Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাংসদপুত্র অনীকের আত্মার শান্তি কামনায় কলারোয়ার হরিতলা মন্দিরে প্রার্থনা সভা

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহর একমাত্র পুত্র প্রয়াত অনিক আজিজের আত্মার শান্তি কামনায় কলারোয়ার ঝিকরা হরিতলা মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় কলারোয়া পূজা উদযাপন পরিষদ এই প্রার্থনা সভার আয়োজন করে। প্রার্থনা সভায় অনিক আজিজের বাবা এড.মুস্তফা লুৎফুল্লাহ তার ছেলের জীবনবৃত্তান্ত বিস্তারিত তুলে ধরে তার জন্য দোয়া ও আশির্বাদ কামনা করেন। কলারোয়া হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ও শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের সভাপতিত্বেবিস্তারিত পড়ুন
আরো খবর...
কলারোয়ার লাঙ্গলঝাড়া কেএল হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কলারোয়ার কেএল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ে রুপান্তিত হবে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক চেয়ারম্যান নূরুল ইসলাম যে সমাজসেবার বিশেষ অবদানে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যানের পুরস্কার এনে দিয়েছেন তা সারাজীবন ভুলবার নয়। তার অবদানে কেএল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় জেলার শেষ্ঠ বিদ্যালয়ে রুপান্তি হবে বলে আঁশা রাখেন। বাল্য বিবাহ হলো সমাজের বড় অন্যায় কাজ। কোন ছাত্র- ছাত্রীকে পরিবারের বোঝা মনে না করে, সম্পদ ভেবে তাদের লেখাপড়া করার সুযোগ করে দিন। তারা যেন পড়াশুনাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ব্রহ্মরাজপুর ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

দেশের সামগ্রিক উন্নয়নে মানুষ খুশী। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যায়। বিদ্যুৎ ও সারের জন্য আজ আর কোন হাহাকার নেই। পদ্মা সেতুর মত বড় চ্যালেঞ্জ নিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করতে চলেছে। এটা নিয়েও বিএনপি অপপ্রচার চালাচ্ছে। আ’লীগ কোন পথহারা দল নয় যে ধাক্কা দিলেই পড়ে যাবে। শনিবার রাতে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের রামচন্দ্রপুর তিন রাস্তা বাবুর মোড়ে ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথিরবিস্তারিত পড়ুন
কুকুরকে কামড়, যুবক গ্রেফতার!

কুকুরকে কামড়ানোয় দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে এই ঘটনায় গুরুতর আহত হয়েছে কুকুরটি। নিউ হ্যাম্পশায়ার পুলিশের প্রধান জানিয়েছেন, বসকাওয়েন শহরে এক ব্যক্তিকে গুলি করে হত্যার খবর পেয়ে ২ অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ। কিন্তু পুলিশ আসতে দেখেই পালায় দু’জন। তাদের পুলিশের কুকুর তাড়া করলে কুকুরটির গলা চেপে ধরে একজন অভিযুক্ত। কিছুক্ষণ পর কুকুরটিকে জোরে কামড় দিয়ে পালায় সে। ততক্ষণে অন্যজনও পালিয়ে যায়। পরে অবশ্য ২বিস্তারিত পড়ুন
তাজমহলে গিয়ে বহিরাগতরা আর জুমা আদায় করতে পারবে না

এখন থেকে প্রতি শুক্রবারে তাজমহল কমপ্লেক্স’র ভিতর অবস্থিত মুমতাজ মসজিদে গিয়ে বহিরাগতরা আর জুমার নামাজ আদায় করতে পারবেন না। শুধুমাত্র স্থানীয় মুসলিম ধর্মাবলম্বীরাই তাদের সচিত্র পরিচয়পত্র নিয়ে তাজমহল চত্ত্বরের ভিতর প্রবেশ করে জুমার নামাজ আদায় করতে পারবেন। শুক্রবারে তাজমহলে প্রবেশ করে বাংলাদেশি নাগরিক, অ-ভারতীয়সহ বহিরাগতরা নামাজ আদায় করছেন-এই সম্পর্কিত একটি অভিযোগের ভিত্তিতেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তাজ চত্ত্বরে প্রবেশের মুখেই মূলবিস্তারিত পড়ুন
ঘুম না এলেই করুন এই ছোট কাজটি, জানাল গবেষণা!

কড়া অনিদ্রা রোগীদের কথা হচ্ছে না। সাধারণ সুস্থ মানুষেরও মাঝে মাঝে বিনিদ্র রাত কাটে। আর পরের সকালটাকে মনে হয় রাতের চেয়েও অন্ধকার। এই সমস্যার সমাধান খুজতে ইন্টারনেটের আনাচে-কানাচে ঘুরে বেড়ান প্রায়ই। কিন্তু এতকিছুর পরেও ঘুম কিন্তু আসেনি। এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বেলোর বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাইকেল স্কুলিন। তিনি ও তার গবেষকদল ৫৭ জন ১৯-২০ বছর বয়সি মানুষের উপরে একটি সমীক্ষা চালান। তাদের দু’টি দলে ভাগ করে একটিবিস্তারিত পড়ুন
কলারোয়ার মসজিদে মসজিদে এমপিপুত্র অনীকের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ’র একমাত্র পুত্র সদ্য প্রয়াত অনীক আজিজ এর আত্মার মাগফেরাত কামনায় কলারোয়া উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পবিত্র জুম্মা নামাজের পর ওই বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌরসভা ও উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন মসজিদে জুম্মা নামাজের পর দোয়া অনুষ্ঠানের আয়োজন করে মসজিদ কমিটিসহ স্থানীয় আ.লীগ ও সুশিল সমাজের নেতৃবৃন্দ। কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদ, বাসস্ট্যান্ড জামে মসজিদ, উপজেলা পরিষদ জামেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সাংবাদিক কামরুলের মাতার সুস্থ্যতা কামনা

কলারোয়ার বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক ও কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুলের মাতা জবেদা বেগম (৮৩) গুরুতর অসুস্থ্যতাবস্থায় চিকিৎসাধীন। তিনি হার্টের অসুখজনিত কারণে সাতক্ষীরা সদর হাসপাতালে সিসিইউ-তে গত এক সপ্তাহ যাবত ভর্তি আছেন। গত শুক্রবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সেখানে ভর্তি করা হয়। সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আসাদুজ্জামান আসাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। পরিবারের পক্ষ থেকে মায়ের জন্য দোয়া চেয়েছেন সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। দোয়া কামনাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় গৃহবধূর আত্মহত্যা

কলারোয়ায় এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। উপজেলার চেড়াঘাট গ্রামে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের শাহিনের স্ত্রী সেলিনা খাতুন (২১)। আত্মহননকারীর পারিবারিক সূত্রে জানা যায়- উপজেলার খোরদো গ্রামের আব্দুস সামাদের মেয়ে সেলিনা খাতুনের সাথে বছর দুয়েক আগে বিয়ে হয় চেড়াঘাট গ্রামের মৃত ফজর আলীর ছেলে শাহিনের। পারিবারিক অশান্তির কারণে শুক্রবার সকালে সেলিনা খাতুন ঘরে থাকা বিষপান করে আতœহত্যা করে। এ ঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানাবিস্তারিত পড়ুন
শার্শার নাভরনে মোটরসাইকেলের ধাক্কায় এনজিওকর্মি নিহত

যশোরের শার্শা নাভারণে মোটর সাইকেলের ধাক্কায় কামরুন্নাহার হাওয়া (৪৫) নামে এক মহিলা এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারী) বিকালে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা এলাকায় এ ঘটনা ঘটে। সে শার্শা উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে এবং নাভারণের এনজিও সুসমাজ ফাউন্ডেশনের মাঠকর্মী। নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট পলিটন মিয়া জানান- নিহত কামরুন্নাহার হাওয়া পেশাগত কাজে প্রতিদিনের ন্যায় নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা নামক স্থানে ইজিবাইক থেকে নেমে রাস্তা পার হচ্ছিল। এসময় অপরদিকবিস্তারিত পড়ুন
নলতায় লাখ টাকার আছিয়া-নজির স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে চালতেঘাটা চ্যাম্পিয়ন

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক স্বাস্থ্যমস্ত্রী আলহাজ্ব অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি দেশের ফুটবলকে বিশ্বমানে উন্নীত করতে চায় সরকার। বাংলাদেশ ক্রীড়াসহ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এজন্য বাংলাদেশ পৃথিবীর মধ্যে তার যোগ্য সম্মান অর্জন করবে। ফুটবল এখনও জনপ্রিয় খেলা তা আবারও প্রমাণিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্রীড়াসহ সকল ক্ষেত্রে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ওবিস্তারিত পড়ুন
ঢাকায় ফিল্মি স্টাইলে অপহরণ চেষ্টা রুখে দিলো জনতা

রাজধানীর ব্যস্ততম এলাকা মগবাজারে দিনদুপুরে ফিল্মি স্টাইলে অপহরণ চেষ্টা রুখে দিলো জনতা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ডিবি পরিচয়ধারী চার ব্যক্তি টেনে-হিঁচড়ে একজনকে তুলে নেয় মাইক্রোবাসে। কিন্তু, জীবন বাঁচাতে সেই ব্যক্তির চিৎকার সন্দেহ জাগায় পথচারীদের মনে। জনতার ধাওয়া খেয়ে অপরাধীরা মাইক্রোবাসটিকে দ্রুত গতিতে চালিয়ে নিয়ে গেলেও মগবাজার মোড়ের কাছে যানজটে আটকে যায় এটি। পরে সেই ব্যক্তিকে ফেলে পালিয়ে যায় অপরাধীরা। ফেলে যায় হ্যান্ডকাফ, ওয়াকিটকি ও ঢাকা মেট্রো চ-১৩৯৫৫১ মাইক্রোবাসটিও। জনতা সেইবিস্তারিত পড়ুন
রাষ্ট্রপতি নির্বাচন ১৮ ফেব্রুয়ারি

একুশতম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকেলে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। ঘোষিত তফসিল অনুযায়ী, দেশের সর্বোচ্চ সাংবিধানিক এ পদে নির্বাচন আগামী ১৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এর আগে, আগ্রহী প্রার্থীরা আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। এছাড়া মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৭ ফেব্রুয়ারি। এরপরবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হলেন তোফাজ্জেল হোসেন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক তোফাজ্জেল হোসেন মিয়াকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব (পিএস)-১ নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। বৃহস্পতিবারই প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। আদেশে বলা হয়েছে, শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রীর পদে থাকবেন বা প্রধানমন্ত্রী যতদিন তোফাজ্জেল হোসেনকে তার একান্ত সচিব পদে বহাল রাখতে চাইবেন ততদিন পর্যন্ত এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে। ঢাকা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ববিস্তারিত পড়ুন
সরকারের উন্নয়ন-অগ্রযাত্রার চিত্র তুলে ধরতে কলারোয়ায় আ.লীগের জনসভা

জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনায় উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রার চিত্র জনগনের সামনে তুলে ধরতে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি, লাঙ্গলঝাড়া ও সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে উপজেলা কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ মাঠে ওই জনসভা অনুষ্ঠিত হয়। কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিলের সভাপতিত্বে জনসভা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিতবিস্তারিত পড়ুন
কলারোয়া পাইলট হাইস্কুলে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কলারোয়া জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের (সরকারি-প্রক্রিয়াধীন) আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে বর্ণাঢ্য আনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিদ্যালয় চত্বরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলহাজ্জ্ব শেখ তামিম আজাদ মেরিনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব, সিনিয়র সরকারী শিক্ষক গোলাম রব্বানী, মাওলানা আকবার হোসাইন, যশোর বিএমসিসি কলেজেরবিস্তারিত পড়ুন
