Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় ১’শ টাকার জন্য চাচাতো ভাইয়ের হাতে খুন হলো এক যুবক

১’শ টাকার জন্য চাচাতো ভাইয়ের হাতে খুন হলো কলারোয়ার এক যুবক। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হেলাতলায় এ ঘটনা ঘটে। নিহত যুবক রুবেল হোসেন (২৮) হেলাতলা ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর হেলাতলা গ্রামের (উত্তর দিগং) হাসানুর রহমান দফাদারের পুত্র। স্থানীয়রা জানায়- ভ্যানচালক রুবেলের কাছে ১’শ টাকা পেতো তারই চাচাতো ভাই আফছার আলীর পুত্র রং মিস্ত্রি আবু সাঈদ (২২)। শুক্রবার সন্ধ্যার দিকে সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে একবিস্তারিত পড়ুন
তালায় লোকনাথ ব্রহ্মচারী শান্তি নিকেতনে ৬দিনব্যাপী মহোৎসব শুরু

তালায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী শান্তি নিকেতনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ৬দিনব্যাপী মহোৎসবের আয়োজন করা হয়েছে। বুধবার সকালে নানা আয়োজনের মধ্য দিয়ে ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী শুরু করা হয়। অনুষ্ঠানে শ্রী শ্রী শিবপুজা, লোকনাথ ব্রহ্মাচারী পুজা এবং মহানাম ষোল প্রহরব্যাপী নামকীর্তন অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৮, ১৯ ফেব্রুয়ারি রবিবার মহানাম কীর্তন, নগর কীর্তন অনুষ্ঠিত হবে। ৬ দিনব্যাপী অনুষ্ঠানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। শুক্রবার বিকালে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যড. মুস্তফা লুৎফুল্লাহ,বিস্তারিত পড়ুন
নিজেকে থামিয়ে দিলো সাম্যবাদী অনিক!!

ছর দুই আগে হবে। রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাটে দরজার বেল বাজাতে, নিজেই দরজা খুললেন এমপি মুস্তফা লুৎফুল্লাহ। সাথে আমার চার বছরের ইন্দুলেখাকে দেখেই গলা ছেড়ে ডাক পাড়লেন- অনীক, এই অনী–ক! দেখ কে এসেছে? মুহুর্তেই অনীক এসে হাজির- মুস্তফা ভাই আমার মেয়েকে দেখিয়ে বললেন, ওকে নিয়ে যা খেলা কর!! অনীকও কম যায় না, আমাদের সাথে শুভেচ্ছা বিনিময় পর্ব সেরেই ইন্দুলেখার সাথে ভাব জমাতে ব্যস্ত হয়ে গেলো। কিছুক্ষণের মধ্যেই জমে উঠলো গল্প, খেলা।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় গৃহবধুকে পিটিয়ে হত্যা, স্বামীসহ আটক ৪

সাতক্ষীরায় সোনিয়া খাতুন (২৩) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আর এ হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাতে শহরের পারকুখরালি গ্রামে জনৈক রাহাতুল্লাহ মিলে। নিহত গৃহবধু সোনিয়া জেলার শ্যামনগর উপজেলার ঘোলা গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। আটকৃতরা হলেন, নিহত সোনিয়ার স্বামী সাদ্দাম হোসেন, মিল মালিক সোহাগ হোসেন, সাদ্দাম হোসেনের প্রেমিকা নাজমা খাতুন ও সোনিয়ার শাশুরী। পুলিশ ও স্হানীয়রা জানায়, সাদ্দামবিস্তারিত পড়ুন
আরো খবর...
সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের জন্য নব-নির্মিত বাসস্থান বীর নিবাস উদ্বোধন

ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ প্রকল্পের আওতায় মহান মুক্তিযুদ্ধে বিরোচিত অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বাসস্থান বীর নিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা ও বৈচনা গ্রামে প্রধান অতিথি হিসেবে নব-নির্মিত বাসস্থানের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন সাতক্ষীরা -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধারা হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের ত্যাগের বিনিময়ে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশবিস্তারিত পড়ুন
পঙ্গুত্ব ও দারিদ্রকে চ্যালেঞ্জ : কলারোয়ায় সবজি আবাদে স্বাবলম্বি প্রতিবন্ধি ও তাঁর স্ত্রী

শারীরিক প্রতিবন্ধি কিংবা পঙ্গুত্বকে চ্যালেঞ্জ দিয়ে জীবন সংগ্রামে সাফল্য অর্জন করে চলেছেন আলাউদ্দীন নামের এক ব্যক্তি। পাশাপাশি মহিলারাও যে পুরুষের চেয়ে কোন দিক থেকে কম নয় তারই প্রমানের স্বাক্ষর রেখেছেন ওই প্রতিবন্ধি মানুষটির স্ত্রীও। স্বামী-স্ত্রী দু’জনে মিলে নিয়মিত বেগুনসহ বিভিন্ন সবজি চাষাবাদ করে দরিদ্রতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাবলম্বি হচ্ছেন তারা। উপজেলার পূর্ব সোনাবাড়িয়া গ্রামের মৃত আফিল উদ্দীনের পুত্র জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধি আলাউদ্দীন (৩৫) ও তাঁর স্ত্রী পাপিয়া খাতুন (৩০) এমনই অনন্যবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বেত্রবতী নদীর পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

কলারোয়ায় বেত্রবতী নদীর পানিতে ডুবে মাত্র ৫বছর বয়সী তাহমিদ নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান- কলারোয়া সরকারি কলেজের পূর্ব পাশে জনৈক কামরুলের বাড়িতে ২ মেয়ে ও ১ শিশু পুত্রকে নিয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন মরহুম মুজিবুর রহমানের স্ত্রী রোজিনা খাতুন রোজি। মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির উঠানে খেলা করছিলো শিশুপুত্র তাহমিদ। সেসময় তার মা ঘরের কাজ করছিলেন। ১০/১৫বিস্তারিত পড়ুন
কলারোয়ায় দূর্ঘটনায় ট্রলির ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো মোটরসাইকেল, আহত ১

কলারোয়ার দমদম এলাকায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে গেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে দমদম নজরুল সাহেবের ভাটার সামনে কলারোয়া-চান্দুড়িয়া সড়কে ওই দূর্ঘটনাটি ঘটে। এতে মোটরসাইকেল চালক বিল্লাল সরদার (৪০) আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান- কলারোয়া থেকে নতুন বাজাজ ডিসকভার মোটরসাইকেল যোগে উপজেলার পাঁচপোতা গ্রামের এমাদুল সরদারের পুত্র বিল্লাল বাড়িতে যাচ্ছিলেন। এসময় দ্রুতগতির ভাটার কাজে ব্যবহৃত ট্রলি সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এতে ট্রলির সামনের অংশের নিচে পড়ে মোটরসাইকেলটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। আহত হনবিস্তারিত পড়ুন
কলারোয়া উপজেলা স্কাউটস’র অস্থায়ী কার্যালয় উদ্বোধন

বাংলাদেশ স্কাউটস’র কলারোয়া উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরের সমাজসেবা অফিসের পাশের একটি কক্ষে কলারোয়া স্কাউটসের অস্থায়ী ওই অফিস চালু করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসটির উদ্বোধন করেন উপজেলা স্কাউটস’র সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন। উদ্বোধনী আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা স্কাউটস’র সাবেক সম্পাদক অধ্যক্ষ ইউনুস আলী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ভ্রাম্যম্যাণ আদালতে ৭ ব্যবসায়ীকে জরিমানা, ইউএনও’র ব্যস্ত কর্মসূচি

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৭ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। জানা গেছে- সোমবার বিকালে উপজেলার কাজিরহাট ও ব্রজবাকসা বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে পাটজাত দ্রব্য ব্যবহার না করা ও ভোক্তা অধিকারের ৩৮ ধারায় মূল্য তালিকা ব্যবহার না করার অপরাধে ওই জরিমানা করা হয়। ব্রজবাকসা বাজারের ব্যবসায়ী আব্দুল মান্নান (৩৫)কে ২হাজার টাকা, দুরুদ আলী(৩৫) কে ২হাজার টাকা, ওসমান গণি (২২)কেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার সময় ২যুবক আটক

কলারোয়ার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশি যুবককে আটক করেছে সীমান্তরক্ষী বিজিবি সদস্যরা। সোমবার বিকালের দিকে উপজেলার কাকডাঙ্গা সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস এর ৬ আরবি’র নিকট ভাদিয়ালী নামক সোনাই নদীর ধার থেকে তাদের আটক করা হয়। আটককৃত হলেন- খুলনা জেলার দিঘলিয়া থানার কৈবর্তগাতী গ্রামের মিলন বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস (২১) ও বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার সোনাতলা গ্রামের অমল কৃঞ্চ মন্ডলের ছেলে সুদিপ মন্ডল (২১)। কাকডাঙ্গাবিস্তারিত পড়ুন
শার্শায় ইয়াবাসহ ৩ জন আটক
বেনাপোলে গুলিসহ অস্ত্র উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যার দিকে বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকা থেকে ৪৯ ব্যাটেলিয়নের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব উদ্ধার করেন। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে- বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের একটি বাগানে নাশকতামূলক কর্মকান্ডের উদ্দেশ্যে কয়েকজন একত্রিত হয়েছে। এসময় বিজিব সেখানে অভিযান চালালে অপরাধীরা পালিয়েবিস্তারিত পড়ুন
আরো খবর...
সাতক্ষীরা সরকারি কলেজের সংবর্ধনা অনুষ্ঠানে এমপি রবি

জার্মানীতে বিশ্ব সন্ত্রাসবাদ বিরোধী সংগঠনের ওয়ার্ল্ড এন্টি টেরোরিজম অর্গানাইজেশন এ বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করায় সাতক্ষীরা সরকারি কলেজের আয়োজনে সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজের হলরুমে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস কুমারের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, আমি আপনাদের ভালবাসায় সিক্ত, আপনাদের এই ভালবাসা আমাকেবিস্তারিত পড়ুন
আরো খবর...
কেশবপুরে বসন্ত বরণ উৎসব উদযাপন

কেশবপুর পাবলিক ময়দানে বসন্ত বরণ উৎসব উদযাপন পর্ষদের আয়োজনে মঙ্গলবার বিকেলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রার আয়োজন করা হয়। বসন্ত বরণ উৎসব উদযাপন পর্ষদের আহবায়ক আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা নাগরিক সমাজের আহবায়ক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, মশিহুর রহমান, মফিজুর রহমান নান্নু, স্বপন মন্ডল প্রমুখ। অনুষ্ঠান শুরুতে শিক্ষার্থীরাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ১০ নেতা-কর্মী ৪৪ জন আটক

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ১০ নেতা-কর্মী ৪৪ জনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৬ জন, কলারোয়া থানা ৬ জন, তালা থানা ৩ জন, কালিগঞ্জ থানা ৪ জন, শ্যামনগর থানা ৫ জন, আশাশুনি থানা ৪ জন, দেবহাটা থানা ৪ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশেরবিস্তারিত পড়ুন
দেবহাটায় ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিলের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার দেবহাটায় ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছেন প্রেসক্লাব ও রিপোর্টাস ক্লাবের কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার সকালে শহীদ আবু রায়হান চত্বরে দেবহাটা প্রেসক্লাব ও রিপোর্টাস ক্লাবের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে সিনিয়র সদস্য রিয়াজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক আব্দুর রব লিটু, কুলিয়া প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন
