরের রাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আকলিমা খাতুন (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছে৷ এছাড়া গুরুত্বর আহত হয়েছে একই পরিবারের শিশুসহ চারজন৷ তাদের মধ্যে বাবর আলী (৫০) নামের একজনের অবস্থা আশংকাজনক৷ তাকে যশোর সদর হাসপাতাল থেকে রেফার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে৷ মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে রাজগঞ্জ-যশোর সড়কের ভান্ডারির মোড় একতা ইটভাটার সামনে৷ নিহতের লাশ যশোর সদর হাসপাতালের মর্গে রয়েছে৷ আহত বাকী তিনজনকে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তালতলা হাইস্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সাতক্ষীরার তালতলা হাইস্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। লাবসা ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনিরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের এস.এস.সি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন- শিক্ষার প্রসারে ওবিস্তারিত পড়ুন

খেলাধুলা শিক্ষার একটি অংশ, এতে শরীর-মন দুটোই ভালো থাকে : বকুল চেয়ারম্যান

বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস কবীর বকুল বলেছেন- খেলাধুলো লেখাপড়ার একটি অংশ। লেখাপড়ার পাশাপশি খেলাধুলো খুবই প্রয়োজন। এতে শরীর মন দুটোই ভালো থাকে। পড়তে ভালো লাগে। তোমরা লেখাপড়ার পাশাপশি খেলাধুলোর মাধ্যমে শরীর চর্যা করবা নিয়মিত। বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বিকালে শার্শার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে ২দিন ব্যাপি শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরীফ আহমেদ লিটনের সভাপতিত্বেবিস্তারিত পড়ুন

বাদ পড়া ৯৩ লাখ ভোটারের এনআইডি ১ ফেব্রুয়ারী ; প্রবাসী ও ‘হিজড়া পরিচয়ে’ ভোটার

২০১২ সালের পর ভোটার হওয়ার পর থেকে যেসব নাগরিক এখন পর্যন্ত কোনো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাননি, তাদেরকে আগামি ১ ফেব্রুয়ারি থেকে লেমিনেটেড এনআইডি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহষ্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) ১৭তম সভা শেষে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান। তিনি বলেন- বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা (এনআইডি বঞ্চিত) ভোটার আছেন তাদেরকে গ্রামে গ্রামে উৎসবমূখর পরিবেশে এনআইডি কার্ড বিতরণ করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদারবিস্তারিত পড়ুন

উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচন

‘কমিশনের গাফিলতির প্রশ্নই ওঠে না’ : দাবি ইসি সচিবের

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের উপ-নির্বাচন আইনি জটিলতার কারণে স্থগিত হওয়ার পেছনে নির্বাচন কমিশনের কোনো গাফিলতি ছিলনা বলে দাবি করেছেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের শেষে তিনি এ দাবি করেন। ইসির ভারপ্রাপ্ত সচিব বলেন- বুধবার হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছে নির্বাচন কমিশন তা বিস্তারিত আলোচনা করেছেন। ওনারা বলেছেন, হাইকোর্টের এই আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত থাকবে। একই সঙ্গে বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৮টিবিস্তারিত পড়ুন