সোমবার, অক্টোবর ৫, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়া পাইলট হাইস্কুলের শিক্ষক মনিরুজ্জামান ‘শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক’ নির্বাচিত

কলারোয়া জিকেএমকে (সরকারি) পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক মনিরুজ্জামান শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি মঙ্গলবার বিকালে জেলা শিক্ষা ভবনে জেলা শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমানের হাত থেকে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহন করেন। শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হওয়ায় মনিরুজ্জানকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব, সিনিয়র সরকারী শিক্ষক গোলাম রব্বানী, মাওলানা আকবার হোসাইনসহ শিক্ষক ও ছাত্র/ ছাত্রীবৃন্দ।

কলারোয়ায় মুসলিম এইড’র উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

কলারোয়ায় ভিক্ষুক পূর্ণবাসনকল্পে রিজিয়া বেগম (৫০) নামে অসহায় ভিক্ষুককে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। তিনি উপজেলার উত্তর দিগং গ্রামের মৃত মতলেব বিশ্বাসের স্ত্রী। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মুসলিম এইড বাংলাদেশের উদ্যোগে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুর রব, সিনিয়র শিক্ষক এসএম গোলাম রব্বানী, হেলাতলা ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম,বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৮ সালে অনুষ্ঠেয় এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবিন বরণ ও স্থানীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ’র একমাত্র ছেলে সদ্য প্রয়াত অনিক আজিজের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিটিএ’র সভাপতি মাওলানা ইছহাক আলি। সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল। অনুষ্ঠানে প্রধান অতিথিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সমাগ্রী বিতরণ করলো ‘প্রিমিয়ার ছাত্র সংঘ’

কলারোয়ায় সম্পূর্ণ অরাজনৈতিক ছাত্র সংগঠন ‘প্রিমিয়ার ছাত্র সংঘ’র উদ্যোগে গরিব অসহায় এস.এস.সি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সমাগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বি করেন প্রিমিয়ার ছাত্র সংঘ’র উপদেষ্টা প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। প্রিমিয়ার ছাত্র সংঘ’র প্রতিষ্ঠাতা সভাপতি মালেশিয়া প্রবাসী আফজাল ফুয়াদ অভির প্রচেষ্টায় শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, পোশাকবিস্তারিত পড়ুন

কলারোয়ার সোনবাড়িয়া হাইস্কুলে শিক্ষক-শিক্ষার্থীদের সম্মাননা

কলারোয়ার সোনবাড়িয়া হাইস্কুলে শিক্ষক-শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে হাইস্কুল চত্বরে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির অবসরপ্রাপ্ত ৫জন শিক্ষক, ১জন কর্মচারী ও আসন্ন এসএসসি পরীক্ষার ১০৬জন পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি বিগত ২০১৬ ও ২০১৭সালের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬২জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও স্কুলটির দু’জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয় তাদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সুনামের জন। তারা হলেন- ২০১৭ সালে স্কাউটস’রবিস্তারিত পড়ুন

সহসাই ঢাকায় যাচ্ছে না মুক্তামনি!

চিকিৎসকদের একমাসের ছুটিতে বাড়িতে ফিরে ফিরেছিল রক্তনালীর টিউমারে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনি। বাড়িতে এক মাসের বেশি সময় কাটালেও সহসাই ঢাকায় ফেরা হচ্ছে না বলে জানিয়ে মুক্তামনির পরিবার। মুক্তামনি জানায়, ‘ঢাকায় তো অনেক দিন কাটালাম। সেখানে থেকে তো কোন লাভ হচ্ছে না। ওখানে (ঢাকা) আর কি করতে যাবো। আর রাস্তার যা বাজে অবস্থা। বাড়ি আসতে অনেক কষ্ট হয়ে ছিল। আমি আর ঢাকা যেতে চাচ্ছি না। আর আব্বুর সাথে ডাক্তার আঙ্কেলদের কথা হয়েছে। তারাওবিস্তারিত পড়ুন

আরো খবর...

অবশেষে দেবহাটার সখিপুরে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

দেবহাটার সখিপুর ৯নং ওয়ার্ডের চন্ডিপুর নাংলা সংযোগ সড়কের মধ্যেবর্তী কালভাট সংলগ্ন রাস্তাটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার করা হয়েছে। বেশ কিছুদিন ধরে চন্ডিপুর নাংলা সংযোগ সড়কটি জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল এমনকি রাতের বেলায় চলাচল করতে গিয়ে প্রায়ই ছোট খাটো কিছু দুর্ঘটনার সম্মুখিন হচ্ছিল গ্রামবাসী। এমন পরিস্থিতে স্থানীয় যুব ও প্রবীণরা যৌথ উদ্যোগে রাস্তাটি সংস্কার করেছে। সংস্কার কাজে অংশ নেন প্রবীণদের মধ্যে সাসের প্রবীন কমিটির সভাপতি মাহবুবুর রহমান, দাউদ আলী, কিনু সর্দার ওবিস্তারিত পড়ুন

আরো খবর...

সাতক্ষীরায় ভলিবল লীগ টিমের প্রশিক্ষণের উদ্বোধন

সাতক্ষীরায় ভলিবল লীগ টিমের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের রসুলপুর ক্লাব মাঠে ভলিবল লীগ টিমের প্রস্তুতি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় রসুলপুর যুব সমিতি, রসুলপুর ক্রীড়া সংস্থা ও রসুলপুর যুব চক্র। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ ভলিবল লীগ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণের উদ্বোধণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসুলপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুল আরেফিন মনি, রসুলপুর যুব সমিতির সভাপতি মেহেদী হাসান ও সাধারণবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্বীকৃতির সনদ পাঠিয়েছে ইউনেস্কো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্বীকৃতির ওপর পাঁচটি সনদ বাংলাদেশের কাছে পাঠিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো)। বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোয় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেনের মাধ্যমে সংস্থাটির মহাপরিচালক স্বাক্ষরিত এই পাঁচটি সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্বের প্রামাণ্য ঐতিহ্যের (ডকুমেন্টারি হেরিটেজ) অংশ হিসেবে স্বীকৃতিতে বিশেষ অবদানের জন্য পাঁচটি সংস্থার কাছে এই সনদবিস্তারিত পড়ুন

পুত্রহারা পিতার হৃদয়স্পর্ষী আর্তনাদ…

‘পুত্রহারা পিতার হৃদয়স্পর্ষী আর্তনাদ…।’ শিরোনামটি দেখে হয়তো অনেকে অনেক কিছুই ভাবছেন। ভাবার কিছু নেই। বলছি অনীক আজিজ স্বাক্ষরের কথা। অনীক সাতক্ষীরা-১ আসনের সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ’র একমাত্র পুত্র। অতিসম্প্রতি নিজেকে নিজে এ পৃথিবী থেকে সরিয়ে নিয়েছেন। পিতা-মাতা-বোন ও স্বজনদের আদর-যত্ন আর ভালোবাসা ছিলো অকৃত্রিম। কিন্তু কোন এক অতৃপ্তি ও অভিমানে সাবাইকে ছেড়ে চলে গেলো প্রতিভাবান যুবকটি। পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট ‘পিতার কাধে পুত্রের লাশ’ নিয়ে মনের অব্যক্ত শোক আর হৃদয়বিদারক অভিব্যক্তি নিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। বুধবার সন্ধ্যার দিকে কাছাড়ি মোড় এলাকার দলীয় অফিসে ওই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ.সভাপতি সাকিব হাসান সুইম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক নাহিদ হাসান শাহিন, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রেজাউল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক শুভেচ্ছা বিনিময় করতে আসেন। ছাত্রলীগকে আরোবিস্তারিত পড়ুন

আরো খবর...

সাংসদ পুত্রের মৃত্যুতে কলারোয়া উপজেলা প্রশাসনের দোয়া অনুষ্ঠান

কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে বুধবার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সুধিবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। একমাত্র পুত্র অনিক আজিজের মৃত্যুপরবর্তী এই প্রথম কোনো সভায় যোগ দিলেন তিনি। মতবিনিময় সভায় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ তাঁর ছেলে সদ্য প্রয়াত অনিক আজিজের জন্য সকলের দোয়া কামনা করেন। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অনিক আজিজের রুহের মাগফিরাত কামনায় শুক্রবার উপজেলার সকল জামে মসজিদে জুম্মাবিস্তারিত পড়ুন

কলারোয়া শেখ আমানুল্লাহ কলেজে এমপি পুত্রের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠান

কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সভাপতি ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ’র একমাত্র পুত্র অনিক আজিজ এর অকাল মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলেজের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা পারভীন, সহকারী অধ্যাপক তুতিয়া খাতুন, আবুল খায়ের, গোবিন্দ চন্দ্র ঘোষ, আব্দুল করিম, আব্দুস সবুর, আবুল হোসেন, শশাংক শেখর সরকার, ইউনুচবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অনিক টেলিকমের কর্মচারী সেলিমের ইন্তেকাল

কলারোয়া বাজারের বিশিষ্ট মোবাইল ব্যবসা প্রতিষ্ঠান অনিক টেলিকমের কর্মচারী সেলিম হোসেন (২২) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় পিজি হাসপাতালে ক্যান্সারে আক্রন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না…রাজিউন)। সে উপজেলার জালালাবাদ গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং অনিক টেলিকমের কর্মচারী হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। বুধবার জোহর নামাজের পর জালালাবাদ জামে মসজিদ প্রাঙ্গনে প্রয়াত সেলিমের জানাযার নামাজ শেষ করে তাকে পারিবারিক কবস্থানে দাফন কবরস্ত করা হয়েছে বলে জানা যায়।

কলারোয়ার আলিয়া মাদরাসা ও চন্দনপুর হাইস্কুলে বিদায়-নবীনবরণ অনুষ্ঠান

আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় কলারোয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। বুধবার সকালে উপজেলা চন্দনপুর হাইস্কুল চত্বরে আয়োজিত হয় এ উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের। বিদ্যালয়টির অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবাগত শিক্ষার্থীদের ‘বরণ’ করে নেয়া হয়। বিভিন্ন উপহার সামগ্রি আদান-প্রদান করাবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের এসিড নিক্ষেপ করে স্ত্রীর চোখ-মুখ ঝলসে দেওয়ার অভিযোগ

যশোরের রাজগঞ্জে পাষন্ড স্বামীর নিক্ষিপ্ত অ্যাসিডে রাজিয়া সুলতানা নামে এক স্ত্রীর মুখমন্ডল ও চোখ ঝলসে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজিয়া সুলতানা রাজগঞ্জের খেদাপাড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের মনির উদ্দিনের মেয়ে। বুধবার সকালে পিতার বাড়িতে এ ঘটনা ঘটে। তার স্বামী কামরুজ্জামান একই উপজেলার বাঙালিপুর গ্রামের বাসিন্দা। সে ভাড়ায় মোটরসাইকেল চালায়। পরিবারের লোকজন রাজিয়াকে উদ্ধার করে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরবর্তিতে উন্নত চিকিৎসার জন্য বুধবার রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজবিস্তারিত পড়ুন